সব গাছই কি বাসগৃহের ভেতর রাখার উপযোগী?

sub-editor · Jul 25, 2016 · 1 min read

সব গাছই কি বাসগৃহের ভেতর রাখার উপযোগী?

সাধের বারান্দা বা খোলা ছাদে অনেক গাছ আছে আপনার, তা বেশ ভালো কথা। কিন্তু নিজের সাথে ঘরের ভেতরেই গাছের বসত করেছেন কি? সব গাছই যে বাসগৃহের ভেতর রাখার উপযোগী নয় তা নিশ্চয় জানা আছে আপনার। যেসব গাছ ঘরের মধ্যে আপনার সাথেই থাকতে পারে, যাদের বায়ু পরিশোধন করার ক্ষমতা দারুণ, সেসব গাছের খবর নিয়েই কথা হচ্ছে। জেনে নিতে পারেন কোন গাছগুলিকে অনায়াসে নিজের ঘরের ভেতর ঠাঁই দিতে পারবেন।

খেয়াল রাখবেন একটি কথা, এই গাছেদের অনেকেই আবার আপনার শিশু বা পোষ্য বিড়াল-কুকুরের জন্য অপকারী। তারা না বুঝে পাতা মুখে পুরে দিলে ক্ষতি হতে পারে। তাই গাছের দলকে দূরেই রাখবেন শিশু আর পোষাপ্রাণীর থেকে।

[picture]

snake_plant
স্নেকপ্ল্যান্ট
মানিপ্ল্যান্ট

প্রথমেই যে নামটা এই গাছদের দলে আসবে তা হলো মানিপ্ল্যান্ট। টাকার গাছ, বাংলা অর্থে তাই বোঝালেও সে আশায় থাকবেন না! তবে এই গাছ আপনাকে যা উপকার দেবে তার মূল্য টাকায় মাপতেও যাবেন না।

শোবার ঘরে কয়েকটি মানিপ্ল্যান্টের উপস্থিতি আপনাকে কতোটা স্বাস্থ্যকর পরিবেশের নিশ্চয়তা দেবে তা বলার অপেক্ষা রাখে না। এই গাছটা বেঁচে থাকতে পারে যেকোন পরিবেশেই। সে খুব বেশি আলো চায় না, তাই তাকে অল্প আলোতে থাকতে দিন। যত্নের প্রয়োজনও খুব কম। ঝুড়িতে কিংবা বোতলে ভরে জানালার তাক বা টেবিলে রেখে দিতে পারেন। ঝুলিয়েও রাখা যায় কায়দা করে, সুন্দর দেখাবে বেশ। এই গাছ আপনার ঘরের পরম বন্ধু হতে পারে। তাই ঘরের জন্য গাছ কিনতে গেলে একে নিয়েই আসুন সঙ্গে।

স্নেকপ্ল্যান্ট

সর্পগাছ, দারুণ নাম না? দেখলেই বুঝবেন, এমন নামকরণ তার সার্থক। আকৃতিতে সাপের সাথে বেশ মিল রয়েছে এই গাছের। এর আছে আরেকটা মজার নাম, এই গাছকে "মাদার ইন ল'স টাঙ্গ" বলা হয়! তো এই সর্পগাছকে চাইলে শ্বাশুড়ি মায়ের জন্যেও উপহার হিসেবে নিতে পারেন, বা নিজের কাছেই রাখতে পারেন চমৎকার এই হাউজপ্ল্যান্টকে।এর আছে অসাধারণ বায়ুশোধক ক্ষমতা।

ঘরের যেকোন জায়গা বেছে নিন এই গাছকে রাখার জন্য। তবে গাছটি আলো-অন্ধকার এর মিশেলে থাকতেই ভালোবাসে, তাই কড়া রোদ বা বেশি অন্ধকার মতন কোন জায়গায় একে রাখবেন না। মাটি শুকনো দেখালে তবেই বুঝে পানি দেবেন।

spider plants
স্পাইডারপ্ল্যান্ট
ক্যাকটাস

কাঁটাগাছের অন্যরকম রূপকে আপন করে নিতে পারেন আপনার গৃহবান্ধব গাছ হিসেবে। এই গাছ জাতে কিন্তু অভিজাত। ঘরের শোভা বাড়িয়ে দেবে অনেকখানি। মাটি শুকনো হলেই পানি দেবেন। রাখবেন বেশি আলো পড়ে তেমন জানালার কাছে, কেননা সে আলো পছন্দ করে খুব।

স্পাইডারপ্ল্যান্ট

লম্বাটে পাতার দল, পাশে সাদা রেখা আর মাঝটুকু সবুজ। মাকড়শার পায়ের সাথে মিল রেখে পাতাগুলো ছড়ানো বিন্যাসে থাকে। গোলগাল ঝুড়ি এর জন্য চমৎকার বাসা হতে পারে। পানি দেবেন সেই এক নিয়মে, মাটি শুকনো কিনা দেখে। বেশি আলো ভালো লাগে না এর, তাই কড়া রোদে রাখতে যাবেন না। মাকড়শার মতন কিন্তু ভয় দেখাবে না এই গাছ কাউকে, বরং আপনার ঘরে একরাশ সতেজতা বিলিয়ে যাবে দিনরাত।

ছবি - গুডহাউজকিপিং.কম
লিখেছেন -  মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

ইনডোর প্ল্যান্টের যত্ন নিতে খেয়াল রাখুন ৯টি বিষয়ে
গৃহসজ্জা

ইনডোর প্ল্যান্টের যত্ন নিতে খেয়াল রাখুন ৯টি বিষয়ে

খুব শখ করে পছন্দের ইনডোর প্ল্যান্টস এনে ঘর সাজালেন। কিছুদিন গাছ ভালো থাকলেও অল্প দিনেই কেমন যেন গাছ দুর্বল হয়ে পাতা ঝরতে লাগলো, ডাল মরে গেলো কিংবা গাছ...

