ঘরে শীতের বাহারি ফুল চাষ করার কয়েকটি সহজ উপায়

পাপিয়া সুলতানা · Dec 22, 2015 · 1 min read

ঘরে শীতের বাহারি ফুল চাষ করার কয়েকটি সহজ উপায়

আমরা যারা শহরে থাকি তাদের তো ফুলগাছ লাগানোর জমিই নেই। বিল্ডিংয়ের ছাদ, বারান্দা, না হয় সিঁড়ি ঘরটাই ভরসা। সেখানে তো আর মাটি নেই। মাটি ছাড়া ফুলগাছ কেমন করে হবে? তাই পোড়ামাটির টবে কাঁচা মাটি রেখে তার ভেতর দুই-চারটা ফুলগাছ লাগিয়ে সে আনন্দ পাওয়া যেতে পারে। কিন্তু মুশকিল হলো, সব ফুলের গাছ আবার টবে ভালো হয় না। তাই বলে কি ঘরে শীতের বাহারি ফুল চাষ করা হবে না? একদমই নয়! আপনার বাসাও এই শীতে সাজানো যাবে নানা ফুল গাছ দিয়ে। কীভাবে? চলুন জেনে নেই।

ঘরে শীতের বাহারি ফুল চাষ করতে চান?

শীতকাল মানেই নানা ধরনের ফুলের সমাহার। এই সিজনে টবে লাগাতে পারেন গাঁদা, গোলাপ, ন্যাস্টারশিয়াম, প্যানজি, পিটুনিয়া, ভারবেনা, ক্যামেলিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা, কারনেশন, স্যালভিয়া, গোলাপ, জারবেরা, এজালিয়া ইত্যাদি। একটি কথা, বাগানের মাটিতে লাগানো গাছের ফুল ফোটার সময় টবের গাছের চেয়ে ১০-১২ দিন বেশি লাগবে। যারা মাত্র কয়েকটা গাছ লাগিয়ে এবারই টবে গাছ লাগানোর হাতেখড়ি দিতে চান তাদের বলব, সহজে মরে না এবং একটু কম যত্ন নিলেও ফুল ফোটে, এমন সব গাছ লাগাতে।

ঘরে শীতের বাহারি ফুল চাষ

টবে যেভাবে ফুল গাছ লাগাবেন

১) প্রথমে গাছের সঙ্গে মানানসই সাইজের টব সংগ্রহ করতে হবে। তবে ছোট গাছের জন্য বড় টব হলে ক্ষতি নেই, কিন্তু বড় গাছের জন্য ছোট টব চলবে না।

২) প্রতি টবের জন্য দো-আঁশ মাটির সঙ্গে তিন ভাগের এক ভাগ পরিমাণ জৈব সার বা পচা গোবর মিশিয়ে মাটি তৈরি করতে হবে। এর সঙ্গে একমুঠো হাড়ের গুঁড়ো, দুই চা-চামচ চুন, দু মুঠো ছাই মেশাতে পারলে ভালো হয়। এতে টবের মাটি দীর্ঘদিন উর্বর থাকবে।

৩) মৌসুমি ফুলের ক্ষেত্রে মাসখানেক বয়সের ফুলের চারা টবে রোপণ করা উচিত। অন্য চারার বেলায় অল্পবয়সী ও তরতাজা দেখে চারা বা কলম লাগানো ভালো।

৪) চারা লাগানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিতে হবে। লাগানোর পর গোড়ায় পানি দিতে হবে।

৫) গাছকে খাড়া রাখার জন্য অবলম্বনের প্রয়োজন হয়। গাছের চারা অবস্থা থেকেই এ ব্যবস্থা করতে হয়। এ কাজে বাঁশের কঞ্চি বা স্টিক ব্যবহার করা যেতে পারে।

৬) টবে গাছের গোড়ার মাটি একেবারে গুঁড়ো না করে চাকা চাকা করে খুঁচে দেওয়া ভালো। এক্ষেত্রে মাটি খোঁচানোর গভীরতা হবে ৩-১০ সেন্টিমিটার বা ১ থেকে ৪ ইঞ্চি। এ কাজটি প্রতি ১০ দিনে একবার করে করতে হবে।

৭) কুঁড়ি আসার লক্ষণ প্রকাশ পেলে ৫০ গ্রাম টিএসপি (কালো সার), ১০০ গ্রাম ইউরিয়া (সাদা সার) ও ২৫ গ্রাম এমওপি (লাল সার) একসঙ্গে মিশিয়ে প্রতি গাছে এক চা-চামচ করে ১০ দিন অন্তর দিতে হবে। তবে এক মৌসুমে এই রাসায়নিক সার তিনবারের বেশি দেওয়ার দরকার নেই। তবে রাসায়নিক সার ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যেন সার কোনোক্রমেই শিকড়ের ওপর না পড়ে।

মাটি ও সার ভালোভাবে মিশিয়ে নেয়া

বেশিদিন ধরে ফুল ফোটাতে চাইলে করণীয় 

বেশিদিন ধরে ফুল ফোটাতে চাইলে গাছে কখনো ফুল শুকাতে দিতে নেই। ফুল শুকানো শুরু হলেই ফুল কেটে দিতে হয়। এতে ভালো ফুল পাওয়া যায়। গাঁদা, অ্যাস্টার, চন্দ্রমল্লিকা প্রভৃতি গাছ থেকে বেশি ফুল বেশি দিন ধরে পেতে চাইলে প্রথম দিকে আসা কিছু কুঁড়ি চিমটি দিয়ে ছেঁটে দিতে হবে।

