বান্দরবানের ৫টি অপরূপ স্থান ঘুরে আসুন একদিনে!

ফারিয়া ইসলাম · May 09, 2016 · 1 min read

বান্দরবানের ৫টি অপরূপ স্থান ঘুরে আসুন একদিনে!

ভ্রমণ পিয়াসু মানুষেরা সময় পেলেই ঘুরতে বের হয়ে যায়। হাতে ২দিন সময় পেলেই চলে যায় দু’চোখ যেদিকে যায়। আর তাদের কাছে বান্দরবান একটি অতি পরিচিত নাম। কারণ প্রকৃতি তার অপরুপ চেহারা নিয়ে বসে আছে এই বান্দরবানে। যদিও অল্প সময়ে খুব বেশি কিছু দেখা যায় না এই পাহাড়ি এলাকায়, তবুও হাতে ২দিন সময় নিয়েও ঘুরে আসতে পারেন এই চোখ জুড়ানো শহর থেকে। ঢাকা থেকে বান্দরবান অনেকগুলো বাস যায়। হানিফ, সেন্টমার্টিন, শ্যামলি। তাছাড়াও ট্রেন এ চট্টগ্রাম হয়ে বাস এ করে যাওয়া যায় বান্দরবান শহরে। চলুন জেনে নেই একদিনে ঘুরে আসার মত বান্দরবানের ৫টি অপরূপ স্থান নিয়ে বিস্তারিত।

বান্দরবানের ৫টি অপরূপ স্থান

চলুন জেনে নেই একদিনে ঘুরে আসার মত বান্দরবানের ৫টি অপরূপ স্থান রামজাদী মন্দির বা রাম মন্দির, মেঘলা পার্ক, প্রান্তিক লেক, ন্যাশনাল পার্ক ও নীল আঁচল নিয়ে টুকিটাকি।

কিভাবে যাবেন?

রাতে বাস এ করে বান্দরবান এর উদ্দ্যেশ্যে যাত্রা করলে পরদিন সকাল ৭টা নাগাদ পৌঁছে যায়। বাস এর টিকিট এসি ৯৫০ টাকা অথবা নন এসি ৬৫০ টাকা। রাতে না যেতে চাইলে দিনেও যাওয়া যায়। তবে রাতের জার্নিটাই আরামের। হোটেল আগেই বুক করা যায়। কারো ঠিক করা না থাকলেও সেখানে গেলেই পেয়ে যাবে সাধ্য অনুযায়ী হোটেল। সময় এর উপর ভিত্তি করে ভাড়া পড়বে ৫০০ থেকে ৩০০০ পর্যন্ত।

যেদিন সকালে বান্দরবান যাবেন সেই দিনটাতেই অনেকগুলো জায়গা ঘুরে ফেলা যায়। হোটেল এ ফ্রেশ হয়ে নাস্তাটা সেরে নিন।তার পর বেরিয়ে পড়ুন শহর দেখতে।

শহরের আশে পাশে কিছু সুন্দর জায়গা আছে। সেগুলো দেখার জন্য ১ দিনই যথেষ্ট। আর সে জন্য মহেন্দ্রা ভাড়া করতে পারেন। মহেন্দ্রা হলো সি এন জি থেকে আর একটু বড়। ৫-৬ জন বসা যায়। তবে যে কেউ চাইলে সি এন জি নিতে পারে। ভাড়া একই পড়ে। যাওয়ার আগে দরদাম করে নিন। ভাড়া কিছুটা বেশিই চেয়ে থাকে, দরদাম করে কমিয়ে আনুন।

