অঙ্গে জড়িয়ে থাকুক বাদল দিনের যতো রং!

sub-editor · Jun 12, 2016 · 1 min read

অঙ্গে জড়িয়ে থাকুক বাদল দিনের যতো রং!

[topbanner]

কদম ফোটার বার্তা নিয়ে বর্ষার আগমন এই হলো বলে। কখনো ঝিরিঝিরি কখনো আবার ঝুম, বৃষ্টির ছাঁটে ভেজা চলছে বেশ কতোদিন হয়েই গেলো। বছরের প্রতিটা আলাদা ঋতুর কিছু বিশেষ রং থাকে, থাকে নিজেদের আলাদা ঘ্রাণ, থাকে নিজস্ব এক রূপ। সেসব আমাদের খুব চেনা হয়ে গেছে। বর্ষারও তেমনি নিজের কিছু রং আছে। সেসব রংয়ে ভরপুর ফুটেছে বৃষ্টি দিনের আমেজ।

সময়ের সাথে মানানসই রংয়ের পোশাকে সাজের ধারা ধরে রাখা মানুষের সংখ্যা কম নয়।  বর্ষার যে রংগুলো পোশাকে ভালো মানাবে সেসব রংয়ের খোঁজখবর নিয়েই কিছু কথা বলা হচ্ছে।

বাদল দিনের নীল

নীল রংয়ের বিষাদ হয়, এই কথা সাহিত্য বলে। নীল রংয়ে কিন্তু খুশিও হয়। গাঢ় নীল রংয়ের শাড়িটা বেশ রাজকীয় ভাব তুলে ধরে, আভিজাত্য ফুটে থাকে তাতে, এমন শাড়ি নিজের হলে মন তো খুশি হবেই! বর্ষাকালের মূল রংদের একটি এই নীল। তা হোক যতো গাঢ় বা যতোটাই হালকা, বাদল দিনে যেকোন ঢঙের সাজে নীল রং ষোলআনা মানানসই। এর সাথে বেশ মিলে যায় সাদা রংয়ের নকশা। ছাই রং, হলুদাভ রংয়ের ছোঁয়াও নীল পোশাকের সাথে মন্দ লাগে না। বাদামি রং, চাপা সাদা, সবুজ রংগুলোও চমৎকার মেলবন্ধন তৈরি করে নীল রংয়ের সাথে।

বৃষ্টিস্নাত আসমানি  রূপ

আকাশের রংটাকেই মুঠো ভরে তুলে নিয়ে আসা যায় গায়ের পোশাকে। আসমানি রংয়ের কথা হচ্ছে এবার। আকাশি ওড়নায় এক টুকরো আকাশ ধরে রেখে বর্ষার সাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই রংটা বৃষ্টির আবহ চমৎকারফুটিয়েতোলে।তাই বর্ষার পোশাকে আকাশি রং নিয়ে আসুন ইচ্ছে মতন। আকাশির সাথে ভালো মানায় পিচ রং, কমলা, হলুদ, গোলাপি, হালক সবুজ, পেস্ট রং, ছাই রং এসব। আকাশির সাথে এই রংগুলোর মিশেলে পোশাক হতে পারে বর্ষায় আপনার প্রিয় কিছু।

 [picture]

মেঘের দল ছাইরঙ্গা

ছাই রংয়েও বাদলা দিনের আমেজ ভরপুর মেলে। হালকা ছাই রং হোক বা গাঢ় করে সুরমা রং, মানিয়ে যাবে এই ঋতুতে। মেঘের ছবি ফুটিয়ে তুলতে সাদার বা নীলের সাথে দারুণ লাগে ছাই রংয়ের মেলবন্ধন। সিঁদুরে লাল রংয়ের সাথেও চমৎকার মানিয়ে যায় ছাই রংয়ের মিলমিশ।

আকাশের বেগুনি আভা

বেগুনির শেডগুলি দারুণ মানায় বাদল দিনের সাজে। সাদার সাথে বেগুনি রংয়ের সমন্বয় কী মিষ্টি লাগে দেখতে! জারুল ফুলের মতন বেগুনি রংয়ের  পাতার সবুজ রংটাও নিয়ে আসুন পোশাকে, মোটেও মন্দ হবে না। উজ্জ্বল হলুদ, কমলা, বাদামি রংয়ের সাথেও বেগুনি রং মেলে ভালো। এমন পোশাকে ঝড়ো আবহাওয়ার সাজসজ্জা বেশ লাগবে।

