নন্দিত নরকে | হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস

ন্যান্সী জাহান · Nov 12, 2019 · 1 min read

নন্দিত নরকে | হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস

বিংশ শতাব্দীতে বাংলাদেশে লেখালেখি ভুবনের প্রবাদ পুরুষ, জনপ্রিয় কথা সাহিত্যিক, বাংলা সাহিত্যের কিংবদন্তী- শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ! বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক হিসেবে তাঁকে বিবেচনা করা হয়। সত্তর দশকের শেষ ভাগ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তিনিই ছিলেন একমাত্র বাংলা গল্প উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। আজও তার জনপ্রিয়তা আকাশ স্পর্শী। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা এবং গীতিকার। তিনি বেশ কিছু সায়েন্স ফিকশন লিখেও কৃতিত্ব অর্জন করেছেন। তিনি তার প্রতিটা গল্প উপন্যাসে মধ্যবিত্ত জীবনের চলমান কথকতা এমন সহজ সরলভাবে উপস্থাপন করেছেন, যার জন্য পাঠকরা মন্ত্রমুগ্ধের মতো আচ্ছাদিত হয়ে থাকে। মনে হয় তিনি যেন আমাদের প্রত্যেকের গল্পই বলছেন। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনুবাদ করা হয়েছে এবং বেশ কিছু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচীর অন্তুর্ভুক্ত করা হয়েছে। তার রচিত গল্পগ্রন্থ ও উপন্যাসের সংখ্যা প্রায় ২০০ এর উপরে তার মধ্যে নন্দিত নরকে একটি। 

লেখক হুমায়ুন আহমেদের জলচিত্র - shajgoj.com

প্রথম উপন্যাস নন্দিত নরকে’র মাধ্যমেই সাহিত্য অঙ্গনে তার আত্মপ্রকাশ ঘটেছিল। যদিও তার প্রথম লিখিত উপন্যাস ছিল “শঙ্খনীল কারাগার” কিন্তু নন্দিত নরকে তার প্রকাশিত প্রথম উপন্যাস। ১৯৭০ সালে লিখিত এই উপন্যাস ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশ করা সম্ভব হয় নি। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ঢাকা থেকে প্রকাশিত মাসিক “মুখপাত্র” নামের একটি সংকলনে নন্দিত নরকে উপন্যাসটি প্রকাশিত হয়। তার লেখনিতে আকৃষ্ট হয়ে বিশিষ্ট বুদ্ধিজীবি ও সাহিত্যিক আহমদ সফা উপন্যাসটি পুস্তকাকারে প্রকাশের উদ্যোগ নেন। উপন্যাসটি তখন খান ব্রাদার্স এন্ড কোং কর্তৃক গ্রন্থাগারে প্রথম প্রকাশিত হয়। প্রখ্যাত বাংলা ভাষা শাস্ত্র পন্ডিত আহমদ শরীফ স্ব-প্রণোদিত হয়ে এ উপন্যাসটির ভূমিকা লিখে দিয়েছিলেন। প্রথম প্রকাশিত উপন্যাসেই সফলতার মুখ দেখেছিলেন তিনি। পরবর্তীতে ২০০৬ সালে এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রও নির্মাণ করা হয়। অসংখ্য গল্প উপন্যাস সৃষ্টির জনক হুমায়ূন আহমেদের অন্যতম জনপ্রিয় উপন্যাস “নন্দিত নরকে” নিয়ে আমি আজ ছোট্ট একটি রিভিউ দিচ্ছি।

নন্দিত নরকে বইয়ের বিবরণ

১. বইয়ের নাম- নন্দিত নরকে 

২. ধরন- সামাজিক

৩. লেখক- হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২)

৪. প্রকাশনাকাল- ১৯৭২

৫. প্রকাশক- খান ব্রাদার্স এন্ড কোং (প্রথম প্রকাশ), দিব্য প্রকাশ (দ্বিতীয় প্রকাশ)

৬. প্রচ্ছদ- প্রখ্যাত বিজ্ঞানী ও সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল (প্রথম সংস্করণ), বিখ্যাত চিত্র শিল্পী কাইয়ুম চৌধুরী (দ্বিতীয় সংস্করণ), ধ্রুব-এষ (তৃতীয় সংস্করণ)

