জ্বীনের মসজিদ!

তাহসিন অর্না · Sep 26, 2019 · 1 min read

জ্বীনের মসজিদ!

আজকে আমরা গল্প করবো লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েতপুর নামক স্থানে অবস্থিত প্রায় ১৫০ বছর পুরনো জ্বীনের মসজিদ নিয়ে। এটি একটি ঐতিহাসিক স্থাপনা। পর্যটকদের জন্য খুবই আকর্ষনীয় স্থান এই জ্বীনের মসজিদ। ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরে আসার জন্য খুবই সুন্দর জায়গা এইটি। চলুন জেনে নেই কোথায় থাকবেন, খাবেন এবং কিভাবে যাবেন আকর্ষনীয় এই স্থানটিতে।

জ্বীনের মসজিদ পরিচিতি

জ্বীনের মসজিদ পরিচিতি - shajgoj.com

ঐতিহাসিক জ্বীনের মসজিদ লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েতপুর নামক স্থানে অবস্থিত। আকর্ষনীয় এই মসজিদটি ১৮৮৮ সালে ৫৭ শতাংশ জমির উপর নির্মিত। এই মসজিদের দৈর্ঘ্য ১১০ ফুট এবং এর প্রস্থ ৭০ ফুট। এই মসজিদের ছাদে রয়েছে আকর্ষনীয় ৩টি গম্বুজ। দিল্লীর শাহী মসজিদের নকশায় নির্মিত এই জ্বীনের মসজিদ। ঐতিহাসিক এই মসজিদের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এর তলদেশে প্রায় ২৫ ফুট গভিরে অবস্থিত ৩ কামরা বিশিষ্ট একটি গোপন ইবাদতখানা। এর  প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল্লাহ এই ইবাদতখানার নির্জন স্থানে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। কিন্তু বর্তমানে এই ইবাদতখানাটি পানিপূর্ণ কূপে পরিনত হয়েছে। মসজিদের সামনে একটি মিনার রয়েছে। জরাজীর্ণ এই মিনারটির উচ্চতা ২৫ ফুট। কথিত আছে এই মসজিদটি রাতের অন্ধকারে জ্বীনদের দিয়ে নির্মান করা হয়েছে এবং বেশকিছু বছর জ্বীনরা এই মসজিদে ইবাদত করেছে। গভীর রাতে স্থানীয়রা এই মসজিদ থেকে জ্বীনদের জিকিরের আওয়াজ শুনতে পেত। আর এইজন্যই ১৫০ বছর পুরনো এই ঐতিহাসিক মসজিদটি জ্বীনের মসজিদ নামে পরিচিত।

কিভাবে যাবেন জ্বীনের মসজিদ 

ঢাকা কিংবা দেশের যেকোন প্রান্ত থেক জ্বীনের মসজিদ যেতে প্রথমেই আপনাকে লক্ষীপুর যেতে হবে। ঢাকা থেকে লক্ষীপুর যাওয়ার জন্য সরাসরি বাস রয়েছে। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বেশকিছু বাস যেমন আলবারাকা, রয়েল, ইকোনো, গ্রীনল্যান্ড এক্সপ্রেস ও ঢাকা এক্সপ্রেস সহ আরও অনেক বাস রয়েছে যা সরাসরি লক্ষীপুর যায়। সেক্ষেত্রে ভাড়া হবে ৪৫০ থেকে ৮৫০ পর্যন্ত। ঢাকা থেকে লক্ষীপুর যেতে ৩-৫ ঘন্টার মতো সময় লাগতে পারে।

জ্বীনের মসজিদ পরিচিতি - shajgoj.com

লক্ষীপুর নামার পর স্থানীয় পরিবহন যেমন বাস, সিএনজি কিংবা অটোরিক্সা দিয়ে রায়পুর দিয়ে মাওলানা আবুল খায়ের রোডে অবস্থিত জ্বীন মসজিদে যেতে পারেন। লক্ষীপুর থেকে মাত্র ২১ কিলোমিটার দূরেই অবস্থিত এই মসজিদটি।

কোথায় থাকবেন

লক্ষীপুরের দেনায়েতপুরে থাকার তেমন কোন ব্যবস্থা নেই। এই গ্রামে তেমন কোন হোটেল কিংবা গেস্ট হাউজ নেই। কিন্তু লক্ষীপুরে বেশকিছু আবাসিক হোটেল রয়েছে। আপনি চাইলে এইসব হোটেলে গিয়েও থাকতে পারেন। এছাড়াও রয়েছে কিছু রেস্ট হাউজ। চাইলে এসব রেস্ট হাউজগুলোতে গিয়েও থাকতে পারেন।

কোথায় খাবেন

দেনায়েতপুরে ভালো কোন খাবারের হোটেল কিংবা রেস্টুরেন্ট নেই। কিন্তু লক্ষীপুরে বেশকিছু খাবারের ভালো হোটেল, চাইনিজ রেস্টুরেন্ট, ফাস্টফুড এবং কফি শপ রয়েছে। আপনি এসব রেস্টুরেন্টগুলোতে গিয়েও খেতে পারেন।

