শীত ফ্যাশনে টুপি | রঙ, ডিজাইন ও দাম সম্পর্কে জানা আছে কি?

পাপিয়া সুলতানা · Dec 30, 2015 · 1 min read

শীত ফ্যাশনে টুপি | রঙ, ডিজাইন ও দাম সম্পর্কে জানা আছে কি?

শীত পড়ে গিয়েছে। শহরের বিভিন্ন স্থানে গরম হয়ে উঠেছে গরম কাপড়ের বাজার। শাল, সোয়েটার কেনার পাশাপাশি মাথা ও কান হিমেল বাতাস থেকে রক্ষা করতে নানা রকম টুপির জনপ্রিয়তাও রয়েছে। বাজার ঘুরে দেখা গেল, রয়েছে হরেক রকমের রং-বেরংয়ের টুপি। অনেক ফ্যাশনেবল টুপিও রয়েছে। চলুন জেনে নেই শীত ফ্যাশনে টুপি সম্পর্কে বিস্তারিত।

শীত ফ্যাশনে টুপি 

চলুন জেনে নেই বিভিন্ন রকমের টুপি, এর ব্যবহার এবং জনপ্রিয়তা সম্পর্কে।  

১) কান ঢাকা টুপি বা মাঙ্কি টুপি 

আস্তিনসহ টুপিগুলো এখন জনপ্রিয় হয়ে উঠেছে। ছোটদের জন্য ভালুক, কার্টুনের টুপি, বড়দের জন্য একরঙা বা বিভিন্ন রঙের সংমিশ্রণের টুপিও পাওয়া যাচ্ছে।

২) মাফলার টুপি

এখন বাজারে এমন টুপিও এসেছে যার প্রান্তভাগ গলায় জড়িয়ে রাখা যাবে।

৩) ক্যাপের মতো টুপি

এগুলো গেঞ্জি কাপড় থেকে মোটা উলেরও হয়ে থাকে। ছেলেমেয়ে সবার মাঝেই এই টুপির জনপ্রিয়তা রয়েছে।

৪) ঝোলা টুপি

সাধারণত এইরকম টুপির পেছনের দিক একটু ঝোলানো থাকে। মেয়েদের মধ্যে এই টুপি বেশ জনপ্রিয়। রাস্তার ধুলাবালি ও শীতের আবহাওয়া থেকে অনায়াসেই চুল রক্ষা করা যায় এই টুপির জন্য।

কোথাও তাড়াহুড়ো করে যেতে হলে চুল বেঁধে এই টুপি পরলেও আধুনিকতার ছোঁয়া থাকবে পোশাকে। তবে রং ও টুপির কাপড় যাচাইয়ের ক্ষেত্রে সচেতন হতে হবে।

বাজারে রয়েছে বাহারি টুপি। এছাড়াও পুরানো ফ্যাশনের টুপির ভেতরে মোটা উলের টুপি, একসঙ্গে মুখ ও মাথা ঢাকার টুপিও আছে বাজারে। কোন টুপিতে মানাবে বেশি? এমন প্রশ্ন মাথায় ঘুরে বেড়ায়। মুখের গড়ন ও ত্বকের রংয়ের সঙ্গে মিলিয়ে টুপি পরলে দেখতে ভালো লাগবে। শীতের টুপি পরার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়মাবলী নেই। তবে কিছু জিনিস মেনে চললেই সবাইকে মানানসই লাগবে।

  • চুল ছোটঃ যাদের চুল ছোট তারা সম্পূর্ণ চুল টুপির ভেতর রাখতে পারেন। অল্প বড় চুল হলে পাশ দিয়েও চুল বের করে রাখা যায়।
  • সামনের চুল ছোটঃ কপালের সামনের চুল ছোট যাদের তারা চাইলেই সেটি বের করে রাখতে পারেন। চুল বেশি এলোমেলো থাকলে অনায়াসেই তা টুপির ভেতর গুজে রাখা যাবে।

সঠিক টুপি বাছাই

শীত থেকে বাঁচতে সঠিক টুপি বাছাই করাও জরুরী। রং, মাপ ও টুপির ডিজাইনের উপর অনেক কিছু নির্ভর করে।

  • রং: এমন রং নির্বাচন করা উচিত যা সব ধরনের পোশাকের সঙ্গেই হবে মানানসই। যেমন কালো, খয়েরি, নীল রংয়ের যে কোনো টুপি মানিয়ে যাবে যে কোনো পোশাকের সঙ্গে। উৎসবমুখর পরিবেশে লাল, সাদা অথবা সবুজ রংয়ের টুপি পরা যেতে পারে। কারো উজ্জ্বল রং পছন্দ হলে হলুদ বা নিওন টুপিও বেছে নিতে পারেন।
  • মাপ: সবসময় এমন টুপি বেছে নেওয়া উচিত যা একটু ঢিলে হবে। কারণ টুপিতে ব্যবহৃত ইলাস্টিক কপালের কাছে আঁটসাঁট হয়ে থাকলে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এমনকি কপালে দাগ ও ফেলে দেয়।
  • অলঙ্করণ: সবসময় এমন টুপি বেছে নেওয়া উচিত যা পুরো শীতের কাপড়ের সঙ্গে মানানসই হবে। তবে অনেকেই চাইলে ভিন্ন ডিজাইনের টুপিও পরতে পারেন পোশাকে বৈচিত্র্য আনতে। 

কোথায় পাবেন?

রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নুরজাহান মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তানসহ অনেক জায়গাতেই পেয়ে যাবেন এমন সব রং-বেরংয়ের বাহারি শীতের টুপি।

মূল্য

টুপি প্রতিটির দাম ৫০ থেকে ৩শ’ টাকার ভেতর। কাপড়ের রকমভেদের উপর টুপির দাম নির্ভর করে। গেঞ্জি কাপড়ের টুপির দাম ৫০ থেকে ১শ’ টাকা। এর থেকে কম বেশিও হতে পারে।

বাজারে চায়না ও বাংলাদেশের তৈরির টুপির বাজার বেশি লক্ষ করা গেছে। চায়না থেকে আসা টুপির দাম তুলনামুলক বেশি। বাচ্চাদের বাহারি টুপির দাম সবচেয়ে বেশি। শীত ফ্যাশনে টুপি খুবই আকর্ষনীয়। তাই টুপি কিনার সময় এই দিকগুলো লক্ষ্য রাখবেন।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস
গৃহসজ্জা

শীতের কাপড় ব্যবহারের পূর্বশর্ত ও এর যত্নে ৭টি টিপস

বছর ঘুরে আবারো চলে এলো শীতের মৌসুম। চারদিকে এখনই হিম হিম আবহ ঘিরে ধরেছে। বাতাসে বইছে শীতের আমেজ। শেষ রাতের দিকে এখন আমাদের কাঁথার দরকার পড়ে যায়। আর যা...

শীতকালে চুলের যত্ন
চুলের যত্ন

শীতকালে চুলের যত্ন

শীতকালে শুধু ত্বকের যত্ন নিলেই হবে না। একই সাথে চুলেরও যত্ন নিতে হবে। কারণ এসময় ত্বকের পাশাপাশি আমাদের চুলের উপরও প্রভাব পড়ে। নীচে শীতকালে চুলের যত্...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

আরও পড়ুন

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

…