পারফেক্ট ব্রা কেনার আগে খেয়াল রাখছেন তো এই ৫টি বিষয়?

শাহরীন অনি · Nov 25, 2020 · 1 min read

পারফেক্ট ব্রা কেনার আগে খেয়াল রাখছেন তো এই ৫টি বিষয়?

ব্রা! কারো মুখে নামটা শুনলে বা কারো কাছে এই বিষয় নিয়ে কথা বলতে গেলেই আমরা একটু অস্বস্তিতে পড়ে যাই। তাইনা? অথচ, আমাদের ব্যবহৃত অন্যান্য কাপড়চোপড়ের মতো এটির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা দুটোই কিন্তু অনেক। এই ডিজিটাল যুগে এসেও মেয়েদের জন্যে ব্রা কেনাটা বেশ অস্বস্তিকরই বটে। বিশেষ করে, যখন কোনো পুরুষদের কাছ থেকে কিনতে হয়। এই অস্বস্তিকর সিচুয়েশনে পড়েই আমরা মেয়েরা অনেক সময় নিজেদের জন্যে ব্রা সিলেক্ট করতে পারিনা। বলতে সহজ হলেও আমরা কি আসলেও জানি, নিজের জন্যে পারফেক্ট ফিট ব্রা কীভাবে সিলেক্ট করতে হয়? চলুন আজকে তা জেনে নেয়া যাক।

১) প্রথমেই নিজের পারফেক্ট সাইজটি জেনে নেই

একটু ভেবে দেখুন তো? শেষ আন্ডারগারমেন্টস প্রোডাক্টটি কবে কিনেছেন? নিশ্চয়ই কয়েকদিন পরপরই আমরা এই প্রোডাক্টগুলো কিনিনা। তাইনা? এর মধ্যে আমাদের শারীরিক গঠনও কিন্তু পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। তাই পরেরবার যখন আপনার জন্যে প্রয়োজনীয় আন্ডারগারমেন্টস প্রোডাক্টটি কিনবেন অবশ্যই বুঝে শুনে নতুন করে মাপ নিয়ে কিনতে হবে। হুট করে শুধুমাত্র মনে ইচ্ছের ওপর নির্ভর করে এই প্রোডাক্টগুলো কিনে ফেলবেন না।

pink leis bra and sports bra

২) ব্রা সিলেক্টের সময় ফিতার সাইজকে গুরুত্ব দিতে ভুলবেন না!

ব্রা কেনার সময় সবার প্রথমেই আপনি কোন বিষয়টি খেয়াল করে থাকেন? অনেকেই বলবে কাপ সাইজ, অনেকেই বলবে কতটা আরামদায়ক তার উপর। অনেকেই আবার পছন্দ অনুযায়ী ফেব্রিকটি খুঁজেন। তবে এতো কিছুর মধ্যে অনেকেই যে ইম্পরট্যান্ট বিষয়টি দেখতে ভুলে যাই তা হলো, ব্রা এর ফিতার সাইজটি ভাল ভাবে দেখে নেয়া। কতটা অ্যাডজাস্টেবল তা দেখে নেয়া। আমাদের জন্যে সিলেক্ট করা ব্রা এর মাপটি সঠিক হওয়ার জন্য কাপের মাপের পাশাপাশি ফিতার মাপও দেখে নেয়া খুবই দরকার।

৩) আন্ডারব্যান্ড বা পিছনের ফিতাটি কতটা চওড়া দেখে নেয়া জরুরী

আন্ডারব্যান্ড- আমাদের ব্রেস্ট এ একটি সাপোর্ট সিস্টেম দিয়ে থাকে, যা আমাদের কমফোর্টেবল ফিল করাতে সাহায্য করে। ব্রা পরার ক্ষেত্রে যেহেতু সঠিক সাপোর্ট পাওয়াটা মুখ্য বিষয়, তাই সঠিক আন্ডারব্যান্ড বেছে নেয়ার প্রয়োজনীয়তা নতুন করে বলার কিছু নেই! আন্ডারব্যান্ড মূলত আমাদের ব্রা এর পিছনের অংশ, যা পিঠের সাথে লেগে থাকে। এটি আমাদের ব্রেস্ট এর সাপোর্ট এন্ড স্টেবিলিটি ইনসিউর করে। তাই এটি একই সাথে টাইট এবং সুন্দর ভাবে ফিটিং হওয়াটা জরুরি। আন্ডারব্যান্ড যদি আপনার সঠিক মাপের চেয়ে বেশি বড় হয়ে থাকে তবে, ব্যাক সাইডে এটি ঠিক মত বসবেনা! উঁচুনিচু বা আঁকাবাঁকা হয়ে থাকবে। আবার অনেক দিকে একটু ফাঁকাও থাকতে পারে। এমন হলে অবশ্যই বুঝে নিতে হবে এটি আপনার জন্যে সঠিক চয়েজ নয়। আপনার জন্যে গ্রেট ফিটিং ব্রাটি আপনার বডির ব্যাক সাইডে একদম স্টেইট হয়ে থাকবে এবং একদমই টাইট ফিল হবেনা।

