নবরূপে সাজবে অন্দরমহল!

sub-editor · Oct 13, 2016 · 1 min read

নবরূপে সাজবে অন্দরমহল!

দীর্ঘ সময় যাবৎ ঘরদোরের সেই একই চেহারা। নিজেরা নিত্যদিন কতো ভিন্ন রূপে সাজি, সাজপোশাকে বদল আনি। অথচ সাধের ঘরখানা পুরনো হয়ে থেকে যায়। এবার বদলে নিতে চাচ্ছেন ঘরের সাজসজ্জা? আবার দমে যাচ্ছেন এটা ভেবে যে, বিরাট খরচের কাজ এটা। এতো বেশি খরচ করতে পারবেন না ঘর সাজানোর জন্য।

বিরাট খরচের ধাক্কা একবারে আসবে, তা কেনো ভাবছেন? ভেবেচিন্তে কৌশলে কাজের পরিকল্পনা করুন, তারপর অল্প অল্প করে এগিয়ে নিন আপনার পরিকল্পনা। খরচটা একবারে সব হবে না, কিছু কিছু করে হবে। তাতেই তো সমস্যা অনেকটা কমে যাচ্ছে, তাই নয় কি?

কিছুটা সময় নেবে ঠিক, কিন্তু অন্দরমহলের রূপবদলের আপনার ইচ্ছেটা পুরণ হয়ে যাবে অনায়াসে।

 [picture]

মাথায় রাখুন, চটজলদি কিছু করে ফেলার কাজ শুরু করেননি। আস্ত ঘরখানার পুরনো চেহারা পালটে নতুন চেহারা আনতে চলেছেন, এই কাজে কয়েক মাস সময় তো বরাদ্দ করাই লাগবে। মাসে মাসে কিছু টাকা রাখুন এই সংক্রান্ত খরচের জন্য। নতুন যা সব কেনা লাগবে, কিনবেন বলে ভাবছেন, তালিকা করে নিন। কোন মাসে কোন জিনিষগুলি কেনা হবে তাও ঠিক করে রাখুন। এটা করা খুব জরুরী না হলেও এতে কাজের সামান্য সুবিধা হবে।

শুরুতেই বদলে নিতে পারেন ঘরের ছোটখাটো জিনিষপত্র। যেমন ধরুন, দেয়ালে সাজিয়ে রাখার কয়টা নতুন জিনিষ কিনলেন। আগে থেকে দেয়ালে কিছু রাখা না থাকলে তো আরো ভালো, এখন ঝুলিয়ে দিন কিছু ফুলের ঝাড়, বা ফ্রেমে আটকানো নিজেদের কয়েকটি ছবি। হালকা উপাদানে তৈরি দারুণ সব ফটোফ্রেম পাওয়া যায় বাজারে, কাঠ, বাঁশ বা কাগজের সেসব ফ্রেমে প্রিয় মুহূর্তগুলি যখন দেয়ালে আটকে দেবেন, ঘরখানা এমনিই হাসিখুশি দেখাবে। আবার হুট করে এই বদলটা বেশ চোখেও পড়বে। পালটে নিতে পারেন বহু আগের দেয়ালঘড়িটাও, নতুন ঘড়ি আসুক দেয়ালে।

 1

বড়সড় চমক আনতে ঘরে লাগাতে পারেন ওয়াল স্টিকার। পছন্দ মতন নকশার ওয়াল স্টিকারে ঘর নতুন রূপে সাজবে নিমিষেই!

 2

অন্তত কিছু গাছ রাখুন ঘরে। বারান্দায় নয়, ছাদে নয়, ঘরের ভেতর আপনার কাছে। অন্দরসজ্জায় সবুজ ছোঁয়ার বিকল্প আর কিছুতেই পাবেন না কিন্তু।

 4

ভাড়া বাসায় থেকে দেয়ালে রঙ নিজেদের ইচ্ছে মতন করা যায় না, এই এক মুশকিল। কিন্তু দেয়ালটা অন্য অনুষঙ্গে সাজাতে তো মানা নেই তাইনা? কাগুজে প্রজাপতি, ফুল, চাঁদ বা তারা যা খুশি সেঁটে দিন দেয়ালে। নিজের হাতে বানিয়ে নিতে পারেন এসব। পছন্দ মতন জিনিষ কিনতেও পারেন বাজার থেকে। এসবে ঘরের মনমরা ভাবটাও কেটে যাবে দেখবেন।

 5

পর্দা হলো আরেক জিনিষ যা অন্দরমহলের চেহারায় বড় ভূমিকা রাখে। সম্পূর্ণ ঘরের পর্দা বদলে নেয়া বড় খরচের ধাক্কা, কাজেই একবারে করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে এই কাজও অল্প অল্প করেই করুন। অবাক হবার কিছু নেই, একেক ঘরের জন্য পর্দা কিনুন একবারে। পুরো ঘরের পর্দা এক হলে তাতেও কিন্তু একঘেয়েমি তৈরি হয়। শোবার ঘরে থাকুক এক রঙের পর্দা, তো বসার ঘরে ভিন্ন রঙের ভিন্ন ধাঁচের পর্দা হোক। ঘরের সাজে বৈচিত্র আসবে এতে। তো এই মাসে কোন এক ঘরের পর্দা বদলে নেয়ার কথা ভাবুন বরং?

