ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার

রোজেন · Oct 23, 2013 · 1 min read

ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার

ফুল কে না ভালোবাসে! এর রূপ, গন্ধ আমাদের মাতিয়ে রাখে সারাক্ষণ। আর যদি এই রঙ বেরঙের ফুল দিয়ে ত্বকের যত্ন নেয়া যায় তবে সে যেন হবে বাড়তি পাওনা। ত্বকের যত্নে ফুলের ছোঁয়া দেয়ার কথা শুনে অবাক হচ্ছেন? ফুল দিয়ে তৈরি ফেইস প্যাক ত্বকের জন্য খুবই ভালো। কিছু কিছু ফুল আছে যেগুলোতে মূল্যবান তেল, নিউট্রিয়েন্ট আছে আর এই তেল আমাদের ত্বকের নরিশমেন্ট-এর জন্য জাদুর মত কাজ করে। ফুলে থাকা নিউট্রিয়েন্ট এজিং-এর প্রক্রিয়াকে অনেক ধীর করে দেয়। তবে এটি বলে রাখাও ভালো ফুলে যাদের এলার্জি আছে তারা এই প্যাকগুলো ব্যবহার করবেন না। কেনা ফুলের চেয়ে আপনার বাগানের ফুল পেলে সবচেয়ে ভালো হয়। তাই চলুন ত্বকের যত্নে ফুল এর ৬টি ফ্লোরাল প্যাক সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

ত্বকের যত্নে ফুলের ছোঁয়া দিতে ফ্লোরাল প্যাক

১) গোলাপ ফুল

ত্বকের যত্নে গোলাপ ফুল - shajgoj.com

গোলাপকে বলা হয় ফুলের রাণী। ফুলটিকে দেখে যেমন মন জুড়িয়ে যায় তেমনি গুণ দিয়েও আমাদের করে তোলে লাবণ্যময়ী ও রূপসী। শুষ্ক ত্বকের যেকোনো বয়সী গোলাপের এই প্যাক লাগাতে পারেন। গোলাপের পাপড়ির সুগার আর তেল শুষ্ক ত্বকে আর্দ্রতা জুগিয়ে ত্বককে কুসুম কোমল করে তোলে। গোলাপে থাকা অ্যান্টি-ইরিট্যান্ট বৈশিষ্ট্য ত্বকের জ্বালাপোড়া কমিয়ে দেয়, অ্যান্টি-অক্সিডেন্ট প্রপারটি ত্বকের কোষের রিজেনারেশন-এ সাহায্য করে। কয়েকটি গোলাপ ফুলের পাপড়ি নিন এর সাথে ২/৩ চা চামচ ওটস আর দুধ মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। হয়ে গেল আপনার প্যাক।

এবার লাগানোর পালা। কটন বলে গোলাপ জল লাগিয়ে পুরো মুখ মুছে নিন তারপর অপেক্ষা করুন সেটি শুকানো পর্যন্ত। এখন লাগান গোলাপের ফেস প্যাক। ১০-১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক নিয়মিত ব্যবহারে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত উজ্জ্বল গ্লোয়িং স্কিন।

২) গাঁদা ফুল

ত্বকের যত্নে গাঁদা ফুল - shajgoj.com

আজকাল গাঁদা ফুল সারা বছরই আমাদের দেশে পাওয়া যায়। এই ফুল ত্বকের রঙ হালকা করে সেই সঙ্গে ক্লিন করে। সপ্তাহে একবার বা দুইবার এই প্যাক ব্যবহারের ফলে ত্বকের পোরও টাইট হয়। যদি কারও মুখে পিম্পল থেকে থাকে গাঁদা ফুল তার অ্যান্টি-সেপ্টিক, অ্যান্টি–ব্যাকটেরিয়াল প্রপারটির মাধ্যমে তাও সারিয়ে তোলে। কয়েকটি ফুলের পাপড়ির সাথে গুঁড়ো দুধ, টক দই, মধু ও গ্রেটেড গাজর একসাথে পেস্ট করে নিন। এই প্যাক ত্বকের ডালনেস দূর করে। ব্রণে জর্জরিত ত্বকে সপ্তাহে ২ দিন করে এই প্যাক ব্যবহার করুন।

