গরমে ঘর ঠাণ্ডা রাখার ৮টি দারুণ কার্যকরী উপায়

নাহার · Mar 27, 2014 · 1 min read

গরমে ঘর ঠাণ্ডা রাখার ৮টি দারুণ কার্যকরী উপায়

এই গরমে বাইরের সূর্যের প্রখর তাপ এবং গরম কোনোভাবে মানিয়ে নিলেও ঘরে এসে সবাই চায় একটু শান্তি পেতে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় সেই ঘরে এসেও শান্তি নেই গরমে। এমন ভ্যাপসা গরমে ফ্যান চালালেও কোন কাজ হয় না। তবে এই গরম থেকে বাঁচতে এসি-ই কিন্তু একমাত্র ভরসা নয়। এসি ছাড়াও প্রাকৃতিকভাবেই গরমে ঘর ঠাণ্ডা রাখা সম্ভব। আর সে সম্পর্কে আপনাদের জানাতেই আজকের এই লেখা। জেনে নিন ৮টি টিপস যাতে গরমে ঘর ঠাণ্ডা রাখা যায়।

গরমে ঘর ঠাণ্ডা রাখতে টিপস

১)  ঘর ঠাণ্ডা রাখার জন্যে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যতটা সম্ভব দুপুরের সূর্যের প্রখর তাপ ঘরে আসতে না দেয়া। সেক্ষেত্রে দক্ষিণ ও পশ্চিম পাশের জানালা বা যেগুলোতে সরাসরি সূর্যের আলো পড়ে সেসব জানালার পর্দা টেনে রাখুন এবং জানালাও বন্ধ রাখুন। আর রাতের বেলা অবশ্যই জানালা খুলে দিন যাতে বাইরের ঠাণ্ডা বাতাস ঘরে প্রবেশ করতে পারে।

২) ফ্যানের বাতাস দ্বিগুণ পেতে এবং ভ্যাপসা গরম থেকে বাঁচতে রাতের বেলা আপনার টেবিল বা পোর্টেবল ফ্যানটি জানালার কাছে নিয়ে চালিয়ে দিন। এটি বাইরের ঠাণ্ডা হাওয়া ভিতরে নিয়ে আসবে এবং ঘরের অসহনীয় গরম দূর হবে।

৩) ইনস্ট্যান্ট এসির সুবিধা পেতে টেবিল ফ্যানের সামনে গামলা ভর্তি বরফ রেখে ফ্যান চালিয়ে দিন অথবা একটি পানির বোতল বরফ করে ফ্যানের সামনে রাখুন। এর ফলে যখনই ফ্যান চালাবেন বাতাসের সাথে বরফের ঠাণ্ডা হাওয়া যোগ হয়ে এসির মতোই কাজ করবে।

৪) বাসা অতিরিক্ত গরম থাকার আরও একটি কারণ হচ্ছে বিনা প্রয়োজনে ইলেক্ট্রনিক জিনিস অন করে রাখা। অনেককেই দেখা যায় কারণ ছাড়াই টেলিভিশন, বাতি, কম্পিউটার ইত্যাদি অন করে রাখেন। এর ফলে ঘরের তাপমাত্রা আরও বেড়ে গিয়ে অতিরিক্ত গরম আবহাওয়া তৈরি করে। তাই বিনা প্রয়োজনে এসব জিনিস বন্ধ করে রাখবেন। এর ফলে অত্যধিক গরম থেকে বাঁচার সাথে সাথে ইলেক্ট্রিসিটি বিলও কমে আসবে। আর যদি দিনের বেশিরভাগ সময়ই বাসায় থাকতে হয় তবে এসব ইলেকট্রিক জিনিস যতটা সম্ভব এমন সময়ে চালাবেন যখন তুলনামূলক কম গরম থাকে।

৫) আরও একটি জিনিস খেয়াল রাখবেন সেটি হচ্ছে রান্নাবান্নার কাজ ছাড়া গ্যাসের চুলা বন্ধ রাখবেন। আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে সারাদিন প্রয়োজনে অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা। এর ফলেও ঘরের তাপমাত্রা বৃদ্ধি পায়।

