দয়াময়ী মন্দির | কিভাবে যাবেন জামালপুরের ঐতিহ্যবাহী স্থানটিতে?

তাহসিন অর্না · Oct 01, 2019 · 1 min read

দয়াময়ী মন্দির | কিভাবে যাবেন জামালপুরের ঐতিহ্যবাহী স্থানটিতে?

মন্দির হিন্দুধর্মাবলম্বীদের উপাসনালয়। আমাদের দেশে হিন্দুদের উপাসনা করার জন্য অনেকগুলো মন্দির রয়েছে। হিন্দুধর্মাবলম্বী ছাড়াও ভ্রমনপিপাসু পর্যটকরা এইসব মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে ছুটির দিনগুলোতে ঘুরে আসে। আজকে আমরা আপনাদের জানাবো জামালপুর জেলা শহরের জিরো পয়েন্টে অবস্থিত একটি ঐতিহ্যবাহী মন্দির দয়াময়ী মন্দির সম্পর্কে। চলুন তাহলে জেনে নেই ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির সম্পর্কে বিস্তারিত।

দয়াময়ী মন্দির পরিচিতি

দয়াময়ী মন্দির পরিচিতি - shajgoj.com

১৬৯৬ খ্রিষ্টাব্দে জামালপুর জেলা শহরের জিরো পয়েন্টে প্রায় ৬৫ শতাংশ জমির উপর নির্মিত হয় ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির। নবাব মুর্শিদকুলি খাঁর আমলে শ্রীকৃষ্ণ রায় চৌধুরি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটি প্রায় ৩২১ বছর পুরোনো মন্দির। এই মন্দিরে প্রতিদিনই বিভিন্ন পূজা অর্চণার আয়োজন করা হয়ে থাকে এবং প্রতি বছর অষ্টমী মেলায় আগত হিন্দুধর্মাবলম্বীরা বিভিন্ন দেবতার উদ্দেশ্যে মান্নত করে থাকেন। দয়াময়ী মন্দিরে আলাদাভাবে শিব, নাটমন্দির, কালি এবং মনসা দেবীর মন্দির স্থাপনা করা হয়েছে। এই মন্দিরে রয়েছে শতবর্ষ পুরনো কারুকার্য খচিত বিভিন্ন দৃষ্টিনন্দন চিত্রকর্ম। এই চিত্রকর্ম এবং মন্দিরের অপার সৌন্দর্য দেখতে হাজার হাজার পর্যটক প্রতিবছর এই মন্দিরে আসেন। এই পর্যটকদের জন্য এই ঐতিহাসিক মন্দিরটি সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। ভ্রমনপিপাসুদের জন্য খুবই আকর্ষনীয় জায়গা এই দয়াময়ী মন্দির।

কিভাবে যাবেন

দয়াময়ী মন্দির যেতে চাইলে দেশের যেকোন প্রান্ত থেকে প্রথমেই জামালপুর যেতে হবে। জামালপুর ট্রেন কিংবা বাস দিয়ে যেতে হবে। ঢাকা থেকে জামালপুর যেতেও বাস কিংবা ট্রেন করে যেতে হবে। তবে ট্রেনে করে যাওয়াই সবচেয়ে সুবিধাজনক। এক্ষেত্রে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তিস্তা, যমুনা, অগ্নিবীণা এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র ট্রেনে করে জামালপুর যেতে পারবেন।

বাস করে যেতে চাইলে মহাখালী বাসস্ট্যান্ড থেকে এনা, মহানগর কিংবা রাজীব পরিবহণে করে যেতে পারেন।

জামালপুর যাওয়ার পর সেখানে রিক্সা কিংবা ইজিবাইক পেয়ে যাবেন। এইসব রিক্সা কিংবা ইজিবাইক ভাড়া করে সরাসরি পৌর শহরের জিরো পয়েন্টে অবস্থিত ঐতিহাসিক দয়াময়ী মন্দিরে পৌঁছে যাবেন।

দয়াময়ী মন্দির - shajgoj.com

কোথায় থাকবেন

পৌর শহরে থাকার তেমন কোন ব্যবস্থা না থাকলেও জামালপুরে বেশকিছু আবাসিক হোটেল রয়েছে। জিরো পয়েন্টে অবস্থিত ঐতিহাসিক দয়াময়ী মন্দির ঘুরে এসে আপনি চাইলে জামালপুরে অবস্থিত আবাসিক হোটেলে থাকতে পারেন। এছাড়াও শহরে ডাকবাংলো রয়েছে চাইলে অনুমতি নিয়ে সেসব ডাকবাংলোতে থাকতে পারেন।

কোথায় খাবেন

জামালপুর কিছু ভালো মানের খাবারের হোটেল, কফিশপ এবং রেস্টুরেন্ট রয়েছে। পৌর শহরে মন্দির দেখে এসে আপনি চাইলে এইসব হোটেল, কফিশপ কিংবা রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন। এছাড়াও লোকাল কিছু হোটেল রয়েছে, এইসব হোটেলে খাবারের মান খুব ভালো না হলেও চাইলে খেতে পারেন।

সামনে পূজা, এই পূজায় পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির।

ছবি- সংগৃহীত: অধিকার.নিউজ

সম্পর্কিত লেখা

বান্দরবানের ৫টি অপরূপ স্থান ঘুরে আসুন একদিনে!
বেড়ানো

বান্দরবানের ৫টি অপরূপ স্থান ঘুরে আসুন একদিনে!

