ঢাকার আশেপাশে ৫ কাশবন কোথায় জানেন কী?

মুমতাহীনা মাহবুব · Sep 01, 2016 · 1 min read

ঢাকার আশেপাশে ৫ কাশবন কোথায় জানেন কী?

শুভ্রতার ছোঁয়া নিয়ে শরৎ এলো আবার। প্রকৃতির ছয়টি কালের একটি ঋতু এই শরৎ, যেই কালে সাদা মেঘের মতন কাশফুল ফোটে। এই কাশফুল প্রকৃতির এক দারুণ আকর্ষণ। পাথরের নগরীরও আছে কাশফুলের সৌন্দর্যময় আবেদনে সাড়া দেয়ার তাড়না। তাই নগরবাসী খুঁজতে শুরু করবে, কোথায় দেখা মিলবে বিস্তৃত কাশবনের, মাঠে ফুটে থাকা মেঘফুলের রাজ্যে মিশে যাওয়া যাবে কোথায়। খোঁজ শুরু হবার এখনই সময়। রাজধানীর ভেতর আর আশেপাশে ফুটে থাকা কাশফুলের খোঁজখবর নিয়েই এখানে কথা হবে। দু'চোখ ভরে শুভ্রতা দেখার বাসনা থেকে হোক বা নেহাৎ সাদা ক্যানভাসে রঙের ছোঁয়া লাগিয়ে নিজেকে ছবিবন্দী করার ইচ্ছে, কাশবনের কাছে একটিবার নিশ্চয় যেতে চাইবেন? তাহলে চলুন দেখে নেই ঢাকার আশেপাশে ৫ কাশবন কোথায় আছে, তাই জেনে নেই!

ঢাকার আশেপাশে ৫ কাশবন

১. দিয়াবাড়ি কাশবন

কাশবনে সূর্য ডুবে যাচ্ছে - shajgoj.com

উত্তরার দিয়াবাড়ি জায়গাটা কাশবনের বাস হিসেবে ভালোই লোকচেনা হয়ে গেছে। কাছাকাছির মধ্যে থাকায় মানুষজন সেখানে ভীড় জমাবে এই সময়। কাশফুলের মাঝে ছবি তোলার হিড়িক পড়বে মেয়েদের। এসব বাড়াবাড়িতে বিরক্ত হয়ে হয়তো কোন বেরসিক মানুষ আর ওইমুখো হবে না দিনকয়েক। দূরে কোথাও যেতে মানা হলে আপনার কাশবন দর্শন দিয়াবাড়িতেই হতে পারে। দেখার জায়গা হিসেবে দিয়াবাড়ি খারাপ নয়, তবে যতো কাছ থেকেই যান না কেনো ফিরতে হবে সন্ধ্যা নামার আগে।

২. দক্ষিণখান কাশবন

এই এলাকায় খানিক বড়সড় পরিসরে কাশের বন দেখার সুযোগ হতে পারে। খিলক্ষেত বাজার হয়ে উত্তরমুখী রাস্তায় দেখা পাবেন কাশফুলেদের। রাস্তার দুপাশ জুড়েই কাশের রাজ্য। চোখ জুড়িয়ে যাবে, মন তো জুড়োবেই। কোথাও হারিয়ে যাবার মানা না থাকলে বেরিয়ে পড়ুন একদিন এই পথে। কাশবনের আনন্দ ভরপুর নেয়া যাবে।

৩. আশুলিয়া কাশবন

আশুলিয়া কাশবন - shajgoj.com

কাশফুলের আরেক রাজ্য এই আশুলিয়া। মিরপুর বেড়িবাঁধ হয়ে আশুলিয়ার দিকে চলে যান, কাশবনের দেখা মিলবে। সড়কপথের ভ্রমণটাও মন্দ হবে না কোন এক শরৎশুভ্র দিনে। এলোমেলো বাতাসের সাথে খোলা রাস্তায় হেঁটে বেড়ানো, দুইধারে সাদা মেঘের মতন ফুলের মেলা, একটা দিন ভালো যেতে আর কী লাগে?

৪. কেরানীগঞ্জ কাশবন

বিকেলবেলার কাশবন - shajgoj.com

ঢাকার কাছেই জায়গাটা, একদিন সময় করে ঘুরে আসতে পারেন এখানে। শহর থেকে পালানো হবে, ঘুরে বেড়ানোর স্বাদ সেই সাথে কাশবনে হারিয়ে যাবার হাতছানি, মন্দ হবে না। একটা গোটা দিনের চড়ুইভাতিই হয়ে যাক না ঢাকার বাইরে এভাবে?