৬) জানালার কাঁচের মধ্য দিয়ে সূর্যের তাপ শোষিত হয়ে ঘরের তাপমাত্রা বাড়িয়ে তোলে অনেকখানি। এসব ক্ষেত্রে যেসব জানালা সরাসরি সূর্যের আলোতে পড়ে সেসব জানালায় হিট প্রটেক্টিং উইন্ডো ফিল্ম লাগান। এতে করে জানালার ভিতর দিয়ে সূর্যের তাপ শোষণ ৬০% পর্যন্ত কমে যায় এবং ঘরও ঠাণ্ডা থাকে। এছাড়াও যেটি করতে পারেন সেটি হচ্ছে জানালার বাইরের দিকে সাদা রঙ করা, এর ফলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে যাবে এবং কম তাপ শোষণ করবে।

৭) যদি সম্ভব হয় তবে বাড়ির পূর্ব ও পশ্চিম পাশে বেশি করে গাছ লাগান। এটি হচ্ছে দীর্ঘমেয়াদি ইনভেস্টমেন্ট। বাসার আশেপাশে গাছ থাকলে সরাসরি সূর্যের আলো পড়ে না যার ফলে ঘরের পরিবেশ ঠাণ্ডা থাকে।

৮) স্যাঁতসেঁতে আবহাওয়া ঘর আরও বেশি গরম করে তোলে। এই সমস্যা থেকে রক্ষা পেতে গোসল বা কাপড় চোপড় ধোয়ার কাজটি হয় একদম সকালে না হয় বিকেলের দিকে করবেন। কারণ দুপুর বা দিনের গরম সময়ের দিকে এই কাজগুলো করলে ঘরের পরিবেশ আরও আর্দ্র বা স্যাঁতসেঁতে করে ফেলে যার ফলে ঘর আরও গরম হয়ে উঠে।

এই প্রচণ্ড গরমে উপরের টিপসগুলো ফলো করে আপনার ঘরকে রাখতে পারেন শিতল এবং ঠাণ্ডা। নিজের যত্ন নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!
গৃহসজ্জা

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!

ঘরের অন্দরমহলের সাজসজ্জায় কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা থিম অনুসরণ করার কথা কখনো ভাবা হয়েছে কি? যেমন ধরুন, কোনো নির্দিষ্ট রঙের প্রভাবে সাজবে আপনার পুরো...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!
গৃহসজ্জা

ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!

ঘর মানেই সবার কাছে শান্তির নীড়। তাই সকলেরই ইচ্ছা থাকে এই শান্তির নীড়টাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। কিন্তু এখনকার ফ্ল্যাটগুলো এত ছোট হয় যে এতে প্র...

আরও পড়ুন

সাধ্যের মধ্যেই সাজুক আপনার শান্তির নীড়
গৃহসজ্জা

সাধ্যের মধ্যেই সাজুক আপনার শান্তির নীড়

ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসেন না, এমন মানুষ মিলবে না সহজে। অলস, অগোছালো মানুষটাও নিজের জন্য সুন্দর করে সাজানো একখানা ঘর পেলে খুশিই হবেন। ক...

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস
মেকআপ

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস

মেকআপ করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। বাইরে বের হলে কাজল বা আইলাইলার দিয়ে চোখ সাজানো আর ঠোঁটে একটু লিপস্টিক না লাগালেই নয়, তাই না? কিন্তু গরমে মেকআপ...

এই গরমে আপনার সোনামনির যত্ন
সুস্থতা

এই গরমে আপনার সোনামনির যত্ন

এখন প্রচুর গরম। জীবন প্রায় অতিষ্ঠ। গরমে বড়দেরই অবস্থা খারাপ। তাই সন্তানের জন্য অনেক চিন্তা হয় বাবা মায়ের। ছোট বাচ্চাদের কিভাবে সুস্থ রাখবেন? এই গর...

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে
গৃহসজ্জা

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে

ঘর মানেই নিজের একান্ত একটা জায়গা যেখানে দিন শেষে একটু স্বস্তিতে সময় কাটানো যায়। কমবেশি সব মানুষই চায় তার ঘরটাকে একটু নিজের মতন করে সাজাতে-গুছাতে। আর স...

বর্ষায় ঘরের আর্দ্রতা ও দুর্গন্ধ দূর করার সহজ উপায় | Monsoon Home Care Hacks
লাইফ স্টাইল

বর্ষায় ঘরের আর্দ্রতা ও দুর্গন্ধ দূর করার সহজ উপায় | Monsoon Home Care Hacks

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে ঘরে একধরনের স্যাঁতসেঁতে দুর্গন্ধ তৈরি হয়। কাপড়ে ছাতা পড়া, কাঠের ফার্নিচার নষ্ট হওয়া এবং ফাঙ্গাসের বিস্তার...

…