ক্যারামেল কফি পুডিং

শাহরীন অনি · Jul 14, 2020 · 1 min read

ক্যারামেল কফি পুডিং

পুডিং খেতে ইচ্ছে হলে প্রথমেই আমাদের ক্যারামেল পুডিংয়ের কথা মাথায় আসে। কিন্তু আমরা অনেকেই জানি না নরমাল ক্যারামেল পুডিংয়ের সাথে মাত্র একটি উপকরণ যোগ করেই বানিয়ে ফেলা যায় ভিন্নধর্মী এবং আরও সুস্বাদু ক্যারামেল কফি পুডিং! ডেজার্ট হিসেবে পুডিং কম বেশি সকলেরই বেশ পছন্দ। বিকেলের নাশতায় বা বন্ধুদের সাথে আড্ডার টেবিলেও এটি মানিয়ে যায় বেশ সহজেই। আমাদের অনেকেরই ধারণা, ওভেন না থাকলে হয়তো এটি বানানো কষ্টসাধ্য। চুলাতেই কিন্তু অনেক সহজেই বানিয়ে নেয়া যায় পারফেক্ট পুডিং। কীভাবে? ক্যারামেল কফি পুডিং বানানোর রেসিপিটি দেখে নেই চলুন।

ক্যারামেল কফি পুডিং বানানোর নিয়ম

উপকরণ

• দুধ- ১/২ লিটার • ডিম- ৪টি • ইনস্ট্যান্ট কফি পাউডার- ১ টেবিল চামচ • চিনি- ১ কাপ ( মিষ্টি বেশী পছন্দ করলে স্বাদ অনুযায়ী আরো চিনি দিতে পারেন) • এলাচ গুঁড়া- ১ চিমটি • ভ্যানিলা এসেন্স- ২ ড্রপ (যদি থাকে) • পুডিং বানানোর বাটি বা ঢাকনা ওয়ালা টিফিন বক্স

প্রস্তুত প্রণালী

দুধ ও ডিমের মিশ্রণ তৈরি

১. পুডিং বানানোর জন্য প্রথমে দুধ জ্বাল দিয়ে সেটা অর্ধেক পরিমাণ করে নিতে হবে।

২. এরপর দুধ চুলা থেকে নামিয়ে অনবরত নেড়ে ঠাণ্ডা করে নিতে হবে যেন সর না জমতে পারে। পুডিং তৈরির জন্যে গরুর খাঁটি দুধ হলে ভালো হয়।

৩. এবার একটি বাটিতে ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

৪. এ পর্যায়ে ডিমের মধ্যে চিনি দিয়ে আরো কিছুক্ষণ ফেটাতে হবে। খুব ভালো করে মিশ্রণ করতে হবে যাতে ডিমের সাদা এবং হলুদ অংশ পৃথক হয়ে না থাকে।

৫. এখন ঠাণ্ডা করে রাখা দুধে ডিম-চিনির মিশ্রণ ঢেলে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধ গরম থাকা অবস্থায় কোনও ভাবেই তাতে ডিম-চিনির মিশ্রণ দেয়া যাবেনা! এতে ডিম জমাট বেঁধে যাবে।

৬. মিশ্রণে একে একে এলাচ গুঁড়া, ভ্যানিলা এসেন্স এবং কফি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

বাটিতে ক্যারামেল তৈরি

১. ক্যারামেল তৈরি করার জন্যে যে বাটিতে পুডিং বানাতে চান সেটি নিয়ে নিন। স্টিলের টিফিন বাটি হলে সুন্দর করে বানানো যাবে।

২. এবার টিফিন বাটিতে ১/২ কাপ পরিমাণ চিনি এবং ৫ টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে হালকা আঁচে চুলায় জ্বাল দিতে হবে যতক্ষণ না সিরাটা গুঁড়ের মতো রঙ ধারণ করে। এসময় কোনোভাবেই কোন ধরণের চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না।

৩. সিরা তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে বাটিতে সিরা যেনও চারিদিকে সমান ভাবে ছড়িয়ে থাকে। হয়ে গেলো ক্যারামেল তৈরি!

ক্যারামেল এ দুধ-ডিমের মিশ্রণ দিয়ে চুলায় বসানো

১. দুধ-ডিমের মিশ্রণটি ছাঁকনি দিয়ে ছেঁকে ক্যারামেল সেট করে রাখা বাটিতে ঢেলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।

২. একটা বড় পাতিল বা সসপ্যান নিতে নিন যেখানে পুডিং তৈরির বাটি সহজেই বসানো যাবে। পাতিল বা সসপ্যান এর ঠিক মাঝে একটি স্ট্যান্ড বসিয়ে দিন। এবার ১/৪ অংশ পানি দিয়ে পূর্ণ করুন। বাটি সাবধানে স্ট্যান্ড-এর উপর বসিয়ে দিন।

