চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস

রোকসানা আকতার · Aug 27, 2016 · 1 min read

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস

কালো হরিণ চোখ শুধু কবিতা বা প্রেমিকের উপমায় নয় সত্যি সত্যি আপনারও হতে পারে। ভাবছেন কীভাবে? আপনার চোখের পাপড়ি ঘন যতবেশি হবে আপনার চোখকে ততবেশি কালো ও আকর্ষণীয় লাগবে। চোখের পাপড়ি যত দীর্ঘ হয় তত এটা বাঁকানো থাকে আর আপনার চোখকে ততই মায়াময় করে তোলে। আবার চোখের পাপড়ি কম থাকার কারণে আপনার পটল চেরা চোখের সৌন্দর্য ঢাকা পড়ে যাবে। মনে হবে সাপের চোখ যাতে পাপড়ি থাকে না।

চোখের লম্বা ঘন পাপড়ি চোখের সৌন্দর্য বাড়িয়ে দেয়। আজকাল এই চোখের পাপড়ি ঘন করে তোলার জন্য আইল্যাশের ব্যবহার অনেক বেড়েছে। আপনি প্রাকৃতিক উপায়ে ও আপনার কাজল কালো চোখের পাপড়ি ঘন আর লম্বা করে তুলতে পারেন। কারণ সবাই আইল্যাশ ব্যবহার করতে পারে না। অনেকের আইল্যাশ লাগালে অ্যালার্জি হয় আবার অনেকে এটি ব্যবহার করলে অসস্তি বোধ করেন। তাই প্রাকৃতিক উপায়ে আপনি যদি আপনার চোখের পাপড়ি বড় কালো করে তুলতে পারেন সেটা হবে দীর্ঘস্থায়ী আর পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।

কিভাবে আমরা আমাদের চোখের পাপড়ি ঘন কালো আর দীর্ঘ করে তুলবো তার ৪টি সহজ ঘরোয়া পদ্ধতি আসুন জেনে নেই।

চোখের পাপড়ি ঘন কালো আর দীর্ঘ করার টিপস

১) সব কাজের কাজী পেট্রোলিয়াম জেলি

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে পেট্রোলিয়াম জেলি প্রয়োগ - shajgoj.com

অলিভ অয়েলের মতো পুরানো পরিষ্কার মাশকারার ব্রাশ দিয়ে পেট্রোলিয়াম জেলি চোখের পাপড়িতে লাগান ঘুমাতে যাবার আগে। ভোরে ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানিতে মুখ পরিষ্কার করে ফেলুন।

২) অ্যালোভেরা জেল

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জেল প্রয়োগ - shajgoj.com  

অলিভ অয়েলের মতো পুরানো পরিষ্কার মাশকারার ব্রাশ অ্যালোভেরা জেলের মধ্যে ডুবিয়ে চোখের পাপড়িতে লাগান ঘুমাতে যাবার আগে। ভোরে ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানিতে মুখ পরিষ্কার করে ফেলুন। এছাড়া এক টেবিল চামচ অ্যালোভেরা জেল, এক টেবিল চামচ জোজোবা ওয়েল আর এক চা চামচ ক্যামেলিয়া ইনফিউসান মিশিয়ে একটি অ্যাসেনশিয়াল অয়েল তৈরি করুন আর এটি চোখের পাপড়িতে মাশকারার মতো ব্যবহার করুন। দিনে অন্তত দুইবার এটি ব্যবহারের ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখুন কিছু দিনের মধ্যে আপনার চোখের ভাষা সবার কাছেই অন্যরকম হয়ে উঠবে।

৩) অলিভ অয়েল

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে অলিভ অয়েল প্রয়োগ - shajgoj.com

প্রতি রাতে ঘুমানোর আগে পুরানো পরিষ্কার মাশকারার ব্রাশ দিয়ে আপনার চোখের পাপড়িতে অলিভ অয়েল হালকা করে লাগাতে ভুলবেন না। ভোরে ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানিতে মুখ পরিষ্কার করে ফেলুন। আপনি অলিভ অয়েলের পরিবর্তে আমন্ড বা ক্যাস্টর অয়েলও ব্যবহার করে দেখতে পারেন। ২ থেকে ৩ মাসের মধ্যেই আশানুরুপ ফল পাবেন।