ভ্রমণ পিয়াসু মানুষেরা সময় পেলেই ঘুরতে বের হয়ে যায়। হাতে ২দিন সময় পেলেই চলে যায় দু’চোখ যেদিকে যায়। আর তাদের কাছে বান্দরবান একটি অতি পরিচিত নাম। কারণ প্...

জ্বীনের মসজিদ!
বেড়ানো

জ্বীনের মসজিদ!

আজকে আমরা গল্প করবো লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েতপুর নামক স্থানে অবস্থিত প্রায় ১৫০ বছর পুরনো জ্বীনের মসজিদ নিয়ে। এটি একটি ঐতিহাসিক স্থাপনা। পর...

জিরো ফিগার, ৬ প্যাক বা ৮ প্যাকের সঠিক পরিমাপ জানা আছে কি?
ফিটনেস

জিরো ফিগার, ৬ প্যাক বা ৮ প্যাকের সঠিক পরিমাপ জানা আছে কি?

সময়ের সাথে দেহের অবয়বের পরিবর্তন হয়। দিন যায় সেই সাথে পরিবর্তন হয় মানুষের রুচির। মানুষের শারীরিক অবয়ব সমাজে মানুষের দৃষ্টিভঙ্গিতে আনতে পারে পরিবর্তন।...

করটিয়া জমিদার বাড়ি | ঘুরে আসুন টাঙ্গাইলের ঐতিহাসিক স্থানটিতে
লাইফ স্টাইল

করটিয়া জমিদার বাড়ি | ঘুরে আসুন টাঙ্গাইলের ঐতিহাসিক স্থানটিতে

জাপানি একটি প্রবাদ আছে- “বাঁশের নল দিয়ে পুরো আকাশ দেখা যায় না।“ সত্যিই তো তাই। প্রাণ ভরে পুরো আকাশ দেখেতে হলে আপনাকে ঘরের বাহিরে দু’পা বাড়াতেই হবে। আপ...

আরও পড়ুন

নীলাচল | নীলের মায়ায় মিশে যেতে ঘুরে আসুন বান্দরবন
বেড়ানো

নীলাচল | নীলের মায়ায় মিশে যেতে ঘুরে আসুন বান্দরবন

‘নীল’কে বলা হয় বিষাদের রঙ। মন খারাপ কিংবা বিষন্নতার রঙ। মনোবিজ্ঞানীদের মতে নীল অবসাদের রঙ হলেও, প্রকৃতি কিন্তু বলে অন্য কথা। প্রকৃতিকে সবচেয়ে সুন্দর ও...

কুমিল্লা জেলার ঐতিহাসিক ২টি স্থান সম্পর্কে জানা আছে কি?
সম্পাদকের পছন্দ

কুমিল্লা জেলার ঐতিহাসিক ২টি স্থান সম্পর্কে জানা আছে কি?

বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি মহানগর হচ্ছে কুমিল্লা। ঢাকা ও চট্রগ্রামের পর কুমিল্লাকে বাংলাদেশের তৃতীয় বৃ...

যোধা আকবর | মহাকাব্যিক-প্রণয়ধর্মী চলচ্চিত্রে ধর্ম নিরপেক্ষতার স্বপ্ন
অন্যান্য

যোধা আকবর | মহাকাব্যিক-প্রণয়ধর্মী চলচ্চিত্রে ধর্ম নিরপেক্ষতার স্বপ্ন

যোধা আকবর ১৫ই ফেব্রুয়ারি, ২০০৮-এ মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকর পরিচালিত ভারতীয় জীবনীমূলক মহাকাব্যিক-প্রণয়ধর্মী চলচ্চিত্র। হায়দার আলির কাহিনীতে ছবিট...

সেইন্ট নিকোলাস চার্চ | কিভাবে যাবেন গাজীপুরের গির্জাটিতে?
বেড়ানো

সেইন্ট নিকোলাস চার্চ | কিভাবে যাবেন গাজীপুরের গির্জাটিতে?

বড়দিন বা ক্রিসমাস ডে খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় বাৎসরিক উৎসব। ২৫ ডিসেম্বর যীশু খৃস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। খ্রিস্টানদের মতে এই ত...

বিউটি ট্রেন্ডে জেড রোলার ও গুয়াশা কেন এত জনপ্রিয়?
বিউটি টিপস

বিউটি ট্রেন্ডে জেড রোলার ও গুয়াশা কেন এত জনপ্রিয়?

স্কিন কেয়ারে কত ধরনের প্রোডাক্টই তো ব্যবহার করা হয়। এর পাশাপাশি এক্সট্রা কেয়ারের জন্য এবং মেডিকেল পারপাসে বিভিন্ন বিউটি টুলসও ব্যবহার হয়ে আসছে সেই প্র...

সিলেটের বিছানাকান্দি | ২ দিনেই ঘুরে আসুন ব্যস্ত জীবনে স্বস্তি আনতে
বেড়ানো

সিলেটের বিছানাকান্দি | ২ দিনেই ঘুরে আসুন ব্যস্ত জীবনে স্বস্তি আনতে

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেট। সিলেটে বেড়ানোর জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। যারা একইসাথে ভ্রমণপিপাসু এবং প্রকৃ...

…