১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা

সোহানা মোরশেদ · Feb 17, 2016 · 1 min read

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা

বাংলাদেশে যারা ঢাকা শহরে থাকেন তাদের প্রকৃতির দেখা পাওয়া বা মনোরম কোন জায়গায় যেতে হলে অনেক দূর পথ পাড়ি দিতে হয় ঢাকার বাইরে। আবার ঢাকার বাইরে যেকোনো জায়গায় যাওয়াটা এবং যাতায়াত, থাকা, ঘুরা অনেক সময়ের ব্যাপার। আর খরচও লাগে অনেক। কম সময়ে ১ দিন ঢাকার আশেপাশে ঘুরা যায় এমন অনেক সুন্দর জায়গায় আছে। ঘুরা যায় এমন অনেক সুন্দর জায়গায় আছে, যেখানে আপনি একদিনে ঘুরে আসতে পারবেন। আপনার অবশ্যই এসব জায়গায় ঘুরে ভালো লাগবে এবং কিছু দিনের জন্য হলেও আপনার মধ্যে একটি ঝরঝরে ভাব এনে দিবে।

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম জায়গাগুলো

১. গোলাপ গ্রাম

নদী পথ পার হয়ে ছোট্ট একটি গ্রাম। তবে গ্রাম হলেও পুরোটাই গোলাপের বাগান দিয়ে পরিপূর্ণ । এখানে গেলে আপনার মনে হবে যেন বিশাল একটি গোলাপের বাগানে ভেতর আপনি ঘুরছেন। সরু পথ দিয়ে হাঁটতে হাঁটতে দেখবেন রাস্তার দুপাশ গোলাপের বাগান দিয়ে ঘেরা।

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মত জায়গা গোলাপ গ্রাম - shajgoj.com

যাতায়ত ব্যবস্থা কি?

মিরপুর দিয়াবাড়ি বটতলা ঘাট থেকে সাহদুল্লাহপুর ঘাটের উদ্দেশ্যে ৩০ মিনিট পরপর ইঞ্জিনচালিত বোট ছাড়ে। সাহদুল্লাহপুর যেতে যেতে ৪৫ মিনিট- ১ ঘণ্টা লাগবে।সেখানে একেক জনের জন্য ২০-৩০ টাকা করে নিবে। অথবা নিজেরা হাতে চালানো বোট নিতে পারেন, যেতে দেড় ঘন্টার মতো লাগবে।

২. পানাম ও মেঘনার পার

পানাম সিটি ঢাকা শহর থেকে একদমই আলাদা এবং অন্য রকম। পুরনো বাড়িগুলো দেখে দেখেই দিন পার হয়ে যাবে।

পৃথিবীর ১০০ টি ধ্বংস প্রায় ঐতিহাসিক শহরের একটি পানামনগর। World Monument Fund ২০০৬ সালে পানামনগরকে বিশ্বের ধ্বংস প্রায় ১০০টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করে। ঈসাখাঁ-র আমলের বাংলার রাজধানী পানামনগর। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত।

ওখান থেকে কাছেই মেঘনা নদী। নদীর ওপারে গেলেই দেখবেন কাশফুলে ঘেরা বিস্তৃত মাঠ! চাইলে পানাম ঘুরা শেষে সেখানেও ঘুরে আসতে পারেন।

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মত জায়গা পানাম - shajgoj.com যাতায়ত ব্যবস্থা জানেন কি?

ঢাকার অদূরে ২৭কি.মি দক্ষিণ-পূর্বে নারায়নগঞ্জ এর খুব কাছে সোনারগাঁতে অবস্থিত এই নগর।ঢাকা থেকে যাতায়াত ব্যবস্থাও সহজ।গুলিস্থান থেকে ‘মোগরাপারা ‘ এর যেকোনো বাসে (সোনারগাঁপরিবহন) করে চলে আসা যায় ‘মোগরাপারা’, সেখান থেকে অটোরিকশাযোগে দশ-পনের মিনিটে চলে আসা যায় পানামনগরীতে।

৩. বালিয়াটি জমিদার বাড়ি

বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের সবচেয়ে বড় জমিদারবাড়িগুলোর একটি। ঢাকা জেলা সদর থেকে পয়ত্রিশ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত।মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। জমিদার বাড়ির পুরটাই মনোরম পরিবেশে ঘেরা!

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মত জায়গা বালিয়াটি জমিদার বাড়ি - shajgoj.com

যাতায়াত ব্যবস্থা কি?

ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জ বা সরাসরি সাটুরিয়া যাওয়ার বাস পাওয়া যাবে। জন প্রতি ভাড়া পড়বে ৬০-৭০ টাকা। সাটুরিয়া পৌঁছে সেখান থেকে রিকশা বা লোকাল সিএনজিতে করে জমিদার বাড়ি যাওয়া যাবে। জন প্রতি ভাড়া ১০ টাকা। বালিয়াটি জমিদার বাড়ি রোববার পূর্ণদিবস আর সোমবার অর্ধদিবস বন্ধ থাকে। অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও বন্ধ থাকে।

জমিদার বাড়িতে প্রবেশের জন্য টিকেটের মূল্য জন প্রতি ১০টাকা। 

৪. মহেরা জমিদার বাড়ি, টাঙ্গাইল

টাঙ্গাইলে ঘুরার মতন অনেক জায়গা আছে যা আপনি এক দিনে ঘুরে শেষ করতে পারবেন না। তবে তার মধ্যে মহেরা জমিদার বাড়ি সবচেয়ে সুন্দর। এটি তিনটি স্থাপনা নিয়ে তৈরি। বাড়ির ভেতরের দিকে বিশাল খাঁচায় বিভিন্ন রকম পাখি পালা হয়।

তিনটি স্থাপনার প্রতিটাতে অসাধারণ কারুকার্য করা। এসব কারুকার্য দেখলেই মন ভরে যাবে।

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মত জায়গা মহেরা জমিদার বাড়ি - shajgoj.com

যাবেন কিভাবে?

টাঙ্গাইলের জমিদার বাড়ি দেখতে হলে খুব সকালে বাসা থেকে বের হতে হবে। কারণ যেতে প্রায় ৩-৪ ঘণ্টা লাগবে। মহাখালি থেকে "ঝটিকা সার্ভিস" নামে বাস ছারে। এছাড়া টাঙ্গাইল জাওয়ার আরো বেশ কিছু ভাল বাস আছে। মহেরা জমিদার বাড়ির বর্তমান নাম মহেরা পুলিশ ট্রেইনিং সেন্টার। ওখানে যেতে হলে নামতে হবে"নাটিয়া পাড়া" বাস স্ট্যান্ড এ। সময় লাগবে ২-২.৩০ ঘন্টার মত। নেমে একটা অটো রিকশা নিয়ে যেতে হবে। রিক্সায় করে সরাসরি মহেরা জমিদার বাড়িতে যাওয়া যাবে। ভাড়া ২০-৩০ টাকা। জমিদার বাড়ি ঢুকতে টিকেট কিনতে হবে,জন প্রতি ২০টাকা।

৫. পদ্মারিসোর্ট

ঢাকা থেকে ৪০ কি.মি. দূরে মুন্সীগঞ্জ জেলার লৌহজং নামক স্থানে পদ্মা নদীতে চড়ের উপর এই রিসোর্টটি অবস্থিত। পদ্মা নদীর পাড়ে অবস্থিত বলেও জায়গাটি অতি মনোরম আর সুন্দর। বর্ষা ঋতুর সময় গেলে আপনার বেশি ভালো লাগবে।

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মত জায়গা পদ্মারিসোর্ট - shajgoj.com

যাতায়াত ব্যবস্থা কি?

গুলিস্তান, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে এই রুটে বিভিন্ন পরিবহনের অসংখ্য বাস প্রতি ১০/১৫ মিনিট পর পর চলাচল করে। গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের পূর্ব পাশ এবং যাত্রাবাড়ী গোলচত্ত্বরের পূর্ব-দক্ষিণ দিক থেকে ঢাকা-মাওয়া ও ঢাকা-লোহজং এর বাস ছেড়ে যায়। ঢাকা থেকে সড়কপথে এই জেলার ভাড়া ৬০ টাকা। মাওয়া ফেরিঘাট থেকে রিসোর্টে যাওয়ার জন্য রিসোর্টের নিজস্ব স্পীডবোট রয়েছে। পদ্মা নদীর টাটকা ইলিশের তৈরি বিভিন্ন ধরনের খাবার খেতে চাইলে যেতে পারেন পদ্মা রিসোর্টে। এছাড়া আরও রয়েছে টাটকা শাকসবজি, গরু, মুরগি ও হাসের মাংস। এছাড়া মৌসুমি ফলমূল তো রয়েছেই। সকালের নাস্তার জন্য জনপ্রতি খরচ পড়ে ১০০ টাকা এবং দুপুর ও রাতের খাবারের জন্য জনপ্রতি খরচ পড়ে ৩০০ টাকার মতো।

পর্যটকগণ ইচ্ছা করলে অর্ধেক বেলা অথবা পুরো ২৪ ঘন্টার জন্য কটেজ ভাড়া নিতে পারেন।সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভাড়া ২,০০০ টাকা।সকাল ১০ টা থেকে পরের দিন সকাল ১০ টা পর্যন্ত ভাড়া ৩,০০০ টাকা। অনেক দিনের ক্লান্তি দূর করার জন্য আর আসলেইমন ভালো করে দেয়ার মতো জায়গা এগুলো।তাই একদিন ছুটি পেলে ইচ্ছে করলেই কাউকে সাথে নিয়ে ঘুরে আসতে পারেন এসব জায়গায়।

একদিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম জায়গা (পর্ব ২)

একদিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম জায়গা (পর্ব ০৩)

একদিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম জায়গা (পর্ব ০৪)

ছবি – আইসিওয়াওব্লগস্পটকম , ভ্যাকেশনবিডিকম, নিঝুমকম

সম্পর্কিত লেখা

গাঙ্গাটিয়া জমিদার বাড়ি | কিভাবে যাবেন কিশোরগঞ্জের এই দর্শনীয় স্থানটিতে?
বেড়ানো

গাঙ্গাটিয়া জমিদার বাড়ি | কিভাবে যাবেন কিশোরগঞ্জের এই দর্শনীয় স্থানটিতে?

