চুলের সাজে কৃত্রিম ফুল

সাজগোজ উপ সম্পাদক · Apr 16, 2014 · 1 min read

চুলের সাজে কৃত্রিম ফুল

চুলের সাজের অনুষঙ্গ হিসেবে বহু আগে থেকেই চলে আসছে তাজা ফুলের ব্যবহার। তাজা ফুলের তুলনা তো শুধু সে নিজেই, তবে আজকাল কৃত্রিম ফুল ব্যবহারের চলও বেশ দেখা যাচ্ছে। চুল জেল দিয়ে বেঁধে বড় একটা কৃত্রিম ফুল গুঁজে দিলে বেশ জমকালো আমেজ পাওয়া যায় সাজে। আবার এই ফুলগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাওয়ারও ভয় নেই। দূরের কোন দাওয়াতের অনুষ্ঠানের জন্য তাজা ফুলের থেকে কৃত্রিম ফুল আপনাকে এনে দিবে স্বস্তি। কেননা দীর্ঘসময়ের জন্য তাজা ফুলের সেই সতেজটা থাকে না তা খোঁপাতেই নেতিয়ে পড়ে খানিক পরই। সে ক্ষেত্রে বেছে নিতে পারেন কৃত্রিম ফুল। এ ছাড়া অনেক সময় আপনার পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে প্রাকৃতিক ফুল না পেলেও খুব সহজেই পেয়ে যেতে পারেন শুকনো ফুল।

মুখের গড়নের সাথে মানানসই ফুলঃ

- যেকোনো ফুল বেছে নিলেই চলবে না। মুখের গড়ন গোল হলে একটু চ্যাপটা ও ছোট আকৃতির ফুল বেছে নিন।

- যাদের মুখ লম্বাটে, তাঁরা তুলনামূলক ছড়ানো ও বড় ফুল পরতে পারেন।

ফুলের রঙ নির্বাচনঃ

শাড়ি, সালোয়ার-কামিজ, পাশ্চাত্য পোশাক সবকিছুর সঙ্গেই রং মিলিয়ে পরতে পারেন শুকনো ফুল। পোশাকের রঙের সাথে মিলিয়ে একই রঙের ফুল না পরেও কখনো কখনো উজ্জ্বল রঙের সাথে সাদা রঙের ফুল বেঁছে নিতে পারেন। অথবা লালরাঙা ঠোঁট আর লাল টিপের সঙ্গে মিলিয়ে পরতে পারেন লাল ফুল।

কৃত্রিম ফুলে কীভাবে সাজাবেন চুলঃ

রাতের জমকালো পার্টিতেও শাড়ির সাথে পিঠে ছেড়ে দিন এক রাশ কাল খোলা চুল আর কানে গুঁজে দিন ছোট্ট একটি ফুল। আবার আপনি চাইলে চুলের সাজে আনতে পারেন বৈচিত্র্য। সামনের দিকের চুলটা ঢেউ খেলিয়ে চ্যাপটা করে কানের কাছে টেনে নিতে পারেন অথবা খোলা চুলে কানের ওপরে গুঁজে দিতে পারেন ফুল। চুলটা পনিটেইল করেও লাগিয়ে নিতে পারেন কোনো ফুল। রাতের সাজে গ্লিটারসহ ফুল বেছে নিন জমকালো কোনো পোশাকের সঙ্গে। দিনের বেলায় ফুল কম পরুন। বড় হলে একটা ফুলই থাক। ছোট ফুল হলে দুটি বা তিনটি নিন। হাতে ক্লাচ ব্যাগের সঙ্গে খুব ভালো মানিয়ে যাবে সাজটা। শাড়ি, সালোয়ার-কামিজ, পাশ্চাত্য পোশাক—সবকিছুর সঙ্গেই পরতে পারেন শুকনো ফুল।

কোথায় পাবেন?

ছোট বড় নানান ডিজাইনের আর রঙের কৃত্রিম ফুল এখন বাজারে পাওয়া যাচ্ছে। আপনি যেকোনো সাজসজ্জার দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন আপনার পছন্দের রঙিন ফুল। গাউছিয়া, ইস্টার্ন মল্লিক, জয়িতা, মেট্রো শপিং মল, পিঙ্ক সিটি, বসুন্ধরা সিটি সহ প্রায় সব দোকানে ৫০-৩৫০ টাকার মধ্যে পাবেন ছোট-বড় নানা আকৃতির ফুল। ফুলের কৃত্রিম মালা পাবেন ১০০-৪৫০ টাকার মধ্যে।

কিছু টিপসঃ

-দিনের বেলায় ফুল কম পরুন। বড় হলে একটা ফুলই থাক। ছোট ফুল হলে দুটি বা তিনটি নিন।

-যখন বড় ফুল পরবেন, তখন গলা ও কানের গয়নাটা একটু হালকা বেছে নিন।

-ফুল কেনার সময় খেয়াল রাখুন ফুলগুলো নিখুঁত কি না এবং ফুলের পাপড়ির রং স্থায়ী কি না।

