শীতের পোশাকের যত্ন | ৪ ধরনের কাপড় রাখুন অটুট ও সুরক্ষিত!

মাহবুবা মিমি · Jan 16, 2019 · 1 min read

শীতের পোশাকের যত্ন | ৪ ধরনের কাপড় রাখুন অটুট ও সুরক্ষিত!

শীতের পোশাকের যত্ন নেয়াটা আসলেই কি খুব দরকার? আচ্ছা ধরুন, আপনার খুব সুন্দর দেখতে উলের সোয়েটার বা মাফলার বা কাশ্মীরি শাল কিংবা ভেলভেট কোট আছে। বছরের দুই মাস পরা হয় মাত্র। কেনাও হয় ভালো দাম দিয়ে। প্রতিবছর কেনাও হয়তো সম্ভব না। এটাই তো সত্য, তাই না? আবার বছরের বেশি সময় ধরে বাক্সবন্দী হয়ে পড়েই থাকে কাপড়গুলো।

শীতের পোশাক - shajgoj.com

তাই হ্যাঁ, দেখতেই তো পারছেন কতটা জরুরী এই শীতের পোশাকের যত্ন নেয়াটা! আর সবচেয়ে বড় কথা এই সব কাপড়ের যত্ন অন্যান্য কাপড়ের থেকে আলাদা। সেটার দিকে খেয়াল না রাখলে আপনার সাধের শীতের কাপড়টি নষ্ট হতে সময় লাগবে না। তাই জেনে নিন কিছু প্রয়োজনীয় তথ্য যার মাধ্যমে শীতের কাপড়গুলোকে অনায়াসেই রাখতে পারবেন অটুট এবং সুরক্ষিত।

[picture]

শীতের পোশাকের যত্ন

১) কাশ্মীরি ফেব্রিক

প্রথমেই আসি কাশ্মীরি ফেব্রিক-এর ব্যাপারে। সবচেয়ে ভালো হয় এটা ড্রাই ওয়াশ করলে। যদি হাতেই ধুতে হয়, তাহলে ঠাণ্ডা পানিতে বেবি শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন।

কাশ্মীরি ফেব্রিক ঠাণ্ডা পানিতে বেবি শ্যাম্পুতে ভেজানো - shajgoj.com

আর কাপড় পানি থেকে টেনে তুলবেন না। হাতের মধ্যে নিয়ে জড়সড় করে তুলবেন, খুব আস্তে চেপে বাড়তি পানি ফেলবেন। মোচড়াবেন না। এরপরে মোটা কোন টাওয়েল-এর উপরে রেখে আরেকটা কাপড় দিয়ে চেপে পানি শুষিয়ে নিন। এরপর এটা শুকাতে দেবেন। কাপড় তুলে রাখার সময় অবশ্যই মাঝে টিস্যু দিয়ে ভাজ করবেন এবং ন্যাপথালিন বা শুকনো নিম পাতা দিয়ে রাখবেন।

২) উলের সোয়েটার

শীতে উলের সোয়েটার পরার পর সবসময় নরম ব্রাশ দিয়ে ঝেড়ে রাখবেন। উলের সোয়েটার কখনই তারের হ্যাঙ্গার-এ ঝুলিয়ে রাখবেন না।

শীতে উলের সোয়েটার সবসময় নরম ব্রাশ দিয়ে ঝেড়ে রাখবেন - shajgoj.com

মোটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন, নইলে কাপড়ের শেইপ নষ্ট হয়ে যাবে। উলের কাপড়ে কোন দাগ লাগলে, সেখানে কোনরকম ঘষামাজা করবেন না। খুব সফট কোন ডিটারজেনট গুলে নিয়ে, আরেকটা নরম কাপড় দিয়ে ব্লটিং করে করে দাগ উঠান। উলের কাপড় হাতে ধুতে হলে, খুব সফট কোন ডিটারজেন্ট হালকা গরম পানিতে গুলে নিয়ে কাপড় ভিজিয়ে রাখবেন ৩-৫ মিনিট। এরপরে হালকা হাতে ধুতে হবে, জোরে রগড়ানো যাবে না। উলের কাপড় বা শীতের যে কোন ভারি কাপড়ই হ্যাঙ্গারে দিয়ে শুকাবেন না, এতে কাপড়ের সাইজ নষ্ট হয়ে যাবে। কোন কাপড়ের ওপরে বিছিয়ে শুকাবেন সবসময়। আর উলের কাপড় যেখানে রাখবেন, সেই স্টোরেজ-এ যেন বাতাস থাকে, খুব চেপেচুপে কোন ড্রয়ার এ রাখবেন না। আর অবশ্যই সিজনের শুরুতে আর শেষে একবার ধোবেন। এর বেশি না।

৩) ভেলভেট

ভেলভেট, শীতের সময় এর কদর অনেক। পরতেও আরাম, দেখতেও লাগে বেশ গরজিয়াস। তাই এর চাই বাড়তি যত্ন। রুল অফ থাম্ব, ভেলভেট সব সময় ড্রাই ওয়াশ করতে হবে এবং কখনই আয়রন করা যাবে না। এমনিতেই ভেলভেটের ফ্ল্যাট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, তাই একে প্রেস বা ব্লট করা যাবে না।

শীতের পোশাক ভেলভেট হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হয় - shajgoj.com

কোন কিছু পড়লে সেটা শুকিয়ে যাওয়ার পরে নরম ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন আগে, এরপরে দাগ পড়লে ড্রাই ওয়াশে দিন। ভেলভেট ভাজ করবেন না, কেননা ভাজের জায়গা পার্মানেন্টলি নষ্ট হতে পারে, খুব আলতোভাবে কোন বক্সে রাখবেন, বা ঝুলিয়ে রাখতে পারেন।

