চকলেট কুকি উইথ ক্যারামেল ফিলিং

sub-editor · Nov 24, 2015 · 1 min read

চকলেট কুকি উইথ ক্যারামেল ফিলিং

যারা চকলেট কুকি ভালোবাসেন আজকের রেসিপিটি তাদের জন্য।  ভাবুন তো,  চকলেট কুকিতে এক বাইটেই যেখানে স্বর্গের মতো সুখ মেলে সেখানে  যদি যোগ  হয় ক্যারামেল! হ্যা, আজ এমন একটি চকলেট কুকির রেসিপি হাজির করা হল।

উপকরণ
  • ১ কাপ ময়দা
  • ১/৩ কাপ কোকো পাউডার
  • ১/৪ চা চামচ লবণ
  • ১/২ কাপ সফট বাটার
  • ২/৩ কাপ চিনি
  • ২ টি ডিমের সাদা অংশ (আলাদা আলাদা পাত্রে রাখা)
  • ২ টেবিল চামচ দুধ
  • ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  • সোয়া ১ কাপ বাদাম কুচি

ক্যারামেল ফিলিংয়ের জন্য

  • ১৪টি সফট ক্যারামেল ক্যান্ডি
  • ৩ টেবিল চামচ হেভি ক্রিম
প্রণালী

- মাঝারি সাইজের একটি পাত্রে আটা, কোকো পাউডার এবং লবণ ভালো করে মিশিয়ে রেখে দিন।

- হ্যান্ড বা স্ট্যান্ড মিক্সারকে হাই স্পিড মুডে দিয়ে বাটার এবং চিনি বিট করুন ২ মিনিটের জন্য। দেখবেন মিশ্রণটি ফ্লাফি এবং লাইট লাগবে। এবার এই মিশ্রনে ডিমের সাদা অংশ, দুধ এবং ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্স করুন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সব উপাদান একসাথে মিশে ক্রিমের মতো রূপ ধারণ করে। মিক্সারের স্পিড কমিয়ে লো'তে নিয়ে আসুন। কুকি ডো  তৈরি করতে এই মিশ্রনে আটা, কোকো আর লবণের মিশ্রণটি ধীরে ধীরে ঢালুন। একেবারে সব ঢেলে দিবেন না অল্প অল্প করে ঢালতে থাকুন। কুকি ডো'টি ঢেকে এক ঘণ্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিন।

- একটি পাত্রে ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন। কুকি ডো'টি একটু পুরু  করে বেলে নিন। ১ ইঞ্চির মতো গোল করে কেটে নিন। এবার কুকি বলগুলো একে একে ডিমের সাদা অংশে ডুবিয়ে বাদাম কুচি কুকি বলের উপরের অংশে লাগিয়ে নিন। ক্যারামেলের ফিলিংয়ের কুকির মাঝে জন্য বৃত্তাকার জায়গা বাদ রেখে সাইডে  বাদাম কুচি লাগিয়ে নিন। কুকি শিটের উপর প্রতিটি কুকির মাঝে ২ ইঞ্চি জায়গা রেখে কুকিগুলো বসিয়ে দিন।

- এবার ৩৫০ ডিগ্রি সেলসিয়াসে কুকিগুলো ১২ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিন। কুকি বেক হতে হতে ক্যারামেল তৈরি করা যাক। সফট ক্যারামেল ক্যান্ডি গলিয়ে হেভি ক্রিমের সাথে মিলিয়ে নিতে হবে। ৩০ সেকেন্ড পর পর নেড়ে দিতে হবে।

 - কুকিগুলো বেক হয়ে গেলে বের করে নিয়ে মাঝে খালি জায়গাটিতে ১ চামচ করে ক্যারামেল ঢেলে দিন।

 ব্যস, তৈরি হয়ে গেল চকলেট কুকি উইথ ক্যারামেল ফিলিং।

ছবি ও রেসিপি – দিরেসিপিক্রিটিক.কম

সম্পর্কিত লেখা

চকলেট পিনহুইল কুকি
বেকিং

চকলেট পিনহুইল কুকি

চা কফির আড্ডায় মজাদার কুকিজ কে না পছন্দ করেন? আর সেটা যদি হয় বাসায় তৈরি, তবে তো কথাই নেই। আমরা আজকে আপনাদের একটি ভিন্ন ধাঁচের কুকি চকলেট পিনহুইল কুকি...

