ঘরের বাতাস বিশুদ্ধ করে তুলতে বাসগৃহে রাখুন ৫টি গাছ

নাহার · Oct 29, 2013 · 1 min read

ঘরের বাতাস বিশুদ্ধ করে তুলতে বাসগৃহে রাখুন ৫টি গাছ

আমাদের যান্ত্রিক এই শহরে গাড়ি, কলকারখানার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বাতাসে থাকা বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থের পরিমাণ এবং পরিবেশ দূষণ। তবে এই বিষাক্ত কেমিক্যাল যে শুধু রাস্তাঘাটেই রয়েছে তা কিন্তু নয়, আমাদের বাড়িতেও রয়েছে এমন অনেক অনাকাঙ্ক্ষিত রাসায়নিক পদার্থ যা সম্পর্কে হয়ত আমাদের ধারণাও নেই। তবে ভয়ের কিছু নেই। খুবই সহজ একটি উপায়ে বাসায় থাকা এই রাসায়নিক পদার্থগুলো দূর করে ঘরের বাতাস বিশুদ্ধ এবং নিরাপদ করে তোলা সম্ভব আর সেটা হলো বাসগৃহে নির্দিষ্ট কিছু গাছ রাখার মাধ্যমে। এই জিনিসটি বোধ হয় আমাদের অনেকেরই অজানা যে কিছু কিছু গাছ রয়েছে যেগুলো বাসায় রাখলে তা বাসায় থাকা বিভিন্ন ক্ষতিকর পদার্থ দূর করে ঘরের বাতাস বিশুদ্ধ করতে সাহায্য করে। আজ আমরা সে রকমই অনেক গাছের মধ্যে ৫টি গাছের গুণাগুণ এবং যত্ন নেয়া সম্পর্কে জানবো।

ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে কিছু গাছ

১) অ্যালোভেরা

রূপচর্চা থেকে শুরু করে প্রায় সব কিছুতেই এর জয়জয়কার। এই অ্যালোভেরার যে আরও একটি গুণ আছে সেটা কি আমরা জানি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঘরের বাতাস বিশুদ্ধ করতেও অ্যালোভেরার অবদান রয়েছে। এটি বাতাসে থাকা বেনজিন ও ফরমালডিহাইড দূর করতে খুব কার্যকরী। তবে অ্যালোভেরা সম্পর্কে একটি মজার তথ্য হচ্ছে যখন বাতাসে থাকা ক্ষতিকর কেমিক্যালের পরিমাণ খুব বেশি বেড়ে যায় তখন এর পাতায় ছোট ছোট বাদামি দাগ পড়ে যায় যার মাধ্যমে আপনি সহজেই আপনার ঘরে থাকা বিষাক্ত পদার্থের মাত্রা বুঝে নিতে পারবেন। অ্যালোভেরার যত্ন বিষয়ে একটি কাজ অবশ্যই করতে হবে আর সেটি হচ্ছে একে সূর্যের আলোতে রাখতে হবে। কারণ পর্যাপ্ত সূর্যের আলোতেই অ্যালোভেরা সবচেয়ে ভালো মতো বেড়ে উঠে।

২) ফার্ন

ফার্ন ঘরের বাতাস পরিষ্কার করতে খুব কার্যকরী হিসেবে বিবেচিত। তবে এটি ফরমালডিহাইড দূর করতে বেশি কার্যকর বলে গণ্য করা হয়। এটি কাঠের তৈরি আসবাবপত্র, কেবিনেট, ফার্নিচার ইত্যাদিতে থাকা ফরমালডিহাইড দূর করতে খুব উপকারী। এছাড়াও বাতাসের জাইলিন, টলুইন ইত্যাদি দূর করে এই ফার্ন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে, এটি মাটিতে থাকা বিভিন্ন বিষাক্ত পদার্থ যেমন মারকিউরি, আর্সেনিক দূর করতেও উপকারী। ফার্ন গাছ খুব তাড়াতাড়ি বড় হয় এবং এতে কোন ফুল হয় না। তবে এটি সবচেয়ে ভালোভাবে বৃদ্ধি পায় যখন এটি বারান্দায় বা দেয়ালে ঝুলিয়ে রাখা যায়। এভাবে রাখলে খুবই দ্রুত এর শাখা প্রশাখা বেড়ে উঠে।

