ব্রা নিয়ে প্রচলিত এই ভ্রান্ত ধারণাগুলোতে আপনিও নেই তো?

শাহরীন অনি · Jan 04, 2021 · 1 min read

ব্রা নিয়ে প্রচলিত এই ভ্রান্ত ধারণাগুলোতে আপনিও নেই তো?

আন্ডারগার্মেন্টস এর মধ্যে ব্রা আমাদের সবার কাছে যেমন পরিচিত তেমনি প্রয়োজনীয় একটি প্রোডাক্ট। তাইনা? প্রয়োজন বলে কিনছি বটে এবং পরছিও! তবে আসলে কতটা বুঝে পরছি? আবার কতটা বুঝেই বা কিনছি? ব্রা আমাদের মেয়েদের জন্যে এমন একটি রেগুলার ওয়্যার যা ব্যবহারের কোনো বিকল্প নেই। কিন্তু এই ব্রা ব্যবহার করা নিয়ে আমাদের অনেকের মধ্যেই কাজ করে বিভিন্ন ভ্রান্ত ধারণার। অনেকে আবার আসল সুবিধা অসুবিধা নিয়েও ঠিক তেমন একটা জানিনা। আজকে আমরা জেনে নিব, ব্রা নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কেই। চলুন তাহলে দেরী না করে জেনে নেয়া যাক।

 ১. ব্রা পরে ঘুমালে ব্রেস্টের আকার আকর্ষণীয় হবে

অনেককেই বলতে শোনা যায়, সারারাত ব্রা পরে থাকলে তাদের ব্রেস্টের আকার আরও সুন্দর হবে। অথচ এরকম ধারণা একদমই ভুল। সারাদিন ব্রা পরে থাকলে হিতে বিপরীত হতে পারে। ব্রা কখনোই একটানা অনেকক্ষণ ধরে পরে থাকা উচিত নয়। রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্রা খুলে যতটা কমফোর্টেবল থাকা সম্ভব সেভাবে ঘুমাতে যাবেন।

২. রেগুলার ব্রা পরলে স্তন ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়

এটিও আমাদের অনেকের কাছেই খুব পরিচিত একটি ভ্রান্ত ধারণা। রেগুলার ব্রা পরলে কখনোই স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে না। বহুকাল ধরে অনেকের মনেই এই রকম একটি চিন্তা ঘুরপাক খেত। কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন যে, এর কোনো ভিত্তি নেই বললেই চলে।

 ৩. হালকা রঙের ব্রা পরলেই বাইরে থেকে বোঝা যাবেনা

পোশাকের রঙ ভেদে আমরা নানা রকমের ব্রা সিলেক্ট করে পরে থাকি। তাইনা? তবে আমাদের মাঝে অনেকেই আছেন যারা যেকোন পোশাকের সাথেই হালকা রঙের ব্রা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। কারণ অনেকেই মনে করেন, হালকা রঙের ব্রা বাহির থেকে ভেসে থাকবেনা। অথচ, ব্রা সিলেক্ট করা উচিত আমাদের পোশাকের রঙের সাথে মিলিয়ে এবং আমাদের স্কিনটোন বুঝে।

৪. স্পোর্টস ব্রা ব্রেস্টের আকার বড় করে

খেলাধুলা, ব্যায়াম বা শারীরিক প্রশিক্ষণের সময় আমরা অনেকেই স্পোর্টস ব্রা ব্যবহার করে থাকি। যেহেতু এ সময় আমদের শরীরে তুলনামূলক ভাবে বেশি প্রেশার পড়ে থাকে তাই এসময় এমন একটি ব্রা প্রয়োজন যা যেকোনো অবস্থায় আপনার সাপোর্ট নিশ্চিত করবে। কিন্তু অনেকেই আবার পুরোপুরি ভিন্ন কারণে স্পোর্টস ব্রা পরে থাকেন। অনেকে মনে করেন, এই ব্রা পরলে ব্রেস্টের আকার দ্রুত বড় হয়। অন্যগুলোর মতো এটিও একটি ভুল ধারণা।