প্রাচীন জমিদার কিংবা রাজাদের জীবনযাত্রা, নিয়মকানুন এবং প্রথা সম্পর্কে জানার আগ্রহ কমবেশি আমাদের সকলেরই আছে। কিন্তু এই একুশতম শতাব্দীতে স...

করটিয়া জমিদার বাড়ি | ঘুরে আসুন টাঙ্গাইলের ঐতিহাসিক স্থানটিতে
লাইফ স্টাইল

করটিয়া জমিদার বাড়ি | ঘুরে আসুন টাঙ্গাইলের ঐতিহাসিক স্থানটিতে

জাপানি একটি প্রবাদ আছে- “বাঁশের নল দিয়ে পুরো আকাশ দেখা যায় না।“ সত্যিই তো তাই। প্রাণ ভরে পুরো আকাশ দেখেতে হলে আপনাকে ঘরের বাহিরে দু’পা বাড়াতেই হবে। আপ...

অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম ২টি স্থান!
বেড়ানো

অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম ২টি স্থান!

বলতে না বলতে আরো একটি ছুটির দিন পেয়ে যাচ্ছেন! তো ছুটিটা কি ঘরে বসেই কাটিয়ে দেবেন? ঘুরাঘুরির অভ্যাস আপনার অবশ্যই আছে! আজ আপনার জন্য অল্প বাজেটে ঢাকার আ...

বান্দরবানের ৫টি অপরূপ স্থান ঘুরে আসুন একদিনে!
বেড়ানো

বান্দরবানের ৫টি অপরূপ স্থান ঘুরে আসুন একদিনে!

ভ্রমণ পিয়াসু মানুষেরা সময় পেলেই ঘুরতে বের হয়ে যায়। হাতে ২দিন সময় পেলেই চলে যায় দু’চোখ যেদিকে যায়। আর তাদের কাছে বান্দরবান একটি অতি পরিচিত নাম। কারণ প্...

আরও পড়ুন

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা
বেড়ানো

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা

এর আগে গোলাপ গ্রাম, পানাম ও মেঘনার পার, বালিয়াটি জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি ও পদ্মারিসোর্ট নিয়ে আপনাদের জানিয়েছি। এই আর্টিকেলে ১ দিনে ঢাকার আশেপাশ...

আলি গুহা | কিভাবে যাবেন বান্দরবনের রহস্যময় স্থানটিতে?
বেড়ানো

আলি গুহা | কিভাবে যাবেন বান্দরবনের রহস্যময় স্থানটিতে?

পাহাড় ও জঙ্গলে ঘুরে বেড়াতে খুব ভালোবাসেন? সময় পেলেই ছুটে যান পাহাড়ের কোলে? তাহলে আর দেরি না করে সময় পেলেই যেতে পারেন আলীর গুহা বা আলীর সুড়ঙ্গে। এই রহস...

ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা
বেড়ানো

ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা

ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলুন? বিশেষ করে ছুটির দিনগুলো; তা যদি আবার হয় আপনার কাছের মানুষটি বা পরিবারের সাথে! পুরো সপ্তাহ কাজের চাপে পরিবার বা কাছে...

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?
বেড়ানো

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?

আজকে আমরা গল্প করবো প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা মেঘের রাজ্য নীলগিরি নিয়ে। বান্দরবন জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২২০০ ফুট উঁচু পাহাড়টিই হচ্ছে...

শাপলা গ্রাম | বরিশালের সাতলার ১টি দর্শনীয় স্থান!
বেড়ানো

শাপলা গ্রাম | বরিশালের সাতলার ১টি দর্শনীয় স্থান!

আজকে আমরা আপনাদের নিয়ে যাব এক ফুলের রাজ্যে। যেখানে চারদিকে শাপলা ফুলের সমারোহ। বরিশাল উপজেলা থেকে ৬০ কিলোমিটার দূরে বিশাল এক বিলের মধ্যে দেখা মিলবে এই...

নক্ষত্রবাড়ি রিসোর্ট | কিভাবে যাবেন গাজীপুরের দর্শনীয় স্থানটিতে?
বেড়ানো

নক্ষত্রবাড়ি রিসোর্ট | কিভাবে যাবেন গাজীপুরের দর্শনীয় স্থানটিতে?

ঢাকা মানেই যান্ত্রিক জীবন, ধুলাবালি, দালানকোঠা। এক মুহুর্তও যেন স্বস্তি নেই। একটি জঞ্জালময় অস্বস্তিকর সপ্তাহ পার করার পর আসে ছুটিরদিন। এই দিনে পরিবারক...

…