ফার্ণ

৩) ছোট জাতের বাঁশ গাছ বা ব্যাম্বো পাম

এই ধরনের বাঁশ গাছগুলো সর্বোচ্চ ৩-৬ ফুট লম্বা হয়ে থাকে। এই গাছ ঘরের এক কোনায় বা অফিসে রাখার মাধ্যমে যেমন সৌন্দর্য বাড়িয়ে তোলা যায়, তেমনি পরিবেশ রক্ষায়ও এর কাজ তুলনাহীন। বেনজিন, ট্রাই ক্লোরোইথিলিন এবং আরও অনেক ধরনের বিষাক্ত কেমিক্যাল বাতাস থেকে দূর করে এই গাছ। এবার আসা যাক এই গাছের যত্ন সম্পর্কে। এই গাছটি সরাসরি সূর্যের আলোতে রাখা যাবে না। এমন জায়গায় রাখুন যেখানে আলো আছে তবে তা যেন সরাসরি গাছের উপর না পড়ে। গাছের টবের মাটি যেন সব সময় ভেজা থাকে সেজন্য নিয়মিত পানি দিতে হবে। আর ভালোমতো বৃদ্ধির জন্য মাসে একবার এতে লিকুইড ফার্টিলাইজার দিতে হবে।

৪) রাবার গাছ

রাবার গাছ ঘর থেকে বিষাক্ত ফরমালডিহাইড দূর করতে সবচেয়ে বেশি কার্যকরী। এছাড়াও অন্যান্য কেমিকেল যেমন কার্বন মনোঅক্সাইড, ট্রাই ক্লোরো ইথিলিন ইত্যাদি দূর করতেও এই গাছ খুব উপকারী। রাবার গাছ উজ্জ্বল আলোতে খুব ভালো বাড়ে। রাবার গাছ ৮ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই গাছ যখন বাড়ন্ত পর্যায়ে থাকে তখন নিয়মিত পানি এবং মাসে একবার নাইট্রোজেন ফার্টিলাইজার দিতে হবে। গাছের সাইজ ঠিক রাখার জন্য কয়েক মাস পর পর এর ডালপালা ছেঁটে দিতে পারেন এবং গাছের পাতা যাতে ঝকঝকে থাকে সেজন্য কয়েকদিন পর পর একটি ভেজা কাপড় দিয়ে পাতাগুলো মুছে ফেলতে পারেন।

৫) চন্দ্রমল্লিকা

ঘরের বাতাস বিশুদ্ধ করে তুলতে বাসগৃহে চন্দ্রমল্লিকা - shajgoj.com

চন্দ্রমল্লিকা গাছ দেখতে যেমন সুন্দর তেমনি আপনার বাসার পরিবেশও করে তুলবে সুন্দর ও নিরাপদ। এটি বাতাসে থাকা ফরমালডিহাইড, জাইলিন, বেনজিন এবং অ্যামোনিয়াসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ দূর করতে খুব উপকারী। তবে এই গাছের পরিচর্যা নেয়ার ক্ষেত্রে খানিকটা সতর্ক থাকতে হবে। কারণ সঠিকভাবে যত্ন না করলে এই গাছ বেশি দিন বাঁচে না। চন্দ্রমল্লিকা গাছ সব সময় আলোতে রাখবেন, তবে সেই আলোটা যেন সরাসরি গাছের উপর এসে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। এই গাছের মাটি সব সময় ভেজা রাখতে হবে।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ইনডোর প্ল্যান্টের যত্ন নিতে খেয়াল রাখুন ৯টি বিষয়ে
গৃহসজ্জা

ইনডোর প্ল্যান্টের যত্ন নিতে খেয়াল রাখুন ৯টি বিষয়ে

খুব শখ করে পছন্দের ইনডোর প্ল্যান্টস এনে ঘর সাজালেন। কিছুদিন গাছ ভালো থাকলেও অল্প দিনেই কেমন যেন গাছ দুর্বল হয়ে পাতা ঝরতে লাগলো, ডাল মরে গেলো কিংবা গাছ...

