ওয়াশি টেপ এর ৬টি রকমারি ব্যবহার সম্পর্কে জেনে নিন!

কাশপিয়া  ইমতিয়াজ দৃষ্টি · Aug 11, 2017 · 1 min read

ওয়াশি টেপ এর ৬টি রকমারি ব্যবহার সম্পর্কে জেনে নিন!

তরুণদের মধ্যে ওয়াশি টেপের জনপ্রিয়তা অনেক আগেই দেখা দিয়েছে। এর ব্যবহারের বহুমুখিতা আর উজ্জ্বল রং একে জনপ্রিয় করেছে সব বয়সী মানুষের কাছে। এই ওয়াশি টেপ কেবল সৌন্দর্য বৃদ্ধির জন্য নয় বরং সময় বাঁচাতেও সাহায্য করে। এত কাজের একটি জিনিস তার দামই বা কত? ডিজাইন ও মান ভেদে এই ওয়াশি টেপ এর মূল্য ১২০-৪০০ টাকার এর মধ্যেই হয়ে থাকে। রঙ-বেরঙের এই টেপ দিয়ে কিন্তু অনেক রকমেরই কাজ করা যায়। আজ লিখছি তা নিয়েই।

ওয়াশি টেপ দিয়ে ভিন্নধর্মী কিছু তৈরি করার আইডিয়া 

(১) চাবি সাজাতে 

ওয়াশি টেপ দিয়ে চাবি সাজানো - shajgoj.com

অনেক সময় দেখা যায় আমরা অনেক চাবি একই চাবির রিং রেখে ব্যবহার করি এতে করে স্বল্প সময়ে সঠিক চাবি খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় এর পরিত্রাণ স্বরূপ আমরা ওয়াশি টেপ ব্যবহার করতে পারি। বিভিন্ন চাবিতে আলাদা ডিজাইনের টেপ ব্যবহার করতে পারি। তাহলে প্রতিটি চাবি আলাদা দেখাবে এবং মনে রাখতেও সহজ হবে। প্রয়োজনের সময় সঠিক চাবিটি খুঁজে পেতে আর অযথা সময় নষ্ট হবে না।

(২) নখ সাজাতে

আধুনিক নারীরা তাদের নখ সাজাতে বিভিন্ন রকমের দামি স্টিকার ব্যবহার করেন তারা ইচ্ছা করলেই অতি সহজে ওয়াশি টেপ দিয়ে তাদের নখ সাজানোর কাজটি সারতে পারেন অতি স্বল্প খরচে।

(৩) ল্যাপটপের কি বোর্ড সাজাতে 

ওয়াশি টেপ দিয়ে ল্যাপটপের কি বোর্ড সাজানো - shajgoj.com

ল্যাপটপের কি বোর্ডের অক্ষর অনেক সময় ব্যবহার করতে করতে হালকা হয়ে যায় অথবা উঠে যায়। এক্ষেত্রে এই টেপ ব্যবহার করে অতি সহজেই পুরো কি-বোর্ডের চেহারা পরিবর্তন করা যায় এবং নতুন করে অক্ষর লিখে ব্যবহার উপযোগী করা যায়।

(৪) দেয়াল সাজাতে 

দেয়ালে স্টিকারের বদলেও ওয়াশি টেপ ব্যবহার করা যায় এবং অতি অল্প খরচে দেয়ালে নতুনের ছোঁয়া দেয়া যায়।

(৫) সুতার মোটা বালা সাজাতে

ওয়াশি টেপ দিয়ে সুতার মোটা বালা সাজানো - shajgoj.com

সুতার মোটা বালা শাড়ীর সাথে অনেক মাননসই কিন্তু কিছুদিন পরে এই চুড়ির রং বিবর্ণ হয়ে যায়। এক্ষেত্রে উঠে যাওয়া সুতোগুলো কেটে নিতে হবে এবং এর উপরে ওয়াশি টেপ লাগাতে হবে। ইচ্ছা করলে এই টেপের সাথে গ্লিটার লাগিয়ে আরও সুন্দর করা যাবে।

(৬) রান্না ঘরের বিভিন্ন জিনিস সাজাতে 

মায়েদের অনেকটা সময়ই রান্না ঘরে কাটাতে হয় এক্ষেত্রে তাদের রান্না ঘরের কিছু জিনিস সুন্দর করে দেয়া যায়। যেমন বাজারে অনেক ধরণের জার পাওয়া যায় ফ্যান্সি জাতিও কিন্তু সেগুলার দাম ৮০০- ২০০০ টাকা হয়ে থাকে। এর পরিবর্তে খুব সহজেই পুরান কাঁচের বোতল পরিষ্কার করে তার উপরে ওয়াশি টেপ লাগিয়ে পুরা জারের চেহারা আকর্ষণীয় করা যেতে পারে। এতে করে রান্না ঘরের লুক ও চেঞ্জ হবে। মূলত প্রতিটি শেলফের লুক আরও সুন্দর হবে। এবং এতে খরচও অনেক কম পরবে। এবং অতি কম খরচে অনেক কয়টি ডিজাইনার জার বানানো যাবে।

এইতো জেনে নিলেন, ওয়াশি টেপের রকমারি ব্যবহার। এখন খুব সহজেই নিত্যদিনের ব্যবহার করা জিনিস পত্রের সাথে ওয়াশি টেপ ব্যবহার করে আনতে পারেন নতুনত্ব। যা ব্যবহার করে আপনি নিজেও ভালো অনুভব করবেন এবং আপনার আশেপাশের সবার প্রশংসা পাবেন আপনার সৃজনশীলতার জন্য।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ;হোম হ্যাকস.কম

সম্পর্কিত লেখা

ব্রা নিয়ে প্রচলিত এই ভ্রান্ত ধারণাগুলোতে আপনিও নেই তো?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

ব্রা নিয়ে প্রচলিত এই ভ্রান্ত ধারণাগুলোতে আপনিও নেই তো?

