ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ২টি মনোরম জায়গা

সোহানা মোরশেদ · Aug 20, 2016 · 1 min read

ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ২টি মনোরম জায়গা

ঘুরতে যাওয়ার কথা সবাই ভাবেন। কিন্তু সময় এবং পর্যাপ্ত বাজেটের অভাবে সেটা হয়তো হয়ে উঠে না। কাল ছুটির দিন, ঘুরে বেড়ানোর জন্য উত্তম দিন। তাই চলুন জেনে নেই, পর্যাপ্ত সময় এবং বাজেট নিয়ে ঢাকার আশেপাশে ঘুরার আরও ২ টি জায়গার কথা। জায়গা দুটি মৈনট ঘাট ও জল জঙ্গলের কাব্য। পরিবার নিয়ে ঘুরে আসার মত দুটি অসাধারণ দুটি জায়গা।

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ২টি মনোরম জায়গা

১. মৈনট ঘাট

ঢাকার খুব কাছেই পদ্মা নদীর পাড় নিয়ে ঢাকার নবাবগঞ্জের দোহার উপজেলায় মৈনট ঘাট অবস্থিত। এখানে আসলেই মুগ্ধ হবেন। কারণ পদ্মা নদীর উত্তাল জলরাশি আপনাকে সমুদ্রের মতো দেখাবে।  নদীর পাড়টায় বালুর কারণে কিছুটা বিচের মতো দেখায়। খালি পায়ে হেঁটে আরও ভালো লাগবে আপনার। মৈনট ঘাট জায়গাটা আসলেই দারুণ মনে হবে। অভিজ্ঞতাটা কিছুটা সমুদ্র দেখার মতই।

খুব ভোরবেলা আসলে আরও বেশি আনন্দ করে দেখতে পারবেন ঘাটের আশেপাশের পরিবেশ। ভোরে জেলেরা এখানে মাছ ধরে এবং বাজার বসে। চাইলে স্পিডবোট বা ট্রলার নিয়ে ঘুরে দেখতে পারেন। এখানে সব থেকে মজা পাবেন বর্ষার সময়। এছাড়াও আশেপাশে উকিলবাড়ি, জজবাড়ি আছে। সেখানে ঘুরে আসতে পারেন।

 ১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার জায়গা মৈনট ঘাট - shajgoj.com 

যাতায়াত

- গুলিস্তানের গোলাপ শাহের মাজারের সামনে থেকে সরাসরি মৈনট ঘাটের উদ্দেশ্যে বাস ছাড়ে। ভাড়া ৯০-১০০। দেড় থেকে আড়াই ঘণ্টার মধ্যে পৌছায় যাবেন। ফেরার সময়ও বাসেই ফিরতে পারবেন।

- এখানে রাতে থাকার মতো আশেপাশে কোন ব্যবস্থা নেই। দিনে আসে দিনেই ফিরতে হবে।

- মৈনট ঘাটে দুটি ভালো ভাতের হোটেল আছে। একটি আতাহার চৌধুরীর হোটেল, আরেকটি জুলহাস ভূঁইয়ার।

- কার্তিকপুর বাজারে শিকদার ফাস্টফুড নামক একটা খাবারের দোকান আছে। এছাড়াও আরো কিছু ভাতের হোটেলও আছে।

 

২. জল জঙ্গলের কাব্য, পূবাইলে

অসাধারন সুন্দর জায়গা পূবাইলের জল জঙ্গলের কাব্য যা একটি প্রাকৃতিক রিসোর্ট এর নাম। রিসোর্টটি পূবাইলে এক সাবেক পাইলট তৈরি করেছেন। তবে রিসোর্টে আধুনিক কিছু নাই বললেই চলে। পাইলট ভদ্রলোক খুব বেশি পরিবর্তন করতে চায়নি গ্রামটিকে। প্রকৃতিকে খুব বেশি পরিবর্তন না করে বিশাল এক জায়গা নিয়ে তৈরি করা হয়েছে রিসোর্ট।

বিশাল একটি বিল, পুকুর আর বন-জঙ্গল আছে এখানে। যে কেউ চাইলে একটা দিন এখানে কাটিয়ে ঘুরে আসতে পারেন। খুবই অন্যরকম পরিবেশ নিয়ে তৈরি এই রিসোর্ট।

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার জায়গা জল জঙ্গলের কাব্য - shajgoj.com

 

যাতায়াত

নরসিংদী, ভৈরব বা কালিগঞ্জ এর বাসে পূবাইল কলেজ গেট নেমে পড়ুন। বামে রাস্তায় ব্যাটারী চালিত রিক্সায় করে প্রায় তিন মাইল গেলেই পাইলট বাড়ি বা জল জঙ্গলের কাব্য। খরচটা একটু বেশী। তবে খাবার সেই খরচের ভেতরেই থাকবে। সারাদিনের জন্য জনপ্রতি ১৫০০ টাকা (সকালের নাস্তা, দুপুরের খাবার আর বিকেলে স্ন্যাক্স)। এক দিন এবং একরাতের জন্য ৩০০০ টাকা জন প্রতি। শিশু, কাজের লোক ও ড্রাইভারদের জন্য ৬০০ টাকা জন প্রতি।

