ফাগুন দিনের আগুন ছড়ানো গেটআপ

সাজগোজ উপ সম্পাদক · Feb 12, 2015 · 1 min read

ফাগুন দিনের আগুন ছড়ানো গেটআপ

প্রকৃতিতে চলছে রূপ বদলের সাথে সাথে রঙের ছড়াছড়ি আর সেই রঙে নিজেকে রাঙ্গাবেন না তাই কি কখনও হয়?  তাই আপনার সাজ পোশাকে থাকুক একটু ভিন্নতা। পহেলা ফাল্গুনে যেন আপনাকে মনে হয় বসন্তের দূত।  আপনি ও যেন প্রকৃতির সাথে মিলে-মিশে বসন্তের বসন্ত বার্তা নিয়ে এসেছেন।  সবাই চোখ বুজে বেছে নিয়েছেন বাসন্তী রঙের কাপড়টা তা সুতি , তাঁত,  সিল্ক,  হাফ সিল্ক ,বা শিফন হোক না কেন  রংটা বাসন্তীই  চাই। তবে চিন্তায় আছেন শাড়ির সাথে কীভাবে ম্যাচিং করে সাজবেন।  তাই আসছে পহেলা ফাল্গুনে আপনার সাজসজ্জায় কিছুটা সাহায্য করতে আমাদের এই আয়োজন।

বেইজ মেকাপঃ

 প্রথমত রোদের জন্য মুখে সানস্ক্রিন লোশন লাগিয়ে ৫-৮ মিনিট অপেক্ষা করুন। সানস্ক্রিন  শুকিয়ে এলে আবার বেইজ মেকআপ শুরু করা যাবে। দিনের বেলার জন্য ফাউন্ডেশন কে না বলাটাই ভালো।  তাই বেইজ মেকাপের জন্য বিবি ক্রিম বা টিন্টেড ময়েস্চারাইজার লাগান।  কন্সিলার দিয়ে মুখের ছোটখাট দাগ গুলো ঢেকে দিতে পারেন।  ফাইনাল ফিনিশিং দিতে লুজ পাউডার বা ফেইজ পাউডার বুলিয়ে নিন। যখন আপনি বুঝবেন আপনার ত্বক শুষ্ক হয়ে গেছে , তাহলে আপনার বেইজ  মেকআপ তৈরি হয়ে গেল। এরপর ইচ্ছে হলে হালকা পিচ বা গোলাপি রঙের ব্লাশন লাগাতে পারেন।

চোখের সাজঃ

 চোখের সাজের জন্য প্রথমে একটু খানি আই প্রাইমার লাগিয়ে নিন (যদি থাকে) না দিলেও সমস্যা নেই।  তাহলে আপনার আই মেকাপ দীর্ঘক্ষন স্থায়ী হবে। চোখের সাজের জন্য ব্যবহার করুন উজ্জ্বল রং গুলো যেমন ব্রাউন, গোল্ডেন, কপার ,সোনালি বাদামি, লালচে সোনালি  ইত্যাদি  রঙের আইশ্যাডো।  এরপর চোখে মোটা করে কাজল লাগান  এবং চোখের পাপড়িতে মাশকারা লাগান এক কোট। ব্যাস হয়ে গেল আপনার চোখের সাজ।

চুলের সাজঃ

আপনি যদি চুল খোলা রাখতে পছন্দ করেন তাহলে ব্লো ডাই , আয়রন বা স্পাইরাল রোল করে চুল ছেড়ে রাখতে পারেন। চুলের এক পাশে ক্লিপ দিয়ে তাজা ফুল গুঁজে দিতে যেন না ভুলে যান। সামনে দুই পাশ থেকে চুল টুইস্ট করে টেনে পেছনে নিয়ে ক্লিপ দিয়ে আটকে নিতে পারেন।  শাড়ি পরলে শাড়ির সাথে চুলে খোঁপা বা বেণি টাই বেশি ভালো লাগে।  গাঁদা বা বেলি ফুলের মালা দিয়ে জড়িয়ে নিন আপনার বেণীটি।  আবার ছোট ছোট ফুল বসিয়ে দিতে পারেন পুরো বেণীতে।  খোঁপা করলে খোঁপার একপাশে দিতে পারেন বড় একটি ফুল যেমন জারবেরা বা গোলাপ ইত্যাদি।  আবার ফুলের মালা দিয়ে ও জড়িয়ে নিতে পারেন আপনার খোঁপাটি ।

