শরতের স্নিগ্ধ চোখের সাজ

সাজগোজ উপ সম্পাদক · Aug 31, 2013 · 1 min read

শরতের স্নিগ্ধ চোখের সাজ

শরতের শুরুর ভাগ চলছে এখন, গরমটা কিন্তু কমেনি একেবারেই। এ সময়ের উপযোগী একটি চোখের সাজ নিয়ে আজকের পিক-টিউটোরিয়াল। চোখের পাতায় হালকা বাদামি / ব্রাউন রঙ আর নিচে আকাশি রঙের ছোঁয়া আপনার পুরো সাজকে করে তুলবে নান্দনিক। এই সাজটি দিনের বেলাতে যেমন উপযোগী তেমনি রাতের বেলার যেকোনো পার্টিতেও মানিয়ে যাবে অনায়াসে। চলুন দেখে নেই...

tamanna 01

প্রথমে শুরু করুন হাইলাইটার দিয়ে। ভ্রুর ঠিক নিচে হালকা গোল্ডেন কালার অথবা ম্যাট গোল্ডেন হাইলাইটার লাগিয়ে নিন।

TAMANNA 02 03

এক টুকরো স্কচ-টেপ (ছবিতে দেখানো হয়েছে) চোখের কোণা থেকে ভ্রুর শেষ পর্যন্ত লাগান। কারণ আজকের চোখের সাজে আমরা অনেক সুক্ষ করে আই লাইনার পরব। এতে স্কচ-টেপ গাইড লাইন হিসেবে কাজ করবে। এরপর হালকা ব্রাউন / Taupe / শ্যাম্পেন কালার শ্যাডো চোখের ভাঁজ টা বাকি রেখে পুরোটা চোখের পাতায় লাগান।

tamanna04

এবার পূর্বের ব্যবহৃত ব্রাউন শ্যডোর চেয়ে একটু ডিপ ব্রাউন নিয়ে চোখের ভাঁজে লাগিয়ে নিন।

tamanna 05

সব গুলো রঙ সুন্দর করে ব্লেন্ড করে নিন। মনে রাখবেন, যতটা সময় নিয়ে এবং সুন্দর করে ব্লেন্ড করবেন আপনার মেক-আপ ততোটাই নিখুঁত হবে।

TAMANNA 06

এখন চোখ লাইন করার পালা। আপনার পছন্দের কালো লাইনার দিয়ে চোখের কোণা থেকে ভ্রুর কাছাকাছি পর্যন্ত লাইন টানুন। লাইন আঁকাবাঁকা হবে ভেবে ভয় পাবেন না, স্কচ-টেপ থাকায় আপনি কোন কষ্ট ছাড়াই খুব সুক্ষ লাইন পাবেন।

TAMANNA 07

লাইনার একটু শুকিয়ে এলে স্কচ-টেপ তুলে ফেলুন। আপনি নিজেই দেখে অবাক হবেন যে শুধুমাত্র স্কচ-টেপের কারণে আপনার লাইনারের টান কতো নিখুঁত হয়েছে।

tamanna 08

এখন চোখের নিচের অংশে হালকা নীল /আকাশি কালারের লাইনার দিয়ে ছবির মতো করে লাইন টেনে নিন। এই লাইনটি শেষের দিকের কালো লাইনে মিশিয়ে ফেলবেন না। কালো লাইন থেকে একটু নিচের দিকে টানুন।

tamanna 09

এবার চোখের কাজল লাগান এবং একটু খানি কালো আইশ্যাডো দিয়ে কাজল আর নীল লাইনার ব্লেন্ড করে দিন।

চোখের পাপড়িতে মাস্কারা লাগান। রাতের পার্টিতে যেতে চাইলে ফল্স আইল্যাশ পরতে পারেন। ব্যাস, চোখের মেক-আপ শেষ।

tamanna 10

আমি এই সাজে বেশ ব্রাইট কালারের পিঙ্ক লিপ-স্টিক পরেছি। আপনি চাইলে হালকা যেকোনো কালার অথবা ন্যাচারাল কালার-ও পরতে পারেন।

এই সাজে যা কিছু ব্যবহার করেছিঃ • MUA heaven n earth eye shadow palate • Jackelin eyeliner in Firoza • MUA poptastic palate • Revlon khol pencil • la-femme gel eyeliner • L'Oreal feather lash mascara • Prestige backed mineral blush in pink • MUA bronzer in shade 2 • Flormar terracotta powder in shade 21 • IONI matte lipstick in coral cream. আশা করছি আজকের টিউটোরিয়াল আপনাদের সাহায্য করবে। আজকের মতো এটুকুই, পরবর্তী লেখা পর্যন্ত ভালো থাকবেন সবাই।

লিখেছেনঃ তামান্না ইসলাম

ছবিঃ  গ্রিনস্টোরি, তামানজ.ব্লগস্পট.কম

সম্পর্কিত লেখা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে
ত্বক

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে

মেকাপ আর স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই তো করা হয়। আলাদা করে চোখের কথা ভেবে যত্ন নেওয়া আর হয়না। মুখের ত্বকের চেয়ে চোখের ত্বক ১০ গুণ বেশি পাতলা হয়। আর ত...

এরাবিক আইলুক
চোখের সাজ

এরাবিক আইলুক

সারাদিন যেভাবেই যাক উৎসবের রাতের সাজটা একটু ড্রামাটিক হলে কিন্তু মন্দ হয় না। সেরকমই ড্রামাটিক সাজের একটি স্টাইল হলো এরাবিক আই লুক। টানা লাইনার আর বর্...

আরও পড়ুন

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?
সুস্থতা

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?

মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্দর রাখতে আমাদের চেষ্টা যেন শেষ নেই। পার্লার থেকে জিমে যাওয়া কোন কিছুই বাদ রাখি না। অথচ একটি বারও ভাবি না সুনয়না চো...

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস
চোখের সাজ

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস

কালো হরিণ চোখ শুধু কবিতা বা প্রেমিকের উপমায় নয় সত্যি সত্যি আপনারও হতে পারে। ভাবছেন কীভাবে? আপনার চোখের পাপড়ি ঘন যতবেশি হবে আপনার চোখকে ততবেশি কালো ও আ...

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?
মেকআপ

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?

একচুয়ালি বেশ কয়েকজন রিডারের ফিডব্যাক, আমরা সবসময় মেকআপ টিপস দেই, ভিডিও টিউটোরিয়াল দেই। কিন্তু তারা ঠিক বুঝতে পারে না তাদের সর্বক্ষণের সাথী চশমাটার সাথ...

চোখের শেইপ অনুযায়ী আইলাইনারের ব্যবহার
চোখের সাজ

চোখের শেইপ অনুযায়ী আইলাইনারের ব্যবহার

আইলাইনার মেক-আপের একটি গুরুত্বপূর্ণ অংশ। আইলাইনার লাগানোর অনেক উপায় আছে। আজ আমরা জেনে নেব চোখের শেইপ অনুযায়ী কিভাবে আই লাইনার লাগাতে হবে। অনেক বছর আ...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

চোখের দৃষ্টি এবং সৌন্দর্য অটুট রাখার টিপস
বিউটি টিপস

চোখের দৃষ্টি এবং সৌন্দর্য অটুট রাখার টিপস

সবার চোখ মনের কথা বলুক বা নাই বলুক, তাই বলে চোখ দুখানি মলিন হয়ে থাকবে এমনটা তো কেউই চাইবেন না! মুখের ত্বকের যত্নে অনেক মনোযোগী মানুষও প্রায় সময়ই তাদে...

…