নাস্তায় চিতই পিঠা, গুড়, লুচি, মাংশ, ভাজি, মুড়ি এবং চা। দুপুরের খাবার হিসেবে ১০/১২ রকম দেশী আইটেম। মোটা চালের ভাত, পোলাও, মুরগির ঝোল, ছোট মাছ আর টক দিয়ে কচুমুখির ঝোল, দেশী রুই মাছ, ডাল, সবজি এবং কয়েক রকমের সুস্বাদু ভর্তা। খাবারের আয়োজনের ত্রুটি রাখেন নি এখানকার কর্তৃপক্ষ।

ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ২টি মনোরম জায়গা আশা করি আপনার এই ছুটির দিনটিকে রাঙিয়ে তুলবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।

ছবি - সাজগোজ.কম; সংগৃহীতঃ ফ্লিকার ডট কম

সম্পর্কিত লেখা

অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম ২টি স্থান!
বেড়ানো

অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম ২টি স্থান!

বলতে না বলতে আরো একটি ছুটির দিন পেয়ে যাচ্ছেন! তো ছুটিটা কি ঘরে বসেই কাটিয়ে দেবেন? ঘুরাঘুরির অভ্যাস আপনার অবশ্যই আছে! আজ আপনার জন্য অল্প বাজেটে ঢাকার আ...

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা
বেড়ানো

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা

বাংলাদেশে যারা ঢাকা শহরে থাকেন তাদের প্রকৃতির দেখা পাওয়া বা মনোরম কোন জায়গায় যেতে হলে অনেক দূর পথ পাড়ি দিতে হয় ঢাকার বাইরে। আবার ঢাকার বাইরে যেকোনো জা...

ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা
বেড়ানো

ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা

ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলুন? বিশেষ করে ছুটির দিনগুলো; তা যদি আবার হয় আপনার কাছের মানুষটি বা পরিবারের সাথে! পুরো সপ্তাহ কাজের চাপে পরিবার বা কাছে...

নক্ষত্রবাড়ি রিসোর্ট | কিভাবে যাবেন গাজীপুরের দর্শনীয় স্থানটিতে?
বেড়ানো

নক্ষত্রবাড়ি রিসোর্ট | কিভাবে যাবেন গাজীপুরের দর্শনীয় স্থানটিতে?

ঢাকা মানেই যান্ত্রিক জীবন, ধুলাবালি, দালানকোঠা। এক মুহুর্তও যেন স্বস্তি নেই। একটি জঞ্জালময় অস্বস্তিকর সপ্তাহ পার করার পর আসে ছুটিরদিন। এই দিনে পরিবারক...

আরও পড়ুন

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা
বেড়ানো

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা

এর আগে গোলাপ গ্রাম, পানাম ও মেঘনার পার, বালিয়াটি জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি ও পদ্মারিসোর্ট নিয়ে আপনাদের জানিয়েছি। এই আর্টিকেলে ১ দিনে ঢাকার আশেপাশ...

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?
বেড়ানো

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?

আজকে আমরা গল্প করবো প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা মেঘের রাজ্য নীলগিরি নিয়ে। বান্দরবন জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২২০০ ফুট উঁচু পাহাড়টিই হচ্ছে...

জিন্দা পার্ক | ঢাকার পাশেই নারায়ণগঞ্জের দর্শনীয় ১টি স্থান
বেড়ানো

জিন্দা পার্ক | ঢাকার পাশেই নারায়ণগঞ্জের দর্শনীয় ১টি স্থান

ঘুরে বেড়াতে সবারই ভালো লাগে। কিন্তু ব্যস্তময় জীবনে ঘুরে আসার জন্য সময়ই হয়ে উঠে না। একদিনের জন্য ঢাকার আশেপাশে কোথাও পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঘুরে আস...

চোখ দুটি থাকুক সযত্নে
বিউটি টিপস

চোখ দুটি থাকুক সযত্নে

বুঝিগো সন্ধ্যার কাছে শিখেছে সন্ধ্যার মায়া ওই আঁখিদুটি , চাহিলে হ্নদয় পানে মরমেতে পড়ে ছায়া , তারা উঠে ফুটি। রবীন্দ্রনাথ তার দৃষ্টি কবিতায় এভাব...

ঢাকার আশেপাশে ৫ কাশবন কোথায় জানেন কী?
বেড়ানো

ঢাকার আশেপাশে ৫ কাশবন কোথায় জানেন কী?

শুভ্রতার ছোঁয়া নিয়ে শরৎ এলো আবার। প্রকৃতির ছয়টি কালের একটি ঋতু এই শরৎ, যেই কালে সাদা মেঘের মতন কাশফুল ফোটে। এই কাশফুল প্রকৃতির এক দারুণ আকর্ষণ। পাথর...

আলি গুহা | কিভাবে যাবেন বান্দরবনের রহস্যময় স্থানটিতে?
বেড়ানো

আলি গুহা | কিভাবে যাবেন বান্দরবনের রহস্যময় স্থানটিতে?

পাহাড় ও জঙ্গলে ঘুরে বেড়াতে খুব ভালোবাসেন? সময় পেলেই ছুটে যান পাহাড়ের কোলে? তাহলে আর দেরি না করে সময় পেলেই যেতে পারেন আলীর গুহা বা আলীর সুড়ঙ্গে। এই রহস...

…