ঈদে নিজেকে সাজিয়ে তুলুন ভিন্ন রূপে!

sub-editor · Jun 18, 2016 · 1 min read

ঈদে নিজেকে সাজিয়ে তুলুন ভিন্ন রূপে!

[topbanner]

বিশেষ দিনের কথা মাথায় রেখে অনেকেই নিজের চিরচেনা ছবিটা পাল্টে নতুন রূপে সাজতে চায়। উৎসব পর্বে এমন রূপবদলের সাধ অনেকের হয়। আবার রূপবদল করতে গিয়ে বাড়তি ঝামেলা এড়িয়ে যাবার চিন্তাও মাথায় থাকে। ঝামেলা নিলেই ঝামেলা জানেন তো, একটু ভেবে দেখলেই পেয়ে যাবেন সহজ সব উপায়। একটা বিশেষ দিনে নিজেকে ভিন্ন রূপে তুলে ধরা যাবে কোন বাড়তি ঝামেলা ছাড়াই।

face-tipe (1)

কেশবিন্যাসে চেহারা পাল্টায় চেহারায় খুব বড় বদল এনে দিতে চুলের ধরণ পাল্টে নেয়া যায়। সোজা কথায়, বদলে নিন কেশবিন্যাস। বিশেষ উপলক্ষ সামনে রেখে নিজেকে উপহার দিন একটি নতুন হেয়ারকাট। মুখের সাথে মিলে যায় এমন কোন নতুন কাট বাছাই করুন এবং সেই মতো কেটে নিন চুল। যদি শখের চুলে কাঁচি চালাতে আপত্তি থাকে, তবে চিন্তা করুন উৎসবের নিন নতুন কোন হেয়ারস্টাইল অনুসরণ করার।

সিঁথির দিক পাল্টে ফেলুন।চট করেই চেহারা পুরো অন্য রকম দেখাতে থাকবে তাতে। খোলা চুলে অভ্যস্ত হলে চুল বেঁধে রাখুন সেদিনটায়। বেণী চলতে পারে নানা রকম, বা খোঁপা করে নিতে পারেন।মোট কথা, সাধারণত যেমন থাকেন তার বাইরে পা বাড়ান। সেজন্যই  যদি আগে চুল বেঁধে রাখার অভ্যাস বেশি থাকে তবে উৎসবের সাজে ছেড়ে চুল খোলা রাখুন। তাতে নতুন রূপটা সহজেই ফুটবে।

বদল হবে পোশাকে বদল আনা যায় পরনের কাপড়েও। যদি সালোয়ার কামিজ নিত্যদিনের পোশাক হয়, তবে সেদিন শাড়ি বেছে নিন। বেছে নেয়া যায় পাশ্চাত্য ঘরানার পোশাকও, যদি তা আপনার পছন্দ হয় এবং স্বস্তিতে পরতে পারেন। তেমনি শাড়ি পরুয়া হলে এবার কামিজ ঠিক করুন উৎসবের দিনের জন্য। লম্বা কামিজ, আনারকলি এসব পোশাক মানানসই হবে বিশেষ দিনে। জিন্স-শার্টে বেশিরভাগ সময় দিন পার করা হয় যাদের, তারা বরং গাউন, কামিজ, শাড়ি পরুন। বেশ বড়সড় সাজবদল হবে। নিত্যদিনের আপনাকে দেখা মানুষগুলোর চোখে আপনার পোশাক নিয়ে যে ছবিটা গেঁথে আছে, তারা বলে দেবে ভিন্ন ধরণের পোশাকে আপনাকে কেমন নতুন লাগছে।

[picture]

রংয়ে পরিচয়

থাকে না এমন মানুষ, যাদের কিছু নির্দিষ্ট রংয়ে দেখতে দেখতে সেসব রংয়ের  সাথেই তাদের পরিচয় জড়িয়ে যায়? আপনিও কি তেমন একজন? যেমন, নতুন কাপড় কিনতে গেলে চোখে কালো রং ছাড়া আর কোন রং পড়েই না আপনার, বা গোলাপি রংয়ের  কাপড়ে আলমারি ভরে যাবার পরেও আরো কেনা হয়। তাই যদি হন তবে এই নবরূপের আয়োজনে ওসব রং ভুলে যান। সচরাচর পরা হয় না যে রংগুলো তাদের বেছে নিন এবার। আপনাকে চিরচেনা রংয়ের  নামে নাম দিয়ে দেয়া মানুষেরা চমকে যাবে। বিষয়টা কিন্তু আপনার নতুন রূপের জন্য বেশ প্রভাবক।

