চোখের দৃষ্টি এবং সৌন্দর্য অটুট রাখার টিপস

sub-editor · Dec 24, 2015 · 1 min read

চোখের দৃষ্টি এবং সৌন্দর্য অটুট রাখার টিপস

সবার চোখ মনের কথা বলুক বা নাই বলুক, তাই বলে চোখ দুখানি মলিন হয়ে থাকবে এমনটা তো কেউই চাইবেন না!

মুখের ত্বকের যত্নে অনেক মনোযোগী মানুষও প্রায় সময়ই তাদের চোখের কথা বেমালুম ভুলে যান। চোখের দেখভালের খবর মনে পড়ে তখনই, যখন চোখ নিয়ে কোন সমস্যায় পড়েন।

দীর্ঘদিনের অবহেলায় যখন চোখে মলিনতার ছাপ বসে যায়, হঠাৎ একদিন খুব যত্নে সাজানো মুখটাতে চোখগুলো কেমন প্রাণহীন লাগতে থাকে বা ডার্ক সার্কেলের আনাগোনা শুরু হয়, তখন খেয়ালে আসে চোখের কথা। কিন্তু আসলেই কি চোখ এমন হেলাফেলায় রেখে দেয়ার মতন বিষয়? ভাবুন তো একবার, যে চোখে আপনি দুনিয়া দেখছেন সেই চোখ দুটি দেখতে এমন মলিন লাগবে কেনো?

[picture]

শরীরের সার্বিক দেখভালের মধ্যেই চোখের যত্ন নেয়ার বিষয়টি হিসেব করে রাখুন। প্রতিনিয়ত যত্ন নিন চোখের। তাতে আপনার দৃষ্টি এবং সৌন্দর্য সবই অটুট থাকার সম্ভবনা বজায় থাকবে।

চোখের যত্নে মেনে চলতে পারেন যেসব টুকিটাকি পরামর্শ-

  • ব্যায়াম আছে আপনার চোখের জন্যেও। মাঝেমাঝে বন্ধ চোখের একদম উপরের অংশে, অর্থাৎ ভ্রূর কোল ঘেঁষে নিচে এবং চোখের নিচের অংশে আলতো হাতে ম্যাসাজ করুন। দুই বা চার আঙ্গুলের সাহায্যে ধীরে ধীরে এই প্রক্রিয়াটি অনুসরণ করুন এক মিনিট মতন সময় নিয়ে। ঠিক চোখের পাতায় কখনো হাত দিয়ে বেশি চাপ দিতে যাবেন না, তাতে উল্টো ক্ষতিই হতে পারে চোখের। তাছাড়া সরাসরি চোখে হাত দিয়ে চোখ রগড়ানোর অভ্যাস থাকলে সেটা অবশ্যই ছাড়তে হবে।
  • দুই হাতের তালু একসাথে করে ঘষুন। হাতে উত্তাপ টের পেলে তখন ওই হাত নিয়ে বন্ধ চোখের পাতায় লাগিয়ে রাখুন। চোখের আরাম হবে অনেক।
  • সবাই জানেন, যান্ত্রিক পর্দায় একটানা অনেকটা সময়ের দৃষ্টিপাত চোখের জন্য কতোখানি ক্ষতিকর। কিন্তু এই অভ্যাস তবুও কমবেশি সবার মধ্যেই থাকে, থেকেই যায়। এখন টেলিভিশন, মোবাইল ফোন বা কম্পিউটার হচ্ছে  যেকোন সময় চোখের সামনে চলতে থাকার সামগ্রী। কাজেই এর ভেতরে থেকেও চোখের সুরক্ষার কথা মাথায় রাখা উচিত। অন্তত আধাঘন্টা অন্তর অন্তর চোখদুটোকে বিশ্রাম দিন। বন্ধ করে রাখুন চোখ। এই বিশ্রামের সময়সীমা কমপক্ষে আধা মিনিট হওয়া লাগবে। যদি সম্ভব হয় তবে এক/দুই মিনিট বন্ধ রাখুন চোখ।
  • চোখের সুরক্ষায় সবসময়ই চোখকে যথেষ্ট আর্দ্র রাখতে হবে। কাজেই দিনে যতোবার সম্ভব হবে চোখে পানির ঝাপটা দিন। স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করুন, খুব দরকার না হলে অযথাই বেশি শীতল পানি দিয়ে চোখ ধোয়ার দরকার নেই। এবং অবশ্যই বেশি করে পানি পান করুন। পানির মাত্রা বেশি এমন ফলমূল খান নিয়মিত।
  • সামুদ্রিক মাছ আর ঘন সবুজ রঙের শাকসবজি, এর চেয়ে বড় সুহৃদ চোখের আর কেউ নেই। আপন করে নিন এই খাবারগুলোকে।
  • চোখের সৌন্দর্য বজায় রাখতেও খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। চাইলে সপ্তাহের এক বা দুইদিনের সামান্য একটু যত্নেই সুন্দর চোখজোড়াকে প্রাণবন্ত রাখা যায়।

