এরাবিক আইলুক

সাজগোজ উপ সম্পাদক · Jul 17, 2014 · 1 min read

এরাবিক আইলুক

সারাদিন যেভাবেই যাক উৎসবের  রাতের সাজটা একটু ড্রামাটিক হলে কিন্তু মন্দ হয় না। সেরকমই ড্রামাটিক সাজের একটি স্টাইল হলো এরাবিক আই লুক। টানা লাইনার আর বর্ণিল রঙ এরাবিক আই লুকের মূল মন্ত্র।

আজকের টিউটরিয়াল এমনই একটি এরাবিক লুক নিয়ে। যদিও এরাবিক লুকে অনেক উজ্জ্বল রঙ ব্যবহার করা হয় কিন্তু এই লুকটিতে ম্যাট শেডের ব্যবহার করা হয়েছে যাতে পুরোটা মেকাপে একটু কোমলতা থাকে আর যেকোনও  পরিবেশে পরিধেয় হয়।

tamanna1

টিউটোরিয়ালঃ

১। প্রথমে আপনার পছন্দের প্রাইমার দিয়ে চোখের বেজ তৈরি করে নিন। ছবির মতো করে চোখের বাইরের কোণ থেকে ভ্রু-র শেষ পর্যন্ত এক টুকরো স্কচ-টেপ লাগিয়ে নিন। স্কচ-টেপ সূক্ষ্ম লাইন তৈরি করতে সাহায্য করবে।

২। চোখের ভাঁজে ধূসর-লাইলাক শ্যাডো দিয়ে তা ডিফাইন করুন।

৩। এরপর চোখের পাতার বাইরের ২/৩ অংশ টিল শ্যাডো দিয়ে ও ভিতরের ১/৩ কোরাল শ্যাডো দিয়ে ভরাট করুন।

৪। শ্যাডো গুলো সুন্দর করে ব্লেন্ড করে নিন।

৫। আর একটু হালকা কোরাল শ্যাডো দিয়ে চোখের ভিতরের কোণা থেকে ভ্রু-র নিচ পর্যন্ত ব্লেন্ড করে দিন।

৬। এবার চোখের কোণায় ও ভ্র-র নিচে অফ-হোয়াইট শ্যাডো দিয়ে হাইলাইট করুন। টানা করে পুরোটা ল্যাশলাইনে লাইনার দিন। লাইনার শুকিয়ে এলে স্কচ-টেপ তুলে ফেলুন।

৭। চোখের কোলে সাদা কাজল পরুন। ল্যাশলাইনে কালো কাজল দিন এবং তা গাঢ় সবুজ শ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিন। ছবির মতো করে চোখের বাইরের দিকে শ্যাডো দিয়েই দ্বিতীয় আর একটি লাইন টানুন, ঠিক আগের লাইনটির নিচে।

৮। সিল্ভার গ্লিটার লাইনার দিয়ে আগের দুটো লাইনের মাঝটা ভরাট করুন। চোখের পাতার উপরে এবং চোখের কোলেও সিল্ভার গ্লিটার দিয়ে লাইন করে নিন। সবশেষে কয়েক পরত মাস্কারা পরে নিন।

যদিও এখানে ফলস আইল্যাশ পরা নেই কিন্তু এরাবিক আই-লুক এর পূর্ণতা ফলস আইল্যাশ ছাড়া সম্ভব না। আপনি যদি ফলস আইল্যাশে কমফোর্টেবল হন তাহলে ফলস আইল্যাশ অবশ্যই পরে নিবেন।

আশা করছি এই এরাবিক স্টাইল আইলুকটি আপনাদের ঈদের সাজে কাজে আসবে। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা।

tamanna2

ব্যবহার করা হয়েছে যেসব প্রোডাক্টঃ

*MAC prep+prime CC in shade adjust as my primer *Mix of MAC studio fix fluid NC42 and pro longwear NC40 foundation *Essence all about matte fixing powder *Sleek face form light to contour *The Balm mary-lou-manizer *BH cosmetics flawless brow kit *Essence I heart stage shadow base *Sleek Delmar palette *Stila smudge stick in black *Inoi liquid liner *LAsplash diamond eyeliner in tiara *Maybelline falsies mascara *MAC kinda sexy lipstick *LAsplash clear lipgloss

