ডিভোর্সের পর সঞ্চয় করুন ঘুরে দাঁড়ানোর শক্তি

Farhana Preeti · Oct 18, 2017 · 1 min read

ডিভোর্সের পর সঞ্চয় করুন ঘুরে দাঁড়ানোর শক্তি

গল্পটা বোধয় এমনই হবার ছিল। গত ১০ বছর ধরে আমরা একজন আরেকজনের পাশে ছিলাম, কিন্তু কবে যেন শুধু পাশেই থেকে গেলাম, সাথে আর থাকতে পারলাম না। দীর্ঘদিনের অভ্যাসগুলো ছুটে গেল। ডেসটিনেশন এক হলেও আমাদের চলার রাস্তা ভিন্ন ছিল। কবে যেন সুরটা কেটে গেলো। অবশেষে বিচ্ছেদের পথে হাঁটতে শুরু করলাম দুজনেই।

উপরের গল্পটা পরিচিত মনে হচ্ছে? এটা কিন্তু আপনার - আমার জীবনেরই গল্প, চারপাশে তাকালেই এ গল্পটা দেখতে পাবেন। সেপারেশন বা ডিভোর্সের পরের সময়টা সাবেক স্বামী এবং স্ত্রীটির জন্য কিন্তু ভীষণ কঠিন। ডিভোর্স মিউচুয়ালি হোক, আর কাদা ছোঁড়াছুড়ি করেই হোক না কেন, কষ্ট কিন্তু দুজনেরই হয়। আর যদি সেই সাবেক হয়ে যাওয়া দম্পতিটির সন্তান থাকে, তাহলে উভয়ের জন্য এবং সন্তানের জন্য ও এই ট্রান্সিশনের সময়টা পার করা খুব কঠিন। কারণ যাই হোক না কেন, পথ তো আলাদা হয়ে গিয়েছে। জীবন তো আর থেমে থাকে না।

যেসব নারীরা হাউসওয়াইফ ছিলেন, তাদের জন্য এ সময়টা আরও কঠিন। সমাজে মাথা উঁচু করে চলার জন্য আর্থিক সচ্ছলতা যে কতটা দরকার সেটা ভুক্তভোগীরাই জানেন, বিশেষ করে আপনাকে যদি একা পথ চলতে হয়। আমার আজকের লেখাটি সেই নারীদের জন্য যারা জীবনের দ্বিতীয় অধ্যায়ে পা রেখেছেন।

[picture]

মেয়েদের জন্য যে শিক্ষিত হওয়াটা কতটা জরুরী সেটা তো আসলে আর বলার অপেক্ষা রাখে না। জীবনের প্রতিটা ক্ষেত্রেই আপনার শিক্ষা আপনাকে পথ চলতে সহায়তা করবে, হোঁচট খাওয়া থেকে রক্ষা করবে। আমার পরিচিত অনেক মেয়েকেই দেখেছি বিয়ের পরপর পড়ালেখা ছেড়ে দেন, ভাবেন যে সংসারে ডেডিকেশন দেয়ার জন্য পড়ালেখা নিয়ে সময় নষ্ট না করাই ভালো। শুনতে খুব খারাপ শোনালেও এই মেয়েগুলো পরবর্তী জীবনে সবচেয়ে বেশি ধাক্কা খান। যারা বিয়ের আগে থেকে চাকরী বা ব্যবসা করতেন, তারাও অনেকে সংসারের ব্যস্ততায় সেটা বন্ধ করে দেন। ধাক্কা তারাও খান। আর্থিক স্বাবলম্বীতা পথ চলার জন্য ভীষণ জরুরী। যতদিনে এটা বুঝতে পারেন, ততদিনে আসলে অনেক দেরী হয়ে গিয়েছে। আমি বলছি না যে আপনাকে চাকরীই করতে হবে। আপনার নিজের যে কাজটা সবচেয়ে বেশি পছন্দ, যেটায় আপনি বেশ পারদর্শি সেটাই করুন। আপনার আয় ও হবে, আপনি ব্যস্ত ও থাকবেন, এবং আপনার মন ও ভালো থাকবে। আর পথ চলতে চলতে যদি হোঁচট খেতে হয়, তাহলে পরে যাবেন না। ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনার যদি গ্রাফিক্সের কাজ জানা থাকে, যদি ফটোগ্রাফি জানা থাকে তাহলে অনায়াসেই সেটা করতে পারেন। যদি রান্নায় পারদর্শি হন, বাসায় থেকেই খাবারের বিজনেস স্টার্ট করতে পারেন। যদি ক্রাফটিং, ছবি আঁকা, মেকআপ, এ জাতীয় কাজে আগ্রহ থাকে সেটাও শুরু করতে পারেন। বেকিং এ আগ্রহ থাকলে বাসায় বসেই কেক তৈরির বিজনেস স্টার্ট করতে পারেন। এছাড়াও স্টার্ট আপের অনেক আইডিয়া আছে। আপনি যেটায় পারদর্শি এবং সুযোগ পাবেন সেটাই করুন। আর সবচেয়ে বড় কথা পড়াশোনা বন্ধ করবেন না।