কদম ফুলের চাপা হলুদ রূপ

বৃষ্টির ধারায় সিক্ত হয়ে ফোটে কদম ফুল, বর্ষার এক অনন্য উপহার। প্রকৃতির এই অনন্য রূপকেই অঙ্গে জড়ানো যায় এই ঋতুতে। কদম ফুলের রংয়ের সাথে নীলের শেডগুলোর মিশেল হয় বেশ সুন্দর। লালচে রংয়ের ছোঁয়াও মানিয়ে যায়। খোপায়ও কদম ফুলের সাজ নিয়ে পুর্ণ করুন তবে নিজের সাজ।

 ছবি -  নিউফ্যাশনঅনলেক.ব্লগস্পট.কম

লিখেছেন - মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

রঙের মিল-অমিল
ফ্যাশন

রঙের মিল-অমিল

গজ কাপড় কিনে নিজে ডিজাইন করে জামা বানানোর শখ আমাদের সবারই কম বেশি আছে। আবার সিঙ্গেল কামিজ বা কুর্তার সাথে ওড়না বা স্কার্ফের রং নিয়ে একটু মাথা ঘামাতেই...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

ঈদে নিজেকে সাজিয়ে তুলুন ভিন্ন রূপে!
বিউটি টিপস

ঈদে নিজেকে সাজিয়ে তুলুন ভিন্ন রূপে!

[topbanner] বিশেষ দিনের কথা মাথায় রেখে অনেকেই নিজের চিরচেনা ছবিটা পাল্টে নতুন রূপে সাজতে চায়। উৎসব পর্বে এমন রূপবদলের সাধ অনেকের হয়। আবার রূপবদল করতে...

আরও পড়ুন

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি
মা ও শিশু

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি

আপনার ছোট্ট সোনামণিকে একদিন গোসল করাতে নিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পেটে লাল লাল র‍্যাশ বা ফুসকুড়ির মত দেখা যাচ্ছে। আপনি উদ্বিগ্ন হবেন এটাই...

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর
বিউটি টিপস

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর

বছর ঘুরে ওয়েডিং সিজন তো চলেই এলো। বিয়েতে শাড়ি-গয়নার পাশাপাশি মেহেদির গুরুত্বও কম নয়! দু'হাত হাত ভর্তি করে মেহেদি পরলে কনের সৌন্দর্য বেড়ে যায় কয়...

শীত ফ্যাশনে টুপি | রঙ, ডিজাইন ও দাম সম্পর্কে জানা আছে কি?
ট্রেণ্ডস এন্ড শপ

শীত ফ্যাশনে টুপি | রঙ, ডিজাইন ও দাম সম্পর্কে জানা আছে কি?

শীত পড়ে গিয়েছে। শহরের বিভিন্ন স্থানে গরম হয়ে উঠেছে গরম কাপড়ের বাজার। শাল, সোয়েটার কেনার পাশাপাশি মাথা ও কান হিমেল বাতাস থেকে রক্ষা করতে নানা রকম টুপি...

ত্বকের রংয়ের অসামঞ্জস্যতা দূর করার কার্যকর ৩টি উপায়
ত্বকের যত্ন

ত্বকের রংয়ের অসামঞ্জস্যতা দূর করার কার্যকর ৩টি উপায়

আন-ইভেন স্কিন টোন তথা ত্বকের রংয়ের অসামঞ্জস্যতা নানা কারণে হতে পারে। অতিরিক্ত সূর্যরশ্মি প্রভাব, ব্রণ, ব্রণের দাগ, পিগমেন্টেশন ও শারীরিক আঘাতের কারণেও...

ফ্যাশন

এবারের ঈদ ট্রেন্ডে চলছে যেসব কালার

আগুন ছড়ানো বদমেজাজি সূয্যিমামা মধ্য আকাশে। প্রখর রোদের ঝাঁজে চোখ মেলে তাকিয়ে থাকাও মুশকিল। আর এমন একটি সময়েই ঈদ এসে পড়ল। আচ্ছা ভাবুন তো ! রাস্তায় হাঁ...

রঙিন চুল | কেমন ধরনের হেয়ার কালার করলে ভালো হয়?
চুলের যত্ন

রঙিন চুল | কেমন ধরনের হেয়ার কালার করলে ভালো হয়?

রঙিন চুল বা চুল রঙ করা খুবই জনপ্রিয়, আকর্ষণীয় এবং ফ্যাশনেবল। আজকাল অনেক মেয়েই চুল বর্ণিল রঙে সাজাতে পছন্দ করে। ছোট-বড়, স্ট্রেট-কার্লি... সব ধরনের...

…