স্পোর্টস ব্রা

৫. ওয়াশিং মেশিনে কোনভাবেই ব্রা পরিষ্কার করা যাবেনা

ওয়াশিং মেশিনে কোনভাবেই ব্রা পরিষ্কার করা যাবেনা ব্যাপারটি  এমন নয়। ওয়াশিং মেশিনে ব্রা পরিষ্কার করা যাবে। তবে ওয়াশিং মেশিনের চেয়ে হাত দিয়ে ব্রা পরিষ্কার করতে পারলে বেশি ভাল। মেশিনে ওয়াশের সময় কাপড়ের নমনীয়তা নষ্ট হয়ে যেতে পারে। তাই চেষ্টা করতে হবে ওয়াশিং মেশিন যতটুকু পারা যায় কম ব্যবহার করতে। তবে ব্যবহার করাই যাবেনা একেবারেই বিষয়টি এমন নয়।

৬. ভাল ব্র্যান্ড হলেই আমার জন্যে পারফেক্ট ফিট হবে

একটি ভাল ব্র্যান্ড অবশ্যই আমাদের ব্যবহৃত প্রোডাক্টের গুণগত মান নিশ্চিত করবে। তবে তাই বলে তা আমাদের ব্রেস্টের সাথে পারফেক্টলি সেট হয়ে যাবে এমনটি ভাবলে বোকামি। ব্রা কেনার সময় অবশ্যই আমাদেরকে আমাদের সাইজ সম্পর্কে নিখুঁত ভাবে জেনে নিতে হবে।

এইতো জেনে নিলাম ব্রা নিয়ে কয়েকটি ভ্রান্ত ধারণা নিয়ে। বুঝে না বুঝে আপনিও এগুলো বিশ্বাস করছিলেন না তো? প্রতিদিন আমরা যাই করছি এবং যাই পরছি সেগুলোর ব্যাপারে একটি স্পষ্ট ধারণা থাকা উচিত। আশা করছি, আজকের এই লিখাটি আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে।

আন্ডারগারমেন্টস কেনা নিয়ে যত প্রশ্ন আছে যেমন- কী রকম ব্রা পরবেন, কী সাইজের পরবেন, কী ফ্যাব্রিকের পরবেন, ব্রা কীভাবে ধুতে হবে, কোন বয়সে কীরকম শারীরিক গঠনে কেমন ব্রা পরবেন, এ সব ধরনের উত্তর নিয়েই সাজগোজ আছে আপনাদের সাথে। স্কিন ও হেয়ার কেয়ারের পাশাপাশি আপনার জন্য সঠিক লঞ্জেরি আইটেমটি কিনতে ভিজিট করতে পারেন শপ.সাজগোজ.কম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

সম্পর্কিত লেখা

স্যাগি ব্রেস্ট এর জন্য রাইট ব্রা সিলেক্ট করার টিপস ও ট্রিকস
অন্তর্বাস ১০১ | Lingerie 101

স্যাগি ব্রেস্ট এর জন্য রাইট ব্রা সিলেক্ট করার টিপস ও ট্রিকস

ব্রা শব্দটির সাথে আমরা প্রতিটি মেয়েই পরিচিত। কিছুটা ভয়, লজ্জা, সংকোচ কাটিয়ে টিনেজ থেকে আমাদের ব্রা পরা শুরু হয়। কিন্তু ব্রা নিয়ে সঠিক ধারণা অনেকেরই থা...

ম্যাটারনিটি ব্রা চুজ করার ক্ষেত্রে কমফোর্ট ও হেলথ ইস্যু কেন জরুরি?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

ম্যাটারনিটি ব্রা চুজ করার ক্ষেত্রে কমফোর্ট ও হেলথ ইস্যু কেন জরুরি?

সদ্য মা হয়েছেন নামিরা। নিয়মিত ব্রেস্ট ফিডিং করাতে হয় বলে আউটফিটের নিচে স্যুইটেবল কোনো ইনার ওয়্যার তিনি খুঁজে পাচ্ছিলেন না। ব্রেস্ট স্যাগি হয়ে যাবে কিন...

টিনেজার মেয়েরা কোন বয়স থেকে ব্রা পরার সিদ্ধান্ত নিবে?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

টিনেজার মেয়েরা কোন বয়স থেকে ব্রা পরার সিদ্ধান্ত নিবে?