সন্তানদের দেখাশোনার দায়িত্বের জন্য বিশ্বস্ত নির্ভরযোগ্য সহযোগী রাখুন। আত্মীয়স্বজনের সহায়তা নিন, সেটা না সম্ভব হলে মেইড রাখতে পারেন, আর ডেকেয়ারের অপশন তো আছেই। যদিও আমাদের দেশে এখনো মানসম্মত ডেকেয়ারের খুবই অভাব। সন্তানকে পর্যাপ্ত সময় দিন। তাকে নিয়ে বেড়াতে যান। ধীরে ধীরে তাকে আপনাদের জীবনের এই ট্রান্সিশনের ব্যাপারে বুঝিয়ে বলুন। আর একটা জিনিস কখনোই করবেন না, সেটা হচ্ছে প্যারেন্ট সম্পর্কে নেগেটিভ কথা। আপনার জীবনসঙ্গী এখন আর আপনার সাথে পথ না চললেও সে আপনার সন্তানের প্যারেন্ট, সেটা সে আজীবনই থেকে যাবে। আর আপনি নিশ্চয়ই চান না আপনার সন্তান তার প্যারেন্টস সম্পর্কে কোন প্রকার নেতিবাচক ধারণা নিয়ে বড় হোক। এটা সন্তানদের মানসিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করবে।

নিজেকে ভালোবাসুন। নিজের ভালো লাগে এমন কাজগুলো করুন। জীবন কিন্তু সবাইকে দ্বিতীয় অধ্যায় শুরু করার সুযোগ দেয় না। নিজের উপর বিশ্বাস রাখুন। নিজেকে যোগ্য করে তুলুন। আর বলুন – I am not vulnerable. And I refuse to be a victim.

ছবি – ফটোগ্রাফারস ডট ক্যানেভেরা

লিখেছেন - ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

জীবনের লক্ষ্য অর্জনের জন্য কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত
লাইফ স্টাইল

জীবনের লক্ষ্য অর্জনের জন্য কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত

আমাদের সবারই জীবনে একটি লক্ষ্য থাকে। লক্ষ্য ছাড়া জীবনকে বলা হয় বৈঠা ছাড়া নৌকার মতো। লক্ষ্য নির্ধারণ করে রাখলে চলার পথ কিছুটা হলেও সহজ হয়ে যায়। কোনো...

আপনার সংসার | সাজিয়ে নিন আপনার মতো করে!
গৃহসজ্জা

আপনার সংসার | সাজিয়ে নিন আপনার মতো করে!

একটি সংসার নারী ছাড়া মোটামুটি অচল, এই কথা সবাই জানে। ঘরকন্নার কাজ থেকে শুরু করে পরিবার সামলানো সবকিছুতেই নারীর অবদান রয়েছে। অতীত থেকেই একটি সংসার টিকি...