বর্ষাকালে গাছ বাঁচিয়ে রাখার জন্য যত্ন নিন ৯টি উপায়ে
গৃহসজ্জা

বর্ষাকালে গাছ বাঁচিয়ে রাখার জন্য যত্ন নিন ৯টি উপায়ে

ব্যস্ত এই শহরে মানুষ অল্প হলেও সবুজের দেখা পেতে চায়। জায়গার যথেষ্ট অভাব থাকার কারণে নগরের বাসিন্দারা তাই ছোটখাটো পরিসরে বারান্দায়, কেউবা ছাদে গাছ লাগি...

ঘরের বাতাস বিশুদ্ধ করে তুলতে বাসগৃহে রাখুন ৫টি গাছ
গৃহসজ্জা

ঘরের বাতাস বিশুদ্ধ করে তুলতে বাসগৃহে রাখুন ৫টি গাছ

আমাদের যান্ত্রিক এই শহরে গাড়ি, কলকারখানার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বাতাসে থাকা বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থের পরিমাণ এবং পরিবেশ দূষণ। তবে এই...

কম পরিচর্যায় ও স্বল্প আলোতে ভালো থাকে এমন ৭টি ইনডোর প্ল্যান্ট
গৃহসজ্জা

কম পরিচর্যায় ও স্বল্প আলোতে ভালো থাকে এমন ৭টি ইনডোর প্ল্যান্ট

বাড়ি বা অফিস সাজাতে গাছের ব্যবহার বেশ প্রচলিত। এই যান্ত্রিক জীবনে একটু সবুজের ছোঁয়া পেতে কার না মন চায়! সবুজঘেরা এক টুকরো অরণ্য দেখতে বেশ ভালো লাগে, হ...

আরও পড়ুন

ইনডোর প্ল্যান্টের দারুণ কিছু আইডিয়া!
গৃহসজ্জা

ইনডোর প্ল্যান্টের দারুণ কিছু আইডিয়া!

বাগান করা আমাদের অনেকের শখ হলেও ঢাকা শহরের এই যান্ত্রিক পরিবেশে হয়ত হয়ে ওঠে না। শুধু যে বাগান করা তা নয়, নিজের বাসাটি একটু অন্যরকমভাবে ডেকোরেট করতে এই...

ঘরে শীতের বাহারি ফুল চাষ করার কয়েকটি সহজ উপায়
গৃহসজ্জা

ঘরে শীতের বাহারি ফুল চাষ করার কয়েকটি সহজ উপায়

আমরা যারা শহরে থাকি তাদের তো ফুলগাছ লাগানোর জমিই নেই। বিল্ডিংয়ের ছাদ, বারান্দা, না হয় সিঁড়ি ঘরটাই ভরসা। সেখানে তো আর মাটি নেই। মাটি ছাড়া ফুলগাছ কে...

গাছ দিয়ে কম্পিউটার টেবিল ডেকোরেশন এর কিছু দারুণ আইডিয়া!
গৃহসজ্জা

গাছ দিয়ে কম্পিউটার টেবিল ডেকোরেশন এর কিছু দারুণ আইডিয়া!

অফিসের কম্পিউটারে একটানা তাকিয়ে থাকতে থাকতে মাথা ধরে গেছে? ভাবুন তো, চোখ ফেরালেই যদি সবুজ দেখা যেত তাহলে কি কিছুটা আরাম মিলতো না? সবুজ প্রকৃতির মাঝে থ...

গৃহসজ্জায় বৃক্ষ সমাহার | ৭টি গাছ দিয়ে সাজিয়ে ফেলুন প্রিয় ঘরটিকে
গৃহসজ্জা

গৃহসজ্জায় বৃক্ষ সমাহার | ৭টি গাছ দিয়ে সাজিয়ে ফেলুন প্রিয় ঘরটিকে

প্রতিটা মানুষই চায় তাদের ঘরটি সুন্দর ও গোছানো থাকুক। আর তাই ঘরের সাজে আমরা কত কিছুই না ব্যবহার করি। বিভিন্ন ধরনের শো পিস, ছোট বড় মূর্তি, ছবির ফ্রেম...

ঘর সাজাতে ও সতেজ রাখতে ৫টি মাস্ট-হ্যাভ ইনডোর প্লান্ট
লাইফ স্টাইল

ঘর সাজাতে ও সতেজ রাখতে ৫টি মাস্ট-হ্যাভ ইনডোর প্লান্ট

শহরের যান্ত্রিক জীবনে এক টুকরো সবুজ যেন একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসে। ড্রয়িং রুমের কোণে, বেডরুমের সাইড টেবিলে কিংবা পড়ার টেবিলে ছোট একটি ইনডোর প্লা...

…