নক্ষত্রবাড়ি রিসোর্ট | কিভাবে যাবেন গাজীপুরের দর্শনীয় স্থানটিতে?

তাহসিন অর্না · Jul 04, 2019 · 1 min read

নক্ষত্রবাড়ি রিসোর্ট | কিভাবে যাবেন গাজীপুরের দর্শনীয় স্থানটিতে?

ঢাকা মানেই যান্ত্রিক জীবন, ধুলাবালি, দালানকোঠা। এক মুহুর্তও যেন স্বস্তি নেই। একটি জঞ্জালময় অস্বস্তিকর সপ্তাহ পার করার পর আসে ছুটিরদিন। এই দিনে পরিবারকে সময় দিতে এবং কিছুটা স্বস্তি পেতে আমরা ঘুরে আসতে পারি ঢাকার আশেপাশে কোথাও। ছুটির দিনটি পুরোটা সময় যেন পরিবারকে এবং নিজেকে দিতে পারেন সেজন্য আজকে আমরা আপনাদের জানাবো ঢাকার পাশেই গাজীপুরে মনোরম পরিবেশে অবস্থিত একটি রিসোর্টের (Resort) গল্প। সুন্দর এই রিসোর্টটি হচ্ছে নক্ষত্রবাড়ি রিসোর্ট। সারাদিনের জন্য গিয়ে ঘুরে আসতে পারেন কিংবা আপনি চাইলে রাতেও থাকতে পারেন। মনোরম পরিবেশে অবস্থিত এই রিসোর্টে রাতে থাকার সুব্যবস্থাও রয়েছে। প্রকৃতি দেখা, জোনাকির আলোয় হারিয়ে যাওয়া কিংবা ব্যাঙ ও ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে চাইলে অবশ্যই মনোরম এই নক্ষত্রবাড়ি রিসোর্ট দেখে আসবেন। কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কী কী সুব্যবস্থা আছে এবং কিভাবে যাবেন দৃষ্টিনন্দন নক্ষত্রবাড়ি রিসোর্ট ভ্রমনে!

নক্ষত্রবাড়ি রিসোর্ট পরিচিতি

গাজীপুরের নক্ষত্রবাড়ি রিসোর্ট - shajgoj.com 

ঢাকা থেকে অদূরে গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে অবস্থিত দৃষ্টিনন্দন এই রিসোর্টটি। আমাদের সকলের পরিচিত অভিনেতা তৌকির আহমেদ এবং অভিনেত্রী বিপাশা হায়াত এই রিসোর্টটি প্রতিষ্ঠা করেছেন। বাণিজ্যিক এবং ভ্রমণপিপাসুদের উদ্দেশ্যেই তাদের এই প্রচেষ্টা। প্রায় ২৫ বিঘা জমির উপর এই রিসোর্টটি নির্মিত। এতে রয়েছে দিঘী, কৃত্রিম ঝর্না, সুইমিংপুল (swimming pool), রেস্টুরেন্ট (restaurant), কনফারেন্স হল (conference hall), বিল্ডিং কটেজ (Building cottage) এবং কাঠ, বাঁশ ও ছনের তৈরি শীতাতপ নিয়ন্ত্রিত অনেকগুলো কটেজ। এছাড়াও আছে শুটিং স্পট (shooting spot), মুভি থিয়েটার (movie theater), বাচ্চাদের খেলার জায়গা, নৌকায় ঘুরে বেড়ানো, মাছ ধরা ইত্যাদির সুব্যবস্থা। আপনারা এই রিসোর্টে করতে পারবেন পুল সাইড পার্টি (pool side party), বারবিকিউ পার্টি (Bar-B-Q party) আছে মিউজিকের (music) ব্যবস্থাও। ছুটির দিনে পছন্দের মানুষদের নিয়ে কাটানোর মতো সবধরনের ব্যবস্থাই আছে এই রিসোর্টটিতে।

