বিকালের নাস্তায় গরম গরম ডালপুরি

sub-editor · Dec 03, 2016 · 1 min read

বিকালের নাস্তায় গরম গরম ডালপুরি

বিকালের নাস্তায় ডালপুরি খেতে কার না ভালো লাগে? তবে বাইরেরটা না খেয়ে বাসায় বানিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। সহজ রেসিপি দিয়েছি ট্রাই করে দেখবেন। গরম গরম ডাল পুরি টমেটো সস বা তেতুলের সসের সাথে পরিবেশন করতে পারেন।

উপকরণ

ডো তৈরির জন্য - - ময়দা দেড় কাপ - তেল ২ টেবিল চামচ - লবণ পরিমান মত - কুসুম গরম পানি পরিমান মত - এবং ভাজার জন্য তেল পুর তৈরীর জন্য - - মসুর ডাল আধা কাপ - আদা রসুন বাটা আধা চা চামচ - মরিচ গুড়া আধা চা চামচ - জিরা গুড়া আধা চা চামচ - হলুদ গুড়া সামান্য - ২ টি পেঁয়াজ কুচি - ২ টি কাঁচা মরিচ - তেল পরিমাণ মতো - লবণ স্বাদমতো

[picture]

প্রণালী

( ১ ) প্রথমে ডাল ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে তাতে সব মসলা ও পরিমাণ মত পানি দিয়ে ডাল রান্না করতে হবে। ( ২ ) এরপর ডাল সিদ্ধ হয়ে নরম হয়ে গেলে অল্প আঁচে পানি শুকানো পর্যন্ত রান্না করে নিতে হবে। ডাল একেবারে শুকনো হবে। কোনো পানি থাকবে না। ডাল ঝরঝরে হলে নামিয়ে ঠান্ডা করে হাতে মেখে পুর তৈরি করে নিতে হবে। ( ৩ ) এবার একটি বড় বাটিতে ময়দা ও লবন নিয়ে মিশিয়ে এতে ২ টেবিল চামচ তেল দিয়ে ময়দা ভালো করে হাতে মিশিয়ে নিন। ময়দার সাথে তেল ভালো করে মেশাতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডো তৈরি করে নিন। ( ৪ ) এখন ময়দার ডো থেকে ছোটো ছোটো বল তৈরি করে নিতে হবে। এরপর একটি করে বল হাতে নিয়ে তালুতে রেখে চ্যাপ্টা করে ছড়িয়ে নিয়ে এর মাঝ খানে পুর দিয়ে পাশের অংশগুলো দিয়ে পুর ভালো করে ঢেকে গোল বল বানাতে হবে । এভাবে সবগুলো বল তৈরি করে নিন। ( ৫ ) এরপর বলগুলোকে রুটি বেলার পিঁড়িতে বেলে পুরি বানাতে হবে। খেয়াল রাখবেন ভেতরের ডাল যেনো বেড়িয়ে না পড়ে। ( ৬ ) এবার একটি প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে একটি একটি করে পুরি দুপাশ সোনালী করে ভেজে কিচেন টিস্যুতে তুলে রাখতে হবে। এতে বাড়তি তেল ঝরে যাবে।  

রেসিপি - আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

চায়ের সাথে মুচমুচে মজাদার আলু পুরি
চা – নাস্তা

চায়ের সাথে মুচমুচে মজাদার আলু পুরি

বিকালের নাস্তায় চায়ের সাথে আলু পুরি না হলে জমেই না! বাইরের হোটেলের পুরি অস্বাস্থ্যকর তা জেনে তো আর পুরি খাওয়া বন্ধ করা যায় না! ঘরে স্বাস্থ্যকর উপায়ে...

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল
ত্বকের যত্ন

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল

মসুর ডাল একটি প্রোটিন সমৃদ্ধ ডাল। প্রাচীন কাল থেকে মসুর ডাল তাই খাবারের পাশাপাশি ত্বকের যত্নেও বিভিন্নভাবে ব্যাবহার করা হয়ে আসছে। একটা সময় আমাদের দাদি...

ফোঁড়নের স্বাদে লাউ ডাল
৩০ মিনিটের রান্না

ফোঁড়নের স্বাদে লাউ ডাল

লাউ শীতকালীন সবজি হলেও এখন সারাবছরই পাওয়া যায়। লাউয়ের মূল উপাদান হলো পানি। তাই বলা হয়ে থাকে, লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। এছাড়া এতে ফাইবার, ভিটামিনসহ...

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

আরও পড়ুন

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

ডালপুরি
চা – নাস্তা

ডালপুরি

যখন তখন গরম গরম ডালপুরি খেতে চাইলে আসুন শিখে নেই কীভাবে বানায়। উপকরণ মসুর ডাল আধা কাপ আদা বাটা আধা চা চামচ শুকনামরিচ ৬টি দারুচিনি ১ টু...

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন
রিভিউ

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন

‘প্রোগ্রামে অ্যাটেন্ড করবো কীভাবে! হেয়ার একদম ডাল ও ফ্রিজি হয়ে আছে! কোনো হেয়ার স্টাইলই তো করতে পারছি না!’ আপনিও কি এই সমস্যায় ভুগছেন? যাদের চুল রাফ ও...

মুগ ডাল দিয়ে মুরগী ভুনা
মেহমানদারী

মুগ ডাল দিয়ে মুরগী ভুনা

বাড়িতে অতিথিদের আপ্যায়নে নির্দ্বিধায় রাখতে পারেন মুগ ডাল দিয়ে মুরগী রান্নার ডিশটি। রান্নার সুবিধার্থে দেখে নিন মুগ ডাল দিয়ে মুরগী রান্নার পুরো প্রণাল...

করলা ডাল
৩০ মিনিটের রান্না

করলা ডাল

তেঁতো স্বাদের জন্য করলা খেতে অনেকেরই আপত্তি আছে! কিন্তু করলার পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। প্রেশার নিয়ন্ত্রণ, দৃষ্টি শক্তি ভাল...

মুরগি দিয়ে মুগডাল ভুনা
মেহমানদারী

মুরগি দিয়ে মুগডাল ভুনা

রুটি বা পরোটার সাথে দারুণ ভালো লাগবে এই আইটেমটি। সবসময় একই রকম ভুনা মুরগির মাংস খেতে খেতে একঘেয়েমি চলে আসলে এই ডিশটি ট্রাই করে দেখতে পারেন। উপকরণ...

…