অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম ২টি স্থান!

সোহানা মোরশেদ · Sep 05, 2017 · 1 min read

অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম ২টি স্থান!

বলতে না বলতে আরো একটি ছুটির দিন পেয়ে যাচ্ছেন! তো ছুটিটা কি ঘরে বসেই কাটিয়ে দেবেন? ঘুরাঘুরির অভ্যাস আপনার অবশ্যই আছে! আজ আপনার জন্য অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো আরও দুটি জায়গা নিয়ে আবারও হাজির হলাম। একটি হলো মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট আর অন্যটি রিভার প‌্যালেস, ময়মনসিংহ। চলুন চট করে জেনে নেই জায়গাগুলোতে কিভাবে যাবেন তা বিস্তারিত।

অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম ২টি স্থান

(১) মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট

ঢাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়নগঞ্জ পার হয়ে এক কিলোমিটার পরে রাস্তার ডান পাশে ৩০ বিঘা জমির উপর তৈরি এই মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট। এখানে শুধু থাকার ব্যবস্থা ছাড়াও রয়েছে আরও বিনোদনের ব্যবস্থা। প্রধান ফটক দিয়ে ঢোকার আগেই দেখতে পাবেন ডাইনোসর, হাতি, বাঘ ও হরিণ এর ভাস্কর্য। ডাইনোসরের সাথেই একটি ফলকে পরিবেশ বিষয়ক বার্তা লেখা। অবাক করা বিষয় হলো ডাইনোসরের মুখের ভেতরে বসবাস করছে এক চড়ুই দম্পতি। যাদেরকে কতৃপক্ষ পরিবেশ এর কথা চিন্তা করেই রেখে দিয়েছেন।

এর পুরো জায়গাজুড়েই আপনার মনোরঞ্জন করার নানা আয়োজন রয়েছে। আছে বিভিন্ন গাছগাছালি, যেগুলোর গায়ে গাছের পরিচিতি আর বর্ণনা লেখা আছে। রয়েছে মিনি ছিড়িয়াখানাও! ময়ূর, চিত্রা হরিণ, বিভিন্ন পাখি, রাজহাঁস, কুমির আরও নানা জীবজন্তু দেখা যাবে এখানে। আরও রয়েছে বিভিন্ন রাইড; পেন্ডুলাম পাইরেট শিপ, প্যাডেল বোট, নাগরদোলা, মেরিগো রাউন্ড, সাইকেল চালনা, ব্যাটারী কার ও মিকি মাউস বাইক। আপনি ১০ টাকা থেকে ৩০ টাকা ফি দিয়ে এগুলোর আনন্দ নিতে পারবেন।

ঢাকার পাশের মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট এ বাঘ ও হরিণের ভাস্কর্য - shajgoj.com

শিশুদের জন্য রয়েছে দোলনা, ভিডিয়ো গেম, স্লাইড, ইলেকট্রিক গাড়ি ইত্যাদি। ১০ থেকে ৪০ টাকা লাগবে একেকটি রাইড চড়তে। এখানে নুতুনভাবে ২০ জনের জন্য থ্রিডি সিনেপ্লেক্স রয়েছে। টিকিট প্রতিজন মাত্র ৩০ টাকা। প্রতিদিন ৩টি সিনেমা দেখানো হয়। আবার রয়েছে বিভিন্ন প্রকল্প। নিজস্ব জামদানী তাঁত ও সবজি ক্ষেত, নিজস্ব মিষ্টির ফ্যাক্টরি। একটি শপ রয়েছে যেখানে ঢেঁকি চাটা চালও পাওয়া যায়! যে কেউ চাইলে এগুলো কিনতে পারেন। পরিবার নিয়ে বা বন্ধু-বান্ধব নিয়ে থাকতে চাইলে রয়েছে ১০টি এসি/ নন-এসি ছোট ছোট কটেজ। কটেজগুলোর সামনে ফুলের বাগান। শীততাপ নিয়ন্ত্রিত রেস্তোরা ও ডাইনিং। রয়েছে খেলার মাঠ এবং মাছ ধরার জন্য দুটো পুকুর। চাইলে পুকুরের সামনে বসে বন্ধুদের সাথে আড্ডায় দিন কাটিয়ে দিতে পারেন। এখানে ৫ জনের প্যাকেজ ৮০০০ টাকা।

