হিমের দিনে আনন্দযজ্ঞ!

sub-editor · Dec 19, 2017 · 1 min read

হিমের দিনে আনন্দযজ্ঞ!

শীতকাল চলছে, দেখতে দেখতে সময়টা চলেও যাবে। বেলা তো আর থেমে থাকার জিনিস নয়। তাই হিমের ভয়ে গুটিয়ে না থেকে কয়টা দিন যদি শীতকে উপভোগ করে নিতে চান, সুযোগ করে নিন এখনই। শীতকালটা বাংলাদেশে খুব বিশেষ, অন্য ঋতুদের চেয়ে বেশ আলাদা আমেজ নিয়ে আসে এই শীত। উৎসবের ধুম তো থাকেই, সাথে থাকে নিজেদের মতো করে উপলক্ষ পালন করার সুযোগ। কেমন হতে পারে সেসব উপলক্ষ? আজকে শীতের সেসব টুকিটাকি উপলক্ষ নিয়েই কথা হবে।

সত্যি কথা বলতে, গ্রামের শীত না দেখলে শীতের পুরো মজা পাওয়া অসম্ভব! এই শহরে এসে শীতও নিজের আসল রূপ হারিয়ে ফেলে। সেই নিরেট কুয়াশার চাদরে ভর করে সকাল আসা, মাঠেঘাটে ঝুপ করে নেমে পড়া সন্ধ্যা, ভোরের শিশিরসিক্ত ঘাস, আহা! সকাল সকাল চুলোর পাশে বসে গরম পিঠার ভোজ, শেষ বিকালের আলোয় পিঠ পেতে দিয়ে চায়ের আড্ডা, এইসব আনন্দযজ্ঞ কই পাবেন গ্রামাঞ্চল ছাড়া? তাই সম্ভব হলে শীত থাকতে থাকতে একবার ঘুরে আসুন গ্রাম থেকে। শীতকালের আদি ও অকৃত্রিম স্বাদ নিয়ে আসুন।

[picture]

খেজুরের রস, গুড়, শীতের অন্যতম বিশেষ আকর্ষণ। কারো কারো কাছে এই দুই খাদ্যদ্রব্য হচ্ছে শীতকালের অবশ্য প্রয়োজনীয় দুই জিনিস। ভোর বেলা গাছ থেকে হাড়ি নামিয়ে রস সংগ্রহ করা হয়, সেই কাঁচা রসটা অনেকের কাছেই অমৃতসম। ঐ রসকেই জ্বাল দিয়ে ঘন থেকে শক্ত করে তবে তৈরি হয় গুড়। গুড় ব্যবহার করা হয় ভাপা, পুলি, পাটিসাপটাসহ হরেক রকম পিঠায়। পিঠাপুলি ছাড়া শীত যে বড় পানসে!

পরিবারের সবাই মিলে জমজমাট একটা পিকনিক, দূরে কোথাও দিন কয়েকের ভ্রমণ, দাওয়াতপর্ব সবই যেন শীতের অপেক্ষায় থাকে। বিশেষ করে পিকনিক আর ভ্রমণ, অলিখিত নিয়মেই এগুলো শীতকালের অংশ। এই শীতে এখনো যদি না হয়ে থাকে এমন কোনো আয়োজন, তবে এখন হয়ে যাক? ধারেকাছে দিনব্যাপী পিকনিকটা তো অন্তত হতেই পারে! একটা দিন সবাই মিলে হল্লা করে কাটানোই যায়। আজকালকার জীবনে বন্ধুবান্ধব আর কাজের ভেতর ডুবে গিয়ে কখন যে পরিবার থেকে অনেকটা দূরে সরে যায় মানুষ, নিজেরাও বোঝে না। এই দিনটা অন্তত একটু আবার নিজেদের মানুষগুলোর সাথে বোঝাপড়া হতে পারে। সে বড় ভালো উপলক্ষ। এমন উপলক্ষ হারানো ঠিক নয় কিন্তু!

শেষ কবে দৌড়ঝাঁপ করেছেন? খেলার মাঠে দেখেছেন নিজেকে? মনে পড়ছে না তাই না? জানা কথা! এই ব্যস্ত জীবনে সময় কই খেলাধুলার! তাও আবার গরম, ধুলো ময়লা, এইসব মাথায় নিয়ে খেলা আর হয় না। শীতকাল কিন্তু আপনাকে খানিকটা হলেও সুযোগ দেয় খেলার সাধ মিটিয়ে নেয়ার। পাড়ার মাঠে, রাস্তায়, বাড়ির ছাদে একটা খেলা চলবেই শীত এলে। তা হচ্ছে ব্যাডমিন্টন। আহামরি কিছুই নয়, নিজের একটা ব্যাট থাকলেই কারো সাথে জুটি বেঁধে খেলতে নেমে পড়ুন। নেটের বদলে দাগ কেটেই নয় খেলা হবে। অন্তত ছুটির দিনের বিকাল বা রাতটা খেলাধুলা করে কাটাতেই পারেন। গরমের চিন্তাও নেই। আর রাতের বেলা লাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন ম্যাচ খেলার সে কী দারুণ আমেজ, তা না খেললে কেমন করে জানবেন?

হিম পড়বে, সবাই কাঁপতে কাঁপতে একাকার হবে আর আগুন জ্বলবে না, তাও কি হয়! কোনো এক তীব্র শীতের রাত বেছে নিন আগুন জ্বেলে আঁচ পোহাতে। সাথে চলতে পারে বার্বিকিউ। বছরের অন্যান্য সময় বার্বিকিউ হলেও শীতের রাতে আগুনের তাপে ভূরিভোজন করার মজা নিশ্চয় আলাদা হবে। একদিকে কুয়াশার জাল, আরেকদিকে অগ্নিশিখা, আড্ডা আর গান, এভাবেই তো লেখা হয় শীত উৎসবের গল্পগুলো। এবার শীতে তাহলে আপনার গল্পেরা কেমন হচ্ছে?