ফুলের সাজঃ

ফুলের সাজ বলতে, অনেকে গয়না হিসাবে ফুলকে বেছে নেয়।  সেক্ষেত্রে কানের দুল ,গলায় মালা ,মাথায় প্রিন্সেস ব্যান্ড বা চুলের সাজে ফুল কিংবা হাতে মালা পেঁচিয়ে নেওয়া যায়। ফুলের সাজ বলতে, অনেকে গয়না হিসাবে ফুলকে বেছে নেয়। সেক্ষেত্রে কানের দুল ,গলায় মালা ,মাথায় প্রিন্সেস ব্যান্ড বা চুলের সাজে ফুল কিংবা হাতে মালা পেঁচিয়ে নেওয়া যায়। তবে প্রাধান্য পাবে গাঁদাফুল, বেলী  ,গন্ধরাজ, গোলাপ , জারবেরা ইত্যাদি। বাসন্তী রঙের কারণে পহেলা ফাল্গুন গাঁদা ফুলের সাজকে সবাই বেশি পছন্দ করে।

গয়নাঃ

যেহেতু সাজ পোশাক সম্পূর্নই হালকা তাই গয়নাটা ও হালকা মানের দেশীয় গহনা  গুলো বেছে নিন।  সালোয়ার-কামিজ , ফতুয়া , পাঞ্জাবীর সাথে মাটি,  কাঠ কিংবা  মেটালের দুল পরুন।  গলায় কিছু না পরাটাই ভালো। হাত ভর্তি চুড়ি পরুন। হাতের জন্য বেছে নিন কাঠ,  মাটি,  মেটাল বা কাঁচের রেশমি চুড়ি।  শাড়ি পরলে গলায় পরতে পারেন লম্বা পুঁতির মালা। হাত ভর্তি পরুন কাঁচের রেশমি চুড়ি।

জুতাঃ

সারা দিনের সাজের জন্য বেছে নিন স্লিপার বা অল্প উচ্চতার হিল।  আর আপনি যদি হাই হিলে অভ্যস্ত থাকেন তাহলে হাই হিলকেও আপনার সঙ্গী করতে পারেন।  সোজা কথা আপনি যেটায় আরামদায়ক মনে করেন।

সবশেষে, কপালে পরুন বড় একটি লাল টিপ বা কুমকুম দিয়ে ডিজাইন করে টিপ এঁকে নিতে পারেন। আপনার  সাজে  সিগ্ধতা আনতে ঠোঁটের জন্য বাছাই করুন হালকা রঙের লিপস্টিক।  এরপর ঠোঁটে লিপগ্লস বুলিয়ে নিন  এবং আপনার সাজে সজীবতা ধরে রাখতে ব্যবহার করুন  হালকা সুগন্ধি।

লিখেছেনঃ জুঁই শতাব্দী

ছবিঃ লেটেস্ট ফ্যাশান টুডে.কম

সম্পর্কিত লেখা

কর্ণে তৃতীয়া তিথি
ফ্যাশন

কর্ণে তৃতীয়া তিথি

কবির কল্পনায় কবি হয়তো কর্ণে তৃতীয়া তিথি পরাতে চেয়েছেন,বাস্তবে সেটা সম্ভব না হলেও আপনি কিন্তু আপনার কান জোড়াকে ঠিকই আকর্ষণীয় করে তুলতে পারেন।সেজন...