একদিনে ঘুরে আসার মত বান্দরবানের ৫টি অপরূপ স্থান

(১) রামজাদী মন্দির বা রাম মন্দির

বান্দরবানের রামজাদী মন্দির বা রাম মন্দির - shajgoj.com

কেউ হাফ প্যান্ট পরা থাকলে সেখানে ঢুকতে পারে না। লুঙ্গি বা ফুল প্যান্ট পরা থাকতে হবে। তবে কেউ চাইলে সেখান থেকে লুঙ্গি ভাড়া নিতে পারে। ভাড়া ২০ টাকা। আর মন্দিরে ঢুকার ভাড়া ১৫ টাকা। (স্বর্ণজাদী বা স্বর্ণ মন্দির আরো একটি সুন্দর স্থান। তবে সেখানে যাবার অনুমতি নেই এখন।)

(২) মেঘলা পার্ক

বান্দরবানের মেঘলা পার্ক - shajgoj.com

শহর থেকে ৪ কিলো দূরে একটি পার্ক। এর প্রধান আকর্ষণ ঝুলন্ত ব্রীজ এবং ক্যাবল কার। ভাড়া ঢুকতে ৪০ টাকা, আর ক্যাবলকার এর ৫০ টাকা। সেখানকার কিছু সুন্দর মুহূর্ত আপনার অ্যালবামের শোভা বাড়াতে পারে।

(৩) প্রান্তিক লেক

বান্দরবানের প্রান্তিক লেক - shajgoj.com

শহর থেকে একটু দূরে একটি শান্ত লেক। অপরূপ প্রকৃতির সাথে ঘনিষ্ঠভাবে মিশে আছে নীল পানি। ঢুকতে খরচ  হবে ৫০ টাকা। তবে যাবার সময় কাপড় নিয়ে যাওয়া উচিত। কারন ইচ্ছে করলেই গোসলটা করে নেয়া যায়।

(৪) ন্যাশনাল পার্ক

 আহামরি কিছু নেই। জঙ্গল এ কিছু প্রানী আছে। খুব বেশি ইচ্ছে না করলে, না ঢুকলেও চলে।

(৫) নীলাচল 

বান্দরবানের নীলাচল - shajgoj.com  

এই জায়গাটা অদ্ভুত সুন্দর। সূর্য ডোবার আগে সেখানের আকাশ ২ রঙ দেয়। উপরে সাদা, নিচে নীল। তাই এর নাম নীলাচল। এই জায়গায় বর্ষা বা শীতকালে বেশি ভালো লাগে। তবে সূর্য ডোবার সময়টাতে এর আসল রুপ বের হয়ে আসে। তাই সন্ধ্যাটা সেখানেই পার করার চেষ্টা করুন। ইচ্ছে করলেই রাতটাও থেকে যেতে পারেন। কটেজ ভাড়া পড়বে ৩০০০ টাকা। ঢুকতে ৫০ টাকা টিকিট।

এই ৫ জায়গায় ঘুরতে সব মিলিয়ে গুনতে হতে পারে ১২০০- ১৬০০ টাকা। তবে অফ সিজনে আরো কম নিবে। সেদিন রাতেই ইচ্ছে করলে ফিরে আসতে পারেন। অথবা পরদিন চলে যেতে পারেন অন্য কোন স্থান ভ্রমণ করতে।

বেশ তো জেনে ফেললেন একদিনে ঘুরে আসার মত বান্দরবানের ৫টি অপরূপ স্থান কোনগুলো তা। এখন আর সময় নষ্ট না করে বন্ধের দিনটির সঠিক ব্যবহার করুন।

ছবিঃ সংগৃহীত - সাজগোজ.কম;ফ্লিকার.কম

সম্পর্কিত লেখা

ঘুরে আসুন মেঘের রাজ্য সাজেক ভ্যালি
সম্পাদকের পছন্দ

ঘুরে আসুন মেঘের রাজ্য সাজেক ভ্যালি

‘মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কূল মিলেছে, আমি তো আর নাই!’ শুভ্র মেঘের পিছুপিছু ছুটে যেতে কার না ইচ্ছে করে। মেঘের ভেলায় হারিয়ে যেতে, আক...