তার জন্য করতে পারেন এই কাজগুলো-

  • সবার জানা, তাও আবার জানাই শসার কথা। শসার দুইটি পাতলা টুকরো চোখের উপর রেখে দিন, পনের মিনিটের বিশ্রামে যান। তারপর ভেজা কাপড়ে মুছে নিন চোখ বা ধুয়ে ফেলুন পানির ঝাপটায়। যখনই শসা কাটা হবে খাওয়ার জন্য, এটা করতে চেষ্টা করুন। অথবা সাপ্তাহিক হিসেব করে নিন নিজের সুবিধা মতন। এতে চোখের মলিন ছাপ দূর হবে, ডার্ক সার্কেল কমবে আর চোখ সতেজ দেখাবে তো অবশ্যই।
  • আলুর কথাও অনেকেই জানেন, যা কিনা শসার মতোই চোখের রূপচর্চায় উপকারী বন্ধু। আলুর পাতলা টুকরো অথবা আলু থেঁতো করে রস নিয়ে সেটা লাগান চোখের উপর আর চারপাশে। দশ থেকে পনের মিনিট রাখলেই যথেষ্ট, তারপর স্বাভাবিক তাপমাত্রার পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
  • চা খেয়ে টি ব্যাগটা রেখে দিন মাঝে মাঝে। চায়ের পর্ব মেটানোর পর একটু অবসর পেলে সেই টি ব্যাগ বন্ধ চোখের পাতায় রাখুন খানিকটা সময়ের জন্য। চোখের শান্তি হবে, সাথে মনেরও।

লিখেছেন - মুমতাহীনা মাহবুব

 মডেল -সানজিদা তন্বী

ছবি - সাইদ সিদ্দিকি

সম্পর্কিত লেখা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?
সুস্থতা

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?

মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্দর রাখতে আমাদের চেষ্টা যেন শেষ নেই। পার্লার থেকে জিমে যাওয়া কোন কিছুই বাদ রাখি না। অথচ একটি বারও ভাবি না সুনয়না চো...

চোখ দুটি থাকুক সযত্নে
বিউটি টিপস

চোখ দুটি থাকুক সযত্নে

বুঝিগো সন্ধ্যার কাছে শিখেছে সন্ধ্যার মায়া ওই আঁখিদুটি , চাহিলে হ্নদয় পানে মরমেতে পড়ে ছায়া , তারা উঠে ফুটি। রবীন্দ্রনাথ তার দৃষ্টি কবিতায় এভাব...

আরও পড়ুন

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে
ত্বক

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে

মেকাপ আর স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই তো করা হয়। আলাদা করে চোখের কথা ভেবে যত্ন নেওয়া আর হয়না। মুখের ত্বকের চেয়ে চোখের ত্বক ১০ গুণ বেশি পাতলা হয়। আর ত...

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস
চোখের সাজ

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস

কালো হরিণ চোখ শুধু কবিতা বা প্রেমিকের উপমায় নয় সত্যি সত্যি আপনারও হতে পারে। ভাবছেন কীভাবে? আপনার চোখের পাপড়ি ঘন যতবেশি হবে আপনার চোখকে ততবেশি কালো ও আ...

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?
মেকআপ

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?

“কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ।” কাজলকালো চোখ নিয়ে এমন বহু গান, কবিতা, উক্তি আছ...

১০ মিনিটে বাড়িয়ে নিন দৃষ্টিশক্তি এবং মনোযোগ ক্ষমতা
সুস্থতা

১০ মিনিটে বাড়িয়ে নিন দৃষ্টিশক্তি এবং মনোযোগ ক্ষমতা

"চোখ যে মনের কথা বলে চোখে চোখ রাখা শুধু নয় চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই " প্রিয়ার চোখের ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ তো থা...

চোখ ওঠা বা কনজাংটিভাইটিস | কোন কোন বিষয়ে সাবধান থাকবেন?
সুস্থতা

চোখ ওঠা বা কনজাংটিভাইটিস | কোন কোন বিষয়ে সাবধান থাকবেন?

চোখ ওঠা বা কনজাংটিভাইটিস নামের সমস্যার সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। চোখের পর্দা বা কনজাংটিভায় প্রদাহের কারণে এটি হয়। এটি একটি ভাইরাস জনিত সমস্যা। জীব...

চোখের অ্যালার্জি সমস্যা | এবার হবে প্রতিরোধ ৭টি টিপস জেনে!
সুস্থতা

চোখের অ্যালার্জি সমস্যা | এবার হবে প্রতিরোধ ৭টি টিপস জেনে!

আপনার চোখ দিয়ে কি প্রায়ই পানি পড়ে? চোখ কি লাল হয়ে চুলকায় অথবা জ্বালা – পোড়া করে? যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে চোখ...

…