makeup

সাজে আসবে নতুন ছোঁয়া সাজসজ্জায় খানিক বদল আনতে পারেন। তা হতে পারে যেকোন কিছুতেই, লিপস্টিকের রং, কাজল বা আই লাইনারের ব্যবহার, চোখের পাতায় শ্যাডোর উপস্থিতি বা অনুপস্থিতি সবটা নিয়েই কাজ করা যায়। প্রিয় রংয়ের লিপস্টিক যেটা অনেক বেশি ব্যবহার করা হয়, সেটা বাদ দিন নতুন সাজে। হালকা রংয়ের লিপস্টিক দেয়ার অভ্যাস থাকলে চেষ্টা করুন সামান্য গাঢ় শেডের লিপস্টিক বেছে নিতে। সবসময় কাজল পরা হলে সেটা সেদিন তুলেই রাখুন। বরং আই লাইনারেই নতুন রূপ এঁকে নিন নিজের।

খেয়াল রাখা চাই, নতুন রূপে সাজাতে চলেছেন নিজেকে,নিজের সাজপোশাকের চিরায়ত ধারা ভেঙ্গে বের হবেন উৎসবের দিনটায়। ইচ্ছে মতন ভিন্নতা আনুন নিজের রূপে। কিন্তু মোটেই নিজের স্বস্তি জলাঞ্জলি দিয়ে নয়।

নিজেকে নবরূপে আবিষ্কার করার আনন্দ উৎসবের আমেজের সাথে মিলেমিশে বেড়ে যাক বহুগুণ।

মডেল - সানজিদা তন্বী লিখেছেন -  মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

ট্রেণ্ডস এন্ড শপ

পাশ্চাত্য পোশাকের চাহিদা বাড়ছে, কমছে শাড়ির চাহিদা

আজকাল যেকোন অনুষ্ঠান , জাতীয় দিবস , ঈদ , পূজা এমন কি দৈনন্দিন কাজে; বাসা কিংবা অফিসে মেয়েরা শাড়ি পরছে না। সব জায়গাতে পাশ্চাত্য পোশাক বেছে নিচ্ছেন নারী...

আরও পড়ুন

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

সাধারণ জর্জেট শাড়িতে নিজেই নিয়ে আসুন গর্জিয়াস লুক
ট্রেণ্ডস এন্ড শপ

সাধারণ জর্জেট শাড়িতে নিজেই নিয়ে আসুন গর্জিয়াস লুক

বাজারেসবসময় হরেক রকমের শাড়ি পাওয়া যায়, যেমন-বেনারসি, জামদানি, সিল্ক, তাঁতের শাড়ি, মিলের শাড়ি, সুতি শাড়ি, জর্জেট, শিফন, টাঙ্গাইল শাড়ি, পাবনার শাড়...

ট্র্যাডিশনাল পোশাকেও আপনাকে লাগুক স্লিম
ফ্যাশন

ট্র্যাডিশনাল পোশাকেও আপনাকে লাগুক স্লিম

মাঝে মাঝে এমন হয় যে যতই আমরা এক্সারসাইজ করি না কেন বা পছন্দের খাবার এড়িয়ে চলি না কেন ( যা কিনা বেশিরভাগ ক্ষেত্রেই হয় তেলেভাজা খাবার অথবা হাই ক্যালরি স...

আধুনিক ফ্যাশনে সিঙ্গেল কামিজ
ফ্যাশন

আধুনিক ফ্যাশনে সিঙ্গেল কামিজ

বর্তমান ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে সিঙ্গেল কামিজ। ফ্যাশন প্রিয় নারীদের পছন্দের তালিকায় সিঙ্গেল কামিজ বেশ ভালো ভাবেই জায়গা দখল করে নিয়েছে। যাদেরকে প...

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

বিয়ের শাড়ি
ব্রাইডাল

বিয়ের শাড়ি

বাঙালি নারীর সৌন্দর্য্য আর ব্যক্তিত্ব শাড়িতেই সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে আর বিয়ের কনেকে সবাই শাড়িতে দেখতেই বেশি পছন্দ করে। উজ্জ্বল বাহারি রঙ আর কারুকা...

…