রঙের মিল-অমিল

সাজগোজ উপ সম্পাদক · Jan 25, 2015 · 1 min read

রঙের মিল-অমিল

গজ কাপড় কিনে নিজে ডিজাইন করে জামা বানানোর শখ আমাদের সবারই কম বেশি আছে। আবার সিঙ্গেল কামিজ বা কুর্তার সাথে ওড়না বা স্কার্ফের রং নিয়ে একটু মাথা ঘামাতেই হয়। ঘুরে ফিরে একই রঙের কম্বিনেশন দেখা যায় আমাদের পোষাকে। আসুন জেনে নিই কোন রঙের সাথে কোন রং ম্যাচ করে।

সাদা- যেকোনো হালকা বা গাঢ় রঙের সাথেই এই রং বেশ মিলে যায়। সবচেয়ে ভালো কম্বিনেশন হলো নীল, কালো ও লাল।

বেইজ রং- নীল, বাদামি, এমারেল্ড সবুজ, কালো, লাল ও সাদা।

ধূসর/ গ্রে- এই রঙটি যেকোনো মুডি রঙের সাথে মিলে যেমন- ফুশিয়া, লাল, পার্পল, গোলাপি, নীল।

গোলাপি- গ্রে, সাদা, মিন্ট গ্রীন, জলপাই রং, টারকয়েজ, হালকা নীল।

ফুশিয়া (গাঢ় গোলাপি)- ধূসর, হলদে বাদামি, লাইম গ্রীন, মিন্ট গ্রীন, বাদামি।

লাল- হলুদ, সাদা, বাদামি, সবুজ, নীল ও কালো।

টোম্যাটো রেড- নীল, মিন্ট সবুজ, বিস্কিট রং (স্যান্ড কালার), ক্রিম-সাদা, ধূসর।

চেরি রেড- সাদা, কালো, হালকা গোলাপি।

বাদামি- উজ্জ্বল নীল, ক্রিম, গোলাপি, হলুদ, সবুজ, বেইজ।

হালকা বাদামি- হালকা হলুদ, ক্রিম-সাদা, নীল, সবুজ, পার্পল, লাল।

গাঢ় বাদামি- লেমন-হলুদ, আকাশি নীল, মিন্ট গ্রীন, পার্পল, গোলাপি, লাইম গ্রীন।

কমলা- নীল, পার্পল, বেগুনি, সাদা, কালো।

হালকা কমলা- গ্রে, বাদামি, জলপাই রং।

গাঢ় কমলা- হালকা হলুদ, জলপাই রং, বাদামি, চেরি।

হলুদ- নীল, পার্পল, হালকা নীল, গ্রে, কালো।

লেমন-হলুদ- চেরি রেড, বাদামি, নীল, ধূসর।

উজ্জ্বল হলুদ- ফুশিয়া, লালের বিভিন্ন শেড, নীল, পার্পল, গ্রে, বাদামি।

গোল্ডেন হলুদ- গ্রে, বাদামি, নীল, লাল, কালো।

জলপাই রং- কমলা, হালকা বাদামি, বাদামি।

সবুজ- গোল্ডেন-বাদামি, কমলা, হালকা সবুজ, হলুদ, বাদামি, ক্রিম, গ্রে, হলুদ, কালো, সাদা।

