বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?

সাজগোজ উপ সম্পাদক · Nov 05, 2014 · 1 min read

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?

আজকাল আমরা সবাই একটা শব্দের সাথে খুব বেশি পরিচিত আর তা হল ডায়েট। সবাই শুধু ডায়েট করতে চায়। আচ্ছা আপনি কি জানেন যে আপনার আদর্শ ওজন কত? আপনার এখন যে ওজন আছে তা অনুসারে আপনি কোন গ্রুপের অন্তর্ভুক্ত - আন্ডার ওয়েট, নরমাল ওয়েট অথবা ওভার ওয়েট? আপনার কত কেজি ওজন কমালে আপনি নরমাল ওয়েটে আসবেন? আজকে আমরা আলোচনা করবো কী করে আপনি আপনার আদর্শ ওজন বের করবেন ও আপনার বর্তমান যা ওজন তা অনুসারে আপনি কতোটুকু মোটা বা চিকন? এর জন্য আমাদের জানতে হবে বডি মাস ইনডেক্স নিয়ে।

 বি এম আই বা বডি মাস ইনডেক্স কী?

আমরা জানি যে প্রতিটি মানুষের ওজন নির্ভর করে তার উচ্চতার উপর। উচ্চতা অনুযায়ী ওজন বের করতে হয়। আদর্শ ওজন বের করতে পারলে আমরা তা থেকে প্রতিদিন কত ক্যালরি প্রয়োজন তাও বের করতে পারব। আর প্রতিদিনের ক্যালরি বের করে তা দিয়ে খাদ্য তালিকার চার্ট দেখে প্রতিদিনের খাদ্য তালিকা তৈরি করতে পারি। আদর্শ ওজন কত হওয়া উচিত তা বের করতে হলে আগে আমাদের জানতে হবে বি এম আই কী বা বডি মাস ইনডেক্স নিয়ে।

ওজনাধিক্য ও স্থূলতা নিরূপণের সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি হলো বি এম আই (বডি মাস ইনডেক্স)। এর জন্য কিলোগ্রামে শরীরের ওজন  ও মিটারে শরীরের উচ্চতা নিয়ে, ওজন কে উচ্চতা দিয়ে ২ বার ভাগ করতে হবে।

 বি এম আই = ওজন (কেজি) ÷ উচ্চতা (মিটার) ÷ উচ্চতা (মিটার)

আপনার স্বাস্থ্যের অবস্থা বি এম আই বা বডি মাস ইনডেক্স অনুসারে

১. স্বাভাবিকের চেয়ে কম - বি এম আই ১৮.৫ (কেজি/মিটার ২)

২. স্বাভাবিক - বি এম আই ১৮.৫ – ২২.৯ (কেজি/মিটার ২)

৩. ওজনাধিক্য - বি এম আই ২৩ – ২৪.৯ (কেজি/মিটার ২)

৪. স্থূলতা (শ্রেণী ১) -  বি এম আই ২৫ – ২৯.৯ (কেজি/মিটার ২)

৫. স্থূলতা (শ্রেণী ২) - বি এম আই ৩০ (কেজি/মিটার ২) বা এর বেশি

বর্তমানে বি এম আই এর পাশাপাশি কোমর ও নিতম্বের মাপের অনুপাত দিয়েও ওজনাধিক্য ও স্থূলতা নিরূপণ করা যায়।

কোমরের মাপ (সে মি) ÷ নিতম্বের মাপ ( সে মি)

= আদর্শ অনুপাত

     - পুরুষদের ক্ষেত্রে < ০.৯

     -মহিলাদের ক্ষেত্রে  < ০.৮

শরীরের অন্যান্য অংশের তুলনায় পেটে জমাকৃত চর্বি (সেন্ট্রাল এদিপসিটি) অনেক বেশি বিপদজনক। এর দ্বারা হৃদরোগের ঝুকির পাশাপাশি ডায়াবেটিসের ঝুঁকিও নির্ণয় করা যায়।

শরীরের অন্যান্য অংশের তুলনায় পেটের চর্বি (সেন্ট্রাল এদিপসিটি) অনেক বেশি বিপদজনক। এর দ্বারা হৃদরোগের ঝুঁকির পাশাপাশি ডায়াবেটিস ঝুঁকিও নির্ণয় করা যায়। চর্বির বিতরণের ওপর শরীরের আকারকে আপেল আকৃতি বা অধিক ঝুঁকি পূর্ণ এবং নাশপতি আকৃতি বা কম ঝুঁকিপূর্ণ এই ২ ভাগে ভাগ করা যায়।

 বি এম আই বা বডি মাস ইনডেক্স চার্ট - shajgoj.com

 একটি উদাহরন দিয়ে বি এম আই বিষয়ে আলোচনা করি -

মনে করুন আপনার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি , ওজন ৬২ কেজি

তাহলে আপনার বি এম আই হবে -

৫ ফুট ২ ইঞ্চি = ৬২ ইঞ্চি = ৬২ X ২.৫৪ = ১৫৭ সেন্টিমিটার বা ১.৫৭ মিটার

                          (১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার)