showing pink leis bra's backside hook

৪) ব্রা এর হুক চেক করে নিন

সাধারণত ব্রা গুলোতে আটকানোর জন্যে পিছন দিকে ফিতা বা হুক দেয়া থাকে। ব্রা তে যত বেশি হুক থাকবে তত বেশি ভাল। ব্রা এর ফিটিং ঠিকমত পেতে একাধিক ঘর আছে এমন ব্রা সিলেক্ট করা ভাল। পাশাপাশি হুক যেখানে আটকানো থাকে সেই অংশটুকুও টেনে দেখে নিতে পারেন। যদি দেখেন অংশটুকু টানার কারণে বড় হচ্ছে তাহলে চেষ্টা করুন তা বাছাই করে নিতে।

 

৫) জেনে নিন কী ফেব্রিক দিয়ে ব্রা তৈরি করা হয়েছে

কী ভাবছেন? এটা আবার জেনে নেয়ার কী আছে? আমরা অধিকাংশরাই এখানে অনেক বড় একটি ভুল করে থাকি। ব্রা কেনার সময় একটি অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে ব্রা এর ফেব্রিক জেনে নেয়া। সিনথেটিক কাপড় দিয়ে তৈরি ব্রা নিয়মিত পরলে ত্বকের নানা রকম অসুখ হতে পারে। সঙ্গে গরমের দিনে বাড়তি অস্বস্তি তো আছেই। নিয়মিত পরার জন্য সুতির ব্রা-ই ভালো। তবে সিনথেটিক কাপড় এবং সুতি একেক সময় একেকটা মিলিয়ে পরাই ভাল।

এমনটি কিন্তু হয়েছে কমবেশি আমাদের সবার সাথেই। তাড়াহুড়া করে প্রোডাক্ট কেনার পর বাসায় এসে আর ফিট হচ্ছে না বা  মন মতো হচ্ছে না। তখন আর নতুন করে প্রোডাক্ট পরিবর্তনের ইচ্ছা এবং চেষ্টা কোনটাই থাকেনা। ট্রায়ালের ব্যবস্থা তো ভাবাই যায়না । সত্যি বলতে কোন রকম একটা হলেই হলো ব্যাপার থেকেই যায়! কারণ, থাকবে তো জামার ভেতরেই! কেউ তো আর দেখছেনা! এমন মেন্টালিটিও কাজ করে আমাদের অনেকেরই। তবে একটু সময় নিয়ে, যাচাই বাছাই করে আমাদের আন্ডারগারমেন্টস প্রোডাক্টগুলো কিনলে একই সাথে সেটি যেমন ব্যবহার করা যাবে অনেক দিন, তেমনি পরতেও আরামদায়ক হবে।

আন্ডারগারমেন্টস কেনা নিয়ে যত প্রশ্ন আছে যেমন- কী রকম ব্রা পরবেন, কী সাইজের পরবেন, কী ফ্যাব্রিকের পরবেন, ব্রা কীভাবে ধুবেন, কোন বয়সে কীরকম শারীরিক গঠনে কেমন ব্রা পরবেন, এ সব ধরনের উত্তর নিয়েই সাজগোজ আছে আপনাদের সাথে। স্কিন ও হেয়ার কেয়ারের পাশাপাশি আপনার জন্য সঠিক লঞ্জেরি আইটেমটি কিনতে ভিজিট করতে পারেন শপ.সাজগোজ.কম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

  ছবি- সাটারস্টক, সাজগোজ

সম্পর্কিত লেখা

স্যাগি ব্রেস্ট এর জন্য রাইট ব্রা সিলেক্ট করার টিপস ও ট্রিকস
অন্তর্বাস ১০১ | Lingerie 101

স্যাগি ব্রেস্ট এর জন্য রাইট ব্রা সিলেক্ট করার টিপস ও ট্রিকস

ব্রা শব্দটির সাথে আমরা প্রতিটি মেয়েই পরিচিত। কিছুটা ভয়, লজ্জা, সংকোচ কাটিয়ে টিনেজ থেকে আমাদের ব্রা পরা শুরু হয়। কিন্তু ব্রা নিয়ে সঠিক ধারণা অনেকেরই থা...

ম্যাটারনিটি ব্রা চুজ করার ক্ষেত্রে কমফোর্ট ও হেলথ ইস্যু কেন জরুরি?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

ম্যাটারনিটি ব্রা চুজ করার ক্ষেত্রে কমফোর্ট ও হেলথ ইস্যু কেন জরুরি?

