নীলাচল | নীলের মায়ায় মিশে যেতে ঘুরে আসুন বান্দরবন

ফারিয়া অধরা · Feb 26, 2020 · 1 min read

নীলাচল | নীলের মায়ায় মিশে যেতে ঘুরে আসুন বান্দরবন

‘নীল’কে বলা হয় বিষাদের রঙ। মন খারাপ কিংবা বিষন্নতার রঙ। মনোবিজ্ঞানীদের মতে নীল অবসাদের রঙ হলেও, প্রকৃতি কিন্তু বলে অন্য কথা। প্রকৃতিকে সবচেয়ে সুন্দর ও মনোরম করতে নীল রঙের জুড়ি নেই। যেখানে নীল সেখানেই প্রকৃতির অপূর্ব মায়া হাতছানি দেয়। যে রঙ বিষন্নতার বাহক, সে রঙ কিন্তু বিষন্নতা দূর করার কারণও হতে পারে। নীল আকাশের কাছাকাছি চলে গেলে আপনার মন ভালো হতে বাধ্য। কিন্তু আকশের এতো কাছাকাছি কিভাবে যাবেন সেটা নিয়েই ভাবছেন তো? তাহলে আজকের কনটেন্টটি আপনার জন্যই। নীল আকাশ কিংবা সাদা মেঘ এর সবকটিই খুঁজে পাবেন বাংলাদেশের অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর একটি স্থান নীলাচলে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং দূর সমুদ্রের হাতছানি থেকে শুরু করে গাছপালা ও পাখ-পাখালির কিচিরমিচির সবই আছে নীলাচলে। তাহলে চলুন জেনে নিই প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা নীলাচল সম্পর্কে।

নীলাচল এ আকাশের দৃশ্য - shajgoj.com

নীলাচল পরিচয় 

নীলাচল বান্দরবন জেলায় অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। এটি বান্দরবন শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানকার জেলা প্রশাসনের আওতায় বানানো হয়েছে এই নীলাচল। নীলাচল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় টাইগারপাড়া নামক স্থানে অবস্থিত। ২০০৬ সালের জানুয়ারিতে এই প্রকল্পটি উদ্বোধন করা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উচ্চতায় অবস্থিত বলে নীলাচল থেকে সমগ্র বান্দরবন ও দূরের কক্সবাজার সমুদ্র সৈকত দেখা যায়। এই পর্যটন কেন্দ্রটি এতোটাই উচ্চতায় অবস্থিত যে নিচের পাহাড়গুলোকে এর সামনে বেশ ছোট মনে হয়। পাহাড়ে ট্রেকিং করতে কিংবা বনের গভীরে যেতে যাদের অসুবিধা হয়। নীলাচল তাদের জন্যই। আকাশের বিশালতাকেও হার মানায় এর সৌন্দর্য। নীলাচলে পর্যটকদের সুবিধার্থে অনেকগুলো ছোট-বড় বিশ্রামাগার রয়েছে। এবং বাচ্চাদের খেলাধুলার জন্য আকর্ষনীয় ব্যবস্থাও রয়েছে।

কারুকার্য - shajgoj.com

নামের সাথে মিল রেখে এখানকার প্রত্যেকটি বিশ্রামাগারের রঙও নীল করা হয়েছে। বর্ষাকালে নীলাচলের সৌন্দর্য দেখার মতো। বর্ষার সকালে ভেজা প্রকৃতির মায়া আপনাকে বিমোহিত করবে। দূরের ঘন সতেজ অরণ্য, আকাশে কালো মেঘের ঘনঘটা আর দূরের সমুদ্র সৈকতের গর্জন সব মিলিয়ে প্রকৃতির এক অপরূপ রুপ আপনার সামনে ভেসে উঠবে। শরৎ ও হেমন্ততে নীলাচলে দেখা যায় মেঘের ভেলকি। সাদা তুলোর মতো বুনো মেঘের দল ছোটাছুটি করে সর্বত্র। তখন মেঘের পিছুপিছু ছুটে যেতে বাধ্য হবেন আপনি। এরপর পরই আসে শীতের সৌন্দর্য। শীতকালে নীলাচল নববধূর রুপ ধারণ করে। কুয়াশা ঘেরা ও শিশিরভেজা পাহাড় কিংবা হালকা মেঘে ঘেরা সমুদ্র সবই যেন একটি মোহ। যে মোহ কখনোই ভাঙ্গে না। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বিভিন্ন রঙের ঘনঘটা নীলাচলকে করে তোলে আরো রঙ্গিন। মোটামুটি সব সিজনেই ঘুরে ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই নীলাচলে।

