মনের মতন হোক সাধের অন্দরমহল

sub-editor · Jul 30, 2016 · 1 min read

মনের মতন হোক সাধের অন্দরমহল
[topbanner]

ঘরের অন্দরমহলটা একদম মনের মতো সাজিয়ে নিতে খুব ভাবা হচ্ছে তাইনা? কী করা যায়, কেমন সব জিনিষ দিয়ে সাজানো যায় সাধের ঘরখানা, সবটা কেবল ছবির মতন চোখে ভাসে নিশ্চয়? নিজের ঘরটা নিজেই সাজিয়ে নেয়ার তৃপ্তি অসামান্য। অন্দরসজ্জায় কোন জিনিষ নিয়ে কেমনভাবে কাজ করতে পারেন, কেমন করে আরো খানিকটা যত্ন মিশিয়ে দেয়া যায় আপনার ঘরের সাজের আয়োজনে, তাই নিয়ে অল্প কিছু গল্প হোক তবে।

[picture]

ঘর সাজাতে আয়নার ব্যবহার চলতে পারে ইচ্ছে মতন। মানতে হবে কয়েকটি সামান্য সূত্র, আর তাতে আপনার ঘর হয়ে উঠবে দারুণ এক আয়নামহল। চওড়া ফাঁকা দেয়াল বেছে নিন বড় আয়না রাখার জন্য। শোবার ঘর তো বটেই, বসার ঘরে বা খাবার ঘরের আশপাশের দেয়ালেও মাঝারি মাপের একটা আয়না ঝুলিয়ে দিয়ে ঘরে নতুন রূপ আনা যায় চট করে। আলোর উল্টো পাশে আয়না রাখলে আয়নায় প্রতিফলিত হয়ে আলোটা ঘরে আরো ভালোভাবে খেলবে। কাজে লাগাতে পারেন এই কৌশল। দেয়ালের রঙের সাথে, ঘরের আসবাবপত্র বা পর্দার রঙের সাথে মিল রেখে আয়নার নকশা, রঙ ইত্যাদি ঠিক করা লাগবে। আয়না জিনিষখানাই সুন্দর বলে তো আর যেমন তেমন কিছু একটা এনে ঘরে সাজিয়ে রাখা যায় না, তাই ঘরের আদৌ শ্রীবৃদ্ধি হচ্ছে কি না সে খেয়াল রাখা চাই। বাজারে কিনতে পাওয়া যায় চমৎকার সব নকশা করা আয়না। কাঠের নিপুণ কারুকাজের ফ্রেমে বা হালকা ধাঁচে বেতের বুননে, আয়নার এমন রূপ থেকে চোখ সরানো দায়। কয়েকটি নিয়ে আসুন, ঘরের এদিক-সেদিক জায়গা করে দিন তাদের। বড়সড় একটা বদল চলে আসবে কিন্তু আপনার ঘরের অন্দরসজ্জায়। 

আলোর উৎস হল ঘর সাজানোর আরেক উপকরণ। বলছি ল্যাম্পের কথা। টেবিলে রাখা রঙিন শেডের একটা ল্যাম্প বা ঝোলানো একটা ঝাড়বাতি, ঘরে নতুন রূপ এনে দেবে সহজেই। বসার ঘরে সোফার পাশে মেঝেতে দাঁড়িয়ে থাকা ল্যাম্পশেডটা হোক অনেক বেশি সুন্দর। রাতের আড্ডায় মৃদু আলো দেয়ার পাশাপাশি দিনভর কিন্তু ঘরের শোভা বাড়িয়ে দেবে সে। ছোট ছোট কাঁচের পাত্রে প্রদীপ জ্বেলে রাতের কোন অনুষ্ঠানপর্বে ঘর সাজালে তা দারুণ দেখাবে।

দরজায় আর জানালায় টুংটাং আওয়াজ তুলে দুলুক ঘন্টা। উইন্ড চাইম পছন্দ নয়, তেমন মানুষ নিশ্চয় আপনি নন? আওয়াজটা কিন্তু ভীষণ মিষ্টি শোনায় এর! বারান্দার দরজা, বিভিন্ন ঘরের দরজা আর জানালায় একটু উপরের দিকে ঝুলিয়ে রাখুন অমন কয়েকটি ঘন্টা। কানও জুড়িয়ে যাবে আবার দেখতেও বেশ লাগে এদের। আওয়াজে কখনো খুব অসুবিধা হলে খুলে রেখে দিতে তো ঝামেলা নেই, কিন্তু ঘর সাজানোর জিনিষ হিসেবে এটা দারুণ!