৩) বেলি ফুল

ত্বকের যত্নে বেলি ফুল - shajgoj.com

এর মাতাল করা গন্ধে ছোট বড় আমরা সবাই বিমোহিত হয়ে থাকি। যাদের শুষ্ক ত্বক তারা এই প্যাকটি মুখে লাগাবেন সপ্তাহে ২ বার করে। দেখবেন ড্রাইনেস অনেকটাই কেটে গেছে। ফুলের বোঁটা থেকে পাপড়ি গুলো আলাদা করুন, তারপর ফুটন্ত পানিতে ছেড়ে ৩-৫ মিনিট রাখুন। পানি ছেঁকে নিয়ে দুধের মালাই এর সাথে পেস্ট করে নিন। মসৃণ ত্বক পাওয়ার জন্য প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। যাদের সেনসিটিভ ত্বক তারা টক দইয়ের সাথে ব্লেন্ড করে মুখে লাগান। সপ্তাহে ১ বার করাই যথেষ্ট।

৪) শাপলা ফুল

ত্বকের যত্নে শাপলা ফুল - shajgoj.com

যদিও এই ফুলটি আমাদের কাছে সহজলভ্য নয় তবুও একেবারে যে পাওয়াই যাবে না এমনটিও তো নয়। অনেকগুলো মিনারেল-এর সাথে শাপলাতে আছে লিনোলিক এসিড, যা ত্বকের রঙ উজ্জ্বল করতে বিশেষ ভাবে উপযোগী। প্যাকটি বানানোও খুব সহজ। ফুলের পাপড়িগুলো খুব ভালো করে ধুয়ে নিন। তারপর পানিতে ৪ মিনিট সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নিন। সঙ্গে দিতে পারেন টক দই আর মধু। চাইলে কিছু না মিশিয়েও শুধু ফুলের পেস্ট লাগিয়েও উপকার পাবেন। সেনসিটিভ ত্বক ছাড়া আর সবাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।

৫) জবা ফুল

ত্বকের যত্নে জবা ফুল - shajgoj.com

মোটামুটি অনেকেই ব্রণের সমস্যায় অতিষ্ঠ থাকি। কেননা ঘন ঘন ক্রিম ব্যবহারের ফলে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যায় আর ধূলাবালির উপদ্রপ তো আছেই। কিছু জবা ফুলের পাপড়ির পেস্ট নিন এর সাথে চালের গুঁড়া, এসেন্সিয়াল অয়েল যেমন ভিটামিন ই আর অল্প পানি দিয়ে একটি প্যাক বানিয়ে নিন। প্যাকটি মুখে লাগান সব ধরনের টক্সিন, তেল থেকে মুক্তি পাওয়ার জন্য।

৬) গোলাপ বেলির সংমিশ্রণ

অনেক সময় নরমাল বা মিশ্র ত্বক হঠাৎ করে শুষ্ক হয়ে ওঠে এই প্যাকটি তাদের জন্য বিশেষ ভাবে উপযোগী। এর একটি কারণ হল এসিডিটি। আপনার গ্রহণকৃত খাবার বা আবহাওয়াগত কারণে ত্বক এসিডিক হয়ে যায়। এই সময় ত্বক শুষ্ক এবং ডাল দেখায়। গোলাপ বেলির মিশ্রণ ত্বকের এসিডিক নেচার অনেকখানি কমিয়ে দেয়। এক মুঠো গোলাপের পাপড়ি আর এক মুঠো বেলি ফুল নিন, এর সাথে ফ্রেশ কাঁচা দুধ মিশিয়ে হাত দিয়ে কচলে নিন। এইবার প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। প্যাকটি দেয়ার পর হাতের তালুতে একটু গোলাপ জল নিয়ে মুখে লাগিয়ে নিন। এইভাবে সপ্তাহে ৩ দিন করে ১ মাস করুন।

এই ফুলগুলোর ভেতর যেসব প্রাকৃতিক উপাদান আছে তা আমাদের রূপচর্চার জন্য আশীর্বাদস্বরূপ। তাই আর দেরি না করে ত্বকের যত্নে ফুলের ছোঁয়া দিন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

সম্পর্কিত লেখা

চুলের যত্ন

রূপচর্চা ও স্বাস্থ্যগুণে পরিপূর্ণ জবা

জবা ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের ব্যবহার হিসেবে আমরা চুলের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেই । কিন্তু এই ফুলের যে স্বাস্থ্য গুণ রয়েছে এবং...

