দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!

মুমতাহীনা মাহবুব · Sep 17, 2017 · 1 min read

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!

ঘরের অন্দরমহলের সাজসজ্জায় কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা থিম অনুসরণ করার কথা কখনো ভাবা হয়েছে কি? যেমন ধরুন, কোনো নির্দিষ্ট রঙের প্রভাবে সাজবে আপনার পুরো ঘরটা? কিংবা ঘর সাজানোর ক্ষেত্রে দেশজ মোটিফকে প্রাধান্য দেয়া হবে? আজকে আমরা আপনাদের জানাবো দেশজ মোটিফে ঘরের সাজ করার পদ্ধতি।

দেশজ মোটিফে ঘরের সাজ 

দেশজ নানা উপাদানে ঘর সাজিয়ে নেয়ার কিছু চমৎকার ধারণা নিয়েই এই লেখাটা সাজানো। খুব সাধারণ কিছু জিনিস আপনার অন্দরমহলের সাজে নিয়ে আসবে ভিন্ন মাত্রা। কেবল জিনিসগুলো কাজে লাগানো চাই সঠিকভাবে। বাঁশ এবং বেতের তৈরি টুকিটাকি কিছু জিনিস ঘরে রাখুন। এইগুলো এদেশের শিল্প, আমাদের দেশীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এসব উপাদান। দেশজ মোটিফে ঘর সাজানোর বেলায় তাই বাঁশ আর বেতের তৈরি বিভিন্ন জিনিস বেছে নিন। দেয়ালে ঝোলানো বাঁশের ফ্রেমে আয়না হতে পারে আপনার ঘরের সাজের দারুণ একটা অনুষঙ্গ। শোবার ঘরে সাধারণত ড্রেসিংটেবিল থাকে তাই দেয়াল আয়না রাখতে অন্য ঘরগুলোই ব্যবহার করুন। এমন আকর্ষণীয় সব দেয়াল আয়না পাওয়া যায় বাঁশের ফ্রেমে। 

 

ঘরের কোণে আলো-ছায়ার জাল বুনতে নিয়ে আসুন বাঁশের তৈরি ল্যাম্পশেড। কয়েকটি ল্যাম্পশেডে পুরো ঘরজুড়েই একটা থিম তৈরি করা যায় যা ঘরের সাজে আনবে ভিন্ন মাত্রা। এরকম বাঁশের ল্যাম্পশেডে গৃহসজ্জায় আনুন নান্দনিকতা।

বেতের আসবাব ঘরের সাজে দেশজ ভাব নিয়ে আসবে সহজেই। কর্ণার র‍্যাক, মোড়া, টেবিল কিংবা ছোট একটা সোফাসেট, এসব আসবাবের ক্ষেত্রে উপাদান হিসেবে বেছে নিতে পারেন বেত। বেতের আসবাবে ছিমছাম ঘরের সাজ।

 

ঘরের মাঝে খানিকটা ফাঁকা জায়গা পেলে বেতের একটা দোলনা টাঙিয়ে দেয়া যেতে পারে। অন্দরমহলের শোভাও বর্ধন হবে তাতে, অবসরের বই পড়া কিংবা চা-পর্বের আদর্শ জায়গাও পেয়ে যাবেন একটা।

মৃৎশিল্পের এই দেশে মাটির জিনিসে ঘর সাজানোর কথা না ভাবাটাই বরং ভাবাতে পারে! মাটির তৈরি হরেক জিনিস আপনার ঘরের শোভা বাড়িয়ে দেবে কয়েক গুণ।

মাটির পুতুল, ফুলদানী, রঙিন হাড়ি এসবে সেজে উঠুক ঘরখানা। দামী সব অনুষঙ্গের চেয়ে কোনো অংশে কম নান্দনিক হয় এসব জিনিস। মাটির পুতুল হতে পারে ঘর সাজানোর অন্যতম প্রধান একটা অনুষঙ্গ। হরেক রকম, হরেক ঢঙের মাটির পুতুলে বসার ঘরের একদিক সাজিয়ে তুলুন, যে কারো নজর কাড়বে আপনার পুতুলের দল। বসার ঘরের কর্ণার র‍্যাকের দু’টো তাক পূর্ণ করুন দারুণ সব পুতুল দিয়ে।

 

পুতুল ছাড়াও আছে আরো অনেক রকম শো-পিস যেগুলো ঘর সাজাতে আপনার পছন্দের তালিকায় জায়গা পেতে পারে।সাইড টেবিলের উপর রাখা এমন মাটির শো-পিসও নজরকাড়া হবে।

 

