১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা

সোহানা মোরশেদ · Apr 23, 2016 · 1 min read

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা

এর আগে গোলাপ গ্রাম, পানাম ও মেঘনার পার, বালিয়াটি জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি ও পদ্মারিসোর্ট নিয়ে আপনাদের জানিয়েছি। এই আর্টিকেলে ১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা নিয়ে আপনাদের জানাবো। জায়গাগুলো হলো  বেলাই বিল, নুহাশপল্লী ও শালবন বৌদ্ধ বিহার, কুমিল্লা। চলুন জেনে নিই জায়গাগুলো নিয়ে।

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা

 বেলাই বিল

গাজীপুরের বেলাইবিল মনোরম একটি জায়গা। চেলাই নদীর সাথেই বেলাই বিল।এখানে ইঞ্জিনচালিত আর ডিঙ্গি নৌকা দুটোই পাওয়া যায়।যেটাতে ভালো লাগে উঠে পড়ুন। সারাদিনের জন্য ভাড়া করে নিতে পারেন এবং ইঞ্জিনচালিত নৌকা নিলে নিজেরাই চালিয়ে ঘুরতে পারেন।

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মত জায়গা বেলাই বিল - shajgoj.com

বিকেলে এই বিলের চারপাশে অপূর্ব দৃশ্য তৈরি হয়, সাথেশাপলার ছড়াছড়ি। শুধু চারিদিক তাকিয়ে থাকবেন। আবার কিছুক্ষণ পরপরই বাতাসের ঝাপটা লাগবে গায়ে। বেশি সময় নিয়ে গেলে অবশ্যই খাবার নিয়ে যাবেন। যাওয়ার সময়নদীরপাড় দিয়ে হাঁটতে থাকি,রওনাদেই আমাদের গন্তব্যে।

যেভাবে যাবেন

গাজীপুর সদর পর্যন্ত যাওয়ার পর, সেখান নেমে টেম্পুতে কানাইয়া বাজার যাবেন। ভাড়া নিবে ১০ টাকা করে। রিকশাতেও যেতে পারেন।কানাইয়া বাজারে নেমেই সামনে ব্রিজ আছে,ব্রিজ পার হয়েই নদীতে বাধা নৌকা ঠিক করে উঠে পড়ুন।

এছাড়াও নদীর পাশে ‘ভাওয়ালপরগণা’ (শ্মশান ঘাটবা শ্মশান বাড়ি) আছে। চাইলে নদীর পাশেই এই শ্মশান বাড়িটি দেখে আসতে পারেন।

 

নুহাশপল্লী

হুমায়ূন আহমেদ-কে সবাই চেনেন, তিনি ব্যক্তিগত উদ্যোগে ৪০ বিঘা জায়গা নিয়ে তৈরি করেছেন ‘নুহাশ পল্লী’। নুহাশপল্লী গাজীপুরে অবস্থিত একটি বাগানবাড়ী, নুহাশ চলচিত্রের শুটিংস্পট ও পারিবারিক বিনোদন কেন্দ্র।নুহাশপল্লীতে ঢুকে মাঠ দিয়ে একটু সামনে এগিয়ে গেলে হাতের বামপাশে শেফালি গাছের ছায়ায় নামাজের ঘর।এরপাশেই পুরনো লিচু বাগানের উত্তর পাশে জাম বাগান আর দক্ষিণে আম বাগান। ওই লিচু বাগানের ছায়ায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন হুমায়ূন আহমেদ।

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মত জায়গা নুহাশপল্লী - shajgoj.com

নুহাশ পল্লীর পুরো জায়গাটি সবুজ গাছপালা দিয়ে আবৃত। দেখলেই মন জুরিয়ে যাবে। এখানে অনেক প্রজাতির এবং অনেক রকমের গাছ রয়েছে।গাছের গায়ে সেটে দেয়া পরিচিতিফলক রয়েছে। আরও রয়েছে সুইমিংপুল আর ছোট্ট পুকুর। মাঠের মাঝখানে একটি গাছের উপর ঘর তৈরি করা আছে, যা আবাক করবে আপনাকে!হুমায়ূন আহমেদ পরিচালিত প্রায় অনেক নাটক সিনেমার অন্যতম শুটিংস্পট এটি।

তাই যারা হুমায়ূন আহমেদ স্যারের ভক্ত আছেন তারা অবশ্যই এই জায়গায় ঘুরে আসুন।

যেভাবে যাবেন

প্রথমে গুলিস্তান থেকে প্রভাতী-বনশ্রী বাসে হোতা পাড়াবাজারে নেমে সেখান থেকে ছোট টেম্পুতে করে পৌঁছে যাবেন নুহাশ পল্লী। এছাড়া নিজস্ব গাড়ি বা মাইক্রো ভাড়া করে যেতে পারেন। এপ্রিল থেকে নভেম্বর নুহাশপল্লী দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

১২ বছরের উপরে জন প্রতি টিকেট লাগবে ২০০ টাকা। 

 

শালবন বৌদ্ধ বিহার, কুমিল্লা

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মত জায়গা শালবন বৌদ্ধ বিহার - shajgoj.com

শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম  এবং কুমিল্লা জেলার লালমাই-ময়নামতির অসংখ্য এবং চমৎকার সব প্রাচীনস্থাপনাগুলোর একটি।

দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন।

যেভাবে যাবেন

প্রথমে কুমিল্লা শহরে যাবেন। কুমিল্লা শহর থেকে ৮ কি. মি. দূরে কোট বাড়িতে শালবন বিহার অবস্থিত ।

ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত বাসে যেতে ২-৩ ঘণ্টা লাগবে। কুমিল্লা এসে চলে যান টমটম ব্রীজ সিএনজি স্ট্যান্ডে। সেখানে সিএনজি করে কোটবাড়িতে এবং সেখান থেকে অটোরিকশা বা রিকশায় করে যেতে হবে শালবন বিহার।

একটু সময় বের করে বন্ধুদের অথবা পরিবার নিয়ে ঘুরে আসুন এসব জায়গায়।

১ দিন ঢাকার আশেপাশেই ঘুরে আসার মতো মনোরম জায়গা

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম জায়গা একদিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম জায়গা

ছবি – অফরোডবাংলাদেশ.কম, আওয়ারকুমিল্লা.কম, আর্কাইভ.প্রথমআলো.কম

সম্পর্কিত লেখা

কুমিল্লা জেলার ঐতিহাসিক ২টি স্থান সম্পর্কে জানা আছে কি?
সম্পাদকের পছন্দ

কুমিল্লা জেলার ঐতিহাসিক ২টি স্থান সম্পর্কে জানা আছে কি?

বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি মহানগর হচ্ছে কুমিল্লা। ঢাকা ও চট্রগ্রামের পর কুমিল্লাকে বাংলাদেশের তৃতীয় বৃ...

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা
বেড়ানো

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা

বাংলাদেশে যারা ঢাকা শহরে থাকেন তাদের প্রকৃতির দেখা পাওয়া বা মনোরম কোন জায়গায় যেতে হলে অনেক দূর পথ পাড়ি দিতে হয় ঢাকার বাইরে। আবার ঢাকার বাইরে যেকোনো জা...

অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম ২টি স্থান!
বেড়ানো

অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম ২টি স্থান!

বলতে না বলতে আরো একটি ছুটির দিন পেয়ে যাচ্ছেন! তো ছুটিটা কি ঘরে বসেই কাটিয়ে দেবেন? ঘুরাঘুরির অভ্যাস আপনার অবশ্যই আছে! আজ আপনার জন্য অল্প বাজেটে ঢাকার আ...

ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা
বেড়ানো

ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা

ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলুন? বিশেষ করে ছুটির দিনগুলো; তা যদি আবার হয় আপনার কাছের মানুষটি বা পরিবারের সাথে! পুরো সপ্তাহ কাজের চাপে পরিবার বা কাছে...

আরও পড়ুন

কথা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের বিখ্যাত ১০টি বই
সম্পাদকের পছন্দ

কথা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের বিখ্যাত ১০টি বই

“প্রেমের ক্ষেত্রে দৈব কখনোই সহায় হয় না। গল্পে, সিনেমায় হয়। জীবনটা গল্প-সিনেমা নয়! জীবনের নায়িকারা নায়কদের সঙ্গে রাস্তায় দেখা হলেও চিনতে পারে না”...

ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ২টি মনোরম জায়গা
বেড়ানো

ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ২টি মনোরম জায়গা

ঘুরতে যাওয়ার কথা সবাই ভাবেন। কিন্তু সময় এবং পর্যাপ্ত বাজেটের অভাবে সেটা হয়তো হয়ে উঠে না। কাল ছুটির দিন, ঘুরে বেড়ানোর জন্য উত্তম দিন। তাই চলুন জেনে নেই...

নক্ষত্রবাড়ি রিসোর্ট | কিভাবে যাবেন গাজীপুরের দর্শনীয় স্থানটিতে?
বেড়ানো

নক্ষত্রবাড়ি রিসোর্ট | কিভাবে যাবেন গাজীপুরের দর্শনীয় স্থানটিতে?

ঢাকা মানেই যান্ত্রিক জীবন, ধুলাবালি, দালানকোঠা। এক মুহুর্তও যেন স্বস্তি নেই। একটি জঞ্জালময় অস্বস্তিকর সপ্তাহ পার করার পর আসে ছুটিরদিন। এই দিনে পরিবারক...

সিলেট ভ্রমণ | ছুটিতে বেড়িয়ে আসুন রাতারগুল, বিছানাকান্দি ও জাফলং!
বেড়ানো

সিলেট ভ্রমণ | ছুটিতে বেড়িয়ে আসুন রাতারগুল, বিছানাকান্দি ও জাফলং!

পাহাড়ের শহর সিলেট। সবুজের শহর সিলেট। গত বছরের এপ্রিলে আমরা বন্ধু-কলিগরা মিলে সিলেট ভ্রমণ করে এলাম। এবারের টার্গেট ছিল রাতারগুল সোয়ার্ম ফরেস্ট ও বিছানা...

নন্দিত নরকে | হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস
বিনোদন

নন্দিত নরকে | হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস

বিংশ শতাব্দীতে বাংলাদেশে লেখালেখি ভুবনের প্রবাদ পুরুষ, জনপ্রিয় কথা সাহিত্যিক, বাংলা সাহিত্যের কিংবদন্তী- শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ! বাংলাদেশের স্বাধীনতা...

জিন্দা পার্ক | ঢাকার পাশেই নারায়ণগঞ্জের দর্শনীয় ১টি স্থান
বেড়ানো

জিন্দা পার্ক | ঢাকার পাশেই নারায়ণগঞ্জের দর্শনীয় ১টি স্থান

ঘুরে বেড়াতে সবারই ভালো লাগে। কিন্তু ব্যস্তময় জীবনে ঘুরে আসার জন্য সময়ই হয়ে উঠে না। একদিনের জন্য ঢাকার আশেপাশে কোথাও পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঘুরে আস...

…