শীতে পোশাকের যত্ন

সাজগোজ উপ সম্পাদক · Dec 03, 2014 · 1 min read

শীতে পোশাকের যত্ন

শীত তো পুরোপরি এসেই গেল, এখন শুধু শীত উপভোগ করার পালা। কিন্তু খেয়াল রাখতে হবে শীত উপভোগ করতে গিয়ে যেন ঠান্ডা লেগে না যায়। তাই শীতের সুরক্ষার জন্য সবাই কম বেশি শীতের গরম কাপড় নামিয়ে ফেলেছেন। আবার কেউ কেউ নতুন কিছু কালেকশানের জন্য বাজারে ঘোরাঘুরি করছেন। হ্যা এটাই সঠিক সময়। এতদিনে বাজারও সেজে উঠেছে গরম পোশাকের সম্ভার নিয়ে। প্রায় গত দু বছর ধরে মেয়েদের ফ্যাশনে এসেছে জ্যাকেট, আশা করি এ বছরও একই ফ্যাশন চলবে। আমাদের সবারই কম বেশি উল্, কাশ্মীরি, লেদার, আঙ্গুরা বা পশমি, ইত্যাদি বিভিন্ন ধরনের শীত কাপড় রয়েছে। কিন্ত আমরা অনেকেই জানি না ঠিক কীভাবে এই সব কাপড়ের যত্ন নিতে হয়। এই কাপড়ে যেমন রয়েছে ভিন্নতা ঠিক তেমনি এর যত্নেও রয়েছে বিভিন্ন ধরন। সঠিক ভাবে যত্ন নিলে বেশ কিছু বছর ধরে আপনি আপনার শখের কাপড়টি ব্যবহার করতে পারবেন।তাই চলুন জেনে আসি কীভাবে যত্ন নিতে হবে শীতের পোশাকগুলোর।

[picture]

উল

সাধারণত ডিটারজেন্ট বা লিকুইড ডিটারজেন্ট ভালো করে পানির সাথে মিশিয়ে ২০/৩০ ভিজিয়ে রেখে উলের কাপড় হালকা হাতে কেঁচে ধুয়ে ফেলতে হবে। মনে রাখতে হবে বেশি জোরে কাঁচা বা নিংড়ানো যাবে না। উলের কাপড় ওয়াশিং মেশিনেও ধোয়া যাবে, কিন্ত তার জন্য আপনাকে wool mode রাখতে হবে। উলের কাপড়ে যদি কোনো দাগ পড়ে তাহলে ঐ দাগের উপর লেবু ঘষে নিতে হবে।

ফ্লানেল

ফ্লানেল কাপড় ডিটারজেন্ট বা লিকুইড ডিটারজেন্ট ভালো করে পানির সাথে মিশিয়ে ২০/৩০ ভিজিয়ে রেখে কেঁচে ধুয়ে ফেলা যায়। এ কাপড় ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য জেনারেল mode রাখতে হবে। কিন্তু ধোয়ার আগে কিছুক্ষণ ভিনেগার পানিতে ভিজিয়ে রাখতে হবে। কারণ ফ্লানেল কাপড়ের বাড়তি রং থাকলে চলে যাবে।

আঙ্গুরা বা পশমি

আঙ্গুরা বা পশমি কাপড় ধোয়ার জন্য আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই কাপড় ওয়াশিং মেশিনে ধোয়া যাবে না এবং শুধু মাত্র winter wash বা লিকুইট ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে। তার জন্য আপনাকে মাত্র ৫/১০ মিনিট ভিজিয়ে নিয়ে কচলে ধুয়ে ফেলতে হবে এবং পানি চেপে চেপে ফেলতে হবে। পশমি কাপড় গুলোকে কখনো অন্য কাপড়ের সাথে ভিজানো বা ধোয়া যাবে না তাহলে পশম গুলো অন্যান্য কাপড়ে লেগে যাবে। আপনি চাইলে ড্রাই ওয়াশ করাতে পারেন। কাপড় ধোয়ার পর টিসু পেপার দিয়ে মুড়িয়ে ভাজ করে পলিথিনে করে বা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হবে।

লেদার

লেদারের জ্যাকেট বারবার ওয়াশ করা যায় না। তাই মাঝে মাঝে অল্প রৌদ্রে দিয়ে ব্রাশ করে ঝেড়ে ফেলতে হবে। বছরে ১/২ বার ড্রাই ওয়াশ করানোই ভালো। অবশ্যই লেদারের জ্যাকেট হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হবে। অনেক দিন ব্যবহার না করার ফলে জ্যাকেটের জিপার জ্যাম হতে পারে। জিপারের চেইনে মোম বা নারিকেল তেল দিয়ে ঘষে নিলেই জিপার ইজি হয়ে যাবে।