চাইলে নিজেও প্রাকৃতিক ফুল শুকিয়ে রাখতে পারেন। গোলাপ, চন্দ্রমল্লিকা ও ডালিয়া ফুলকে উল্টো করে চার সপ্তাহ ঝুলিয়ে রেখে সংরক্ষণ করতে পারেন। সে ক্ষেত্রে একটু মোটা পাপড়ির ফুল বেছে নিন। চাইলে মনের মতো রঙে রাঙিয়ে নিতে পারেন তা অথবা রঙিন ফিতা ও কাপড় দিয়ে নিজেই বানিয়ে নিতে পারেন আপনার পছন্দের রঙিন ফুল আর নিজের ডিজাইন করা এই ফুল দিয়ে তাক লাগিয়ে দিন সকলের। যে কোনো অনুষ্ঠানেই  খোঁপায় গুঁজে দিন কৃত্রিম অথবা তাজা ফুল দেখবেন আপনিই হয়ে উঠছেন অনুষ্ঠানের মূল আকর্ষণ। সবার নজর কাড়বে আপনার খোঁপার ফুলটি।

লিখেছেনঃ রোজেন

ছবিঃ রোজেন

সম্পর্কিত লেখা

ফুল দিয়ে চুল সাজানো
হেয়ার স্টাইল

ফুল দিয়ে চুল সাজানো

উৎসব বা উপলক্ষ যাই হোক না কেন ফুল দিয়ে চুল সাজানো বাঙালি নারীদের সাজের ঐতিহ্য। শুধু উত্‍সব নয়, সাধারণ দিনগুলোতেও ফুল দিয়ে চুল সাজানো অনেক রমণীদের প...

চুলের যত্ন

রূপচর্চা ও স্বাস্থ্যগুণে পরিপূর্ণ জবা

জবা ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের ব্যবহার হিসেবে আমরা চুলের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেই । কিন্তু এই ফুলের যে স্বাস্থ্য গুণ রয়েছে এবং...

ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার

ফুল কে না ভালোবাসে! এর রূপ, গন্ধ আমাদের মাতিয়ে রাখে সারাক্ষণ। আর যদি এই রঙ বেরঙের ফুল দিয়ে ত্বকের যত্ন নেয়া যায় তবে সে যেন হবে বাড়তি পাওনা। ত্বকের যত্...

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন
ক্র্যাফট

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন

বসন্ত এসে গেল বলে! কত রঙ, কত গান, কত আনন্দ আকাশে-বাতাসে ঝলমল করছে। ফাল্গুনের প্রথম দিনে রাস্তা জুড়ে সুন্দরের আগুন লাগবে যেন। আগুনঝরানো সেদিনটিকে বরণ ক...

আরও পড়ুন

রঙ্গের মেলায় ফুলের মাঝে ফুটুক আপনার বৈশাখী সাজ
বিউটি টিপস

রঙ্গের মেলায় ফুলের মাঝে ফুটুক আপনার বৈশাখী সাজ

বৈশাখী সাজে ফুল একটি অবিচ্ছেদ্য অংশ। শাড়ির সাথে ফুল থাকবে না এটা হতেই পারে না। আজকাল তো ফুলের সাজ শাড়ি পেরিয়ে সালওয়ার কামিজ, ফতুয়া টপস সবকিছুতেই ভর কর...

ঘরে শীতের বাহারি ফুল চাষ করার কয়েকটি সহজ উপায়
গৃহসজ্জা

ঘরে শীতের বাহারি ফুল চাষ করার কয়েকটি সহজ উপায়

আমরা যারা শহরে থাকি তাদের তো ফুলগাছ লাগানোর জমিই নেই। বিল্ডিংয়ের ছাদ, বারান্দা, না হয় সিঁড়ি ঘরটাই ভরসা। সেখানে তো আর মাটি নেই। মাটি ছাড়া ফুলগাছ কে...

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল
ক্র্যাফট

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল

ড্রয়িং রুমের কোনায় অথবা বেডরুমের বিছানার পাশে একগুচ্ছ ফুল দেখতে সবারই ভালো লাগে। আর সেটা থেকে যদি তাজা সুগন্ধ আসে তাহলে তো কথাই নেই। কিন্তু ঝামেলার...

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ
মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন, এই নামটি শুনলেই আমরা মনে করি এটি অ্যাপ্লাই করলে বেইজ মেকআপ অনেক হেভি দেখাবে আর সাথে প্যাচিনেস তো আছেই! এই ধারণাটা কিন্তু মোটেও ঠ...

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন
বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন তারা প্রায়ই ইউটিউবে এবং বিভিন্ন বিউটি ব্লগারদের ব্লগে বা আর্টিকেলে পড়ে থাকবেন ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন সম্পর্কে...

…