কোকোনাট লেয়ার জেলো পুডিং

নিকিতা বাড়ৈ · Sep 06, 2018 · 1 min read

কোকোনাট লেয়ার জেলো পুডিং

ক্রমেই গরম বাড়ছে। গরমে স্বস্তি পাওয়ার জন্য প্রয়োজন শরীর ভিতর থেকে ঠান্ডা রাখা। এ অবস্থায় শরীরে পানি ও তাপমাত্রার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। গরমের সময়ে খাওয়া-দাওয়ার দিকে বিশেষ নজর দিতে হয়। ঠান্ডা পানীয় নয়, শরীর ঠান্ডা রাখে বেশ কিছু স্বাস্থ্যকর খাবার। তাই এই গরমে খাদ্য তালিকায় কোকোনাট লেয়ার জেলো পুডিং নামক বিশেষ খাবারটি খেয়ে অনেক স্বস্তি পাবেন।

ডাবের পানিতে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইটস, যা শরীরে পানির মাত্রা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে এনার্জি বাড়াতেও সাহায্য করে। তাই গরমে স্বস্তি পেতে নিয়মিত ডাবের পানি পান করুন। সেইসাথে একটি দারুন সুস্বাদু ডেজার্ট নিয়ে এলাম আপনাদের জন্য। এখন কোকোনাট লেয়ার জেলো পুডিং বানানোর রেসিপি-টি দেখে নিন।

[picture]

 

কোকোনাট লেয়ার জেলো পুডিং বানানোর উপকরণ

  • একটি ডাব ও দুইটি নারকেল
  • ডাবের লেওয়ার ছোট ছোট টুকরো (লেওয়া হচ্ছে ডাবের ভেতরের সাদা অংশ)
  • ৫/৬ টেবিল চামচ চিনি
  • ১০ গ্রাম চায়না গ্রাস

কোকোনাট লেয়ার জেলো পুডিং বানানোর প্রণালী

১) প্রথমে নারকেল ও ডাব ভেঙ্গে পানি ছেঁকে রেখে একসাথে মিশিয়ে রাখুন।

২) নারকেলের পুরটার সবটুকু কুড়িয়ে একটি পাত্রে ২-৪ কাপ গরম পানি দিয়ে পুরটা ভাল করে মিলিয়ে নিন। এরপর একটি পরিষ্কার পাতলা কাপড়ে পুরগুলো নিয়ে চেপে চেপে নারকেলের দুধ ভালোভাবে সবটুকু বের করে নিন। এভাবে বেশ কয়েকবার করে নারকেলের দুধ ভালোভাবে বের করে নিতে হবে।

৩) এবার চুলায় এক কাপ পানিতে ১০ গ্রাম চায়না গ্রাসট জ্বালিয়ে গলিয়ে নিন ভালোভাবে।

৪) এরপর নারকেল ও ডাবের পানির মিশ্রণটি এবং নারকেলের দুধটুকু ভালোভাবে ছেঁকে সব একসাথে চুলাতে চায়না গ্রাস-এর মধ্যে ঢেলে দিন। চিনি দিয়ে দিন। এভাবে মৃদু আঁচে ২৫-৩৫ মিনিট জ্বাল দিন ও নাড়তে থাকুন।

৫) জ্বাল দেওয়া হয়ে গেলে একটি বড় স্কয়ার শেইপড কাচের পাত্রে নামিয়ে নিন। এর মধ্যে ডাবের নেওয়ার ছোট ছোট টুকরোগুলো ছড়িয়ে দিয়ে দিন।

৬) পাত্রটি ১.৫-২ ঘণ্টা বাইরে ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিন, এরপর ফ্রিজে রেখে দিন ৪-৫ ঘণ্টা।

৭) এরপর দেখতে পারবেন পুডিং-টির দুইটি লেয়ার হয়ে গিয়েছে এবং দেখতে খুবই লোভনীয় লাগছে।

৮) পুডিং-টি চারকোনা আকৃতি করে সমান সাইজে কেটে নিন এবং ঠাণ্ডা সুস্বাদু কোকোনাট লেয়ার পুডিং পরিবেশন করুন। দেখবেন গরমে এই কোকোনাট লেয়ার জেলো পুডিং ডেজার্ট-টি আপনাকে অনেক স্বস্তি দিচ্ছে।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা
সুস্থতা

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা

এই গরমের সময় তৃষ্ণা মেটাতে আমরা নানা ধরনের পানীয় পান করে থাকি। কিন্তু সেগুলো শরীরের কতখানি উপকার বা অপকার করছে তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। এ...

ক্যারামেল কফি পুডিং
রেসিপি

ক্যারামেল কফি পুডিং

পুডিং খেতে ইচ্ছে হলে প্রথমেই আমাদের ক্যারামেল পুডিংয়ের কথা মাথায় আসে। কিন্তু আমরা অনেকেই জানি না নরমাল ক্যারামেল পুডিংয়ের সাথে মাত্র একটি উপকরণ যোগ কর...

ডেজার্ট

দারুণ সুস্বাদু ডেজার্ট 'চকো ভ্যানিলা পুডিং'!

পুডিং অনেকেরই খুব প্রিয় ডেজারট। মুখ মিষ্টি করতে কার নাহ ভালো লাগে ! আমরা অনেকেই পুডিং বানাতে জানি । এই পুডিং আবার অনেক রকমভাবেই তৈরি করা যায়, সেটা হয়...

আরও পড়ুন

ত্বকের যত্নে ডাবের পানির দারুণ কার্যকরী কিছু রেসিপি
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ডাবের পানির দারুণ কার্যকরী কিছু রেসিপি

ত্বকের যত্নে আমরা ন্যাচারাল উপাদানগুলোকে একটু বেশী প্রাধান্য দেই এবং ভরসা করি। কারণ ন্যাচারাল উপাদানগুলোতে কেমিক্যাল থাকে না এবং সাইড এফেক্ট নেই বললেই...

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!
চুলের যত্ন

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!

কোকোনাট বা নারিকেল! সৌন্দর্যের জগতে পরিচিত একটি নাম। কোকোনাট অয়েলের গুণের কথা তো আমরা সবাই-ই জানি। কোকোনাট থেকে যে মিল্ক পাওয়া যায় সেটা অনেকে জানলেও এ...

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!
রেসিপি

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!

মিষ্টিজাতীয় কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু খুব বেশি ঝামেলা করতে মন চাচ্ছে না! কম সময়ে অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার ম্যাংগো পুডিং! ক্যা...

ত্বকের যত্নে কোকোনাট মিল্ক কতটুকু উপকারী?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে কোকোনাট মিল্ক কতটুকু উপকারী?

এমন একটি ফলের নাম বলতে পারবেন যা দিয়ে তৃষ্ণা মেটানো থেকে শুরু করে রান্না এমন কি রূপচর্চায়ও ব্যবহার করা যায়? নারকেল এমন একটি নিয়ামক যার কোন অংশই আসলে ফ...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

…