সদ্য মা হয়েছেন নামিরা। নিয়মিত ব্রেস্ট ফিডিং করাতে হয় বলে আউটফিটের নিচে স্যুইটেবল কোনো ইনার ওয়্যার তিনি খুঁজে পাচ্ছিলেন না। ব্রেস্ট স্যাগি হয়ে যাবে কিন...

টিনেজার মেয়েরা কোন বয়স থেকে ব্রা পরার সিদ্ধান্ত নিবে?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

টিনেজার মেয়েরা কোন বয়স থেকে ব্রা পরার সিদ্ধান্ত নিবে?

ইদানিং ড্রেস পরে বাইরে যাওয়ার সময় ১১ বছর বয়সী সামারার কিছুটা অস্বস্তি হচ্ছে। সে মাকে ঠিক বলতেও পারছে না। সামারার মা নিজেই বিষয়টি বুঝতে পারলেন যেদিন দে...

আউটফিট ও বয়স অনুযায়ী ডিফারেন্ট ব্রা | কোন ইনার ওয়্যার কখন পরবেন?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

আউটফিট ও বয়স অনুযায়ী ডিফারেন্ট ব্রা | কোন ইনার ওয়্যার কখন পরবেন?

আমরা যখন অফিসে বা ভার্সিটিতে যায়, তখন যে ধরনের ড্রেস বা আউটফিট পরি; পার্টি বা স্পেশাল কোনো অকেশনে তো সেইম ড্রেস পরে যাই না! ড্রেসের মতো আমাদের ইনার ওয়...

আরও পড়ুন

স্ট্র্যাপলেস ব্রা দিয়ে এবার ফ্যাশন ও কমফোর্ট হবে একসাথে
অন্তর্বাস ১০১ | Lingerie 101

স্ট্র্যাপলেস ব্রা দিয়ে এবার ফ্যাশন ও কমফোর্ট হবে একসাথে

আউটফিট যেটাই সিলেক্ট করা হোক না কেন, ইনারওয়্যারে কমফোর্ট হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা সবচেয়ে বেশি জরুরি। কারণ ব্রা যদি আরামদায়ক না হয়, তাহলে যে কোনো ড্র...

স্পোর্টস ব্রা ব্যবহারের সুবিধাগুলো কী কী?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

স্পোর্টস ব্রা ব্যবহারের সুবিধাগুলো কী কী?

সাধারণত ব্যায়াম, ওয়ার্ক আউট, খেলাধুলাসহ বিভিন্ন শরীরচর্চার সময় স্পোর্টস ব্রা ব্যবহার করা হয়ে থাকে। রেগুলার ব্যবহারের জন্য প্রতিনিয়ত স্পোর্টস ব্রা এর চ...

ব্রা নিয়ে প্রচলিত এই ভ্রান্ত ধারণাগুলোতে আপনিও নেই তো?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

ব্রা নিয়ে প্রচলিত এই ভ্রান্ত ধারণাগুলোতে আপনিও নেই তো?

আন্ডারগার্মেন্টস এর মধ্যে ব্রা আমাদের সবার কাছে যেমন পরিচিত তেমনি প্রয়োজনীয় একটি প্রোডাক্ট। তাইনা? প্রয়োজন বলে কিনছি বটে এবং পরছিও! তবে আসলে কতটা বুঝে...

বিগেইনার ব্রা | বয়ঃসন্ধিকালে সঠিক ইনার ওয়্যার কীভাবে সিলেক্ট করবেন?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

বিগেইনার ব্রা | বয়ঃসন্ধিকালে সঠিক ইনার ওয়্যার কীভাবে সিলেক্ট করবেন?

লাইফে প্রথম ব্রা কেনা বা ব্রা পরার এক্সপেরিয়েন্স কেমন ছিল আপনার? বয়ঃসন্ধিকালে যখন শারীরিক পরিবর্তন আসে, তখন মা বা বড় বোন প্রথম এই ব্যাপারে এগিয়ে আসে।...

রেগুলার ব্রা vs পুশ-আপ ব্রা | সঠিক ইনার ওয়্যার কীভাবে সিলেক্ট করবেন?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

রেগুলার ব্রা vs পুশ-আপ ব্রা | সঠিক ইনার ওয়্যার কীভাবে সিলেক্ট করবেন?

রেগুলার ব্রা আর পুশ-আপ ব্রা, এই দু’টার মধ্যে আসলে পার্থক্য কী আর কখন কোনটা ইউজ করতে হবে, এই বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা। আমাদের অ্যাকটিভিটি আর আউটফি...

টিনেজারদের শারীরিক গঠন ও বয়স অনুযায়ী পারফেক্ট ব্রা কোনগুলো?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

টিনেজারদের শারীরিক গঠন ও বয়স অনুযায়ী পারফেক্ট ব্রা কোনগুলো?

বারো তেরো বছর বয়সে একটি মেয়ে মানসিক ও শারীরিকভাবে বিভিন্ন রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। এসময় তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। টিনেজে মেয়েদের জন্...

…