রঙ্গের মেলায় ফুলের মাঝে ফুটুক আপনার বৈশাখী সাজ

sub-editor · Apr 13, 2016 · 1 min read

রঙ্গের মেলায় ফুলের মাঝে ফুটুক আপনার বৈশাখী সাজ

বৈশাখী সাজে ফুল একটি অবিচ্ছেদ্য অংশ। শাড়ির সাথে ফুল থাকবে না এটা হতেই পারে না। আজকাল তো ফুলের সাজ শাড়ি পেরিয়ে সালওয়ার কামিজ, ফতুয়া টপস সবকিছুতেই ভর করেছে। ফুলের সাথে বৈশাখের তাই আজন্ম মাখামাখি। বৈশাখ বরণের এই আয়োজনে বাঙালি নারীর সব পোশাকের সাথেই রঙ্গিন ফুল আমাদের লাগবেই। তাই আসুন জেনে নিই, কোন ফুল কীভাবে ব্যবহার করলে আপনাকে আরও একটু মহনীয় আরও একটু প্রানবন্ত লাগবে দিনভর।

[picture]

বৈশাখ মানেই রোদ্দুর । প্রচণ্ড রোদ্দুর ।তাই সারাদিন ঘোরাঘুরি করতে করতে আমরা প্রচুর ঘেমে যাই। আমাদের তাজা ফুল ম্লান হয়ে পড়ে। আমরা ক্লান্ত হয়ে পড়ি। তাই বৈশাখী সাঝে প্রথম যে বিষয়টি মনে রাখতে হবে তা হল আমাদের সাজের সাথে শরীরের আরাম নিশ্চিত করা। আর আপনি আরামে থাকলেই আপনার সাজও দেখবেন অটুট থাকবে অনেক বেশী সময়।

প্রথমেই আসি লম্বা চুলের কথায়। শাড়ীর সাথে খোলা চুলে ফুলের সাজ-এর কোন তুলনাই হয় না। কিন্তু সারাদিন আপনি চুল খোলা রাখলে আপনি আরাম পাবেন না। চুল পেঁচিয়ে এলোমেলো হবে। বেশী ঘামও হবে। তাই লম্বা চুলে একটি এলো খোঁপা করতে পারেন । করতে পারেন হাত খোঁপা বা ফ্রেঞ্ছ খোঁপা বা বেনুনি। আর তাতেই সাজিয়ে দেন আপনার শাড়ি বা পোশাকের রঙের সাথে মিলিয়ে কিছু ফুল সে যে ফুলই হোক । বেণীতে অর্কিড, জারবেরা খুব ভাল লাগে। বেণীর ভাজে ভাজে গোলাপ লাগিয়ে দিলে আপনি হয়ে উঠবেন সবার থেকে আলাদা। আর দিনভর সৌরভও ঘিরে থাকবে আপনাকে। গাজরা দিয়ে বেণী  পেঁচিয়ে দেয়া তো আমাদের বাঙালি নারীর সেই পুরনো অভ্যাস।

যাদের চুল ছোট তারা কিন্তু  চুল খুলে একপাশে আপনার পছন্দের ফুল লাগিয়ে রাখতে পারবেন সারাদিন।

গাজরা, রজনীগন্ধা বা বেলি ফুলের মালা, রজনিগন্ধা আর গোলাপের মিস্রনে গাঁথা মালা আর জিপসি আর ছোট গোলাপ দিয়ে বানানো চক্রাকার মাথার বেষ্টনী সবচেয়ে বেশী চলে পহেলা বৈশাখে । একটু ভিন্নতা আনতে আপনি কিন্তু আপনার লাল শাড়িটির সাথে আপনার মাথায় গুঁজে দিতে পারেন শিমুল, কৃষ্ণচূড়া বা পলাশ ফুল।

আপনার ছোট মেয়েটিকে কিন্তু এই ফুলের বৈশাখী সাজ থেকে বঞ্চিত করবেন না কোনভাবেই। তাকেও আপনি আপনার মতো করে ফুল দিয়ে ফুল কলি বানিয়ে দিতে পারেন। চুল লম্বা হলে খোঁপা বেধে বা বেণী করে বেলি ফুলের মালা জড়িয়ে দিন। এটি হালকা তাই তার জন্য ভারী লাগবে না। বাচ্চাদের ফুলের সাজে মনে রাখবেন ফুল যেন তার জন্য ভারী হয়ে না ওঠে। ফুল বেশী হলে সে বইতে পারবে না, এলোমেলো করতে চাইবে যা আপনার ও তার দুজনের জন্যই অসস্তিকর। তবে হ্যাঁ আরেকটি বিষয় -অনেক বাচ্চার কিন্তু ফুলের রেনুতে অ্যালার্জি থাকে। আপনার বাচ্চার আছে কি না খেয়াল করবেন।

আপনার বাচ্চাদের সে ছেলে কিংবা মেয়ে যাই হোক, হাতে কিন্তু সুন্দর একটি বেলি ফুলের মালা পেঁচিয়ে রাখতে পারেন ।

