চকলেট পিনহুইল কুকি

সাজগোজ উপ সম্পাদক · May 06, 2015 · 1 min read

চকলেট পিনহুইল কুকি

চা কফির আড্ডায় মজাদার কুকিজ কে না পছন্দ করেন? আর সেটা যদি হয় বাসায় তৈরি, তবে তো কথাই নেই। আমরা আজকে আপনাদের একটি ভিন্ন ধাঁচের কুকি চকলেট পিনহুইল কুকি তৈরির পদ্ধতি জানাবো। আসুন দেখে নিই চকলেট পিনহুইল কুকি তৈরির সহজ প্রণালীটি।

চকলেট পিনহুইল কুকি তৈরির পদ্ধতি 

উপকরণ 

  • ময়দা- ৪ কাপ
  • বেকিং পাউডার- ১ চা চামচ
  • মাখন- ১ কাপ
  • চিনি (ব্লেন্ডারে গুঁড়া করা)- ১ কাপ
  • ডিমের সাদা অংশ- ২টি
  • ভেনিলা- ১/২ চা চামচ
  • কোকো পাউডার-  ২ থেকে ৩ টেবিল চামচ
  • কফি-  ১/২ চা চামচ
  • ব্রাউন ফুড কালার- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী 

  • প্রথমে ময়দার সাথে বেকিং পাউডার মিশিয়ে চেলে নিতে হবে।
  • মাখন ফেটে নরম করে চিনি দিয়ে আবার ফেটাতে হবে। হালকা হয়ে উঠলে দুটি ডিমের সাদা অংশ দিয়ে ফেটে নিতে হবে। ফোম হয়ে উঠলে আস্তে আস্তে চেলে রাখা ময়দা দিয়ে মেখে ভালোভাবে ডো বানিয়ে ফেলতে হবে।
  • তিন ভাগের এক ভাগ ডো আলাদা করে তাতে কোকো পাউডার, কফি ও ব্রাউন ফুড কালার মিশিয়ে ডো বানাতে হবে।
  • সাদা ও কোকো মিশানো দুটো ডো আলাদাভাবে ৭ সে. মি. চওড়া ও ১৫ সে. মি. লম্বা করে বেলতে হবে। তবে সাদা ডো কিছুটা বড় করে বেলতে হবে।
  • সাদা ডো এর উপর সামান্য পানি মেখে উপরে চকলেটের ডো বসিয়ে সামান্য চাপ দিতে হবে যেন লেগে যায়। বেলনি দিয়ে আধা সে.মি. পুরু করে বেলতে হবে আবার।
  • খামির ধীরে ধীরে মুড়ে নিতে হবে যেন চকলেটের অংশ সম্পূর্ণ ভিতরে থাকে ও উপরের অংশ সাদা থাকে। হাত দিয়ে চেপে সুন্দর করে গোল শেইপ দিতে হবে।
  • ছুরি দিয়ে আধা সে. মি. পুরু করে কুকি কেটে নিতে হবে। কাটার সময় ছুরি দিয়ে চাপ না দিয়ে পোঁচ দিয়ে কাটতে হবে। কুকিজ কাটার পর ভিতরে চকলেট ডো প্যাঁচানো দেখা যাবে। বেকিং ট্রেতে ১ সে. মি. দূরে দূরে কুকিগুলো রাখতে হবে।
  • ওভেনে ১৫০ ডিগ্রি সেলসিয়াস (৩০২ ডিগ্রি ফারেনহাইট) তাপ দিতে হবে।
  • ওভেনে ১০ থেকে ১২ মিনিট বেক করতে হবে।
  • ১০ মিনিট হবার পরে ছুরি দিয়ে হালকা চাপ দিয়ে দেখুন বেক হয়েছে কিনা। প্রয়োজনে ১২ মিনিটের বদলে ১৫ মিনিট রাখুন। তবে এর বেশি নয়।
  • বেক হবার পর সম্পূর্ণ ঠাণ্ডা করে এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করতে হবে।

ছবি ও রেসিপিঃ কিচেনআর্টিস্টি.কম

সম্পর্কিত লেখা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?
সুস্থতা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?

ডার্ক চকলেট নিয়ে প্রচলিত আছে নানা মিথস। কেউ বলেন ''এটা খেলে ঘুম হবে না!'' কেউ আবার বলেন, ''চকলেট মানেই খারাপ, খেলে দাঁত নষ্ট হয়ে যাবে!'' ডার্ক চকলেট খ...

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!

চকলেট খেতেতো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনি কি জানেন যে আপনার ত্বক ও কিন্তু চকলেট ভালোবাসে! অবাক হচ্ছেন? হ্যাঁ, কারণ ডার্ক চকলেটে আছে এমন সব উপাদান য...

একই উপায়ে ৪ ধরণের বান
বেকিং

একই উপায়ে ৪ ধরণের বান

নিত্যদিনের খাবারে পাউরুটি থাকে না এমন পরিবার পাওয়া মুশকিল। ব্রেকফাস্ট এ , বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাশতায় পাউরুটি বা পাউরুটি থেকে তৈরি স্যান্ডউইচ...

আরও পড়ুন

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল
সুস্থতা

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল

বিপদ বলে কয়ে আসে না। হাতের কাছেও সব সময় ডাক্তার পাবেন না। প্রয়োজনীয় কিছু কাজ আপনাকেও করতে হতে পারে বা করা উচিত , এতে অনেক সময় অনেক বড় বিপদ থেকেও বেঁচ...

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?
সুস্থতা

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?

রফিক সাহেব উচ্চ রক্তচাপের রোগী। নিয়মিত তাকে প্রেশার মাপতে হয়। ফার্মেসিতে প্রতিদিন প্রেশার মাপতে যাওয়া হয়ে উঠে না জন্য নিয়মিত প্রেশারও মাপা হয়ে উঠে না।...

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

চকলেটে রূপচর্চা
কম্বিনেশন স্কিন

চকলেটে রূপচর্চা

শীতকালে শুষ্ক ত্বকের অধিকারীরা একটু বিপদেই থাকেন। মাঝে মাঝেই হাত-পা, মুখে ক্রিম বা লোশোন লাগাতে হয়। সত্যিই ঝামেলার কাজ! কিন্তু এ ঝামেলাই অনেকাংশে কমিয়...

ফুচকা বানানোর সবচেয়ে সহজ রেসিপি!
চা – নাস্তা

ফুচকা বানানোর সবচেয়ে সহজ রেসিপি!

ফুচকা বাঙালিদের প্রিয় খাবার, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই আসলে! বাসাতেই খুব সহজে ফুচকা বানিয়ে নেওয়া যায়। আর এর সাথে আলু মাখানো, বুটের ডাল আর একটু ত...

ঝটপট ইজি কুকিজ
চা – নাস্তা

ঝটপট ইজি কুকিজ

বিকালের নাস্তার জন্য প্রতিদিন কিছু না কিছু তৈরি করতেই হয়! তবে এই কুকিগুলো তৈরি করে রেখে দিতে পারবেন কয়েকদিন। রোজ রোজ আর কিছু তৈরি করার ঝামেলাই রইলো না...

…