নক্ষত্রবাড়ি রিসোর্টের তথ্যসমূহ

(১) বাংলো ব্যবস্থা

নক্ষত্রবাড়ি রিসোর্টের বাংলো - shajgoj.com
  •  হোটেল বাংলো-  গ্রুপ করে দলবেঁধে পিকনিক করতে গেলে এই বাংলোতে থাকতে পারেন। এই বাংলোটি বড় আকারের তাই অনেকজন নিয়ে থাকার সুব্যবস্থা রয়েছে। তাই দলবেঁধে পিকনিক করতে চাইলে আপনি যেতে পারেন সুন্দর এই রিসোর্টটিতে!
  • ফ্যামিলি বাংলো- এই বাংলোতে ছোট ফ্যামিলি নিয়ে থাকার সুব্যবস্থা রয়েছে। দুটি বেডরুম একটি বাচ্চাদের রুম, লেক ভিউ সহ ৫ জন নিয়ে থাকার মতো সুন্দর ব্যবস্থা রয়েছে এই বাংলোতে। তো ছোট ফ্যামিলি যাদের রয়েছে তারা পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন।
  • ওয়াটার বাংলো- এই বাংলোটিও তুলনামূলক বড়। এটিতে বড় কিংবা ছোট যেকোন ফ্যামিলিই থাকতে পারবে।

(২)  ডে আউট প্যাকেজ

নক্ষত্রবাড়ি রিসোর্টের পুল - shajgoj.com

এই রিসোর্টে আছে ডে আউট প্যাকেজ  (Day out package)। এই প্যাকেজটিতে সর্বনিম্ন ১০ জনের গ্রুপ (Group) হতে হবে। এ প্যাকেজে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা সহ বোটিং (Boating), সুইমিং (swimming) এবং ফ্রেশ হয়ে রেস্ট (Rest) নেয়ার জন্য একটি রুমের ব্যবস্থা রয়েছে।

(৩) খাওয়ার ব্যবস্থা

নক্ষত্রবাড়ী রিসোর্টে রয়েছে খাওয়ার সুব্যবস্থা। সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং রাতের খাবারের আয়োজন করা হয় এই রিসোর্ট থেকেই। এছাড়াও বারবিকিউ পার্টি কিংবা অন্যান্য পার্টির আয়োজনেও অন্যান্য খাবারের ব্যবস্থা রয়েছে।

(৪) প্রবেশমূল্য

এই রিসোর্টে প্রবেশ করতে জনপ্রতি লাগবে ৫০০ টাকা করে। ছোট বড় সকলেরই ৫০০ টাকা করে প্রবেশমূল্য দিয়ে প্রবেশ করতে হবে। একটি পরিবারের ৩ জন ফ্রি সুইমিংপুল ব্যবহার করতে পারবে। বাকিদের চার্জ দিয়ে পুল ব্যবহার করতে হবে।

কিন্তু এই দৃষ্টিনন্দন রিসোর্টে যাবেন কিভাবে জানেন কি? চলুন জেনে নেই কিভাবে যাবেন নক্ষত্রবাড়ি  রিসোর্টে।

কিভাবে যাবেন নক্ষত্রবাড়ি  রিসোর্ট? 

বাস কিংবা গাড়ি দিয়ে খুব সহজে যেতে পারবেন এই রিসোর্টে। আর নিজস্ব গাড়ি থাকলেতো আর কথাই নাই। নিজস্ব গাড়ি দিয়ে একেবারেই পৌঁছে যেতে পারেন সেক্ষেত্রে আর ভেঙে যেতে হবে না। কিন্তু যাদের গাড়ি নেই তারা বাস দিয়ে যেতে পারেন। ঢাকার মহাখালী, বিমানবন্দর বাস স্টপে গিয়ে বাস ধরতে হবে। তারপর ময়মনসিংহ রোড ধরে রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে যেতে হবে। তারপর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট যাওয়া বাসে করে রাজাবাড়ি নামক একটি স্থানে নামতে হবে। রাজাবাড়ি বাজারে ডান দিকে গিয়ে দেড় কিলোমিটার এগোতে হবে। দেড় কিলোমিটার এগোলেই পৌঁছে যাবেন চিনাশুখানিয়া গ্রামে। সেই গ্রামে একটি এলাকা রয়েছে নাম বাঙালপাড়া। বাঙালপাড়া এলাকায়ই নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন নক্ষত্রবাড়ি রিসোর্ট। বাঙালপাড়া গেলেই পৌঁছে যাবেন মনোরম পরিবেশে অবস্থিত এই  রিসোর্টটিতে।

ব্যস্ততাপূর্ন জীবন থেকে একটু স্বস্তি পেতে কে না চায়? তাই একটু স্বস্তি এবং পরিবারের সবাইকে নিয়ে একটি দিন আনন্দঘনভাবে কাটাতে ছুটে যেতে পারেন এই সুন্দর রিসোর্টটিতে। একদিনে ঘুরে ফিরে আসতে পারবেন কিংবা চাইলে রাতে থেকেও উপভোগ করতে পারবেন। তো ঘুরে আসুন পরিবারকে নিয়ে নক্ষত্রবাড়ি রিসোর্ট!