৫. পদ্মার চর কাশবন

পদ্মার চরের কাশবন - shajgoj.com

প্রমত্তা পদ্মার বুকে বসত গড়া চরেও কাশফুলেরা আছে। মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে যাত্রা করতে পারেন কোন চরের উদ্দেশ্যে, নদীতেও ভ্রমণ হয়ে যাবে এক সুযোগে। চরে পৌঁছে কাশফুলের দেখা তো মিলবেই। তবে এমন নির্জন কোন জায়গায় যেতে হলে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে সবার আগে। শহরের ভেতরেও কাশবনগুলো অনেক নিরিবিলি হতে পারে। তাই সাবধান থাকতে হবে সেসব জায়গায়। নিজের সুরক্ষা তো নিজেরই হাতে, সেদিকে খেয়াল থাকা চাই।

ছবি - সংগৃহীতঃ ওয়াশিংটনবাংলা.কম; এম হক বাপ্পি

সম্পর্কিত লেখা

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?
বেড়ানো

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?

আজকে আমরা গল্প করবো প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা মেঘের রাজ্য নীলগিরি নিয়ে। বান্দরবন জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২২০০ ফুট উঁচু পাহাড়টিই হচ্ছে...

ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা
বেড়ানো

ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা

ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলুন? বিশেষ করে ছুটির দিনগুলো; তা যদি আবার হয় আপনার কাছের মানুষটি বা পরিবারের সাথে! পুরো সপ্তাহ কাজের চাপে পরিবার বা কাছে...

অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম ২টি স্থান!
বেড়ানো

অল্প বাজেটে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম ২টি স্থান!

বলতে না বলতে আরো একটি ছুটির দিন পেয়ে যাচ্ছেন! তো ছুটিটা কি ঘরে বসেই কাটিয়ে দেবেন? ঘুরাঘুরির অভ্যাস আপনার অবশ্যই আছে! আজ আপনার জন্য অল্প বাজেটে ঢাকার আ...

ঘুরে আসুন মেঘের রাজ্য সাজেক ভ্যালি
সম্পাদকের পছন্দ

ঘুরে আসুন মেঘের রাজ্য সাজেক ভ্যালি

‘মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কূল মিলেছে, আমি তো আর নাই!’ শুভ্র মেঘের পিছুপিছু ছুটে যেতে কার না ইচ্ছে করে। মেঘের ভেলায় হারিয়ে যেতে, আক...

আরও পড়ুন

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা
বেড়ানো

১ দিন ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৫টি মনোরম জায়গা

বাংলাদেশে যারা ঢাকা শহরে থাকেন তাদের প্রকৃতির দেখা পাওয়া বা মনোরম কোন জায়গায় যেতে হলে অনেক দূর পথ পাড়ি দিতে হয় ঢাকার বাইরে। আবার ঢাকার বাইরে যেকোনো জা...

ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ২টি মনোরম জায়গা
বেড়ানো

ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ২টি মনোরম জায়গা

ঘুরতে যাওয়ার কথা সবাই ভাবেন। কিন্তু সময় এবং পর্যাপ্ত বাজেটের অভাবে সেটা হয়তো হয়ে উঠে না। কাল ছুটির দিন, ঘুরে বেড়ানোর জন্য উত্তম দিন। তাই চলুন জেনে নেই...

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা
বেড়ানো

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা

এর আগে গোলাপ গ্রাম, পানাম ও মেঘনার পার, বালিয়াটি জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি ও পদ্মারিসোর্ট নিয়ে আপনাদের জানিয়েছি। এই আর্টিকেলে ১ দিনে ঢাকার আশেপাশ...

শারদীয় দুর্গা পূজায় দেবীর আশীর্বাদ!
ভিডিও

শারদীয় দুর্গা পূজায় দেবীর আশীর্বাদ!

কাশফুলের নরম ছোঁয়ায়... সোনালী রোদের চাদরে মোড়া এলোমেলো মিষ্টি হাওয়ায় মা আসছেন তাঁর আশিস নিয়ে আমাদের জন্য। পূজার আর কিছুদিন বাকি! 'সাজগোজ'-ও কিন...

নীলাচল | নীলের মায়ায় মিশে যেতে ঘুরে আসুন বান্দরবন
বেড়ানো

নীলাচল | নীলের মায়ায় মিশে যেতে ঘুরে আসুন বান্দরবন

‘নীল’কে বলা হয় বিষাদের রঙ। মন খারাপ কিংবা বিষন্নতার রঙ। মনোবিজ্ঞানীদের মতে নীল অবসাদের রঙ হলেও, প্রকৃতি কিন্তু বলে অন্য কথা। প্রকৃতিকে সবচেয়ে সুন্দর ও...

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়
বিউটি টিপস

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়ত...

…