৪) অতি সুলভ ডিম দিয়ে

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে ডিম - shajgoj.com

ডিমের সাদা অংশের সাথে এক টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে নিন ভালোভাবে। তারপর চোখ বন্ধ করে কটন বাড দিয়ে এই মিশ্রণ চোখের পাপড়িতে লাগান । ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। মাসে ১০/১২ বার এটি ব্যবহার করুন। ৪/৫ মাসের মধ্যেই আপনার চোখের পাপড়ি ঘন আর লম্বা হবে।

চোখের পাপড়ি ঘন নিয়ে আরও কিছু সহজ টিপস 

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি !
  • চোখের মেকআপের ব্যবহারের উপরও আপনার চোখের পাপড়ির গঠন আর গুণগতো দিক নির্ভর করে। খুব ক্লান্ত থাকলেও মুখের আর চোখের মেকআপ না তুলে কখনও ঘুমাবেন না।  মেকআপ সারারাত আপনার চোখের পাপড়িতে থেকে এটি শক্ত হয়ে পাপড়ি ভেঙ্গে ফেলে ।
  • আপনার খুব বেশী প্রয়োজন না হলে গ্লু দিয়ে চোখে আইল্যাশ ব্যবহার করবেন না।
  • চোখের মেকআপের পণ্য অবশ্যই যেন ভালো কোম্পানির ও বিশ্বস্ত ব্রান্ডের হয়।
  • চোখের পাপড়ি নিয়মিত পরিষ্কার করবেন চুলের মতো।
  • আপনার মাথায় খুশকি হলে আপনার চোখের পাপড়িতেও খুশকি হতে পারে। খুশকি হলে চোখের পাপড়ি ঝরে যায় আর রঙও নষ্ট হয়। তাই চুল ও চোখের পাপড়ি খুশকি মুক্ত রাখতে চেষ্টা করবেন সবসময়।
  • চোখ খুব চুলকাবেন  না কখনও বা চোখের পাপড়িতে টানাটানি করবেন না।
  • চুলের মতো ভিটামিন ই চোখের পাপড়ির বৃদ্ধিতে সাহায্য করে।
  • খুব ভালোভাবে না জেনে বা বুঝে চোখের আইল্যাশ কোঁকড়া করার মেশিন ব্যবহার করবেন না।
 

ছবি- সংগৃহীত: সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম
ত্বকের যত্ন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং পারফিউম-এর পেছনে প্রায় অনেক টাকাই খরচ করি। কিন্তু কতটুকু লাভ হয়? রাতারাতি কি আপনার রঙ উজ্জ্বল হয়ে যাচ্ছে? বর...

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে
ত্বক

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে

মেকাপ আর স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই তো করা হয়। আলাদা করে চোখের কথা ভেবে যত্ন নেওয়া আর হয়না। মুখের ত্বকের চেয়ে চোখের ত্বক ১০ গুণ বেশি পাতলা হয়। আর ত...

আরও পড়ুন

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?
সুস্থতা

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?

মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্দর রাখতে আমাদের চেষ্টা যেন শেষ নেই। পার্লার থেকে জিমে যাওয়া কোন কিছুই বাদ রাখি না। অথচ একটি বারও ভাবি না সুনয়না চো...

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার
চুলের যত্ন

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার

প্রাচীনকাল থেকেই রূপচর্চার অনুষঙ্গ হিসেবে গোলাপের পাপড়ি ব্যবহৃত হয়ে আসছে। পূর্বে রানী এবং রাজকুমারীরা গোলাপের জলে স্নান করতেন। বর্তমান সময়ে ও সৌন্দর্য...

কন্টাক্ট লেন্সের ব্যবহার
ফ্যাশন

কন্টাক্ট লেন্সের ব্যবহার

লেন্স কেনার সময়, সব সময়-ই দ্বিধায় থাকতে হয় কোন কালারের লেন্স কিনব, লেন্স টা মানাবে কিনা , গায়ের রঙ এর সাথে মিলবে কিনা, চোখের সাজ অথবা পার্টি মেক-...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

চোখের দৃষ্টি এবং সৌন্দর্য অটুট রাখার টিপস
বিউটি টিপস

চোখের দৃষ্টি এবং সৌন্দর্য অটুট রাখার টিপস

সবার চোখ মনের কথা বলুক বা নাই বলুক, তাই বলে চোখ দুখানি মলিন হয়ে থাকবে এমনটা তো কেউই চাইবেন না! মুখের ত্বকের যত্নে অনেক মনোযোগী মানুষও প্রায় সময়ই তাদে...

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?
মেকআপ

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?

“কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ।” কাজলকালো চোখ নিয়ে এমন বহু গান, কবিতা, উক্তি আছ...

…