লিখেছেনঃ তামান্না ইসলাম

ছবিঃ গ্রিন স্টোরি

সম্পর্কিত লেখা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

ক্লাসিক ব্ল্যাক-ব্রাউন স্মোকি আইলুক
চোখের সাজ

ক্লাসিক ব্ল্যাক-ব্রাউন স্মোকি আইলুক

ব্ল্যাক-ব্রাউন স্মোকি আইলুক হলো সার্বজনীন আইমেকাপ স্টাইল যা যে কোনও পরিবেশে, যে কোনোও সময়ে এবং পোশাকের সাথে খুব সহজে মানিয়ে যায়। এই লুকটিতে কিছুটা ভিন...

শরতের স্নিগ্ধ চোখের সাজ
চোখের সাজ

শরতের স্নিগ্ধ চোখের সাজ

শরতের শুরুর ভাগ চলছে এখন, গরমটা কিন্তু কমেনি একেবারেই। এ সময়ের উপযোগী একটি চোখের সাজ নিয়ে আজকের পিক-টিউটোরিয়াল। চোখের পাতায় হালকা বাদামি / ব্রাউন রঙ আ...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

আরও পড়ুন

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস
চোখের সাজ

চোখের পাপড়ি ঘন এবং দীর্ঘ করতে জানুন দারুণ ৪টি টিপস

কালো হরিণ চোখ শুধু কবিতা বা প্রেমিকের উপমায় নয় সত্যি সত্যি আপনারও হতে পারে। ভাবছেন কীভাবে? আপনার চোখের পাপড়ি ঘন যতবেশি হবে আপনার চোখকে ততবেশি কালো ও আ...

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস
মেকআপ

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস

পারফেক্ট মেকআপ লুকের জন্য আইলুকটাও হতে হয় কমপ্লিট। আর আইলুক কমপ্লিট হওয়ার জন্য ফেইক আইল্যাশ অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে। অনেকেই চোখের পাপড়িতে ঘন করে ম...

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে
ত্বক

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে

মেকাপ আর স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই তো করা হয়। আলাদা করে চোখের কথা ভেবে যত্ন নেওয়া আর হয়না। মুখের ত্বকের চেয়ে চোখের ত্বক ১০ গুণ বেশি পাতলা হয়। আর ত...

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?
সুস্থতা

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?

মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্দর রাখতে আমাদের চেষ্টা যেন শেষ নেই। পার্লার থেকে জিমে যাওয়া কোন কিছুই বাদ রাখি না। অথচ একটি বারও ভাবি না সুনয়না চো...

নীল ও ম্যাজেন্টা চোখের সাজ
চোখের সাজ

নীল ও ম্যাজেন্টা চোখের সাজ

পার্টি তে যাবেন? পড়বেন নীল, গোলাপি, ম্যাজেন্টা, কালো অথবা সাদা পোশাক... ভাবছেন, কেমন হবে চোখের সাজ? তাহলে আপনার জন্যেই আজকের পিক-টোরিয়াল। এই সাজটি ক...

ঘরে বসেই চোখের সাজ (স্টেপ বাই স্টেপ)
চোখের সাজ

ঘরে বসেই চোখের সাজ (স্টেপ বাই স্টেপ)

চোখ যে মনের কথা বলে! হ্যা ঠিকই ধরেছেন, বাঙালি মেয়েরা ঘর থেকে বের হলে,না সাজলেও চোখে একটু কাজলের ছোঁওয়া লাগাবেই। আর পার্টি সাজ হলে, চোখটা কে সুন্দর করে...

…