শীতের রুক্ষতাকে রুখে দিন একটি প্যাকেই!

sub-editor · Dec 27, 2015 · 1 min read

শীতের রুক্ষতাকে রুখে দিন একটি প্যাকেই!

কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। গত কয়েকদিন ধরে হুট করেই শীত যেন বেশ জাঁকিয়ে বসেছে। শীতে ত্বক আর চুলের রুক্ষতা যেন সবার জৌলুসেই একটু নিষ্প্রাণতার ছাপ এনে দেয়। আবার ঠাণ্ডার কারনে অনেকে প্যাক বানিয়ে লাগাতেও চান না। আর মৌসুমটাই এমন। একটু আলসেমি লাগে। তাই আলাদা করে ত্বকের জন্য আর চুলের জন্য প্যাক বানিয়ে লাগানো শীতকালে একটু ঝামেলাই মনে হয় সকলের কাছে। তাই শীতের রুক্ষতা এড়ানোর জন্য চটজলদি বানানো যায় এমন একটি প্যাকের কথা বলব আজকে। এটা বানানো যেমন সহজ, তেমনি এটা ত্বক আর চুল দুইয়ের জন্যই দারুন কার্যকর। সবচেয়ে বড় সুবিধা হল, এই প্যাক নরমাল, কম্বিনেশন, ড্রাই, অয়েলি সব রকম স্কিনের অধিকারীরা ব্যাবহার করতে পারেন। চুলের ক্ষেত্রেও তাই।

প্যাকটি তৈরির জন্যঃ

  • একটি অ্যাভোকাডো
  • ১/২ কাপ দুধ ব্যাস!

এই দুটি মাত্র উপকরণ।  কিভাবে তৈরি করবেনঃ

অ্যাভোকাডোর খোসা ছিলে  নিন। মাঝখান থেকে টুকরো করে ভেতরের বীজ ফেলে দিন। এরপর ছোট ছোট টুকরো করে নিন। ব্লেন্ডারে এই টুকরো অ্যাভোকাডো আর আধা কাপ দুধ ঢেলে ব্লেন্ড করে নিন, যতক্ষণ পর্যন্ত একটা ক্রিমি পেস্ট তৈরি হয়।

কিভাবে ব্যাবহার করবেনঃ

চুলে বিলি কেটে আঙ্গুল দিয়ে এই প্যাক পুরো চুলে লাগিয়ে নিন। এরপর চুল হাল্কা করে ক্লিপ দিয়ে খোপার মত করে বেধে রাখুন। যেটুকু রয়ে যাবে সেটুকু লাগিয়ে ফেলুন মুখে, হাতে পায়ে। ৩০ মিনিট পরে পানি দিয়ে চুল আর ত্বক ধুয়ে ফেলুন।এই প্যাক রুক্ষ ত্বকের ওপর আর্দ্রতার একটি পরত সৃষ্টি করবে, চুলে ও ত্বকে পুষ্টি জোগাবে আর রুক্ষতা দূর করে এই শীতে আপনি পাবেন কোমল ত্বক আর চুল! ঘরে বসেই!

  • সপ্তাহে একদিন এই প্যাক লাগাতে পারেন। রুক্ষতা মোকাবেলার জন্য আর আলাদা করে কোন সৌন্দর্য চর্চার কথা ভাবতে হবেনা আপনাকে।
  • এটা বানিয়ে রেখে দেওয়া যায়না। তাই যখন ইউজ করবেন তখনই বানিয়ে নেবেন।
  • অতিরিক্ত শুষ্ক চুল-ত্বকের অধিকারীরা সামান্য মধু মেশাতে পারেন।যেদিন প্যাকটি ব্যাবহার করবেন ঐদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই। পরের দিন করতে পারেন।
  • অনেকের প্রশ্ন থাকতে পারে, অ্যাভোকাডো কোথায় পাব? মিনা বাজার, নন্দন সহ প্রায় সব বড় চেইন শপ গুলোতে খুঁজলেই পেয়ে যেতে পারেন।

তবে আর দেরি কেন? ঝটপট এই প্যাকটি ট্রাই করুন আর শীতের রুক্ষতাকে নিমিষেই বিদায় দিন!

লিখেছেন- চৌধুরী তাহাসিন জামান

ছবি - বিউটিকেয়ার.কম

সম্পর্কিত লেখা

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!
রিভিউ

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য তেলের উপকারিতা ঠিক কতটা, সেটা আমরা সবাই জানি। সাধারণত আমরা নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল এগুলোর সাথে ভালোভ...

কার্লি হেয়ার সফট, শাইনি ও ম্যানেজেবল রাখতে ৫টি হেয়ার প্যাক
চুলের যত্ন

কার্লি হেয়ার সফট, শাইনি ও ম্যানেজেবল রাখতে ৫টি হেয়ার প্যাক

সিল্কি কিংবা কার্লি- চুলের ধরন যেমনই হোক না কেন, চুল ভালো রাখতে প্রয়োজন নিয়মিত যত্নের। ঢেউ খেলানো কোঁকড়া চুল দেখতে ভালো লাগলেও এমন চুলের সৌন্দর্য ধরে...

স্কিন ক্যাফে অ্যাভোকাডো অয়েল ব্যবহারের ৭টি উপকারিতা জানেন কি?
চুল

স্কিন ক্যাফে অ্যাভোকাডো অয়েল ব্যবহারের ৭টি উপকারিতা জানেন কি?

"অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ স্কিন ক্যাফে অ্যাভোকাডো অয়েল আপনার স্কিনকে রাখবে তারুণ্যে দীপ্তিময়! এর ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট চুলকে গোঁড়া থেকে আগা...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

আরও পড়ুন

ঘরে বসেই চুলের যত্ন নিন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে!
চুলের যত্ন

ঘরে বসেই চুলের যত্ন নিন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে!

এই ব্যস্ত লাইফে নিয়ম করে চুলের যত্ন নেওয়াটা বেশ কঠিন। আবার কেমিক্যালযুক্ত নানা জিনিস ব্যবহারে চুলের অবস্থাও দফারফা! একে তো জিনিস কেনার বাজেট বেশি, সাথ...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক
চুলের যত্ন

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক

কেমন হয় বলুনতো, যদি একটি উপাদান দিয়ে চুল এবং ত্বকের যত্ন করা যায়? কি অবাক হচ্ছেন? ভাবছেন, এমন কোন উপাদান কি আছে, যা ত্বক, চুল সবকিছুর সমস্যা সমাধান কর...

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল
ত্বকের যত্ন

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

প্রত্যেক মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকে...

…