ছুটির দিনে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন ঐতিহাসিক এই মসজিদটিতে। বড় কিংবা ছোট সবারই খুব ভালো লাগবে। ব্যস্থময় জীবনে একটু স্বস্তি আনতে এবং প্রাচীন সৌন্দর্যের নিদর্শন উপভোগ করতে চাইলে অবশ্যই ঘুরে আসবেন অপার সৌন্দর্যের ঐতিহাসিক নিদর্শন জ্বীনের মসজিদে।

 

ছবি- সংগৃহীত: পয়েন্টপ্রতিদিন.কম

সম্পর্কিত লেখা

করটিয়া জমিদার বাড়ি | ঘুরে আসুন টাঙ্গাইলের ঐতিহাসিক স্থানটিতে
লাইফ স্টাইল

করটিয়া জমিদার বাড়ি | ঘুরে আসুন টাঙ্গাইলের ঐতিহাসিক স্থানটিতে

জাপানি একটি প্রবাদ আছে- “বাঁশের নল দিয়ে পুরো আকাশ দেখা যায় না।“ সত্যিই তো তাই। প্রাণ ভরে পুরো আকাশ দেখেতে হলে আপনাকে ঘরের বাহিরে দু’পা বাড়াতেই হবে। আপ...

পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব
ত্বকের যত্ন

পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব

নিত্যদিনের এই ব্যস্ততম জীবনে নিজের প্রতি আলাদাভাবে খেয়াল রাখাটা যেন হয়েই ওঠে না। যদিও বা অল্পস্বল্প যত্নআত্তি করা হয় সেটাও বেশিরভাগ ফেইস কেয়ার। কতজনই...

নীলাচল | নীলের মায়ায় মিশে যেতে ঘুরে আসুন বান্দরবন
বেড়ানো

নীলাচল | নীলের মায়ায় মিশে যেতে ঘুরে আসুন বান্দরবন

‘নীল’কে বলা হয় বিষাদের রঙ। মন খারাপ কিংবা বিষন্নতার রঙ। মনোবিজ্ঞানীদের মতে নীল অবসাদের রঙ হলেও, প্রকৃতি কিন্তু বলে অন্য কথা। প্রকৃতিকে সবচেয়ে সুন্দর ও...

কুমিল্লা জেলার ঐতিহাসিক ২টি স্থান সম্পর্কে জানা আছে কি?
সম্পাদকের পছন্দ

কুমিল্লা জেলার ঐতিহাসিক ২টি স্থান সম্পর্কে জানা আছে কি?

বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি মহানগর হচ্ছে কুমিল্লা। ঢাকা ও চট্রগ্রামের পর কুমিল্লাকে বাংলাদেশের তৃতীয় বৃ...

আরও পড়ুন

যোধা আকবর | মহাকাব্যিক-প্রণয়ধর্মী চলচ্চিত্রে ধর্ম নিরপেক্ষতার স্বপ্ন
অন্যান্য

যোধা আকবর | মহাকাব্যিক-প্রণয়ধর্মী চলচ্চিত্রে ধর্ম নিরপেক্ষতার স্বপ্ন

যোধা আকবর ১৫ই ফেব্রুয়ারি, ২০০৮-এ মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকর পরিচালিত ভারতীয় জীবনীমূলক মহাকাব্যিক-প্রণয়ধর্মী চলচ্চিত্র। হায়দার আলির কাহিনীতে ছবিট...

দয়াময়ী মন্দির | কিভাবে যাবেন জামালপুরের ঐতিহ্যবাহী স্থানটিতে?
বেড়ানো

দয়াময়ী মন্দির | কিভাবে যাবেন জামালপুরের ঐতিহ্যবাহী স্থানটিতে?

মন্দির হিন্দুধর্মাবলম্বীদের উপাসনালয়। আমাদের দেশে হিন্দুদের উপাসনা করার জন্য অনেকগুলো মন্দির রয়েছে। হিন্দুধর্মাবলম্বী ছাড়াও ভ্রমনপিপাসু পর্যটকরা এইসব...

সিলেটের বিছানাকান্দি | ২ দিনেই ঘুরে আসুন ব্যস্ত জীবনে স্বস্তি আনতে
বেড়ানো

সিলেটের বিছানাকান্দি | ২ দিনেই ঘুরে আসুন ব্যস্ত জীবনে স্বস্তি আনতে

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেট। সিলেটে বেড়ানোর জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। যারা একইসাথে ভ্রমণপিপাসু এবং প্রকৃ...

রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব
ত্বকের যত্ন

রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব

"নিজের পায়ে দাঁড়ানো" এই কথাটা দিয়ে আত্মবিশ্বাসী হওয়া বোঝায়, আমরা সবাই জানি। আর আত্মবিশ্বাসী হতে হলে মানসিকভাবে শক্তি সঞ্চয় করার পাশাপাশি বাহ্যিকভাবেও...

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?
ফিটনেস

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?

আজকাল আমরা সবাই একটা শব্দের সাথে খুব বেশি পরিচিত আর তা হল ডায়েট। সবাই শুধু ডায়েট করতে চায়। আচ্ছা আপনি কি জানেন যে আপনার আদর্শ ওজন কত? আপনার এখন যে ওজন...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

…