ইদানিং ড্রেস পরে বাইরে যাওয়ার সময় ১১ বছর বয়সী সামারার কিছুটা অস্বস্তি হচ্ছে। সে মাকে ঠিক বলতেও পারছে না। সামারার মা নিজেই বিষয়টি বুঝতে পারলেন যেদিন দে...

আউটফিট ও বয়স অনুযায়ী ডিফারেন্ট ব্রা | কোন ইনার ওয়্যার কখন পরবেন?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

আউটফিট ও বয়স অনুযায়ী ডিফারেন্ট ব্রা | কোন ইনার ওয়্যার কখন পরবেন?

আমরা যখন অফিসে বা ভার্সিটিতে যায়, তখন যে ধরনের ড্রেস বা আউটফিট পরি; পার্টি বা স্পেশাল কোনো অকেশনে তো সেইম ড্রেস পরে যাই না! ড্রেসের মতো আমাদের ইনার ওয়...

আরও পড়ুন

স্পোর্টস ব্রা ব্যবহারের সুবিধাগুলো কী কী?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

স্পোর্টস ব্রা ব্যবহারের সুবিধাগুলো কী কী?

সাধারণত ব্যায়াম, ওয়ার্ক আউট, খেলাধুলাসহ বিভিন্ন শরীরচর্চার সময় স্পোর্টস ব্রা ব্যবহার করা হয়ে থাকে। রেগুলার ব্যবহারের জন্য প্রতিনিয়ত স্পোর্টস ব্রা এর চ...

স্ট্র্যাপলেস ব্রা দিয়ে এবার ফ্যাশন ও কমফোর্ট হবে একসাথে
অন্তর্বাস ১০১ | Lingerie 101

স্ট্র্যাপলেস ব্রা দিয়ে এবার ফ্যাশন ও কমফোর্ট হবে একসাথে

আউটফিট যেটাই সিলেক্ট করা হোক না কেন, ইনারওয়্যারে কমফোর্ট হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা সবচেয়ে বেশি জরুরি। কারণ ব্রা যদি আরামদায়ক না হয়, তাহলে যে কোনো ড্র...

বিগেইনার ব্রা | বয়ঃসন্ধিকালে সঠিক ইনার ওয়্যার কীভাবে সিলেক্ট করবেন?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

বিগেইনার ব্রা | বয়ঃসন্ধিকালে সঠিক ইনার ওয়্যার কীভাবে সিলেক্ট করবেন?

লাইফে প্রথম ব্রা কেনা বা ব্রা পরার এক্সপেরিয়েন্স কেমন ছিল আপনার? বয়ঃসন্ধিকালে যখন শারীরিক পরিবর্তন আসে, তখন মা বা বড় বোন প্রথম এই ব্যাপারে এগিয়ে আসে।...

রেগুলার ব্রা vs পুশ-আপ ব্রা | সঠিক ইনার ওয়্যার কীভাবে সিলেক্ট করবেন?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

রেগুলার ব্রা vs পুশ-আপ ব্রা | সঠিক ইনার ওয়্যার কীভাবে সিলেক্ট করবেন?

রেগুলার ব্রা আর পুশ-আপ ব্রা, এই দু’টার মধ্যে আসলে পার্থক্য কী আর কখন কোনটা ইউজ করতে হবে, এই বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা। আমাদের অ্যাকটিভিটি আর আউটফি...

টিনেজারদের শারীরিক গঠন ও বয়স অনুযায়ী পারফেক্ট ব্রা কোনগুলো?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

টিনেজারদের শারীরিক গঠন ও বয়স অনুযায়ী পারফেক্ট ব্রা কোনগুলো?

বারো তেরো বছর বয়সে একটি মেয়ে মানসিক ও শারীরিকভাবে বিভিন্ন রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। এসময় তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। টিনেজে মেয়েদের জন্...

অন্তর্বাস কিংবা ব্রা নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

অন্তর্বাস কিংবা ব্রা নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন?

অন্তর্বাস কিংবা ব্রা নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন? আমরা আমাদের নিজেদের স্ট্যাটাস বজায় রাখবার জন্য বসার ঘরের সাজসজ্জার পেছনে যে টাকা খরচ করি, শোবার ঘরের বে...

…