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক
কম্বিনেশন স্কিন

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক

গাঁদা ফুল চেনেন না এমন কেউ কি আছেন? এক কথায় সবাই উত্তর দেবে না। চকচকে উজ্জ্বল কমলা, হলুদ ও খয়েরি রঙের এই ফুলের প্রেমে পড়েননি এমনটা হতেই পারেনা। আজ আমি...

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম
ত্বকের যত্ন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং পারফিউম-এর পেছনে প্রায় অনেক টাকাই খরচ করি। কিন্তু কতটুকু লাভ হয়? রাতারাতি কি আপনার রঙ উজ্জ্বল হয়ে যাচ্ছে? বর...

চুলের সাজে কৃত্রিম ফুল
হেয়ার স্টাইল

চুলের সাজে কৃত্রিম ফুল

চুলের সাজের অনুষঙ্গ হিসেবে বহু আগে থেকেই চলে আসছে তাজা ফুলের ব্যবহার। তাজা ফুলের তুলনা তো শুধু সে নিজেই, তবে আজকাল কৃত্রিম ফুল ব্যবহারের চলও বেশ দেখা...

আরও পড়ুন

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন
ক্র্যাফট

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন

বসন্ত এসে গেল বলে! কত রঙ, কত গান, কত আনন্দ আকাশে-বাতাসে ঝলমল করছে। ফাল্গুনের প্রথম দিনে রাস্তা জুড়ে সুন্দরের আগুন লাগবে যেন। আগুনঝরানো সেদিনটিকে বরণ ক...

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার
চুলের যত্ন

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার

প্রাচীনকাল থেকেই রূপচর্চার অনুষঙ্গ হিসেবে গোলাপের পাপড়ি ব্যবহৃত হয়ে আসছে। পূর্বে রানী এবং রাজকুমারীরা গোলাপের জলে স্নান করতেন। বর্তমান সময়ে ও সৌন্দর্য...

সুন্দর আর নজরকাড়া ত্বকের জন্য ফ্লাওয়ার ফেসমাস্ক
ত্বকের যত্ন

সুন্দর আর নজরকাড়া ত্বকের জন্য ফ্লাওয়ার ফেসমাস্ক

সৌন্দর্য এর অন্যতম প্রতীক হচ্ছে ফুল। ফুলের সৌন্দর্য আর সৌরভের কাছে পরাস্থ হননি এমন মানুষ এই পৃথিবীতে বিরল। আর একই ভাবে ফুলের মতো মোহনীয় সুন্দর আর লাবণ...

ত্বকের যত্নে ফুলের তৈরি ৫ টি প্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ফুলের তৈরি ৫ টি প্যাক

আমরা রূপচর্চায় বিভিন্ন ফলের ব্যবহার করে থাকি। এছাড়াও ফ্রুট ফেসিয়াল-টা তো খুবই পরিচিত আমাদের কাছে। ফল দিয়ে রূপচর্চাতো অনেক হলো এবার রূপচর্চায় ফুলের ব্য...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

রঙ্গের মেলায় ফুলের মাঝে ফুটুক আপনার বৈশাখী সাজ
বিউটি টিপস

রঙ্গের মেলায় ফুলের মাঝে ফুটুক আপনার বৈশাখী সাজ

বৈশাখী সাজে ফুল একটি অবিচ্ছেদ্য অংশ। শাড়ির সাথে ফুল থাকবে না এটা হতেই পারে না। আজকাল তো ফুলের সাজ শাড়ি পেরিয়ে সালওয়ার কামিজ, ফতুয়া টপস সবকিছুতেই ভর কর...

…