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা
বেড়ানো

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা

বাংলাদেশে যারা ঢাকা শহরে থাকেন তাদের প্রকৃতির দেখা পাওয়া বা মনোরম কোন জায়গায় যেতে হলে অনেক দূর পথ পাড়ি দিতে হয় ঢাকার বাইরে। আবার ঢাকার বাইরে যেকোনো জা...

দয়াময়ী মন্দির | কিভাবে যাবেন জামালপুরের ঐতিহ্যবাহী স্থানটিতে?
বেড়ানো

দয়াময়ী মন্দির | কিভাবে যাবেন জামালপুরের ঐতিহ্যবাহী স্থানটিতে?

মন্দির হিন্দুধর্মাবলম্বীদের উপাসনালয়। আমাদের দেশে হিন্দুদের উপাসনা করার জন্য অনেকগুলো মন্দির রয়েছে। হিন্দুধর্মাবলম্বী ছাড়াও ভ্রমনপিপাসু পর্যটকরা এইসব...

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?
বেড়ানো

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?

আজকে আমরা গল্প করবো প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা মেঘের রাজ্য নীলগিরি নিয়ে। বান্দরবন জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২২০০ ফুট উঁচু পাহাড়টিই হচ্ছে...

আরও পড়ুন

অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম ২টি স্থান!
বেড়ানো

অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম ২টি স্থান!

বলতে না বলতে আরো একটি ছুটির দিন পেয়ে যাচ্ছেন! তো ছুটিটা কি ঘরে বসেই কাটিয়ে দেবেন? ঘুরাঘুরির অভ্যাস আপনার অবশ্যই আছে! আজ আপনার জন্য অল্প বাজেটে ঢাকার আ...

কাপ্তাই লেক | কিভাবে যাবেন রাঙ্গামাটির এই দর্শনীয় স্থানটিতে?
বেড়ানো

কাপ্তাই লেক | কিভাবে যাবেন রাঙ্গামাটির এই দর্শনীয় স্থানটিতে?

ভ্রমণপিপাসু এবং প্রকৃতি প্রেমীরা সময় পেলেই ছুটে যায় প্রকৃতির নিকটে। ব্যস্তময় জীবনে সময় পেলেই মন যেন আর ঘরে থাকতে চায় না। আর প্রকৃতিও ক্ষণে ক্ষণে বদলায়...

শাপলা গ্রাম | বরিশালের সাতলার ১টি দর্শনীয় স্থান!
বেড়ানো

শাপলা গ্রাম | বরিশালের সাতলার ১টি দর্শনীয় স্থান!

আজকে আমরা আপনাদের নিয়ে যাব এক ফুলের রাজ্যে। যেখানে চারদিকে শাপলা ফুলের সমারোহ। বরিশাল উপজেলা থেকে ৬০ কিলোমিটার দূরে বিশাল এক বিলের মধ্যে দেখা মিলবে এই...

সেভ মানি | টাকা জমানোর ৭টি উপায় জানেন কি?
লাইফ স্টাইল

সেভ মানি | টাকা জমানোর ৭টি উপায় জানেন কি?

বেতন হাতে আসতে না আসতেই চলে যায়? কোনভাবেই টাকা জমাতে পারছেন না? এই আফসোস অনেকেরই, কিন্তু টাকা জমানোর জন্য সঠিক পদক্ষেপ কয়জনই বা নিচ্ছে? হয়তো আপনার প্র...

ঘরে বসেই টাকা জমাতে চান? কয়েকটি ইজি প্ল্যান করে ফেলুন!
লাইফ স্টাইল

ঘরে বসেই টাকা জমাতে চান? কয়েকটি ইজি প্ল্যান করে ফেলুন!

কিনবো না কিনবো না করেও একগাদা অপ্রয়োজনীয় খরচ করে, মাসের শেষে আপনারও কি মন খারাপ হয়েছে কখনো? আবার, মন খারাপ হওয়ার পর নিজেকে যতই বুঝিয়েছেন, পরের মাস থেক...

…