 

ছবি- সংগৃহীত: এমএইছমেহেদি.কম

সম্পর্কিত লেখা

অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম ২টি স্থান!
বেড়ানো

অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম ২টি স্থান!

বলতে না বলতে আরো একটি ছুটির দিন পেয়ে যাচ্ছেন! তো ছুটিটা কি ঘরে বসেই কাটিয়ে দেবেন? ঘুরাঘুরির অভ্যাস আপনার অবশ্যই আছে! আজ আপনার জন্য অল্প বাজেটে ঢাকার আ...

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?
বেড়ানো

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?

আজকে আমরা গল্প করবো প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা মেঘের রাজ্য নীলগিরি নিয়ে। বান্দরবন জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২২০০ ফুট উঁচু পাহাড়টিই হচ্ছে...

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা
বেড়ানো

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা

বাংলাদেশে যারা ঢাকা শহরে থাকেন তাদের প্রকৃতির দেখা পাওয়া বা মনোরম কোন জায়গায় যেতে হলে অনেক দূর পথ পাড়ি দিতে হয় ঢাকার বাইরে। আবার ঢাকার বাইরে যেকোনো জা...

ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ২টি মনোরম জায়গা
বেড়ানো

ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ২টি মনোরম জায়গা

ঘুরতে যাওয়ার কথা সবাই ভাবেন। কিন্তু সময় এবং পর্যাপ্ত বাজেটের অভাবে সেটা হয়তো হয়ে উঠে না। কাল ছুটির দিন, ঘুরে বেড়ানোর জন্য উত্তম দিন। তাই চলুন জেনে নেই...

আরও পড়ুন

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা
বেড়ানো

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা

এর আগে গোলাপ গ্রাম, পানাম ও মেঘনার পার, বালিয়াটি জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি ও পদ্মারিসোর্ট নিয়ে আপনাদের জানিয়েছি। এই আর্টিকেলে ১ দিনে ঢাকার আশেপাশ...

আলি গুহা | কিভাবে যাবেন বান্দরবনের রহস্যময় স্থানটিতে?
বেড়ানো

আলি গুহা | কিভাবে যাবেন বান্দরবনের রহস্যময় স্থানটিতে?

পাহাড় ও জঙ্গলে ঘুরে বেড়াতে খুব ভালোবাসেন? সময় পেলেই ছুটে যান পাহাড়ের কোলে? তাহলে আর দেরি না করে সময় পেলেই যেতে পারেন আলীর গুহা বা আলীর সুড়ঙ্গে। এই রহস...

নীলাচল | নীলের মায়ায় মিশে যেতে ঘুরে আসুন বান্দরবন
বেড়ানো

নীলাচল | নীলের মায়ায় মিশে যেতে ঘুরে আসুন বান্দরবন

‘নীল’কে বলা হয় বিষাদের রঙ। মন খারাপ কিংবা বিষন্নতার রঙ। মনোবিজ্ঞানীদের মতে নীল অবসাদের রঙ হলেও, প্রকৃতি কিন্তু বলে অন্য কথা। প্রকৃতিকে সবচেয়ে সুন্দর ও...

বান্দরবানের ৫টি অপরূপ স্থান ঘুরে আসুন একদিনে!
বেড়ানো

বান্দরবানের ৫টি অপরূপ স্থান ঘুরে আসুন একদিনে!

ভ্রমণ পিয়াসু মানুষেরা সময় পেলেই ঘুরতে বের হয়ে যায়। হাতে ২দিন সময় পেলেই চলে যায় দু’চোখ যেদিকে যায়। আর তাদের কাছে বান্দরবান একটি অতি পরিচিত নাম। কারণ প্...

ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা
বেড়ানো

ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা

ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলুন? বিশেষ করে ছুটির দিনগুলো; তা যদি আবার হয় আপনার কাছের মানুষটি বা পরিবারের সাথে! পুরো সপ্তাহ কাজের চাপে পরিবার বা কাছে...

শাপলা গ্রাম | বরিশালের সাতলার ১টি দর্শনীয় স্থান!
বেড়ানো

শাপলা গ্রাম | বরিশালের সাতলার ১টি দর্শনীয় স্থান!

আজকে আমরা আপনাদের নিয়ে যাব এক ফুলের রাজ্যে। যেখানে চারদিকে শাপলা ফুলের সমারোহ। বরিশাল উপজেলা থেকে ৬০ কিলোমিটার দূরে বিশাল এক বিলের মধ্যে দেখা মিলবে এই...

…