কিভাবে যাবেন 

বাসের মাধ্যমেই সরাসরি ঢাকা থেকে বান্দরবন যাওয়া যায়। এসি ননএসি দুইধরনের বাস আছে। এসি বাসে সচরাচর ভাড়া একটু বেশী লাগে। ননএসি বাসে গেলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যায়। বিভিন্ন বাসের মধ্যে সৌদিয়া, এস আলম, শ্যামলি, ইউনিক ইত্যাদি বাস বেশ ভালো ও উন্নত মানের। ঢাকা থেকে চট্রগ্রাম হয়েও বান্দরবন পৌঁছা যায়। সেক্ষেত্রে সেন্টমার্টিন পরিবহণ বাসে করে যাওয়া যায় চট্রগ্রাম পর্যন্ত। তারপর সেখানকার বদ্দারহাট নামক একটি স্থান থেকে পূবালী অথবা পূর্বানী যেকোন একটি বাস দিয়ে সরাসরি বান্দরবন যাওয়া যায় খুব সহজেই।

মেঘের দৃশ্য - shajgoj.com  

বাস ছাড়াও ট্রেন কিংবা এয়ারেও ঢাকা থেকে সরাসরি বান্দরবন যাওয়া যায়। ট্রেনের ক্ষেত্রে সময় কিছুটা বেশী লাগবে। বান্দরবন থেকে নীলাচল যেতে জীপ গাড়ী, অটো রিকশা অথবা সিএনজির ব্যবস্থা আছে। যেকোন একটি দিয়ে সহজেই নীলাচল পৌঁছানো যাবে। তাছাড়া বান্দরবনের বিখ্যাত চাঁন্দের গাড়ি নামক জীপ গাড়ি দিয়েও নীলাচল যাওয়া যায়। চাঁন্দের গাড়িতে খুব সহজেই ১০-১৫ জন বসতে পারবে। তাই বেশী লোকজন নিয়ে গেলে একটা চাঁন্দের গাড়ি ভাড়া করলেই হবে। নীলাচলে কতক্ষণ থাকবেন সেসময়ের উপর নির্ভর করে গাড়ি ঠিক করতে হবে। জীপ গাড়ির ভাড়া কিছুটা কম পড়বে চাঁন্দের গাড়ির তুলনায়। মনে রাখবেন যে গড়ি দিয়েই যান না কেনো দর কষাকষি করলে ভাড়া কিছুটা কম করা যায়।

কোথায় থাকবেন

থাকার স্থান - shajgoj.com

নীলাচলে অসংখ্য রিসোর্ট, হোটেল ও মোটেল রয়েছে। বিভিন্ন রিসোর্টে রয়েছে কটেজ। এই কটেজগুলো বেশ আকর্ষনীয় এবং রাত্রিযাপনের জন্যও বেশ ভালো। কটেজগুলোতে সাধারণত দুই থেকে তিনটি করে কামরা থাকে। এবং প্রতিটি কামরার ভাড়া পড়বে ২৫০০-৩০০০ পর্যন্ত। আরো কমে থাকতে চাইলে সেখানেই রয়েছে উন্নতমানের কিছু হোটেল। সেখানকার ভাড়া কিছুটা কম পড়বে। তবে সময়ভেদে নীলাচলের হোটেল ও মোটেলগুলোর ভাড়ার পরিবর্তন হয়। তাই যাওয়ার আগে বুকিং দিয়ে যাওয়াই ভালো।

কোথায় খাবেন

নীলাচলে কিছুকিছু হোটেল কিংবা রিসোর্টে খাবারের ব্যবস্থা থাকে। তবে নীলাচলে তেমন ভালো খাবারের হোটেল নেই। তাই বান্দরবন শহর থেকে খাবার নিয়ে নেয়া ভালো। বান্দরবন শহরের অদূরেই বেশ উন্নতমানের খাবারের হোটেল রয়েছে। সেখানে বাঙ্গালী খাবারের পাশাপাশি স্থানীয়দের ঐতিহ্যবাহী খাবারগুলোও খুব সহজেই পাওয়া যায়।

চাঁদের দৃশ্য - shajgoj.com

নীলাচল নীলের মায়ায় ঘেরা বাংলাদেশের অন্যতম একটি স্থান। স্বচ্ছ নীল আকাশের বিশালতার ছোঁয়া পেতে আজই প্ল্যান করে ফেলুন নীলাচল ট্যুর নিয়ে আর ঘুরে আসুন মন্ত্রমুগ্ধকর একটি স্থান থেকে।

 

ছবি- সংগৃহীত: টুইটার.কম; ট্রাভেলডেস্টিনেশন.কম; ইউটিউব

সম্পর্কিত লেখা

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?
বেড়ানো

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?

আজকে আমরা গল্প করবো প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা মেঘের রাজ্য নীলগিরি নিয়ে। বান্দরবন জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২২০০ ফুট উঁচু পাহাড়টিই হচ্ছে...

