ভেজ পরোটা

আনিকা ফওজিয়া · Apr 08, 2018 · 1 min read

ভেজ পরোটা

আজ একটি  মজাদার ব্রেকফাস্ট আইটেম-এর রেসিপি শেয়ার করবো। ভেজ পরোটা হলো এর নাম! চাটনি বা টক দই দিয়ে খেতে খুবই মজা! ব্রেকফাস্টে তো বটেই, বিকেলের নাস্তাতে চা-এর সাথেও খেতে পারেন। চলুন দেখে নেই রেসিপি।

ভেজ পরোটা বানানোর উপকরণ

ভেজ মিক্স

  • পেঁয়াজ কুঁচি- ৩ টে.চা.
  • গাজর কুঁচি- ১ কাপ
  • বরবটি কুঁচি- ১/২ কাপ
  • আলু- ২টি, সেদ্ধ করে ম্যাশ করা
  • গরম মশলা- ১/২ চা.চা.
  • হলুদের গুঁড়ো- ১/২ চা.চা.
  • কাঁচা মরিচ- ২ টি, কুঁচি
  • ধনিয়া পাতা কুঁচি- ২ চা চামচ

ডো-এর জন্য

  • ময়দা- ১ কাপ
  • লবণ
  • তেল- ১ চা.চা.
  • পানি

প্রস্তুত প্রণালী

১) প্যানে ১/২ চা.চা. তেল নিয়ে গরম করে তাতে পেঁয়াজ কুঁচি, গাজর কুঁচি, বরবটি কুঁচি, গরম মশলা, হলুদের গুঁড়ো, ধনিয়া পাতা ও কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিন। তারপর নামিয়ে ফেলুন। ম্যাশড আলু এতে মিশিয়ে নিন। পুর তৈরি হলো।

২) ডো-এর সব উপকরণ মিশিয়ে ভালো করে ডো তৈরি করে ২০ মিঃ রেখে দিন।

৩) এরপর ডো থেকে ছোট ছোট বল তৈরি করে একটু মোটা রুটির মতো বেলে নিন।

৪) এগুলোর মধ্যে পুর ভরে গোল বড় বল তৈরি করুন। এবার আবার আটা ছড়িয়ে বেলুন এবং পরোটা বানান। পুর একটু বের হয়ে গেলেও সমস্যা নেই। একটু সাবধানে বেলতে হবে।

৫) এরপর একটি প্যানে তেল/ঘি/মাখন ব্রাশ করে পরোটা ভাজুন।

তৈরি হয়ে গেলো টেস্টি ও হেলদি ভেজ পরোটা। ব্রেকফাস্ট মেন্যুতে একটু চেঞ্জ আনতে এই রেসিপিটি ট্রাই করুন।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

মিনি‬ কিমা মোগলাই পরোটা
চা – নাস্তা

মিনি‬ কিমা মোগলাই পরোটা

ডিম যাদের ভালো লাগে নিশ্চয়ই মোগলাই পরোটাও তাদের অনেক প্রিয়। কিন্তু আপনি কি জানেন, আমরা সবসময় ডিম দিয়ে তৈরি যে মোগলাই পরোটা খাই তার থেকে ভিন্ন স্বাদ নি...

মজাদার ডিম পরোটা
চা – নাস্তা

মজাদার ডিম পরোটা

এলোমেলো পরোটা আমরা অনেকভাবেই খেয়েছি। আলু পরোটা, সবজি পরোটা, আবার মোগলাই পরোটা। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আরও একটি পরোটার রেসিপি। স্বাদের রয়েছে...

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

আরও পড়ুন

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

কুইক এন্ড ইজি ভেজ ম্যাকারনি!
চা – নাস্তা

কুইক এন্ড ইজি ভেজ ম্যাকারনি!

বাচ্চাদের জন্য নাস্তা ও স্কুলের টিফিন অথবা ঝটপট কোন কিছু বানিয়ে খাওয়ার প্রয়োজনীয়তা আমাদের সব সময়ই থাকে। অনেক সময় আমরা কিছু বুঝে পাই না যে ঝটপট কম ঝামে...

চা – নাস্তা

বীফ কলিজা শিঙ্গাড়া

শিঙ্গাড়া কার না ভালো লাগে! আর তা যদি হয় কলিজার শিঙ্গাড়া, তবে তো আর কথাই নেই। বিকেলের চায়ের সাথে গরম গরম শিঙ্গাড়া খাওয়ার মজাই আলাদা। উপকরণ শিঙ্গাড়া...

মাশরুম মাসালা অমলেট
চা – নাস্তা

মাশরুম মাসালা অমলেট

সকালের নাস্তায় ডিম দিয়ে রুটি বা পরোটা বাঙালিদের চিরাচরিত খাবার! প্রতিদিন একইভাবে ডিম ভাজি খেতে কার ভালো লাগে, বলুন তো? প্রতিদিন সকালে নাশতার মেন্যুতে...

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

ওজন কমবে সুপে
সুস্থতা

ওজন কমবে সুপে

ওজন কমাতে সারাদিন না খেয়ে থাকতে হবে? কে বলেছে এমন কথা? এমন অনেক খাবার আছে, যেগুলো স্বাস্থ্যকর এবং মুখরোচক, পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করবে। খাওয়ার আগ...

…