আন্ডারগার্মেন্টস এর মধ্যে ব্রা আমাদের সবার কাছে যেমন পরিচিত তেমনি প্রয়োজনীয় একটি প্রোডাক্ট। তাইনা? প্রয়োজন বলে কিনছি বটে এবং পরছিও! তবে আসলে কতটা বুঝে...

বাংলা নববর্ষের ইতিহাস | কিভাবে ১লা বৈশাখ উদযাপন রীতি এলো?
লাইফ স্টাইল

বাংলা নববর্ষের ইতিহাস | কিভাবে ১লা বৈশাখ উদযাপন রীতি এলো?

পুরোনোকে ফেলে বছর ঘুরে আবারও চলে এলো পহেলা বৈশাখ। তবে এবারের বর্ষ বরণ প্রতিবারের ন্যায় আনুষ্ঠানিকভাবে পালন করা হবে না। গাওয়া হবে না গান রমনার বটমূলে,...

গিফট বক্স তৈরির সহজ কৌশল
ক্র্যাফট

গিফট বক্স তৈরির সহজ কৌশল

প্রিয়জনকে উপহার দিতে আমরা কে না ভালবাসি। কিন্তু অনেক সময় সেই উপহারটা কিভাবে দিলে বেশি আকর্ষণীয় হবে সেটা ভেবে বের করতেই কত ঝামেলাই না পোহাতে হয়। বাজারে...

সঠিক পর্দা বাছাইয়ে ঘর হয়ে উঠুক নান্দনিক ও আকর্ষণীয়
গৃহসজ্জা

সঠিক পর্দা বাছাইয়ে ঘর হয়ে উঠুক নান্দনিক ও আকর্ষণীয়

ঘর সাজানোর সময় যে জিনিসটি না হলেই নয় তা হলো পর্দা। প্রাচীনকালে অন্দরমহলের গোপনীয়তা রক্ষার উদ্দেশ্য ব্যবহৃত হলেও বর্তমানে একটি বাসার অভ্যন্তরীণ লুকটাই...

আরও পড়ুন

শীতে পোশাকের যত্ন
এক্সেসরিজ

শীতে পোশাকের যত্ন

শীত তো পুরোপরি এসেই গেল, এখন শুধু শীত উপভোগ করার পালা। কিন্তু খেয়াল রাখতে হবে শীত উপভোগ করতে গিয়ে যেন ঠান্ডা লেগে না যায়। তাই শীতের সুরক্ষার জন্য সবাই...

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস
সুস্থতা

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস

আপনি যখনই স্ট্রেসড ফিল করেন বা কোন চিন্তায় ডুবে যান তখনই কি নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটার মত বিরক্তিকর এবং খুবই অস্বাস্থ্যকর এই কাজটি করে থাকেন? য...

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন
ক্র্যাফট

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন

বসন্ত এসে গেল বলে! কত রঙ, কত গান, কত আনন্দ আকাশে-বাতাসে ঝলমল করছে। ফাল্গুনের প্রথম দিনে রাস্তা জুড়ে সুন্দরের আগুন লাগবে যেন। আগুনঝরানো সেদিনটিকে বরণ ক...

ভালোবাসা দিবসের শুভেচ্ছা কার্ড
ক্র্যাফট

ভালোবাসা দিবসের শুভেচ্ছা কার্ড

২০১৫ সালের ভ্যালেন্টাইন’স ডে চলে আসছে। অনেকে হয়তো এবার মনের মানুষটিকে মনের কথাটি সাহস করে বলেই দেবেন। কিন্তু কীভাবে বলা যায় আসলে? চিঠিতে বলবেন? নাকি এ...

শরতের স্নিগ্ধ চোখের সাজ
চোখের সাজ

শরতের স্নিগ্ধ চোখের সাজ

শরতের শুরুর ভাগ চলছে এখন, গরমটা কিন্তু কমেনি একেবারেই। এ সময়ের উপযোগী একটি চোখের সাজ নিয়ে আজকের পিক-টিউটোরিয়াল। চোখের পাতায় হালকা বাদামি / ব্রাউন রঙ আ...

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?
বিউটি টিপস

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?

হাতের সৌন্দর্যের অনেকটাই জড়িত নখের সাথে। নখ সুন্দর মানে হাতেও ফুটে ওঠে সে সৌন্দর্য। কিন্তু এই নখ ভালো রাখতে আমরা কতটা সচেতন? রেগুলার পানির কাজ করা, নি...

…