বি এম আই -  ওজন (কেজি)÷ উচ্চতা (মিটার)÷ উচ্চতা (মিটার)

-   ৬২ ÷ ১.৫৭ ÷ ১.৫৭

-   ২৫ কেজি/মি২

তার মানে আপনি মোটা বা স্থূলতা (শ্রেণী ১) গ্রুপের মধ্যে পড়েছেন।

স্থূলতা ( শ্রেণী ১) বি এম আই ২৫ – ২৯.৯ (কেজি/মিটার ২)

এভাবে আপনিও আপনার বি এম আই বের করে জেনে নিন আপনার ওজন কোন অবস্থায় আছে।

বাঞ্ছিত ওজন বের করার পদ্ধতি

আপনার উচ্চতা মেপে নিন এবং নিচের সুত্র অনুসরণ করুন-

ü মহিলাদের জন্য প্রতি ৫ ফুট উচ্চতার জন্য ১০০ পাউন্ড ও এর পর প্রতি ইঞ্চির জন্য ৫ পাউন্ড করে।

মনে করুন আপনার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি তাহলে আপনার বাঞ্ছিত ওজন হবে

৫ ফুট = ১০০ পাউন্ড ও

২ ইঞ্চি = ৫ X 2 = ১০ পাউন্ড

টোটাল = ১০০ + ১০ = ১১০ পাউন্ড বা ১১০ ÷ ২.২ = ৫০ কেজি                                    ( ২.২ পাউন্ড= ১ কেজি)

অর্থাৎ ৫ ফুট ২ ইঞ্চি একজন মহিলার বাঞ্ছিত ওজন হবে ৫০ কেজি।

ü তেমনি পুরুষের জন্য প্রতি ৫ ফুট উচ্চতার জন্য ১০৬ পাউন্ড ও এর পর প্রতি ইঞ্চির জন্য ৬ পাউন্ড করে।

মনে করুন আপনার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি তাহলে আপনার বাঞ্ছিত ওজন হবে

৫ ফুট = ১০৬ পাউন্ড ও

৭ ইঞ্চি = ৬ X ৭ = ৪২ পাউন্ড

টোটাল = ১০৬ + ৪২ = ১৪৮ পাউন্ড বা ১৪৮ ÷ ২.২ = ৬৭ কেজি                                   ( ২.২ পাউন্ড= ১ কেজি)

অর্থাৎ ৫ ফুট ৭ ইঞ্চি একজন পুরুষের বাঞ্ছিত ওজন হবে ৬৭ কেজি।

এভাবে আপনি আপনার বাঞ্ছিত ওজন বের করে ফেলুন। জেনে নিন আপনাকে কত কেজি ওজন লুজ করতে হবে বা প্রয়োজনে চিকন হলে কত কেজি ওজন বাড়াতে হবে। ধন্যবাদ।

লিখেছেনঃ ডাঃ এম এম রহমান রাজীব

মেডিসিন, ডায়াবেটিস ও হৃদরোগ বিশেষজ্ঞ

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

 

সম্পর্কিত লেখা

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!
ফিটনেস

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!

প্রশ্ন যখন মেদ কমানোর হয় তখন আমরা হরহামেশাই সেটার সাথে সময়ের একটা বিনুনি গেঁথে দিই। শরীরে মেদ এক বছর ধরে জমুক বা ১০ বছর, ‘ওয়েট লস’র সময় আমাদের চিন্তা...

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই
ফিটনেস

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই

ওজন বেড়ে যাওয়া বা ওয়েট গেইন আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তার একটি মূল কারণ। যে কোন কারণে ওজন বেড়ে যাওয়াটাই যেন আজকাল খুব স্বাভাবিক একটি ব্যপার। ওজন কম...

আরও পড়ুন

উচ্চতা ভীতি বা অ্যাক্রোফোবিয়া! এই অযৌক্তিক ভয় কীভাবে কাটাবেন?
সুস্থতা

উচ্চতা ভীতি বা অ্যাক্রোফোবিয়া! এই অযৌক্তিক ভয় কীভাবে কাটাবেন?

নির্দিষ্ট বস্তু, বিষয় বা পরিস্থিতিতে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ভয় গ্রহণযোগ্য। কিন্তু এই ভয়ের অনুভূতি যদি স্বাভাবিকতার সীমা অতিক্রম করে তখন তা একটি...

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!
সুস্থতা

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!

“ওয়েট বা ওজন” এমন একটি ব্যাপার যা বেশি হলে সমস্যা, আবার কম হলেও সমস্যা। প্রতিটি মানুষের বয়স, হাইট অনুযায়ী একটি আর্দশ ওজন থাকে। সেই স্বাভাবিক ও আদর্শ ও...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস
ফিটনেস

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস

শরীরের ওজন কিছুটা বেড়ে গেলেই শুরু হয়ে যায় ডায়েট কন্ট্রোল অথবা ব্যায়াম। হুট করে শুরু করা ডায়েট স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আমরা ভুলে যাই। ঠিক তেমন...

…