দারুণ মজাদার কোকোনাট প্যানকেক!

sub-editor · Nov 22, 2015 · 1 min read

দারুণ মজাদার কোকোনাট  প্যানকেক!
ক্ষুধা নিবারণের ক্ষেত্রে ঝটপট তৈরি করা যায় এমন কোন রেসিপি খুজলে প্যানকেক তৈরি উত্তম।  তবে সাধারণ প্যানকেক তো আমরা অনেক খেয়েছি। এবার নারকেলের দুধ দিয়ে প্যানকেক তৈরি করলে কেমন হয়? আজ কোকোনাট প্যানকেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সাকালের নাস্তা এমন কি বিকেলের নাস্তায়ও এটি পরিবেশন করতে পারবেন।

 

উপকরণ

  • পুরো ১ কাপ গমের আটা
  • ১/২ কাপ সাদা আটা
  • ১.৫  টেবিল চামচ চিনি
  • ১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স
  • ১ টেবিল চামচ বেকিং পাউডার
  • ১ টি ডিম
  • ১/২ চা চামচ লবণ
  • ১৪ আউন্স নারকেলের দুধ
  • ২ টেবিল চামচ ভেজিটেবল তেল
  • অল্প পরিমাণে  স্ট্রবেরি বা যেকোনো ফল  অথবা  পাতলা পাতলা নারকেলের টুকরা হালকা করে ভাজা (ডেকোরেশনের জন্য)
 

প্রণালী

-   একটি বড় পাত্রে  আটা, চিনি, বেকিং পাউডার এবং লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।

-    আলাদা একটি পাত্রে নারকেলের দুধ, তেল ভ্যানিলা এসেন্স এবং ডিম একসাথে মিশিয়ে নিন।

-   এবারে এই দুই পাত্রের উপকরণ এক সাথে মিশিয়ে নিন। আস্তে আস্তে বিট করুন তবে বেশিক্ষণ বিট করবেন না। বিট করতে করতে উপকরণগুলো একসাথে ভালো করে মিশে যাবে এবং কোন দলা থাকবে না।

-   এবার চুলায় ননসটীক প্যান দিয়ে প্রথমে মিডিয়াম আঁচ দিয়ে কিচ্ছুক্ষন পর চুলার আঁচ আরও বাড়িয়ে দিন। প্যানে অল্প পরিমাণে তেল ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন। বড় চামচে প্যান কেকের মিশ্রণ নিয়ে প্যানে ঢেলে দিন।কয়েক মিনিটের জন্য এভাবে রেখে দিন।

-   যখন দেখবেন প্যান কেকের উপরের অংশে ভেজা ভাব চলে গিয়ে শুকনো ভাব চলে এসেছে ঠিক তখনই কেকটি উল্টে দিন। ১ মিনিটের জন্য একইভাবে চুলায় রেখে দিন।

-   এবার চুলা থেকে নামিয়ে নিন। প্যানকেকের উপরে আগে থেকে টুকরো করে রাখা ফল  অথবা ভেজে রাখা নারকেলের টুকরো ছিটিয়ে দিন।

ব্যস  তৈরি  হয়ে  গেল  ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তার  জন্য  উপযোগী দারুণ মজাদার কোকোনাট  প্যানকেক।

ছবি ও রেসিপি – অর্গানিকঅথোরিটি.কম

সম্পর্কিত লেখা

প্যানকেক মেকাপ সমাচার
মেকআপ

প্যানকেক মেকাপ সমাচার

প্যানকেক মেকাপ, অসম্ভব রকমের পরিচিত প্রসাধনী, অন্তত পক্ষে বাংলাদেশে। বিউটি সেলুন গুলো থেকে শুরু করে নিজেদের কাছেও কমপক্ষে একটা প্যানকেক থাকেই। অনেককেই...

ভারী মেক-আপের জন্য প্যানকেকের ব্যবহার
বেইজ মেকআপ

ভারী মেক-আপের জন্য প্যানকেকের ব্যবহার

আজকাল অনেকেই আর পছন্দ করছেন না ভারী মেক-আপ। কারণ এখন যুগ হচ্ছে ফ্রেশ আর ন্যাচারাল মেক-আপের। তাই প্যানকেকের ব্যবহার এখন অনেকটাই কম। কিন্তু বড় উৎসব যেমন...

গায়ের রঙ ভেদে প্যানকেক বাছাই
ত্বক

গায়ের রঙ ভেদে প্যানকেক বাছাই

যারা সাজগোজ সম্পর্কে মোটামোটি জানেন, তাদের কাছে প্যানকেকের নতুন করে সংজ্ঞা দেয়া নিষ্প্রয়োজন। এটি মেকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তথা “বেস” এর ক্ষেত্রে...

৫টি ধাপে পারফেক্ট মেকআপের শুরু থেকে শেষ!
বেইজ মেকআপ

৫টি ধাপে পারফেক্ট মেকআপের শুরু থেকে শেষ!

৫টি ধাপে পারফেক্ট বেইজ মেকআপ কিভাবে করবেন তা আজ আপনাদের জানাবো। তবে তার পূর্বে বলে নেই, বলুন দেখি ঢাকার নামি দামী পার্লারে একটা পার্টি মেকআপ নেওয়ার খ...

আরও পড়ুন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!
ত্বকের যত্ন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!

“এসেন্স” শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। ফেইসবুক বা ইউটিউবে এই নামটি এখন বেশ জনপ্রিয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে, কী এই এসেন্স? কেন এসেন্স ব্যবহার...

সুজির ঝাল প্যানকেক
চা – নাস্তা

সুজির ঝাল প্যানকেক

ব্রেকফাস্ট ফুড হিসেবে আমরা অনেকেই প্যানকেক খেয়েছি। কিন্তু বেশির ভাগ সময় দেখা গেছে প্যানকেক আমরা সিরাপ অথবা মধু দিয়ে মিষ্টি করে খাই। কিন্তু আজকে একটি অ...

বানানা প্যানকেক
চা – নাস্তা

বানানা প্যানকেক

ব্যস্ত জীবনে আমাদের চাই সুস্বাদু ও পুষ্টিকর খাবারের রেসিপি। বাচ্চাদের টিফিনে কিংবা লাইট স্ন্যাকস হিসেবে ঝটপট তৈরি করতে পারেন বানানা প্যানকেক। অল্প কয়ে...

ইজি প্যানকেক
চা – নাস্তা

ইজি প্যানকেক

সকালের নাস্তায় বাচ্চারা কিছুই খেতে চায় না। এসময়ে তাদের যদি মজাদার কিছু বানিয়ে দেয়া যায় এবং সেটি যদি হেলদি (Healthy) হয় তাহলে খারাপ কী? প্যানকেক খুব টে...

এগ চিকেন প্যানকেক উইথ বানানা স্মুদি একটি কমপ্লিট ব্রেকফাস্ট!
চা – নাস্তা

এগ চিকেন প্যানকেক উইথ বানানা স্মুদি একটি কমপ্লিট ব্রেকফাস্ট!

প্রতিদিন রুটি, লুচি, পরোটা না হয় পাউরুটি, একই নাস্তা খেতে খেতে একদম একঘেয়ে হয়ে গিয়েছি। প্যানকেক ট্রাই করলেও সব সময় মিষ্টি স্বাদের প্যানকেকই খাওয়া হয়।...

…