এই তো জানিয়ে দিলাম, ঘরে শীতের বাহারি ফুল চাষ করার উপায়। মনে রাখবেন, গাছ কিনে শুধু মাটিতে লাগিয়ে দিলেই হয় না। তার নিয়মিত যত্নও নিতে হয়। এবার এই শীতে আপনার বারান্দাও থাকুক ফুলে ফুলে পরিপূর্ণ।

ছবি - সাটারস্টক

সম্পর্কিত লেখা

ইনডোর প্ল্যান্টের যত্ন নিতে খেয়াল রাখুন ৯টি বিষয়ে
গৃহসজ্জা

ইনডোর প্ল্যান্টের যত্ন নিতে খেয়াল রাখুন ৯টি বিষয়ে

খুব শখ করে পছন্দের ইনডোর প্ল্যান্টস এনে ঘর সাজালেন। কিছুদিন গাছ ভালো থাকলেও অল্প দিনেই কেমন যেন গাছ দুর্বল হয়ে পাতা ঝরতে লাগলো, ডাল মরে গেলো কিংবা গাছ...

বর্ষাকালে গাছ বাঁচিয়ে রাখার জন্য যত্ন নিন ৯টি উপায়ে
গৃহসজ্জা

বর্ষাকালে গাছ বাঁচিয়ে রাখার জন্য যত্ন নিন ৯টি উপায়ে

ব্যস্ত এই শহরে মানুষ অল্প হলেও সবুজের দেখা পেতে চায়। জায়গার যথেষ্ট অভাব থাকার কারণে নগরের বাসিন্দারা তাই ছোটখাটো পরিসরে বারান্দায়, কেউবা ছাদে গাছ লাগি...

চুলের সাজে কৃত্রিম ফুল
হেয়ার স্টাইল

চুলের সাজে কৃত্রিম ফুল

চুলের সাজের অনুষঙ্গ হিসেবে বহু আগে থেকেই চলে আসছে তাজা ফুলের ব্যবহার। তাজা ফুলের তুলনা তো শুধু সে নিজেই, তবে আজকাল কৃত্রিম ফুল ব্যবহারের চলও বেশ দেখা...

আরও পড়ুন

ইনডোর প্ল্যান্টের দারুণ কিছু আইডিয়া!
গৃহসজ্জা

ইনডোর প্ল্যান্টের দারুণ কিছু আইডিয়া!

বাগান করা আমাদের অনেকের শখ হলেও ঢাকা শহরের এই যান্ত্রিক পরিবেশে হয়ত হয়ে ওঠে না। শুধু যে বাগান করা তা নয়, নিজের বাসাটি একটু অন্যরকমভাবে ডেকোরেট করতে এই...

কম পরিচর্যায় ও স্বল্প আলোতে ভালো থাকে এমন ৭টি ইনডোর প্ল্যান্ট
গৃহসজ্জা

কম পরিচর্যায় ও স্বল্প আলোতে ভালো থাকে এমন ৭টি ইনডোর প্ল্যান্ট

বাড়ি বা অফিস সাজাতে গাছের ব্যবহার বেশ প্রচলিত। এই যান্ত্রিক জীবনে একটু সবুজের ছোঁয়া পেতে কার না মন চায়! সবুজঘেরা এক টুকরো অরণ্য দেখতে বেশ ভালো লাগে, হ...

ঘরের বাতাস বিশুদ্ধ করে তুলতে বাসগৃহে রাখুন ৫টি গাছ
গৃহসজ্জা

ঘরের বাতাস বিশুদ্ধ করে তুলতে বাসগৃহে রাখুন ৫টি গাছ

আমাদের যান্ত্রিক এই শহরে গাড়ি, কলকারখানার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বাতাসে থাকা বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থের পরিমাণ এবং পরিবেশ দূষণ। তবে এই...

চুলের যত্ন

রূপচর্চা ও স্বাস্থ্যগুণে পরিপূর্ণ জবা

জবা ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের ব্যবহার হিসেবে আমরা চুলের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেই । কিন্তু এই ফুলের যে স্বাস্থ্য গুণ রয়েছে এবং...

ফুল দিয়ে চুল সাজানো
হেয়ার স্টাইল

ফুল দিয়ে চুল সাজানো

উৎসব বা উপলক্ষ যাই হোক না কেন ফুল দিয়ে চুল সাজানো বাঙালি নারীদের সাজের ঐতিহ্য। শুধু উত্‍সব নয়, সাধারণ দিনগুলোতেও ফুল দিয়ে চুল সাজানো অনেক রমণীদের প...

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন
ক্র্যাফট

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন

বসন্ত এসে গেল বলে! কত রঙ, কত গান, কত আনন্দ আকাশে-বাতাসে ঝলমল করছে। ফাল্গুনের প্রথম দিনে রাস্তা জুড়ে সুন্দরের আগুন লাগবে যেন। আগুনঝরানো সেদিনটিকে বরণ ক...

…