৩. খেয়াল রাখতে হবে পানি যেন টিফিন বাটির মধ্যে না ঢুকে পড়ে! ভালো হয় এটি ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখলে। মাঝারি আঁচে চুলায় ৪০ থেকে ৪৫ মিনিট জ্বাল দিতে হবে।

৪. নামিয়ে ফেলার আগে নিশ্চিত হওয়ার জন্যে একটি টুথপিক বা কাঠির সাহায্যে পরীক্ষা করে নিন। বাটির ঢাকনা খুলে কাঠিটি পুডিংয়ের মধ্যে ঢুকিয়ে দিন। যদি কাঠিটিতে লেগে পুডিং উঠে উঠে আসে তবে আরও কিছুক্ষণ জ্বাল দিন। যদি দেখা যায় কাঠির গায়ে কিছু লেগে নেই, তবে বুঝতে হবে পুডিং হয়ে গেছে। তখনই এটি নামিয়ে ফেলুন।

৫. পুডিং তৈরির বাটি ঠাণ্ডা হয়ে গেলে একটি প্লেটে উল্টো করে বসিয়ে দিন এবং আস্তে আস্তে বাটি তুলে নিন।

ব্যস! মজাদার ক্যারামেল কফি পুডিং তৈরি হয়ে গেলো। এই রেসিপিটি বানানোর সময় একদমই তাড়াহুড়া করা যাবে না। পুডিং নামিয়ে ২ থেকে ৩ ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে। পরিবেশন করার আগে অবশ্যই পুডিংটি স্লাইস করে কেটে নিবেন। এটি খেতে যেমন ইয়াম্মি, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। তাহলে আজই ট্রাই করে ফেলুন!

ছবি- ফুড ইমেজেস বিবিসিআই ডট কো

সম্পর্কিত লেখা

ডেজার্ট

দারুণ সুস্বাদু ডেজার্ট 'চকো ভ্যানিলা পুডিং'!

পুডিং অনেকেরই খুব প্রিয় ডেজারট। মুখ মিষ্টি করতে কার নাহ ভালো লাগে ! আমরা অনেকেই পুডিং বানাতে জানি । এই পুডিং আবার অনেক রকমভাবেই তৈরি করা যায়, সেটা হয়...

ক্যারামেল পুডিং
ডেজার্ট

ক্যারামেল পুডিং

ডেজার্ট হিসেবে পুডিংয়ের জুড়ি নেই। অল্পসময়ে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু ডেজার্টটি। চলুন শিখে নিই, কীভাবে তৈরি করা যায় ক্যারামেল পুডি...

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!
রেসিপি

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!

মিষ্টিজাতীয় কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু খুব বেশি ঝামেলা করতে মন চাচ্ছে না! কম সময়ে অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার ম্যাংগো পুডিং! ক্যা...

কোকোনাট লেয়ার জেলো পুডিং
ডেজার্ট

কোকোনাট লেয়ার জেলো পুডিং

ক্রমেই গরম বাড়ছে। গরমে স্বস্তি পাওয়ার জন্য প্রয়োজন শরীর ভিতর থেকে ঠান্ডা রাখা। এ অবস্থায় শরীরে পানি ও তাপমাত্রার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। গরমের স...

আরও পড়ুন

মেল্টিং চকলেট পুডিং
ডেজার্ট

মেল্টিং চকলেট পুডিং

পুডিং খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও খুব পছন্দ এই পুডিং। ভিন্নভিন্ন পুডিং আমরা তৈরি করে থাকি। আজকে আপ...

ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং
রেসিপি

ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং

ভালোবাসা প্রকাশের হাজারো উপায় থাকলেও, মিষ্টি কিছু তৈরি করে প্রিয়জনকে চমকে দেওয়ার আনন্দই আলাদা। আর যদি সেই মিষ্টি হয় স্ট্রবেরি মিল্ক পুডিং, তাহলে ত...

স্বাস্থ্য রক্ষায় কফির ১৫টি দারুণ টিপস!
সুস্থতা

স্বাস্থ্য রক্ষায় কফির ১৫টি দারুণ টিপস!

অনেক বছর থেকেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে কফি পানের প্রবণতা বিদ্যমান এবং দিনে দিনে কফি পানকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশেও আজ...

চিয়া সিড কফি পুডিং
রেসিপি

চিয়া সিড কফি পুডিং

চিয়া সিড এমন একটি উপকরণ যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ। প্রতিদিনের ডায়েটে এই উপকরণটি রাখা হলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ইনফ্ল্যামেশন কমে এবং গাট হেলথ ভাল...

কর্নফ্লেক্স উইথ ক্যারামেল অ্যান্ড ডেটস
চা – নাস্তা

কর্নফ্লেক্স উইথ ক্যারামেল অ্যান্ড ডেটস

হেলদি ইফতার হিসেবে কর্নফ্লেক্স আমার কাছে ওয়ান অফ দ্যা বেস্ট অপশন। রোজা রেখে কষ্ট করে ভাজাভাজির ঝামেলাও নেই! খুব ঝটপট ইফতার রেডি করতে তাই কর্নফ্লেক্স উ...

…