কাহিনী সংক্ষেপ

উপন্যাসটি খুব সাধারণ একটা নিম্নবিত্ত পরিবারের জীবন সংগ্রাম নিয়ে লেখা, যে পরিবারেরই মানসিক বিকারগ্রস্ত মেয়ে রাবেয়া। রাবেয়াকে ঘিরেই পুরো গল্পের পটভূমি। এছাড়া এ গল্পে আছে মা, বাবা, ভাই, বোন, শফিক সহ অনেকেই। চার ভাই-বোনের মধ্যে বড় মেয়ে রাবেয়া বুদ্ধিপ্রতিবন্ধী। তার এক বছরের ছোট খোকা যে কিনা মাস্টার্স পরীক্ষার্থী, এর পর বেখেয়ালী স্বভাবের মন্টু, যে রাবেয়ার বাবার প্রথম বউ এর ছেলে আর সবচেয়ে ছোট মেয়ে রুনু। ছয় সদস্যের এ পরিবারটির সাথে থাকে তাদের বাবার ভার্সিটি জীবনের বন্ধু শফিক। শফিক সাহেবকে তাদের বাবা তাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। শফিক একটি স্কুলে শিক্ষকতা করেন সেই সাথে রাবেয়াদের ভাই-বোনদের পড়ান।

উপন্যাসটিতে লেখক পাশের বাড়ির ধনী পরিবারের মেয়ে শিলু ও তার ভাই হারুনকেও তুলে এনেছেন। বুদ্ধি প্রতিবন্ধী রাবেয়ার প্রতি হারুনের রয়েছে দূর্বলতা আর শিলুকে নিয়ে আছে খোকার মনে চাপাপড়া আবেগের ঘটা, যা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। পুরো গল্পটি জুড়েই আছে একটি পরিবারের দুঃখ ও কষ্টের এক বিষাদ বর্ণনা।

"নন্দিত নরকে" হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস - shajgoj.com

চৈত্রের এক দুপুরে হঠাৎ একদিন রাবেয়া হারিয়ে যায়! অনেক খুঁজাখুঁজি করেও তাকে যখন পাওয়া যাচ্ছিলো না। তখন স্কুল থেকে ফেরার সময় মাস্টার কাকা তাকে পেয়ে বাড়িতে নিয়ে আসে। কিছুদিন যাওয়ার পর হঠাৎ রাবেয়ার শারীরিক পরিবর্তন ধরা পরতে থাকে! তখন তার মা শাহানার বুঝতে অসুবিধা হয় না যে রাবেয়া সন্তান সম্ভবা। কিন্তু মানসিকভাবে অসুস্থ রাবেয়া মা, ভাই এর শত জিজ্ঞাসার পরও কিছুই বলতে পারে না! বাবা তখন রাবেয়াকে বিয়ে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। সামাজিক লোক লজ্জার ভয়ে একদিন ভোর বেলায় নিজ ঘরেই রাবেয়াকে গোপনে গর্ভপাত করানো হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে রাবেয়া মারা যায়!এই ঘটনায় মন্টু মাস্টার কাকাকে দায়ী করে বাড়ি ভর্তি লোকজনের সামনেই তাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে খুন করে। পুলিশ মন্টুকে ধরে নিয়ে যায় আর ঠান্ডা মাথায় মাস্টারকে খুন করার অপরাধে তার ফাঁসির রায় হয়ে যায়। গল্পে লেখক রাবেয়া কার লালসার স্বীকার হয়েছিল তা সরাসরি না বললেও পাঠকরা গল্প পড়ে বা মাস্টার কাকার উপর মন্টুর এরূপ আক্রমণে বুঝতে পারবে যে মাষ্টারই তার সর্বনাশ করেছিল। উপন্যাসের শেষ অংশটি লেখক খুবই করুণভাবে উপস্থাপন করেছেন। জেল গেটে একজন দুঃখ-শোকে কাতর বাবা আর অসহায় এক ভাই ভোর রাতে ঠায় দাঁড়িয়ে থাকে তাদের প্রিয় মন্টুর মৃতদেহের অপেক্ষায়!

হুমায়ুন আহমেদের আয়ুষ্কাল - shajgoj.com

শেষ কথা

উপন্যাসটিতে বাইরের দুনিয়ায় মেয়েরা যে কতটা অনিরাপদ সেটাই রাবেয়ার জীবনের করুণ পরিণতির মাধ্যমে লেখক বুঝিয়ে দিয়েছেন। সবদিক দিয়ে বিবেচনা করলে বলা যায় “নন্দিত নরকে” হুমায়ূন আহমেদের এক অনবদ্য সৃষ্টি। এক কথায় শ্রেষ্ঠ একটি উপন্যাস!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; বাংলা আওয়ার.কম; বই পড়ি.কম

সম্পর্কিত লেখা

কথা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের বিখ্যাত ১০টি বই
সম্পাদকের পছন্দ

কথা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের বিখ্যাত ১০টি বই

“প্রেমের ক্ষেত্রে দৈব কখনোই সহায় হয় না। গল্পে, সিনেমায় হয়। জীবনটা গল্প-সিনেমা নয়! জীবনের নায়িকারা নায়কদের সঙ্গে রাস্তায় দেখা হলেও চিনতে পারে না”...