আজকালের এক জনপ্রিয় চল হলো ওয়াল স্টিকার যা দেয়ালের গায়ে সেঁটে দিলে নিমিষেই আপনার ঘরের চেহারা পাল্টে যাবে। কেমন ছবি চান দেয়ালে? ফুলের নকশা, পাখি বা প্রজাপতি, গাছ কিংবা মেঘের দল, সব পাবেন এই স্টিকারের রাজ্যে।পছন্দ করে বেছে নিন কেবল নিজের ঘরের জন্য। আর খুব জলদিই এক নতুন রূপ দেখুন নিজের অন্দরমহলের!

ছবি -  এইচডেকর.কম লিখেছেন -মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!
গৃহসজ্জা

ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!

ঘর মানেই সবার কাছে শান্তির নীড়। তাই সকলেরই ইচ্ছা থাকে এই শান্তির নীড়টাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। কিন্তু এখনকার ফ্ল্যাটগুলো এত ছোট হয় যে এতে প্র...

সাধ্যের মধ্যেই সাজুক আপনার শান্তির নীড়
গৃহসজ্জা

সাধ্যের মধ্যেই সাজুক আপনার শান্তির নীড়

ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসেন না, এমন মানুষ মিলবে না সহজে। অলস, অগোছালো মানুষটাও নিজের জন্য সুন্দর করে সাজানো একখানা ঘর পেলে খুশিই হবেন। ক...

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!
গৃহসজ্জা

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!

ঘরের অন্দরমহলের সাজসজ্জায় কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা থিম অনুসরণ করার কথা কখনো ভাবা হয়েছে কি? যেমন ধরুন, কোনো নির্দিষ্ট রঙের প্রভাবে সাজবে আপনার পুরো...

আরও পড়ুন

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

স্নিগ্ধতার ছোঁয়ায় থাকুক ঘরখানা!
গৃহসজ্জা

স্নিগ্ধতার ছোঁয়ায় থাকুক ঘরখানা!

স্নিগ্ধতা! মানুষের অনুভূতির এক অনন্য রূপ। মনকে যথেষ্ট শান্তিতে রাখে তেমন যেকোন কিছুই হতে পারে স্নিগ্ধতার পরিচায়ক। বাসগৃহে স্নিগ্ধভাব ধরে রাখতে কী কর...

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে
গৃহসজ্জা

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে

ঘর মানেই নিজের একান্ত একটা জায়গা যেখানে দিন শেষে একটু স্বস্তিতে সময় কাটানো যায়। কমবেশি সব মানুষই চায় তার ঘরটাকে একটু নিজের মতন করে সাজাতে-গুছাতে। আর স...

নবরূপে সাজবে অন্দরমহল!
গৃহসজ্জা

নবরূপে সাজবে অন্দরমহল!

দীর্ঘ সময় যাবৎ ঘরদোরের সেই একই চেহারা। নিজেরা নিত্যদিন কতো ভিন্ন রূপে সাজি, সাজপোশাকে বদল আনি। অথচ সাধের ঘরখানা পুরনো হয়ে থেকে যায়। এবার বদলে নিতে চাচ...

ঘর সাজাতে ও সতেজ রাখতে ৫টি মাস্ট-হ্যাভ ইনডোর প্লান্ট
লাইফ স্টাইল

ঘর সাজাতে ও সতেজ রাখতে ৫টি মাস্ট-হ্যাভ ইনডোর প্লান্ট

শহরের যান্ত্রিক জীবনে এক টুকরো সবুজ যেন একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসে। ড্রয়িং রুমের কোণে, বেডরুমের সাইড টেবিলে কিংবা পড়ার টেবিলে ছোট একটি ইনডোর প্লা...

গরমে ঘর ঠাণ্ডা রাখার ৮টি দারুণ কার্যকরী উপায়
গৃহসজ্জা

গরমে ঘর ঠাণ্ডা রাখার ৮টি দারুণ কার্যকরী উপায়

এই গরমে বাইরের সূর্যের প্রখর তাপ এবং গরম কোনোভাবে মানিয়ে নিলেও ঘরে এসে সবাই চায় একটু শান্তি পেতে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় সেই ঘরে এসেও শান্তি নেই গর...

…