রঙ্গের মেলায় ফুলের মাঝে ফুটুক আপনার বৈশাখী সাজ
বিউটি টিপস

রঙ্গের মেলায় ফুলের মাঝে ফুটুক আপনার বৈশাখী সাজ

বৈশাখী সাজে ফুল একটি অবিচ্ছেদ্য অংশ। শাড়ির সাথে ফুল থাকবে না এটা হতেই পারে না। আজকাল তো ফুলের সাজ শাড়ি পেরিয়ে সালওয়ার কামিজ, ফতুয়া টপস সবকিছুতেই ভর কর...

চুলের যত্ন

রূপচর্চা ও স্বাস্থ্যগুণে পরিপূর্ণ জবা

জবা ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের ব্যবহার হিসেবে আমরা চুলের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেই । কিন্তু এই ফুলের যে স্বাস্থ্য গুণ রয়েছে এবং...

চুলের সাজে কৃত্রিম ফুল
হেয়ার স্টাইল

চুলের সাজে কৃত্রিম ফুল

চুলের সাজের অনুষঙ্গ হিসেবে বহু আগে থেকেই চলে আসছে তাজা ফুলের ব্যবহার। তাজা ফুলের তুলনা তো শুধু সে নিজেই, তবে আজকাল কৃত্রিম ফুল ব্যবহারের চলও বেশ দেখা...

আরও পড়ুন

শখের রঙিন অলংকার – চুড়ি
এক্সেসরিজ

শখের রঙিন অলংকার – চুড়ি

সবসময় কি আর একঘেয়ে সাজ ভালো লাগে? কানের দুল, কপালের ছোট্ট টিপের পাশাপাশি একটু রিনিঝিনি শব্দে না হয় হাত দুটোও সাজিয়ে নেই, আর এর জন্য একগুচ্ছ চুড়ির কোনো...

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন
ক্র্যাফট

ফাগুনের সাজে কাগুজে ফুলের ক্রাউন

বসন্ত এসে গেল বলে! কত রঙ, কত গান, কত আনন্দ আকাশে-বাতাসে ঝলমল করছে। ফাল্গুনের প্রথম দিনে রাস্তা জুড়ে সুন্দরের আগুন লাগবে যেন। আগুনঝরানো সেদিনটিকে বরণ ক...

কনে সাজের পালাবদল!
ব্রাইডাল

কনে সাজের পালাবদল!

বৌয়ের বিয়ের সাজ, অন্তত তিনখানা তো হবেই তাই না? গায়ে হলুদ, বিয়ে আর বৌভাত, এই তিন মূল অনুষ্ঠান নিয়েই বাঙ্গালি বিয়ে। কারো কারো পানচিনি বা বাগদানের মতো আয়...

ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ফুল | ৬টি ফ্লোরাল প্যাকে হবে পারফেক্ট স্কিন কেয়ার

ফুল কে না ভালোবাসে! এর রূপ, গন্ধ আমাদের মাতিয়ে রাখে সারাক্ষণ। আর যদি এই রঙ বেরঙের ফুল দিয়ে ত্বকের যত্ন নেয়া যায় তবে সে যেন হবে বাড়তি পাওনা। ত্বকের যত্...

ফুল দিয়ে চুল সাজানো
হেয়ার স্টাইল

ফুল দিয়ে চুল সাজানো

উৎসব বা উপলক্ষ যাই হোক না কেন ফুল দিয়ে চুল সাজানো বাঙালি নারীদের সাজের ঐতিহ্য। শুধু উত্‍সব নয়, সাধারণ দিনগুলোতেও ফুল দিয়ে চুল সাজানো অনেক রমণীদের প...

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক
কম্বিনেশন স্কিন

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক

গাঁদা ফুল চেনেন না এমন কেউ কি আছেন? এক কথায় সবাই উত্তর দেবে না। চকচকে উজ্জ্বল কমলা, হলুদ ও খয়েরি রঙের এই ফুলের প্রেমে পড়েননি এমনটা হতেই পারেনা। আজ আমি...

…