হালকা সবুজ- বাদামি, হলুদ, গ্রে, গাঢ় নীল, লাল।

টারকয়েজ- ফুশিয়া, চেরি রেড, হলুদ, বাদামি, ক্রিম, গাঢ় পার্পল।

ইলেকট্রিক ব্লু- গোল্ডেন হলুদ, সিলভার, হালকা বাদামি।

যা খেয়াল রাখবেন-

  • এখানে বলা সব রঙের সাধারণ কম্বিনেশন বলা হয়েছে। এগুলো ছাড়াও বিভিন্ন শেড ভেদে অন্যান্য রং ভালো লাগতেই পারে। কেননা, রঙের কম্বিনেশন সবসময়ই পরিবর্তনশীল। ফ্যাশনভেদে ভিন্ন ভিন্ন কম্বিনেশন ব্যবহৃত হয়।
  • একই রঙের বিভিন্ন শেড সম্পর্কে ভালো আইডিয়া থাকলে রঙের কম্বিনেশন সহজেই সিলেক্ট করা যায়।
  • একই রং কাপড়ের ধরন ভেদে আলাদা শেডের হতে পারে। যে রং শিফন কাপড়ে থাকবে, সেই একই শেড সুতি কাপড়ের চেয়ে জর্জেট বা লিনেন কাপড়ের সাথে বেশি মানানসই হবে।
  • কিছু কিছু রং আপনাকে ম্যাট লুক দেবে। যেমন কোল্ড কালারগুলো (নীল, সবুজ, কালো)। আবার কিছু কিছু রং আপনার গেটআপে উজ্জ্বলতা যোগ করবে, যেমন ওয়ার্ম কালার (লাল, কমলা, হলুদ)। এই দুই ধরনের রঙের কম্বিনেশনে আপনি একই রঙের ভিন্ন ভিন্ন লুক সৃষ্টি করতে পারবেন। যেমন গাঢ় ছাই রঙের সাথে নীল বা সাদা আপনাকে দেবে স্নিগ্ধতা কিন্তু লাল বা ফুশিয়া রং আপনাকে উৎসবধর্মী উজ্জ্বলতা যোগ করবে।

লিখেছেনঃ শান্তা সোহেলী ময়না

সূত্রঃ ইন্টারনেট

ছবিঃফ্যানপপ.কম

সম্পর্কিত লেখা

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন
মেকআপ

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন

এই রঙের সাথে ঠিক কোন রঙটা যাবে? এরকম দ্বিধায় কপালে কখনোই ভাঁজ পড়েনি, এমন মেয়ে খুঁজে পাওয়া ভার। গুটি কতক মেয়ে পাওয়া যাবে এমন যারা রঙ নিয়ে চিন্তা...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর
বিউটি টিপস

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর

বছর ঘুরে ওয়েডিং সিজন তো চলেই এলো। বিয়েতে শাড়ি-গয়নার পাশাপাশি মেহেদির গুরুত্বও কম নয়! দু'হাত হাত ভর্তি করে মেহেদি পরলে কনের সৌন্দর্য বেড়ে যায় কয়...

আরও পড়ুন

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি
মা ও শিশু

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি

আপনার ছোট্ট সোনামণিকে একদিন গোসল করাতে নিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পেটে লাল লাল র‍্যাশ বা ফুসকুড়ির মত দেখা যাচ্ছে। আপনি উদ্বিগ্ন হবেন এটাই...

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!
ব্রাইডাল

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!

চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান, তাতে সোনালি-রূপালির ঘন নকশা, গা ভরা গহনায় টুকটুকে বৌ বিয়ের আসরে দ্যুতি ছড়াচ্ছে। বৌ-সাজ মানে এই রকম একটা ছবিই চোখে...

রঙিন চুল | কেমন ধরনের হেয়ার কালার করলে ভালো হয়?
চুলের যত্ন

রঙিন চুল | কেমন ধরনের হেয়ার কালার করলে ভালো হয়?

রঙিন চুল বা চুল রঙ করা খুবই জনপ্রিয়, আকর্ষণীয় এবং ফ্যাশনেবল। আজকাল অনেক মেয়েই চুল বর্ণিল রঙে সাজাতে পছন্দ করে। ছোট-বড়, স্ট্রেট-কার্লি... সব ধরনের...

নীলাচল | নীলের মায়ায় মিশে যেতে ঘুরে আসুন বান্দরবন
বেড়ানো

নীলাচল | নীলের মায়ায় মিশে যেতে ঘুরে আসুন বান্দরবন

‘নীল’কে বলা হয় বিষাদের রঙ। মন খারাপ কিংবা বিষন্নতার রঙ। মনোবিজ্ঞানীদের মতে নীল অবসাদের রঙ হলেও, প্রকৃতি কিন্তু বলে অন্য কথা। প্রকৃতিকে সবচেয়ে সুন্দর ও...

…