ঢাকার পাশের মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট এ মাছের ভাস্কর্য - shajgoj.com

বিশেষ বিশেষ দিনগুলোতে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাচ গান আরও অনেক কিছু। এটি পুরোটাই একটি বাগানবাড়ির মতো। এখানে আরও রয়েছে দুটি ফোয়ারার আয়োজন, ব্যাডমিন্টন কোর্ট আর সুইমিং পুল। খাবারের জন্য গার্ডেনের রেস্টুরেন্ট, বারবিকিউ কিচেন, নাস্তার জন্য স্ন্যাক্স কর্নার আর কফি শপ। একই সাথে এতো কিছু আর এমন মনোরম পরিবেশ খুব কম রিসোর্টেই পাওয়া যেতে পারে!

যেভাবে যাবেন

ঢাকা থেকে কুমিল্লা অথবা দাউদকান্দিগামী বাসে গেলে ভাড়া লাগবে ৫০ থেকে ৭০ টাকা। যাত্রাবাড়ী থেকে ট্যাক্সিতে গেলে ১০০০ টাকা। অটোরিকশা ভাড়া ৩০০ টাকা। রিসোর্টের নিজস্ব পরিবহনে আসা-যাওয়া ভাড়া ১৫০০ টাকা। প্রথমে ঢাকা থেকে যাত্রাবাড়ী যাবেন। সেখান থেকে কাচপুর ব্রিজ যেতে হবে। তারপর সোনারগাঁও হয়ে মেঘনা ব্রিজ যেতে হবে। মেঘনা ব্রিজ পার হয়ে বালুকান্দি বাসস্ট্যান্ড থেকে ১ কি.মি. বামে মেঘনা রিসোর্ট অবস্থিত।

(২) রিভার প‌্যালেস, ময়মনসিংহ

ময়মনসিংহ শহর পার হয়ে মুক্তাকাছার দিকে এই অসাধারণ রিসোর্টটি অবস্থিত। মুক্তাকাছার দিক থেকে আরও তিন মাইল সামনে গেলে হাতের ডানে ব্রহ্মপুত্র নদী তীরে গড়ে উঠেছে রিভার প্যালেস নামে এই রিসোর্ট। মূলত এটি একটি ডাকবাংলোর মতো। রিসোর্টটি চমৎকারভাবে সাজানো গুছানো। এর বারান্দায় বসে নদী দেখেই পুরো একটি বিকেল কাটিয়ে দেয়া যায়। চাইলে বসতে পারেন রিসোর্টের পেছনের নদী তীরে!

যেভাবে যাবেন

ঢাকা থেকে নিজের সুবিধা মতো বাসে ময়মনসিংহ পর্যন্ত যাবেন। তারপর বাস ষ্ট্যান্ড থেকে রিকশা নিয়ে কাচিঝুলি পর্যন্ত যেতে হবে। এরপর মুক্তাকাছা উপজেলা হতে ট্যাক্সিতে রিসোর্ট পর্যন্ত চলে যাবেন। রিসোর্ট ভাড়া ১০০০, ১৫০০ এবং ২০০০ টাকা। খাওয়া দাওয়া রিভার প‌্যালেসেই সেরে নিতে পারেন।

তো সময় যেহেতু পেয়েই গেলেন দলবলে ঘুরে আসুন অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম এই ২টি স্থান। আরো পড়ুনঃ ঘুরে আসুন সোনারগাঁও পেরিয়ে বাংলার তাজমহল থেকে ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা ১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা ১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা ছবি - ট্যুরটুবাংলাদেশ ডট কম

সম্পর্কিত লেখা

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা
বেড়ানো

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা

বাংলাদেশে যারা ঢাকা শহরে থাকেন তাদের প্রকৃতির দেখা পাওয়া বা মনোরম কোন জায়গায় যেতে হলে অনেক দূর পথ পাড়ি দিতে হয় ঢাকার বাইরে। আবার ঢাকার বাইরে যেকোনো জা...

