সেমাই সুজির বরফি

তাহসিন অর্না · Sep 25, 2019 · 1 min read

সেমাই সুজির বরফি

বিকেলের চায়ের সাথে একটা নাস্তা না হলেই না। কিন্তু সবসময়ই চায়ের সাথে বিস্কিট খেতে ভালো লাগে না। নাস্তায়ও চাই ভিন্নতা। তাই আজকে আমরা আপনাদের জানাবো চায়ের সাথে খাওয়ার জন্য একটি মজাদার নাস্তার আইটেমের রেসিপি। মজাদার এই আইটেমটি হচ্ছে সেমাই সুজির বরফি। চলুন তাহলে সেমাই সুজির বরফি তৈরির পদ্ধতি জেনে নেই।

সেমাই সুজির বরফি তৈরির পদ্ধতি

উপকরণ

  • সেমাই- ১ কাপ
  • ডিম- ৩টি
  • সুজি- ২ কাপ
  • পেঁয়াজ কুঁচি- ৩ টেবিল চামচ
  • কাঁচামরিচ কুঁচি- ২ টেবিল চামচ
  • জিরাগুড়া- ১/২ টেবিল চামচ
  • লবণ- স্বাদমতো
  • ধনেপাতা কুঁচি- ২ চা চামচ

প্রস্তুত প্রণালী

(১) প্রথমে একটি বাটিতে সুজি নিয়ে তাতে ২টি ডিম দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট রেখে দিতে হবে। (২) তারপর এর মধ্যে একে একে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, জিরাগুঁড়া, লবণ ও ধনেপাতা কুঁচি ইত্যাদি দিয়ে ভালো করে মাখিয়ে নিবো। (৩) তারপর একটি ট্রেতে বিছিয়ে নিয়ে পছন্দমতো শেইপে কেটে নিতে হবে। (৪) এবার একটি বাটিতে সেমাই আধা ভেংগে নিবো এবং আরেকটি বাটিতে একটি ডিমে লবণ দিয়ে ফেটিয়ে নিবো। (৫) এবার সুজির তৈরি বরফিগুলো ডিমে ডুবিয়ে আধা গুড়া সেমাইয়ে গড়িয়ে নিবো। (৬) এবার একটি প্যানে তেল গরম করে তাতে বরফিগুলো দিয়ে লাল লাল করে ভেঁজে নিবো।

হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করবো মজাদার সেমাই সুজির বরফি। বিকেলের নাস্তায় তৈরি করে উপভোগ করতে পারেন মজাদার এই ডিশটি। বড় ছোট সবারই ভালো লাগবে সুস্বাদু সেমাই সুজির বরফি।

 

ছবি- সংগৃহীত: ২০ফোর্স.কম

সম্পর্কিত লেখা

ওটস সেমাই
ডেজার্ট

ওটস সেমাই

সেমাই খুব পরিচিত ও জনপ্রিয় একটি ডেজার্ট। ওটস দিয়ে সেমাই কখনো ট্রাই করা হয়েছে কি? নামটি শুনে হয়তো নতুন লাগতে পারে, কিন্তু এটি দারুণ মজাদার ও পুষ্টিকর এ...

অরেঞ্জ বরফি
ডেজার্ট

অরেঞ্জ বরফি

নারকেল বরফি, সুজির বরফি, ডাল কিংবা কাজু বরফি তো আমরা কমবেশি সবাই খেয়েছি! কিন্তু অরেঞ্জ ফ্লেবারের বরফি কি ট্রাই করেছেন কখনো? যেকোনো সময় ডেজার্ট হিসেবে...

মজার জাফরানি বরফি
ডেজার্ট

মজার জাফরানি বরফি

সাধারণ সুজি তৈরি বরফিতে সামান্য পরিবর্তন এনে নিজেই করে ফেলতে পারেন জাফরানি বরফি। বাদাম কুঁচি, কিসমিস বা টুটিফ্রুটি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুন্দর এই...

সুজির কাটলি
ডেজার্ট

সুজির কাটলি

বাড়িতে মেহমান এলে, কোনো অনুষ্ঠান কিংবা ঘরোয়া দাওয়াতে খাওয়ার পর ডেজার্টের একটা আইটেম আমরা করেই থাকি। কেউ বাহির থেকে কিনে আনেন, আবার কেউ কেউ নিজেই ঘরে ত...

আরও পড়ুন

দুধের সর দিয়ে দারুণ মজাদার লাচ্ছা সেমাই!
ডেজার্ট

দুধের সর দিয়ে দারুণ মজাদার লাচ্ছা সেমাই!

[topbanner] সেমাই আর ঈদ এর অনেক দিনের সম্পর্ক। লাচ্ছা সেমাই অতি পরিচিত মিষ্টান্ন। তবে কেবল ঈদেই কেন বিকেলের নাস্তা হসেবেও রাখতে পারেন এই দুধের সর দিয়...

দারুণ মজাদার লাচ্ছা সেমাই!
ডেজার্ট

দারুণ মজাদার লাচ্ছা সেমাই!

লাচ্ছা সেমাই খুব জনপ্রিয় একটা ডেজারট আইটেম কিন্তু নতুন রাঁধুনি রা প্রায় সময় ই এটা রান্না করতে গিয়ে যে সমস্যায় পড়েন সেটা হলো দুধের পরিমান নিয়ে। হয়তো খু...

নওয়াবি সেমাই-এর রেসিপি!
৩০ মিনিটের রান্না

নওয়াবি সেমাই-এর রেসিপি!

আমরা সবাই কম বেশি সেমাইয়ের সাথে পরিচিত। আমরা সবাই-ই সেমাই রান্না করতে জানি। কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম নওয়াবি সেমাই-এর রেসিপি। এটা এতটাই মজা...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

বেসনের বরফি
ডেজার্ট

বেসনের বরফি

নারকেলের বরফি তো আমরা সবাই খেয়েছি, তাই না? চলুন আজকে আরেক প্রকারের একটি বরফি বানিয়ে ফেলি, যা হচ্ছে বেসনের বরফি। এই খাবারটি ইন্ডিয়ান মিষ্টির দোকানগুলোত...

চিকেন সেমাই চাপ
চা – নাস্তা

চিকেন সেমাই চাপ

চিকেন চাপ শুনেছেন কিন্তু চিকেন সেমাই চাপ এই প্রথম দেখলেন? অবাক না হয়ে ঝটপট রেসিপি দেখে তৈরি করে ফেলুন চিকেন সেমাই চাপ। উপরটা কুড়মুড়ে সেমাইয়ের উপস্থিতি...

…