এমনি করে ধীরে ধীরে আস্ত ঘরটাই সাজবে নতুন রূপে। নবরূপে ঝলমলিয়ে উঠবে আপনার সাধের অন্দরমহল।

ছবি - গার্ডেনিস্তা, ওয়ালপেপারজোন, ফ্রেশহোম ডট কম

লিখেছেন -  মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

সঠিক পর্দা বাছাইয়ে ঘর হয়ে উঠুক নান্দনিক ও আকর্ষণীয়
গৃহসজ্জা

সঠিক পর্দা বাছাইয়ে ঘর হয়ে উঠুক নান্দনিক ও আকর্ষণীয়

ঘর সাজানোর সময় যে জিনিসটি না হলেই নয় তা হলো পর্দা। প্রাচীনকালে অন্দরমহলের গোপনীয়তা রক্ষার উদ্দেশ্য ব্যবহৃত হলেও বর্তমানে একটি বাসার অভ্যন্তরীণ লুকটাই...

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা | হাইমেন নিয়ে বোকার স্বর্গে বাস করছেন না তো?
সম্পর্ক

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা | হাইমেন নিয়ে বোকার স্বর্গে বাস করছেন না তো?

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা নিয়ে আমরা স্বচ্ছ ধারণা রাখি না। গতকাল সতীত্ব নিয়ে আলোচনা করছিলাম এবং একজন বলেছিল যে, কোন নারীর সতীত্ব আছে কি নেই, সেটা প্রমাণের...

ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!
গৃহসজ্জা

ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!

ঘর মানেই সবার কাছে শান্তির নীড়। তাই সকলেরই ইচ্ছা থাকে এই শান্তির নীড়টাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। কিন্তু এখনকার ফ্ল্যাটগুলো এত ছোট হয় যে এতে প্র...

আরও পড়ুন

ছোট বেডরুম সাজিয়ে রাখতে কী কী ট্রিকস ফলো করা যেতে পারে?
গৃহসজ্জা

ছোট বেডরুম সাজিয়ে রাখতে কী কী ট্রিকস ফলো করা যেতে পারে?

আমরা অনেকেই প্রায় আক্ষেপ নিয়ে বলি " ইস ঘরটা যদি আরেকটু বড় হতো? "। কিন্তু চাইলে ছোট রুম গুলোতেও কিছু কৌশল অনুসরণ করে সুন্দর করে সাজিয়ে তোলা যায়। তাছাড়া...

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!
গৃহসজ্জা

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!

ঘরের অন্দরমহলের সাজসজ্জায় কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা থিম অনুসরণ করার কথা কখনো ভাবা হয়েছে কি? যেমন ধরুন, কোনো নির্দিষ্ট রঙের প্রভাবে সাজবে আপনার পুরো...

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে
গৃহসজ্জা

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে

ঘর মানেই নিজের একান্ত একটা জায়গা যেখানে দিন শেষে একটু স্বস্তিতে সময় কাটানো যায়। কমবেশি সব মানুষই চায় তার ঘরটাকে একটু নিজের মতন করে সাজাতে-গুছাতে। আর স...

সাধ্যের মধ্যেই সাজুক আপনার শান্তির নীড়
গৃহসজ্জা

সাধ্যের মধ্যেই সাজুক আপনার শান্তির নীড়

ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসেন না, এমন মানুষ মিলবে না সহজে। অলস, অগোছালো মানুষটাও নিজের জন্য সুন্দর করে সাজানো একখানা ঘর পেলে খুশিই হবেন। ক...

ঘর পরিষ্কার করার সহজ ১৬টি উপায় জানা আছে কি?
গৃহসজ্জা

ঘর পরিষ্কার করার সহজ ১৬টি উপায় জানা আছে কি?

যেহেতু বেডরুমেই আমরা বেশি সময় কাটাই তাই এই ঘরেরই বাড়তি যত্ন নেয়া প্রয়োজন। ব্যস্ততায় সব সময় নিজের ঘরের যত্ন নেয়া যায় না। তারপরও সময় বের করে ঘর পরিষ্কার...

…