বর্ষাকালে গাছ বাঁচিয়ে রাখার জন্য যত্ন নিন ৯টি উপায়ে
গৃহসজ্জা

বর্ষাকালে গাছ বাঁচিয়ে রাখার জন্য যত্ন নিন ৯টি উপায়ে

ব্যস্ত এই শহরে মানুষ অল্প হলেও সবুজের দেখা পেতে চায়। জায়গার যথেষ্ট অভাব থাকার কারণে নগরের বাসিন্দারা তাই ছোটখাটো পরিসরে বারান্দায়, কেউবা ছাদে গাছ লাগি...

কম পরিচর্যায় ও স্বল্প আলোতে ভালো থাকে এমন ৭টি ইনডোর প্ল্যান্ট
গৃহসজ্জা

কম পরিচর্যায় ও স্বল্প আলোতে ভালো থাকে এমন ৭টি ইনডোর প্ল্যান্ট

বাড়ি বা অফিস সাজাতে গাছের ব্যবহার বেশ প্রচলিত। এই যান্ত্রিক জীবনে একটু সবুজের ছোঁয়া পেতে কার না মন চায়! সবুজঘেরা এক টুকরো অরণ্য দেখতে বেশ ভালো লাগে, হ...

আরও পড়ুন

ইনডোর প্ল্যান্টের দারুণ কিছু আইডিয়া!
গৃহসজ্জা

ইনডোর প্ল্যান্টের দারুণ কিছু আইডিয়া!

বাগান করা আমাদের অনেকের শখ হলেও ঢাকা শহরের এই যান্ত্রিক পরিবেশে হয়ত হয়ে ওঠে না। শুধু যে বাগান করা তা নয়, নিজের বাসাটি একটু অন্যরকমভাবে ডেকোরেট করতে এই...

সব গাছই কি বাসগৃহের ভেতর রাখার উপযোগী?
গৃহসজ্জা

সব গাছই কি বাসগৃহের ভেতর রাখার উপযোগী?

সাধের বারান্দা বা খোলা ছাদে অনেক গাছ আছে আপনার, তা বেশ ভালো কথা। কিন্তু নিজের সাথে ঘরের ভেতরেই গাছের বসত করেছেন কি? সব গাছই যে বাসগৃহের ভেতর রাখার উপয...

ঘরে শীতের বাহারি ফুল চাষ করার কয়েকটি সহজ উপায়
গৃহসজ্জা

ঘরে শীতের বাহারি ফুল চাষ করার কয়েকটি সহজ উপায়

আমরা যারা শহরে থাকি তাদের তো ফুলগাছ লাগানোর জমিই নেই। বিল্ডিংয়ের ছাদ, বারান্দা, না হয় সিঁড়ি ঘরটাই ভরসা। সেখানে তো আর মাটি নেই। মাটি ছাড়া ফুলগাছ কে...

গাছ দিয়ে কম্পিউটার টেবিল ডেকোরেশন এর কিছু দারুণ আইডিয়া!
গৃহসজ্জা

গাছ দিয়ে কম্পিউটার টেবিল ডেকোরেশন এর কিছু দারুণ আইডিয়া!

অফিসের কম্পিউটারে একটানা তাকিয়ে থাকতে থাকতে মাথা ধরে গেছে? ভাবুন তো, চোখ ফেরালেই যদি সবুজ দেখা যেত তাহলে কি কিছুটা আরাম মিলতো না? সবুজ প্রকৃতির মাঝে থ...

টেরারিয়াম বা কাচের পাত্রে বাগান | নিজেই বানিয়ে নিন ছোট্ট এক টুকরো অরণ্য
গৃহসজ্জা

টেরারিয়াম বা কাচের পাত্রে বাগান | নিজেই বানিয়ে নিন ছোট্ট এক টুকরো অরণ্য

সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো ইনডোর বেইজড টেরারিয়াম বা কাচের পাত্রে বাগান এর কনসেপ্টের শুরুটা কিন্তু অনেক বছর আগেই। ১৮৪২ সালে বোটানিস্ট ন্যাথায়েল ব্যাগস...

আয় ফিরে তোর প্রাণের বারান্দায়
গৃহসজ্জা

আয় ফিরে তোর প্রাণের বারান্দায়

পৌলমী ইউনিভার্সিটি এর ছাত্রী। বাড়িতে তার সবচেয়ে প্রিয় জায়গা তার বারান্দা। সন্ধ্যা দিকে ঝুল বারান্দায় হাটতে তার সবচেয়ে ভালো লাগে। সারাদিনের কর্মকান্ড,...

…