বড় বড় মাটির ফুলদানীতে ঘরের সাজে আভিজাত্য ফুটিয়ে তোলা যায়। এসব ফুলদানী যেমন একসাথে বেশি ফুল রাখার সুবিধা দেয়, তেমনি ঘর সাজাতেও এদের জুড়ি নেই। মাটির বড় ফুলদানীতে ঘরে আনুন অভিজাত ভাব।

মাটির রঙিন হাঁড়ি দেখতে মন্দ লাগবে, এমন চোখ আছে কারো? ঘরটাকে রঙে রঙে ঝলমলিয়ে রাখতে কিছু হাড়ি শিকেয় করে ঝুলিয়ে দিন, তাতে আবার মানিপ্ল্যান্টও থাকতে পারে আপনার ইচ্ছে মতো।

 

তালপাতার পাখা, বাঁশি, মুখোশ, এগুলো মন্দ নয় আপনার ঘরের দেয়ালের শোভা বাড়াতে। সব কয়টা জিনিসেই দেশজ আমেজ ফুটে উঠবে ষোলোআনা। বর্ষবরণের আয়োজনে এইসব অনুষঙ্গ বানানোর ধুম পড়ে, ঘর সাজানোর জন্য সেই সময় কিনে নিতে পারেন এইসব।

জেনে নিলেন কিভাবে করবেন দেশজ মোটিফে ঘরের সাজ। আপনার শান্তির নীড়টিকে সাজিয়ে তুলুন মনের মতো।

ছবি- অনুভূতি ডট কম, ফ্লিকার ডট কম, পিন্টারেস্ট ডট কম

সম্পর্কিত লেখা

সাধ্যের মধ্যেই সাজুক আপনার শান্তির নীড়
গৃহসজ্জা

সাধ্যের মধ্যেই সাজুক আপনার শান্তির নীড়

ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসেন না, এমন মানুষ মিলবে না সহজে। অলস, অগোছালো মানুষটাও নিজের জন্য সুন্দর করে সাজানো একখানা ঘর পেলে খুশিই হবেন। ক...

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!
গৃহসজ্জা

ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!

ঘর মানেই সবার কাছে শান্তির নীড়। তাই সকলেরই ইচ্ছা থাকে এই শান্তির নীড়টাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। কিন্তু এখনকার ফ্ল্যাটগুলো এত ছোট হয় যে এতে প্র...

আরও পড়ুন

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

স্নিগ্ধতার ছোঁয়ায় থাকুক ঘরখানা!
গৃহসজ্জা

স্নিগ্ধতার ছোঁয়ায় থাকুক ঘরখানা!

স্নিগ্ধতা! মানুষের অনুভূতির এক অনন্য রূপ। মনকে যথেষ্ট শান্তিতে রাখে তেমন যেকোন কিছুই হতে পারে স্নিগ্ধতার পরিচায়ক। বাসগৃহে স্নিগ্ধভাব ধরে রাখতে কী কর...

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে
গৃহসজ্জা

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে

ঘর মানেই নিজের একান্ত একটা জায়গা যেখানে দিন শেষে একটু স্বস্তিতে সময় কাটানো যায়। কমবেশি সব মানুষই চায় তার ঘরটাকে একটু নিজের মতন করে সাজাতে-গুছাতে। আর স...

ঘর সাজাতে ও সতেজ রাখতে ৫টি মাস্ট-হ্যাভ ইনডোর প্লান্ট
লাইফ স্টাইল

ঘর সাজাতে ও সতেজ রাখতে ৫টি মাস্ট-হ্যাভ ইনডোর প্লান্ট

শহরের যান্ত্রিক জীবনে এক টুকরো সবুজ যেন একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসে। ড্রয়িং রুমের কোণে, বেডরুমের সাইড টেবিলে কিংবা পড়ার টেবিলে ছোট একটি ইনডোর প্লা...

নবরূপে সাজবে অন্দরমহল!
গৃহসজ্জা

নবরূপে সাজবে অন্দরমহল!

দীর্ঘ সময় যাবৎ ঘরদোরের সেই একই চেহারা। নিজেরা নিত্যদিন কতো ভিন্ন রূপে সাজি, সাজপোশাকে বদল আনি। অথচ সাধের ঘরখানা পুরনো হয়ে থেকে যায়। এবার বদলে নিতে চাচ...

গরমে ঘর ঠাণ্ডা রাখার ৮টি দারুণ কার্যকরী উপায়
গৃহসজ্জা

গরমে ঘর ঠাণ্ডা রাখার ৮টি দারুণ কার্যকরী উপায়

এই গরমে বাইরের সূর্যের প্রখর তাপ এবং গরম কোনোভাবে মানিয়ে নিলেও ঘরে এসে সবাই চায় একটু শান্তি পেতে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় সেই ঘরে এসেও শান্তি নেই গর...

…