নক্ষত্রবাড়ি রিসোর্ট | কিভাবে যাবেন গাজীপুরের দর্শনীয় স্থানটিতে?
বেড়ানো

নক্ষত্রবাড়ি রিসোর্ট | কিভাবে যাবেন গাজীপুরের দর্শনীয় স্থানটিতে?

ঢাকা মানেই যান্ত্রিক জীবন, ধুলাবালি, দালানকোঠা। এক মুহুর্তও যেন স্বস্তি নেই। একটি জঞ্জালময় অস্বস্তিকর সপ্তাহ পার করার পর আসে ছুটিরদিন। এই দিনে পরিবারক...

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?
বেড়ানো

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?

আজকে আমরা গল্প করবো প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা মেঘের রাজ্য নীলগিরি নিয়ে। বান্দরবন জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২২০০ ফুট উঁচু পাহাড়টিই হচ্ছে...

ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ২টি মনোরম জায়গা
বেড়ানো

ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ২টি মনোরম জায়গা

ঘুরতে যাওয়ার কথা সবাই ভাবেন। কিন্তু সময় এবং পর্যাপ্ত বাজেটের অভাবে সেটা হয়তো হয়ে উঠে না। কাল ছুটির দিন, ঘুরে বেড়ানোর জন্য উত্তম দিন। তাই চলুন জেনে নেই...

আরও পড়ুন

ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা
বেড়ানো

ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা

ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলুন? বিশেষ করে ছুটির দিনগুলো; তা যদি আবার হয় আপনার কাছের মানুষটি বা পরিবারের সাথে! পুরো সপ্তাহ কাজের চাপে পরিবার বা কাছে...

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা
বেড়ানো

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা

এর আগে গোলাপ গ্রাম, পানাম ও মেঘনার পার, বালিয়াটি জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি ও পদ্মারিসোর্ট নিয়ে আপনাদের জানিয়েছি। এই আর্টিকেলে ১ দিনে ঢাকার আশেপাশ...

বান্দরবানের ৫টি অপরূপ স্থান ঘুরে আসুন একদিনে!
বেড়ানো

বান্দরবানের ৫টি অপরূপ স্থান ঘুরে আসুন একদিনে!

ভ্রমণ পিয়াসু মানুষেরা সময় পেলেই ঘুরতে বের হয়ে যায়। হাতে ২দিন সময় পেলেই চলে যায় দু’চোখ যেদিকে যায়। আর তাদের কাছে বান্দরবান একটি অতি পরিচিত নাম। কারণ প্...

সেভ মানি | টাকা জমানোর ৭টি উপায় জানেন কি?
লাইফ স্টাইল

সেভ মানি | টাকা জমানোর ৭টি উপায় জানেন কি?

বেতন হাতে আসতে না আসতেই চলে যায়? কোনভাবেই টাকা জমাতে পারছেন না? এই আফসোস অনেকেরই, কিন্তু টাকা জমানোর জন্য সঠিক পদক্ষেপ কয়জনই বা নিচ্ছে? হয়তো আপনার প্র...

ঘরে বসেই টাকা জমাতে চান? কয়েকটি ইজি প্ল্যান করে ফেলুন!
লাইফ স্টাইল

ঘরে বসেই টাকা জমাতে চান? কয়েকটি ইজি প্ল্যান করে ফেলুন!

কিনবো না কিনবো না করেও একগাদা অপ্রয়োজনীয় খরচ করে, মাসের শেষে আপনারও কি মন খারাপ হয়েছে কখনো? আবার, মন খারাপ হওয়ার পর নিজেকে যতই বুঝিয়েছেন, পরের মাস থেক...

…