রসে ভেজানো মালপোয়া

ফাতেমা রহমান  · Jan 29, 2017 · 1 min read

রসে ভেজানো মালপোয়া

শীতকালে  পিঠা না খেলে যেন ষোল আনাই বৃথা। এই সময়টাতে বাড়িতে নানা ধরণের পিঠা তৈরির ধুম পড়ে যায়। নানী-দাদীর হাতে বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার মজাই আলাদা। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার মালপোয়া পিঠা তৈরির রেসিপি। অনেকে এই পিঠা দুধে ভেজান, অনেকে আবার রসে। চলুন শিখে নিই, রসে ভেজানো মালপোয়া তৈরির রেসিপি। 

উপকরণ

  • গুড়া দুধ- ১/২ কাপ
  • চিনি-১ কাপ সিরার জন্য এবং ১/২ কাপ ময়দার মিশ্রণের জন্য
  • পানি-১ কাপ
  • ময়দা-১ কাপ
  • সুজি- ২ টেবিল চামচ
  • চিনি-২ টেবিল চামচ
  • ডিম ফেটানো-১টি
  • বাদাম ২ টেবিল চামচ
  • দুধ-১ কাপ
  • ঘি-২ টেবিল চামচ
  • গোলাপজল-১ চা চামচ
  • তেল -প্রয়োজন মতো

প্রণালী 

- চিনি ও পানি মিশিয়ে ১০ থেকে ১২ মিনিট আঁচে রেখে দিন। চিনি পানির সাথে ভালোভাবে মিশে গেলে এবার গোলাপজল, বাদাম মিশিয়ে রেখে দিতে হবে।

- অন্যদিকে, গুঁড়া দুধ, ময়দা ও ২ টেবিল চামচ চিনি একসঙ্গে মিশিয়ে নিন। একটা পাত্রে দুধ ফুটিয়ে অর্ধেক করে নিয়ে নামিয়ে নিন। এবার ডিম, দুধ ও ঘি একসঙ্গে মিশিয়ে ময়দার মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন।

- কড়াইতে তেল গরম করে মিশ্রণটি তেলে গোল করে ঢালুন। হালকা বাদামী করে ভেজে নিয়ে মালপোয়াগুলো চিনির রসে ছেড়ে ১৫ থেকে ২০ মিনিট ডুবতে দিন। ভালো করে রস ঢুকে ঠান্ডা হলে পরিবেশন করুন।

ছবি - আইডিভা ডট কম

সম্পর্কিত লেখা

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!
সংস্কৃতি

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!

“অগ্রহায়ণ বলছে স্বয়ং-নবান্ন এই এলো রে!”- হ্যাঁ, এখন চলছে অগ্রহায়ণ। আমন ধানের মৌ মৌ গন্ধে সুরভিত চারপাশ। ঘরে ঘরে নবান্নের উৎসব আজ প্রতি পরিবারে। তবে প...

ক্ষীর পাটিসাপটা
রেসিপি

ক্ষীর পাটিসাপটা

শীতকাল আসলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আবহমান বাংলার নিজস্ব ঐতিহ্যের সাথে পিঠা-পুলির সম্পর্ক যুগ যুগ ধরে। এলাকাভেদে পিঠার তারতম্য থাকায় আমাদের দেশের গ্...

সুন্দরী পাকন পিঠা!
ডেজার্ট

সুন্দরী পাকন পিঠা!

সুন্দরী পাকন পিঠা দেখতেই এতো সুন্দর যে, সে জন্য পিঠাকে সুন্দরী পাকন পিঠা বলে। এলাকা ভেদে একে ফুল পিঠা, দোভাজা পিঠা আবার নকশী পিঠাও বলে। এবার জেনে নেই...

গরম গরম ভাপা পিঠা
ডেজার্ট

গরম গরম ভাপা পিঠা

নিজ হাতে এমন মজার মজার পিঠা তৈরি করে পরিবার ও আত্মীয়স্বজনদের নিয়ে খাওয়ার মজাই আলাদা। আর ভাপা পিঠাকে এক কথায় শীতের পিঠার রাজাই বলা যায় কি বলুন! চলুন ত...

আরও পড়ুন

তালের ভাপা পিঠা 
ডেজার্ট

তালের ভাপা পিঠা 

শীত কাল মানেই তো মা নানুর হাতের মজার মজার পিঠা! ভাপা, চিতই থেকে শুরু করে পুলি পিঠা তো খাওয়াই হয়! তালের ভাপা পিঠা কি খাওয়া হয়েছে? অনেকের কাছেই নতুন বল...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

পান্তোয়া পিঠা
১ ঘণ্টার রান্না

পান্তোয়া পিঠা

পিঠা খেতে আমরা কম বেশি সবাই-ই খুব পছন্দ করি। অনেক ধরনের পিঠাই খেয়ে থাকি আমরা। আজকে একটি ভিন্ন ধরনের পিঠার রেসিপি আপনাদের জানাবো। মজাদার এই পিঠাটি হচ্ছ...

গোলাপজলে প্রশান্তি
ত্বকের যত্ন

গোলাপজলে প্রশান্তি

আজকের সময়ের নারীরা তাদের সৌন্দর্য নিয়ে অনেক সচেতন।তারা সুন্দর এবং দীপ্তিময় ত্বক পাওয়ার জন্য বিউটি সেলুনে হাজার হাজার টাকা খরচ করতে পিছপা হন না।কিন্তু...

পান্তুয়া পিঠা
ডেজার্ট

পান্তুয়া পিঠা

শীতকালে বাঙালি পিঠা খাবে না তা কি হয়? মজাদার পান্তুয়া পিঠা খাওয়া না হয়ে থাকলে বাড়িতে নিজেই তৈরি করে ফেলুন। তৈরির সুবিধার্থে শিখে নিন পুরো প্রণালী। ...

ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা
রেসিপি

ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে সিরায় ডুবানো ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা। চলুন দেখে নিই, কীভাবে তৈরি করতে হয় ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা। দেখতে অনেকটা ঝিনুকের ম...

…