৪) শীতের অন্যান্য কাপড়

অন্য শীতের কাপড় আয়রন করতে গেলে, কাপড় উলটে নিয়ে আরেকটি কাপড় বিছিয়ে তারপরেই আয়রন করবেন। আর শীত শেষে তুলে রাখার কয়েক মাস পরে ভালোভাবে আরেকবার বাতাসে শুকাবেন, রোদে নয় কিন্তু। আর কাপড়ের ভেতর ন্যাপথালিন বা শুকনো নিম পাতা দিতে ভুলবেন না যেন।

শীতের কাপড়ের ভেতর ন্যাপথালিন ব্যবহার - shajgoj.com

তাহলেই আপনার শীতের কাপড় আপনাকে যেমন শীত থেকে সুরক্ষা দেবে তেমনি এই কাপড়গুলোও সুরক্ষিত থাকবে বছরের পর বছর।

আসলে শীতে ত্বকের-চুলের যত্ন নিয়ে টেনশন করতে করতে এদিকে কাপড়টা নিয়ে চিন্তা কমই করা হয়! তার উপর নানান কাজের চাপ! সব মিলিয়ে আসলে হয়েও ওঠে না। তাই শীতের পোশাকের যত্ন একটু মনে করিয়ে দেয়া এবং সহজ কিছু উপায় বাতলে দেয়া, এই আর কী!

ভালো থাকুন, সুন্দর থাকুন।

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

সম্পর্কিত লেখা

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস
গৃহসজ্জা

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস

বছর ঘুরে আবারো চলে এলো শীতের মৌসুম। চারদিকে এখনই হিম হিম আবহ ঘিরে ধরেছে। বাতাসে বইছে শীতের আমেজ। শেষ রাতের দিকে এখন আমাদের কাঁথার দরকার পড়ে যায়। আর যা...

শীতে পোশাকের যত্ন
এক্সেসরিজ

শীতে পোশাকের যত্ন

শীত তো পুরোপরি এসেই গেল, এখন শুধু শীত উপভোগ করার পালা। কিন্তু খেয়াল রাখতে হবে শীত উপভোগ করতে গিয়ে যেন ঠান্ডা লেগে না যায়। তাই শীতের সুরক্ষার জন্য সবাই...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

শীতের পোশাকের খোঁজ খবর
ফ্যাশন

শীতের পোশাকের খোঁজ খবর

শীতের হিমেল হাওয়া ধীরে ধীরে শহরেও হানা দিচ্ছে। এবারও শীতের পোশাকে আসছে বৈচিত্র্যতা। নতুন আর পাশ্চাত্য ফ্যাশনের মিশ্রণে জমে উঠেছে শীতের পোশাকের বাজার।...

আরও পড়ুন

শীতে শিশুর সুরক্ষা | ছোট্ট সোনামণির সুস্থতার জন্য খেয়াল রাখুন ১০টি বিষয়
মা ও শিশু

শীতে শিশুর সুরক্ষা | ছোট্ট সোনামণির সুস্থতার জন্য খেয়াল রাখুন ১০টি বিষয়

গরম শেষে যখন আবহাওয়ার বদল হয় তখনই শিশুরা অসুস্থ হয়ে যায়। এরপর আসে শীত। বছরের এ সময়টায় শিশুদের মধ্যে অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। হুটহাট ঠান্...

লিকুইড ডিটারজেন্ট নিয়ে কিছু কথা
গৃহসজ্জা

লিকুইড ডিটারজেন্ট নিয়ে কিছু কথা

এই শীতে লিকুইট ডিটারজেন্ট খুব দরকারী একটা জিনিস। কারণ আপনার শখের শীত পোশাকটির সঠিক যত্ন নিতে এটির প্রয়োজন। লিকুইট ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুলে কাপড়ের রং...

বৃষ্টির দিনের পোশাক ও তার যত্ন
গৃহসজ্জা

বৃষ্টির দিনের পোশাক ও তার যত্ন

বৃষ্টির দিনে বাইরে বের হলে একটু ভিজতেই হয়। আর সেক্ষেত্রে কাদায় বা পানিতে পা বেশি ভিজে যায়। কাপড়ে কাদার দাগ লেগে যাওয়ার ফলে বারবার তা ধোয়া,দাগ উঠানো আর...

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

নিজেই বানান স্লিপিং আই মাস্ক
ক্র্যাফট

নিজেই বানান স্লিপিং আই মাস্ক

সাধারণত ঘুমজনিত সমস্যা দূর করতে বা শান্তিময় ঘুমের জন্যই স্লিপিং আই মাস্কের ব্যবহার হয়ে থাকে। বাইরের কোন আলো যাতে চোখে আসতে না পারে তা নিশ্চিত করাই হচ্...

শীতের সময় ত্বকের যত্ন | কোমল ও প্রাণবন্ত ত্বক পেতে খেয়াল রাখুন ৮টি বিষয়
ত্বকের যত্ন

শীতের সময় ত্বকের যত্ন | কোমল ও প্রাণবন্ত ত্বক পেতে খেয়াল রাখুন ৮টি বিষয়

হিমহিম শীতল হাওয়া জানান দিচ্ছে শীতকাল আসন্ন! নানারকম পিঠা, হাঁসের মাংস, বিয়ে, বনভোজন সবকিছু নিয়ে শীত অনেকের কাছে প্রিয় একটা ঋতু। যারা স্টাইলিশ ড্রেসআপ...

…