আলি গুহা | কিভাবে যাবেন বান্দরবনের রহস্যময় স্থানটিতে?
বেড়ানো

আলি গুহা | কিভাবে যাবেন বান্দরবনের রহস্যময় স্থানটিতে?

পাহাড় ও জঙ্গলে ঘুরে বেড়াতে খুব ভালোবাসেন? সময় পেলেই ছুটে যান পাহাড়ের কোলে? তাহলে আর দেরি না করে সময় পেলেই যেতে পারেন আলীর গুহা বা আলীর সুড়ঙ্গে। এই রহস...

ঘুরে আসুন মেঘের রাজ্য সাজেক ভ্যালি
সম্পাদকের পছন্দ

ঘুরে আসুন মেঘের রাজ্য সাজেক ভ্যালি

‘মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কূল মিলেছে, আমি তো আর নাই!’ শুভ্র মেঘের পিছুপিছু ছুটে যেতে কার না ইচ্ছে করে। মেঘের ভেলায় হারিয়ে যেতে, আক...

রঙের মিল-অমিল
ফ্যাশন

রঙের মিল-অমিল

গজ কাপড় কিনে নিজে ডিজাইন করে জামা বানানোর শখ আমাদের সবারই কম বেশি আছে। আবার সিঙ্গেল কামিজ বা কুর্তার সাথে ওড়না বা স্কার্ফের রং নিয়ে একটু মাথা ঘামাতেই...

আরও পড়ুন

সিলেট ভ্রমণ | ছুটিতে বেড়িয়ে আসুন রাতারগুল, বিছানাকান্দি ও জাফলং!
বেড়ানো

সিলেট ভ্রমণ | ছুটিতে বেড়িয়ে আসুন রাতারগুল, বিছানাকান্দি ও জাফলং!

পাহাড়ের শহর সিলেট। সবুজের শহর সিলেট। গত বছরের এপ্রিলে আমরা বন্ধু-কলিগরা মিলে সিলেট ভ্রমণ করে এলাম। এবারের টার্গেট ছিল রাতারগুল সোয়ার্ম ফরেস্ট ও বিছানা...

বান্দরবানের ৫টি অপরূপ স্থান ঘুরে আসুন একদিনে!
বেড়ানো

বান্দরবানের ৫টি অপরূপ স্থান ঘুরে আসুন একদিনে!

ভ্রমণ পিয়াসু মানুষেরা সময় পেলেই ঘুরতে বের হয়ে যায়। হাতে ২দিন সময় পেলেই চলে যায় দু’চোখ যেদিকে যায়। আর তাদের কাছে বান্দরবান একটি অতি পরিচিত নাম। কারণ প্...

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা
বেড়ানো

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা

বাংলাদেশে যারা ঢাকা শহরে থাকেন তাদের প্রকৃতির দেখা পাওয়া বা মনোরম কোন জায়গায় যেতে হলে অনেক দূর পথ পাড়ি দিতে হয় ঢাকার বাইরে। আবার ঢাকার বাইরে যেকোনো জা...

করটিয়া জমিদার বাড়ি | ঘুরে আসুন টাঙ্গাইলের ঐতিহাসিক স্থানটিতে
লাইফ স্টাইল

করটিয়া জমিদার বাড়ি | ঘুরে আসুন টাঙ্গাইলের ঐতিহাসিক স্থানটিতে

জাপানি একটি প্রবাদ আছে- “বাঁশের নল দিয়ে পুরো আকাশ দেখা যায় না।“ সত্যিই তো তাই। প্রাণ ভরে পুরো আকাশ দেখেতে হলে আপনাকে ঘরের বাহিরে দু’পা বাড়াতেই হবে। আপ...

শাপলা গ্রাম | বরিশালের সাতলার ১টি দর্শনীয় স্থান!
বেড়ানো

শাপলা গ্রাম | বরিশালের সাতলার ১টি দর্শনীয় স্থান!

আজকে আমরা আপনাদের নিয়ে যাব এক ফুলের রাজ্যে। যেখানে চারদিকে শাপলা ফুলের সমারোহ। বরিশাল উপজেলা থেকে ৬০ কিলোমিটার দূরে বিশাল এক বিলের মধ্যে দেখা মিলবে এই...

কাপ্তাই লেক | কিভাবে যাবেন রাঙ্গামাটির এই দর্শনীয় স্থানটিতে?
বেড়ানো

কাপ্তাই লেক | কিভাবে যাবেন রাঙ্গামাটির এই দর্শনীয় স্থানটিতে?

ভ্রমণপিপাসু এবং প্রকৃতি প্রেমীরা সময় পেলেই ছুটে যায় প্রকৃতির নিকটে। ব্যস্তময় জীবনে সময় পেলেই মন যেন আর ঘরে থাকতে চায় না। আর প্রকৃতিও ক্ষণে ক্ষণে বদলায়...

…