লবঙ্গ লতিকা পিঠা

sub-editor · Apr 05, 2018 · 1 min read

লবঙ্গ লতিকা পিঠা

বৈশাখের পিঠাপুলির আসরে লবঙ্গ লতিকা একটি অনন্য নাম। এই পিঠা আমার খুব পছন্দের। পিঠায় এক কামড়ে ভেতরের পুর যখন মুখে পড়ে, উফফ! দারুণ লাগে কিন্তু! চলুন মজার পিঠাটার রেসিপিটাও চট করে জেনে নেয়া যাক।

উপকরণ

  • ডো-এর জন্য-
    • ময়দা- ১ কাপ
    • বেকিং পাউডার- ১ চিমটি
    • ময়ান করতে তেল- ১.৫ টে.চা.
    • পানি
    • ১৫ টা লং
  • পুরের জন্য-
    • মাওয়া- ২৫০ গ্রাম
    • এলাচ গুঁড়ো- খুব সামান্য (১ চিমটির মত)
    • জায়ফল গুঁড়ো- খুব সামান্য (১ চিমটির মত)
  • চিনির সিরা তৈরির জন্য-
    • চিনি- ১/২ কাপ
    • পানি- ১/৪ কাপ
    • এলাচ- ২ টা

[picture]

প্রণালী

(১) অল্প আঁচে পানিতে চিনি আর এলাচ গুঁড়ো করে দিয়ে নেড়ে ঘন করে সিরা তৈরি করুন।

(২) একটি প্যানে মাওয়া ভেঙে নিয়ে তেল ছাড়া ৩-৪ মিঃ গরম করুন।  এরপর এলাচ গুঁড়ো ও জায়ফল গুঁড়ো দিন।ভাল করে নাড়ুন। পুর তৈরি হলো। পুরটিকে উঠিয়ে ঠাণ্ডা হতে দিন।

(৩) একটি বোলে ময়দা ও বেকিং সোডা নিয়ে মেশান। তেল ও পানি দিন। নরম ডো তৈরি করুন এবং ১০-১৫ মিঃ ডো-টি ঢেকে রাখুন।

(৪) এরপর ডো থেকে ১০-১২ টি একই সাইজের ছোট বল তৈরি করুন। বলগুলো কে বেলে ছোট ছোট রুটির মত (৪ ইঞ্চির মত) বানান।

(৫) রুটিগুলোর একদম মাঝে পুর দিয়ে রুটির ২টি অপজিট এন্ড মাঝে আনুন (আয়তক্ষেত্রের মত দেখাবে) এবং বাকি অবশিষ্ট ২ টি এন্ড মাঝে আনুন (স্কয়ারের মত হবে)। মাঝে একটি লং দিয়ে আটকে দিন নিচের ছবির মত।

(৬) একটি ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে লবঙ্গ লতিকা পিঠা ছাড়ুন এবং অল্প আঁচে ভাঁজুন। বার বার উল্টে দিন যেন পুড়ে না যায় এবং ২ সাইডেই লাইট গোল্ডেন কালার হয়। এরপর উঠিয়ে নিয়ে চিনির সিরায় ছেড়ে দিন। ২ সাইডেই সমানভাবে সিরা লাগতে হবে। সিরা থেকে উঠিয়ে ঠাণ্ডা হতে দিন।

তৈরি হয়ে গেল মজাদার লবঙ্গ লতিকা পিঠা। ওপরে চেরিফলের কুঁচি বা বাদাম কুঁচি দিয়ে সাজিয়েও পরিবেষণ করতে পারেন।

লিখেছেন- আনিকা ফওজিয়া

সম্পর্কিত লেখা

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!
সংস্কৃতি

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!

“অগ্রহায়ণ বলছে স্বয়ং-নবান্ন এই এলো রে!”- হ্যাঁ, এখন চলছে অগ্রহায়ণ। আমন ধানের মৌ মৌ গন্ধে সুরভিত চারপাশ। ঘরে ঘরে নবান্নের উৎসব আজ প্রতি পরিবারে। তবে প...

ক্ষীর পাটিসাপটা
রেসিপি

ক্ষীর পাটিসাপটা

শীতকাল আসলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আবহমান বাংলার নিজস্ব ঐতিহ্যের সাথে পিঠা-পুলির সম্পর্ক যুগ যুগ ধরে। এলাকাভেদে পিঠার তারতম্য থাকায় আমাদের দেশের গ্...

চকলেট পিনহুইল কুকি
বেকিং

চকলেট পিনহুইল কুকি

চা কফির আড্ডায় মজাদার কুকিজ কে না পছন্দ করেন? আর সেটা যদি হয় বাসায় তৈরি, তবে তো কথাই নেই। আমরা আজকে আপনাদের একটি ভিন্ন ধাঁচের কুকি চকলেট পিনহুইল কুকি...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

আরও পড়ুন

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

নারিকেল পুলি
চা – নাস্তা

নারিকেল পুলি

অনেকেরই পছন্দের এই পিঠা । নারিকেল পুলি পিঠা বানানো ও অনেক সহজ । তাই আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম এই পিঠার সবচেয়ে সহজ এবং বেষ্ট রেসিপি...

বুন্দিয়ার লাড্ডু রেসিপি
রেসিপি

বুন্দিয়ার লাড্ডু রেসিপি

মিষ্টি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। কারও জন্যে পছন্দের পরিমাপ টা বেশি, কারও জন্যে পরিমাপ টা তুলনামূলক ভাবে কম। পার্থক্য কিন্তু শুধু এতটুকুই। তবে...

চা – নাস্তা

বীফ কলিজা শিঙ্গাড়া

শিঙ্গাড়া কার না ভালো লাগে! আর তা যদি হয় কলিজার শিঙ্গাড়া, তবে তো আর কথাই নেই। বিকেলের চায়ের সাথে গরম গরম শিঙ্গাড়া খাওয়ার মজাই আলাদা। উপকরণ শিঙ্গাড়া...

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল
সুস্থতা

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল

বিপদ বলে কয়ে আসে না। হাতের কাছেও সব সময় ডাক্তার পাবেন না। প্রয়োজনীয় কিছু কাজ আপনাকেও করতে হতে পারে বা করা উচিত , এতে অনেক সময় অনেক বড় বিপদ থেকেও বেঁচ...

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?
সুস্থতা

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?

রফিক সাহেব উচ্চ রক্তচাপের রোগী। নিয়মিত তাকে প্রেশার মাপতে হয়। ফার্মেসিতে প্রতিদিন প্রেশার মাপতে যাওয়া হয়ে উঠে না জন্য নিয়মিত প্রেশারও মাপা হয়ে উঠে না।...

…