কাশ্মিরি কাশ্মিরি শাল বা সোয়েটার লিকুইট ডিটারজেন্ট দিয়ে ঘরেই ধোয়া যায়। তবে হালকা ধোয়ার পর তোয়ালে দিয়ে চেপে চেপে পানি বের করতে হবে এবং ছায়া যুক্ত স্থানে হ্যাঙ্গারে ঝুলিয়ে শুকাতে হবে। ইস্ত্রি করার সময় একটি তোয়ালে বা সুতির কাপর বিছিয়ে নিয়ে তার উপর আয়রন করতে হবে। কাশ্মিরি শাল বা সোয়েটার শুকানোর পর হ্যাঙ্গারে ঝুলিয়ে বা ভাঁজ করে পলিথিন ব্যাগে করে ন্যাপথালিন দিয়ে রাখুন।

শীতের কাপড় গুলোকে মাঝে মাঝে রৌদ্রে দিতে হবে কিন্ত খেয়াল রাখতে হবে যাতে বেশি রৌদ্র না পায় তাহলে আপনার শখের পোশাকটির রং জ্বলে নষ্ট হয়ে যেতে পারে।তাই সকালে ১০-১২ মিনিট রৌদ্রই যথেষ্ট। দুপুর বেলার কড়া রৌদ্রে কাপড় নষ্ট হবার সম্ভাবনা থাকে। অবশ্যই আলমারিতে রাখার আগে ন্যাপথালিন দিয়ে রাখুন। ভুলেও কখনো কাপড়ে পারফিউম দিয়ে রাখবেন না তাহলে কাপড়ে দাগ পড়ে থাকবে।

লিখেছেন-  জুঁই শতাব্দী

ছবি-  কাশ্মিরহ্যান্ডক্র্যাফটস ডট কম

সম্পর্কিত লেখা

লিকুইড ডিটারজেন্ট নিয়ে কিছু কথা
গৃহসজ্জা

লিকুইড ডিটারজেন্ট নিয়ে কিছু কথা

এই শীতে লিকুইট ডিটারজেন্ট খুব দরকারী একটা জিনিস। কারণ আপনার শখের শীত পোশাকটির সঠিক যত্ন নিতে এটির প্রয়োজন। লিকুইট ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুলে কাপড়ের রং...

শীতের পোশাকের যত্ন | ৪ ধরনের কাপড় রাখুন অটুট ও সুরক্ষিত!
লাইফ স্টাইল

শীতের পোশাকের যত্ন | ৪ ধরনের কাপড় রাখুন অটুট ও সুরক্ষিত!

শীতের পোশাকের যত্ন নেয়াটা আসলেই কি খুব দরকার? আচ্ছা ধরুন, আপনার খুব সুন্দর দেখতে উলের সোয়েটার বা মাফলার বা কাশ্মীরি শাল কিংবা ভেলভেট কোট আছে। বছরের দু...

ওয়াশি টেপ এর ৬টি রকমারি ব্যবহার সম্পর্কে জেনে নিন!
ক্র্যাফট

ওয়াশি টেপ এর ৬টি রকমারি ব্যবহার সম্পর্কে জেনে নিন!

তরুণদের মধ্যে ওয়াশি টেপের জনপ্রিয়তা অনেক আগেই দেখা দিয়েছে। এর ব্যবহারের বহুমুখিতা আর উজ্জ্বল রং একে জনপ্রিয় করেছে সব বয়সী মানুষের কাছে। এই ওয়াশি টেপ ক...

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস
গৃহসজ্জা

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস

বছর ঘুরে আবারো চলে এলো শীতের মৌসুম। চারদিকে এখনই হিম হিম আবহ ঘিরে ধরেছে। বাতাসে বইছে শীতের আমেজ। শেষ রাতের দিকে এখন আমাদের কাঁথার দরকার পড়ে যায়। আর যা...

আরও পড়ুন

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

দাগ নিয়ে ভাবনা আর না !
লাইফ স্টাইল

দাগ নিয়ে ভাবনা আর না !

কাপড়ে দাগ লেগে গেলে তা ভীষণ বিশ্রী দেখায়। কীভাবে দাগ তোলা যাবে, দাগ ঠিক মতো যাবে তো? কাপড় নষ্ট হয়ে যাবে কিনা... তাই নিয়ে গৃহিনীর দুশ্চিন্তার শেষ...

বৃষ্টির দিনের পোশাক ও তার যত্ন
গৃহসজ্জা

বৃষ্টির দিনের পোশাক ও তার যত্ন

বৃষ্টির দিনে বাইরে বের হলে একটু ভিজতেই হয়। আর সেক্ষেত্রে কাদায় বা পানিতে পা বেশি ভিজে যায়। কাপড়ে কাদার দাগ লেগে যাওয়ার ফলে বারবার তা ধোয়া,দাগ উঠানো আর...

গরমে আরাম ও স্বস্তি পেতে কোন ফেব্রিকগুলো বেছে নিবেন?
ফ্যাশন

গরমে আরাম ও স্বস্তি পেতে কোন ফেব্রিকগুলো বেছে নিবেন?

বাংলাদেশ নাতিশীতোষ্ণ - ছোটবেলায় পড়া এই কথা বোধহয় ভুলে যাওয়ার সময় এসে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন গরমের দাপট বাড়ছে, কমছে বৃষ্টির পরিমাণ। দি...

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

…