ক্যারামেল কফি পুডিং
রেসিপি

ক্যারামেল কফি পুডিং

পুডিং খেতে ইচ্ছে হলে প্রথমেই আমাদের ক্যারামেল পুডিংয়ের কথা মাথায় আসে। কিন্তু আমরা অনেকেই জানি না নরমাল ক্যারামেল পুডিংয়ের সাথে মাত্র একটি উপকরণ যোগ কর...

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?
সুস্থতা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?

ডার্ক চকলেট নিয়ে প্রচলিত আছে নানা মিথস। কেউ বলেন ''এটা খেলে ঘুম হবে না!'' কেউ আবার বলেন, ''চকলেট মানেই খারাপ, খেলে দাঁত নষ্ট হয়ে যাবে!'' ডার্ক চকলেট খ...

কর্নফ্লেক্স উইথ ক্যারামেল অ্যান্ড ডেটস
চা – নাস্তা

কর্নফ্লেক্স উইথ ক্যারামেল অ্যান্ড ডেটস

হেলদি ইফতার হিসেবে কর্নফ্লেক্স আমার কাছে ওয়ান অফ দ্যা বেস্ট অপশন। রোজা রেখে কষ্ট করে ভাজাভাজির ঝামেলাও নেই! খুব ঝটপট ইফতার রেডি করতে তাই কর্নফ্লেক্স উ...

আরও পড়ুন

ঝটপট ইজি কুকিজ
চা – নাস্তা

ঝটপট ইজি কুকিজ

বিকালের নাস্তার জন্য প্রতিদিন কিছু না কিছু তৈরি করতেই হয়! তবে এই কুকিগুলো তৈরি করে রেখে দিতে পারবেন কয়েকদিন। রোজ রোজ আর কিছু তৈরি করার ঝামেলাই রইলো না...

চকলেট ব্রাউনি
বেকিং

চকলেট ব্রাউনি

চকলেট ব্রাউনির কথা শুনলে ছোটদের সাথে সাথে বড়দেরও ক্রেভিং হয়, তাই না?? ছোট বড় সবারই খুব পছন্দের ডেজার্ট এই চকলেট ব্রাউনি। আজ আমরা চকলেট ব্রাউনি তৈরির প...

অল্প উপকরণ দিয়ে ঈদে বানিয়ে ফেলুন ক্যারামেল ক্ষীর
রেসিপি

অল্প উপকরণ দিয়ে ঈদে বানিয়ে ফেলুন ক্যারামেল ক্ষীর

দেখতে দেখতে ঈদ প্রায় চলেই এসেছে। ঈদে প্রিয়জনদের জন্য একটু স্পেশাল খাবারের আয়োজন করতেই হয়। ক্ষীর এমন একটি ডেজার্ট যেটি ছাড়া আমাদের ঈদ একদম একদমই অসম্পূ...

মিষ্টি দই
ডেজার্ট

মিষ্টি দই

দই খেতে কেনা পছন্দ করে? আর তা যদি হয় মিষ্টি দই তাহলে তো কথাই নেই। বিয়ের অনষ্ঠান কিংবা ঘরোয়া উৎসবে দইয়ের যেন জুড়ি নেই। বাজারে আজকাল যে দই পাওয়া যাচ্ছে...

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!

চকলেট খেতেতো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনি কি জানেন যে আপনার ত্বক ও কিন্তু চকলেট ভালোবাসে! অবাক হচ্ছেন? হ্যাঁ, কারণ ডার্ক চকলেটে আছে এমন সব উপাদান য...

অরিও মিল্কশেক | ঝটপট তৈরি সুস্বাদু একটি পানীয়!
পানীয়

অরিও মিল্কশেক | ঝটপট তৈরি সুস্বাদু একটি পানীয়!

অরিও মিল্কশেক অনেক সুস্বাদু একটি পানীয় । আপনি বাসায় সহজেই কম সময়ে তৈরি করে নিতে পারেন । আপনি যদি কম মিষ্টি দিয়ে পরিবেশন করতে চান তবে কুকির ক্রিম ও উইপ...

…