ঘুমের মধ্যে নাক ডাকা কমানোর উপায়গুলো জেনে নিন!
সুস্থতা

ঘুমের মধ্যে নাক ডাকা কমানোর উপায়গুলো জেনে নিন!

ঘুমের মধ্যে নাক ডাকেন অনেকেই। যিনি নাক ডাকেন, তাঁর জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে আর অবধারিতভাবেই পাশের মানুষটির জন্য হয়ে ওঠে চরম বিরক্তিকর। মধ্যবয়স্ক...

কাজকর্ম থেকে হঠাৎ বিরতি! একঘেয়ে লাগছে সব?
লাইফ স্টাইল

কাজকর্ম থেকে হঠাৎ বিরতি! একঘেয়ে লাগছে সব?

দিব্যি বসে ছিলেন, হঠাৎ আলমারির উপর থেকে জরুরি একটা বাক্স নামাতে উঠতে হলো। নামার সময় পা হড়কে টুল থেকে পড়ে চিৎপটাং! হাড়টা বুঝি ভেঙ্গেই গেলো এই দফা। অসহ্...

আরও পড়ুন

পোস্টপার্টাম ডিপ্রেশন এবং আমরা (পর্ব ৩)
মা ও শিশু

পোস্টপার্টাম ডিপ্রেশন এবং আমরা (পর্ব ৩)

আমার খুব কাছের একজন বান্ধবী গত মাসে মারা গিয়েছে, স্বাভাবিক নিয়মে নয়, সুইসাইড করে, আড়াই বছরের ফুটফুটে একটা মেয়েকে পেছনে ফেলে রেখে গিয়েছে। আগেরদিন সন্ধ্...

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক
মেকআপ

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক

রেগুলার মেকআপ হোক কিংবা পার্টি মেকআপ- গালে একটু ব্লাশ অ্যাপ্লাই না করলে মেকআপ লুক কমপ্লিট হয় কি? না! তবে অনেকেই আছেন যারা ঠিকমতো ব্লাশ অ্যাপ্লাই করতে...

সহজ ও সুন্দর জীবনের মূল মন্ত্র কী?
লাইফ স্টাইল

সহজ ও সুন্দর জীবনের মূল মন্ত্র কী?

আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন আপনার জীবনটা এখন যেমন আছে তা আরও অনেক বেশি সুন্দর হতে পারত অথবা হতে পারে?আর আপনি কি জানেন আপনার ভালো থাকাটা আপনার উপরই নির্...

নবরূপে সাজবে অন্দরমহল!
গৃহসজ্জা

নবরূপে সাজবে অন্দরমহল!

দীর্ঘ সময় যাবৎ ঘরদোরের সেই একই চেহারা। নিজেরা নিত্যদিন কতো ভিন্ন রূপে সাজি, সাজপোশাকে বদল আনি। অথচ সাধের ঘরখানা পুরনো হয়ে থেকে যায়। এবার বদলে নিতে চাচ...

পিত্তথলিতে কৃমি | পেট ব্যথার জন্য এই কারণটি দায়ী নয় তো?
সুস্থতা

পিত্তথলিতে কৃমি | পেট ব্যথার জন্য এই কারণটি দায়ী নয় তো?

বাচ্চাদের পেটে কৃমি হয় এটা খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু তাই বলে পিত্তথলিতেও কৃমি! হ্যাঁ, পিত্তথলিতেও কৃমি হতে পারে! আমাদের দেশের সাধারণ মানুষ সমগ্র জীব...

টেনিস এলবো বা কনুইয়ে ব্যথা | কীভাবে এই সমস্যার সমাধান পাবেন?
সুস্থতা

টেনিস এলবো বা কনুইয়ে ব্যথা | কীভাবে এই সমস্যার সমাধান পাবেন?

ফরিদা সকালে ঘুম থেকে ওঠার পর কাঁধ থেকে কনুই পর্যন্ত ব্যথা অনুভব করেন। ঘুমের মধ্যে হাত ঠিকমতো রাখেননি, তাই এমন হচ্ছে ভেবে সারাদিন কাজে ব্যস্ত থাকেন। রা...

…