ডালপুরি

সাজগোজ সম্পাদক · Jul 15, 2014 · 0 min read

ডালপুরি
যখন তখন গরম গরম ডালপুরি খেতে চাইলে আসুন শিখে নেই কীভাবে বানায়। উপকরণ
  • মসুর ডাল আধা কাপ
  • আদা বাটা আধা চা চামচ
  •  শুকনামরিচ ৬টি
  • দারুচিনি ১ টুকরা
  • এলাচ ২ টা
  • পিয়াজ ১ কাপ
  • ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
  • ময়দা ৩ কাপ
  • লবণ স্বাদমতো ও তেল ভাজার জন্য
  • পানি পরিমানমত।

প্রণালী ডালে আধা থেকে পৌনে এক কাপ পানি, আদা, দারুচিনি , এলাচ এবং লবন দিয়ে মৃদু আঁচে সেদ্ধ করুন। ডাল সেদ্ধ হয়ে শুকালে ভালোভাবে নেড়ে নামান।দারুচিনি , এবং এলাচ তুলে ফেলে দিন। হাত দিয়ে ডাল মথুন। শুকনো মরিচ তেলে ভেজে গুঁড়ো করুন। ১ কাপ পেঁয়াজ বেরেস্তা করুন। ডালের সঙ্গে ভাজা মরিচ, বেরেস্তা, ধনেপাতা ও লবণ মেশান। ময়দার সঙ্গে ২ চা চামচ লবণ ও ৬ টেবিল চামচ তেল দিয়ে ময়ান দিন (ডালপুরি খাস্তা না করে নরম করতে চাইলে ময়দায় আরো ২ টেবিল চামচ তেলের ময়ান দেবেন) আধকাপ থেকে ১ কাপ পানি দিয়ে ময়দা মথুন। খামির নরম করবেন । ময়দা এবং ডাল সমান ভাগ করুন। এক ভাগ ময়দা নিয়ে গোল বাটির মতো করে মাঝে ডাল ভরে মুখ বন্ধ করুন। এভাবে সবগুলো করুন। পিঁড়িতে হালকা তেল দিন । একেকটি ডালের পুর ভরা ময়দার গোলা নিয়ে মুখ বন্ধ দিক নিচের দিকে রেখে বেলুন। সাবধানে বেলবেন যেন ডাল বের না হয়। ডালপুরি ডুবো তেলে মাঝারি আঁচে মচমচে করে ভাজুন। সস, চাটনি বা আচার দিয়ে পরিবেশন করুন।

রেসিপিঃ নদী

ছবিঃ নদী

সম্পর্কিত লেখা

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল
ত্বকের যত্ন

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল

মসুর ডাল একটি প্রোটিন সমৃদ্ধ ডাল। প্রাচীন কাল থেকে মসুর ডাল তাই খাবারের পাশাপাশি ত্বকের যত্নেও বিভিন্নভাবে ব্যাবহার করা হয়ে আসছে। একটা সময় আমাদের দাদি...

বিকালের নাস্তায় গরম গরম ডালপুরি
চা – নাস্তা

বিকালের নাস্তায় গরম গরম ডালপুরি

বিকালের নাস্তায় ডালপুরি খেতে কার না ভালো লাগে? তবে বাইরেরটা না খেয়ে বাসায় বানিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। সহজ রেসিপি দিয়েছি ট্রাই করে দেখবেন। গরম...

সুস্বাস্থ্য আর সৌন্দর্যচর্চায় সুগন্ধি মশলা দারুচিনির যত গুণ
বিউটি টিপস

সুস্বাস্থ্য আর সৌন্দর্যচর্চায় সুগন্ধি মশলা দারুচিনির যত গুণ

আমাদের প্রায় সবার রান্নাঘরেই উপস্থিত থাকে এ দারুণ সুগন্ধি আর ঔষধি গুণযুক্ত মশলাটি - যার নাম দারুচিনি। ইংরেজিতে যাকে বলা হয় Cinnamon. মাংস রান্নায় হোক...

আরও পড়ুন

ফোঁড়নের স্বাদে লাউ ডাল
৩০ মিনিটের রান্না

ফোঁড়নের স্বাদে লাউ ডাল

লাউ শীতকালীন সবজি হলেও এখন সারাবছরই পাওয়া যায়। লাউয়ের মূল উপাদান হলো পানি। তাই বলা হয়ে থাকে, লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। এছাড়া এতে ফাইবার, ভিটামিনসহ...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন
রিভিউ

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন

‘প্রোগ্রামে অ্যাটেন্ড করবো কীভাবে! হেয়ার একদম ডাল ও ফ্রিজি হয়ে আছে! কোনো হেয়ার স্টাইলই তো করতে পারছি না!’ আপনিও কি এই সমস্যায় ভুগছেন? যাদের চুল রাফ ও...

করলা ডাল
৩০ মিনিটের রান্না

করলা ডাল

তেঁতো স্বাদের জন্য করলা খেতে অনেকেরই আপত্তি আছে! কিন্তু করলার পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। প্রেশার নিয়ন্ত্রণ, দৃষ্টি শক্তি ভাল...

মেথি ডাল
২০ মিনিটের রান্না

মেথি ডাল

মেথি শাকের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করা, ব্লাড সুগার কমানো, গ্যাস্ট্রিক...

…