বৈশাখের দিন ফুল কেনা বেশ কষ্টসাধ্য আবার দামও অনেক বেশী থাকে। তাই আপনার পরিবারের সবার সুবিধার জন্য আগের দিন রাতে ফুল কিনতে পারেন পছন্দনীয় । গোলাপ, রজনিগন্ধা ডাটা সহ কিনে ডালটি একটু চিনির পানিতে ভিজিয়ে রাখবেন সারা রাত। দেখবেন অনেক বেশী সতেজ থাকবে। আর মালা বা গাজরা পলিথিনে ডাণ্ডা স্থানে রাখুন। ভাল থাকবে। সকালে খোঁপায় বা বেণীতে অথবা আপনার ঝলমলে মসৃণ চুলে সাজান ফুলের ডালা। বেরিয়ে পড়ুন সাবাইকে নিয়ে হোক না সে মা বাবা, ভাই, বোন বন্ধু , মনের মানুষ বা অন্য কেউ।

লিখেছেন – রোকসানা আকতার

মডেল – নুরিয়া জাহান কেয়া

ছবি – সাজগোজ

সম্পর্কিত লেখা

চুলের যত্ন

রূপচর্চা ও স্বাস্থ্যগুণে পরিপূর্ণ জবা

জবা ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের ব্যবহার হিসেবে আমরা চুলের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেই । কিন্তু এই ফুলের যে স্বাস্থ্য গুণ রয়েছে এবং...

চুলের সাজে কৃত্রিম ফুল
হেয়ার স্টাইল

চুলের সাজে কৃত্রিম ফুল

চুলের সাজের অনুষঙ্গ হিসেবে বহু আগে থেকেই চলে আসছে তাজা ফুলের ব্যবহার। তাজা ফুলের তুলনা তো শুধু সে নিজেই, তবে আজকাল কৃত্রিম ফুল ব্যবহারের চলও বেশ দেখা...

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন
ক্র্যাফট

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন

বসন্ত এসে গেল বলে! কত রঙ, কত গান, কত আনন্দ আকাশে-বাতাসে ঝলমল করছে। ফাল্গুনের প্রথম দিনে রাস্তা জুড়ে সুন্দরের আগুন লাগবে যেন। আগুনঝরানো সেদিনটিকে বরণ ক...

ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার

ফুল কে না ভালোবাসে! এর রূপ, গন্ধ আমাদের মাতিয়ে রাখে সারাক্ষণ। আর যদি এই রঙ বেরঙের ফুল দিয়ে ত্বকের যত্ন নেয়া যায় তবে সে যেন হবে বাড়তি পাওনা। ত্বকের যত্...

আরও পড়ুন

ফুল দিয়ে চুল সাজানো
হেয়ার স্টাইল

ফুল দিয়ে চুল সাজানো

উৎসব বা উপলক্ষ যাই হোক না কেন ফুল দিয়ে চুল সাজানো বাঙালি নারীদের সাজের ঐতিহ্য। শুধু উত্‍সব নয়, সাধারণ দিনগুলোতেও ফুল দিয়ে চুল সাজানো অনেক রমণীদের প...

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল
ক্র্যাফট

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল

ড্রয়িং রুমের কোনায় অথবা বেডরুমের বিছানার পাশে একগুচ্ছ ফুল দেখতে সবারই ভালো লাগে। আর সেটা থেকে যদি তাজা সুগন্ধ আসে তাহলে তো কথাই নেই। কিন্তু ঝামেলার...

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক
কম্বিনেশন স্কিন

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক

গাঁদা ফুল চেনেন না এমন কেউ কি আছেন? এক কথায় সবাই উত্তর দেবে না। চকচকে উজ্জ্বল কমলা, হলুদ ও খয়েরি রঙের এই ফুলের প্রেমে পড়েননি এমনটা হতেই পারেনা। আজ আমি...

সুন্দর আর নজরকাড়া ত্বকের জন্য ফ্লাওয়ার ফেসমাস্ক
ত্বকের যত্ন

সুন্দর আর নজরকাড়া ত্বকের জন্য ফ্লাওয়ার ফেসমাস্ক

সৌন্দর্য এর অন্যতম প্রতীক হচ্ছে ফুল। ফুলের সৌন্দর্য আর সৌরভের কাছে পরাস্থ হননি এমন মানুষ এই পৃথিবীতে বিরল। আর একই ভাবে ফুলের মতো মোহনীয় সুন্দর আর লাবণ...

ফ্লাওয়ার ফেসিয়াল
ত্বকের যত্ন

ফ্লাওয়ার ফেসিয়াল

ফুল কে না ভালোবাসে! ফুল তার রূপ, গন্ধ দিয়ে আমাদের মাতিয়ে রাখে সারাক্ষণ। আর যদি এই রঙ বেরঙের ফুল দিয়ে ত্বকের যত্ন নেয়া যায় তবে সে যেন হবে বাড়তি পাওনা।...

…