কালবেলা | সমরেশ মজুমদারের এক অনবদ্য ট্রিলোজি
অন্যান্য

কালবেলা | সমরেশ মজুমদারের এক অনবদ্য ট্রিলোজি

দুই বাংলার জনপ্রিয় ঔপন্যাসিক সমরেশ মজুমদারের বিখ্যাত ট্রিলোজি উপন্যাস সিরিজের মধ্যে দ্বিতীয় বই হলো কালবেলা। এর প্রথম বই উত্তরাধিকার আর শেষ হলো কালপুরু...

পরিবারের বড় মেয়ে | ছোট ভাই-বোনের প্রতি দায়িত্বগুলো কেমন হবে?
সম্পর্ক

পরিবারের বড় মেয়ে | ছোট ভাই-বোনের প্রতি দায়িত্বগুলো কেমন হবে?

একটি পরিবারের বড় মেয়ে মানেই হচ্ছে বাড়তি দায়িত্ব। বড় ভাই বা বোনের দায়িত্বই হচ্ছে ছোট ভাই/বোনদের একমাত্র বন্ধু হওয়া। মাঝে মাঝে এই কাজটি হতে পারে আপনার জ...

আরও পড়ুন

কালপুরুষ | সমরেশ মজুমদারের ত্রিরত্নের তৃতীয় সৃষ্টি
বিনোদন

কালপুরুষ | সমরেশ মজুমদারের ত্রিরত্নের তৃতীয় সৃষ্টি

বই : কালপুরুষ ধরন: উপন্যাস। লেখক : সমরেশ মজুমদার প্রকাশক: আনন্দ পাবলিশার্স, কলকাতা। প্রচ্ছদঃ- সুব্রত গঙ্গোপাধ্যায় প্রকাশকাল: প্রথম প্রকাশ ১৯৮৫।...

চাকরি জীবনের ১ম বৈশাখ
অফিস লাইফ

চাকরি জীবনের ১ম বৈশাখ

নাম তার আদ্রিতা (কাল্পনিক)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আট মাস আগে জয়েন করেছে একটি বড় বেসরকারি প্রতিষ্ঠানে। তিন ভাইবোনের মধ্যে আদ্রিতা সবা...

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা
বেড়ানো

১ দিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো ৩টি মনোরম জায়গা

এর আগে গোলাপ গ্রাম, পানাম ও মেঘনার পার, বালিয়াটি জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি ও পদ্মারিসোর্ট নিয়ে আপনাদের জানিয়েছি। এই আর্টিকেলে ১ দিনে ঢাকার আশেপাশ...

স্বাস্থ্য সুরক্ষায় ওটস-এর ৫টি কার্যকারিতা!
সুস্থতা

স্বাস্থ্য সুরক্ষায় ওটস-এর ৫টি কার্যকারিতা!

ওটস সম্পর্কে যারা জানেন তারা নিশ্চয় জানেন যে এটা কতটা পুষ্টিকর এবং দেহের জন্য কতটা উপকারী। বিগত এক দশকে, ওটমিল একটি অত্যন্ত জনপ্রিয় হেলদি খাদ্য হয়ে...

আপনার প্রথম সন্তান কি দিনদিন হিংসাত্মক হয়ে উঠছে?
মা ও শিশু

আপনার প্রথম সন্তান কি দিনদিন হিংসাত্মক হয়ে উঠছে?

আমার জন্মের পর আমার ভাই আমাকে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে “এই পচা বাবুটা আমার সব আদর নিয়ে যাবে” যদিও সবাই সেদিন হেসে উড়িয়ে দিয়েছিল। হয়তো এটাই স্...

পরিবারের সাথে ঈদ | ব্যস্ততা ভুলে দিনগুলো কি হতে পারে আনন্দময়?
সম্পর্ক

পরিবারের সাথে ঈদ | ব্যস্ততা ভুলে দিনগুলো কি হতে পারে আনন্দময়?

রমজান মাসে সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত প্রতিদিন আমাদের পুরো পরিবার একত্র হয়ে থাকে। আর নয়তো সাধারণত এটা হয় না। তাই পবিত্র ঈদ-উল- ফিতর-এই পরিবারকে...

…