ছবি - ফটোগ্রাফারস ডট ক্যানেভেরা

লিখেছেন - মুমতাহীনা মাহবুব

 

সম্পর্কিত লেখা

আগুন লাগলে করনীয় | ঝুঁকি ও ক্ষতি কমাতে ১০টি কার্যকরী কৌশল
সুস্থতা

আগুন লাগলে করনীয় | ঝুঁকি ও ক্ষতি কমাতে ১০টি কার্যকরী কৌশল

আজ কথা বলবো আগুন লাগলে করনীয় সম্পর্কে। সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাগুলোর কারণে এখন আগুন শব্দটা শুনলেও যেন ভয়ে, আতঙ্কে বুক কেঁপে উঠে। নিমতলী ট্র্...

গুড়ের যত গুন !
সুস্থতা

গুড়ের যত গুন !

এইতো, আর কিছুদিন পরেই চলে আসবে গুড়ের সময়!! পিঠা পুলির ঘ্রানে ম ম করবে চারদিক!! চিন্তা করতেই মুখে পানি চলে আসে, তাই না? আর আমাদের এই শীতের রসনার প্রধান...

আগুন থেকে দূরে থাকার জন্য মানতে হবে যা কিছু (দ্বিতীয় পর্ব)
সুস্থতা

আগুন থেকে দূরে থাকার জন্য মানতে হবে যা কিছু (দ্বিতীয় পর্ব)

হরহামেশাই দেশে অগ্নিকান্ড হচ্ছে। প্রতিবছর বিভিন্ন ধরনের অগ্নিকান্ডে শত শত মানুষ হতাহত হয়। অথচ একটু সচেতন হলে বড় বিপদ থেকে নিজেকে এবং আক্রান্ত ব্যক্তিক...

৪৯৯ টাকারও কমে পুরো শীতের সম্পূর্ণ বডি কেয়ার!
ত্বকের যত্ন

৪৯৯ টাকারও কমে পুরো শীতের সম্পূর্ণ বডি কেয়ার!

গত কিছুদিন ধরে আমরা একটু মিড রেঞ্জ প্রোডাক্টের রিভিউ দিচ্ছিলাম। বিষয়টা যদিও ইচ্ছাকৃত নয়, কিন্তু আমাদের পাঠকদের চোখ এড়ায়নি সেটা। অনেকেই আমাদের ইনবক্সে...

আরও পড়ুন

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন
ত্বকের যত্ন

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন

হাঁটিহাঁটি পা পা করে আসছে শীত। হিম হিম শীতল এই ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য নয়। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নানা রকম ত্বকের...

শীতের সময় ত্বকের যত্ন | কোমল ও প্রাণবন্ত ত্বক পেতে খেয়াল রাখুন ৮টি বিষয়
ত্বকের যত্ন

শীতের সময় ত্বকের যত্ন | কোমল ও প্রাণবন্ত ত্বক পেতে খেয়াল রাখুন ৮টি বিষয়

হিমহিম শীতল হাওয়া জানান দিচ্ছে শীতকাল আসন্ন! নানারকম পিঠা, হাঁসের মাংস, বিয়ে, বনভোজন সবকিছু নিয়ে শীত অনেকের কাছে প্রিয় একটা ঋতু। যারা স্টাইলিশ ড্রেসআপ...

শীতের পোশাকের খোঁজ খবর
ফ্যাশন

শীতের পোশাকের খোঁজ খবর

শীতের হিমেল হাওয়া ধীরে ধীরে শহরেও হানা দিচ্ছে। এবারও শীতের পোশাকে আসছে বৈচিত্র্যতা। নতুন আর পাশ্চাত্য ফ্যাশনের মিশ্রণে জমে উঠেছে শীতের পোশাকের বাজার।...

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস
গৃহসজ্জা

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস

বছর ঘুরে আবারো চলে এলো শীতের মৌসুম। চারদিকে এখনই হিম হিম আবহ ঘিরে ধরেছে। বাতাসে বইছে শীতের আমেজ। শেষ রাতের দিকে এখন আমাদের কাঁথার দরকার পড়ে যায়। আর যা...

শীতের পোশাকের যত্ন | ৪ ধরনের কাপড় রাখুন অটুট ও সুরক্ষিত!
লাইফ স্টাইল

শীতের পোশাকের যত্ন | ৪ ধরনের কাপড় রাখুন অটুট ও সুরক্ষিত!

শীতের পোশাকের যত্ন নেয়াটা আসলেই কি খুব দরকার? আচ্ছা ধরুন, আপনার খুব সুন্দর দেখতে উলের সোয়েটার বা মাফলার বা কাশ্মীরি শাল কিংবা ভেলভেট কোট আছে। বছরের দু...

খেলাধুলা শুধু ছোটদের নয় বড়দেরও দরকার
সুস্থতা

খেলাধুলা শুধু ছোটদের নয় বড়দেরও দরকার

ইন্টারনেটের এই যুগে আমরা স্মার্টফোনের গেইম খেলতে খেলতে সত্যিকারের খেলা প্রায় ভুলতেই বসেছি! কিন্তু খেলাধুলা করা দেহের জন্য যেমন দরকারি তেমনি মনের সুস্থ...

…